Shakil's Chemistry View

Shakil's Chemistry View Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shakil's Chemistry View, Education Website, Dakshinkhan, Ashkona, Dhaka.

এসএসসি ব্যাচ ২০২৭ এর পরীক্ষার চূড়ান্ত রুটিন
25/08/2026

এসএসসি ব্যাচ ২০২৭ এর পরীক্ষার চূড়ান্ত রুটিন




একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ👇
24/08/2026

একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ👇




20/08/2026

🔥🔥 হাইড্রোক্লোরিক এসিড, কপার সালফেট আর অ্যালুমিনিয়াম ফয়েল মেলালে কি আগুন ধরে?

✅​আজকে ব্যবহারিক ক্লাসে আমরা দারুণ একটা এক্সপেরিমেন্ট করলাম! ৩টি খুব পরিচিত কেমিক্যাল একসাথে বিক্রিয়া করে যে এমন আগুন জ্বালিয়ে দিতে পারে, তা সচরাচর বইয়ের পাতায় দেখে বোঝা যায় না।

✅​নিচের সহজ ধাপগুলোতে বিক্রিয়াটির পেছনের বিজ্ঞান বুঝে নাও:

​✅কেন এই বিক্রিয়া ঘটে?
​অনুঘটক বা ক্যাটালিস্ট (Copper Sulfate): সাধারণ অবস্থায় অ্যালুমিনিয়াম ফয়েল এবং ঘন বা হালকা হাইড্রোক্লোরিক এসিডের বিক্রিয়া কিছুটা ধীরে শুরু হয়, কারণ অ্যালুমিনিয়ামের ওপর একটি পাতলা অক্সাইডের আস্তরণ থাকে। কপার সালফেট (CuSO_4) যোগ করলে এটি বিক্রিয়ার গতি বহুগুণ বাড়িয়ে দেয়।

✅​জ্বলনযোগ্য গ্যাস (Hydrogen Gas): অ্যালুমিনিয়াম (Al) ও হাইড্রোক্লোরিক এসিড (HCl) বিক্রিয়া করে প্রচুর পরিমাণে হাইড্রোজেন গ্যাস (H_2) এবং প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করে (তাপউৎপাদী বিক্রিয়া)।

🔥🔥​আগুন লাগার কারণ: টেস্টটিউব বা পাত্রের মুখে হাইড্রোজেন গ্যাস যখন দ্রুত গতিতে বের হতে থাকে, তখন সেখানে আগুন বা স্পার্ক স্পর্শ করালেই এটি বাতাস বা অক্সিজেনের উপস্থিতিতে দাহ্য গ্যাস হিসেবে আগুন ধরে নীল/হলদে শিখাসহ জ্বলতে থাকে!

আজ কেমিস্ট্রি ল্যাবে একটা অদ্ভুত আর সুন্দর বিক্রিয়া শিক্ষার্থীদের দেখালাম!​কপার সালফেট (CuSO4) দ্রবণ দেখতে হালকা নীল। কি...
18/08/2026

আজ কেমিস্ট্রি ল্যাবে একটা অদ্ভুত আর সুন্দর বিক্রিয়া শিক্ষার্থীদের দেখালাম!
​কপার সালফেট (CuSO4) দ্রবণ দেখতে হালকা নীল। কিন্তু এতে অল্প অল্প করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড (NH_4OH) যোগ করতেই ঘটলো আসল চমক!

​পর্যবেক্ষণ:
​1️⃣ প্রথমে তৈরি হলো হালকা নীল রঙের কপার হাইড্রোক্সাইডের অধঃক্ষেপ Cu(OH)2 ঘটে।
2️⃣ কিন্তু আরও অতিরিক্ত NH4OH ঢালতেই অধঃক্ষেপটি গলে গিয়ে তৈরি হলো এক গাঢ় রাজকীয় নীল (Deep Royal Blue) রঙের দ্রবণ!


Shakil's Chemistry View

একজন শিক্ষার্থী যখন এসএসসি/এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে, তখন তাকে সেট ভিত্তিক বহুনির্বাচনি পরীক্ষা দিতে হয়। হঠাৎ করে সে...
06/08/2026

একজন শিক্ষার্থী যখন এসএসসি/এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে, তখন তাকে সেট ভিত্তিক বহুনির্বাচনি পরীক্ষা দিতে হয়। হঠাৎ করে সেট ভিত্তিক পরীক্ষা দেওয়াটা অনেকের জন্য কঠিন হয়ে যায় বা জটিল মনে হয়। শিক্ষার্থীদের বোর্ডের বহুনির্বাচনি পরীক্ষাভীতি দূর করার লক্ষ্যে ও পড়াশোনার মানোন্নয়নের জন্য, বোর্ড পরীক্ষার অনুরূপ সেট ভিত্তিক বহুনির্বাচনি পরীক্ষা নেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, শিক্ষার্থীরাও বেশ আগ্রহের সাথে নিয়মিত পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করছে।

"আমরা করবো জয়
আমরা করবো জয় একদিন"

Shakil's Chemistry View

🩸🩸ব্রেকিং নিউজ!!! এসএসসি/সমমান পরীক্ষা ২০২৬ এর ফলাফল আগামী ১০ই আগষ্ট ২০২৬ তারিখে দেওয়া হবে ইনশাআল্লাহ। সকলের জন্য দোয়া ও...
27/07/2026

🩸🩸ব্রেকিং নিউজ!!!

এসএসসি/সমমান পরীক্ষা ২০২৬ এর ফলাফল আগামী ১০ই আগষ্ট ২০২৬ তারিখে দেওয়া হবে ইনশাআল্লাহ।

সকলের জন্য দোয়া ও শুভকামনা রইলো।

এইচএসসি ২০২৮ ব্যাচ, আশাকরি সবাই সুস্থ ও ভালো আছো। আর অল্প কয়েকদিন পরই হয়তোবা তোমাদের বহুল কাঙ্ক্ষিত এসএসসির রেজাল্ট দিয়ে...
26/07/2026

এইচএসসি ২০২৮ ব্যাচ,

আশাকরি সবাই সুস্থ ও ভালো আছো। আর অল্প কয়েকদিন পরই হয়তোবা তোমাদের বহুল কাঙ্ক্ষিত এসএসসির রেজাল্ট দিয়ে দিবে ইনশাআল্লাহ। হয়তোবা তোমাদের কারও রেজাল্ট প্রত্যাশিত হবে আবার কারও হয়তোবা প্রত্যাশিত হবে না। রেজাল্ট যেটায় আসুক, জীবনের লক্ষ্য আর স্বপ্ন বাস্তবায়নে কখনও থেমে থাকা যাবে না। সাফল্যের সুন্দর মুহূর্ত কাটানোর জন্য,আল্লাহর উপর ভরসা রেখে, নিজেকে বিরামহীন কর্মযজ্ঞে সবসময়ই নিয়োজিত রাখতে হয়। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, তার জন্য আল্লাহ তায়ালাই যথেষ্ট ।

এইচএসসি সময়টা একজন শিক্ষার্থীকে অনেক ধৈর্য্য ধারণ করে,নিয়মিত পড়াশোনা,চেষ্টা আর পরিশ্রম করে কাটাতে হয়। এসএসসির তুলনায় এইচএসসিতে পড়াশোনা আর সময়কে সঠিকভাবে কাজে লাগানো দুটোতেই সুপার ফাস্ট হতে হয়,একজন শিক্ষার্থীকে।

এইচএসসির এই লম্বা ও কঠিন পথকে আরও সহজ করার জন্য,তোমাদের বহুল প্রত্যাশিত HSC 2028 Chemistry নতুন ব্যাচের যাত্রা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ।

যেখানে তোমাদের নিয়মিত সাপ্তাহিক,মাসিক ও মডেল টেস্ট পরীক্ষার মাধ্যমে,পড়াশোনার মানোন্নয়ন নিয়মিত মূল্যায়ন করা হবে। পাশাপাশি এডমিশন টেস্ট নিয়েও নিয়মিত সঠিক দিকনির্দেশনা ও অল্প সময়ে বহুনির্বাচনিতে ভালো করার শর্টকাট টেকনিক শেখানো হবে ইনশাআল্লাহ।

তাই আর দেরি না করে,আজই চলে আসো Shakil's Chemistry View এর ওরিয়েন্টেশন ক্লাসে। যাচাই ক্লাস করে সিদ্ধান্ত নাও তোমার সামনের সুন্দর পথচলার।

তোমাদের সবার জন্য দোয়া ও শুভকামনা রইলো।
"দেখা হবে বিজয়ে ইনশাআল্লাহ" ❤️❤

সময়: ৩১ জুলাই ২০২৬
বার: শুক্রবার
সময়: বিকেল ৫টা
স্থান: আশকোনা কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন, আশকোনা,দক্ষিণখান, ঢাকা।




Shakil's Chemistry View

HSC-26  শিক্ষার্থীদের আজকের 'রসায়ন ১মপত্র' পরীক্ষার MCQ অংশের সমাধান দেওয়া হলো। 👉 পোস্টটি শেয়ার করে তোমার টাইমলাইনে রেখে...
19/07/2026

HSC-26 শিক্ষার্থীদের আজকের 'রসায়ন ১মপত্র' পরীক্ষার MCQ অংশের সমাধান দেওয়া হলো।

👉 পোস্টটি শেয়ার করে তোমার টাইমলাইনে রেখে দাও।

তোমাদের পরবর্তী পরীক্ষার জন্য দোয়া ও শুভকামনা রইলো।

Shakil's Chemistry View

এইচএসসি ২০২৬ এর সকল পরীক্ষার্থীদের জন্য রইলো দোয়া ও শুভকামনা। ❤️
01/07/2026

এইচএসসি ২০২৬ এর সকল পরীক্ষার্থীদের জন্য রইলো দোয়া ও শুভকামনা। ❤️

🔥🔥এসএসসি ২০২৬ সালের রুটিন প্রকাশ, পরীক্ষা শুরু ২১ এপ্রিল থেকে  !!!
15/01/2026

🔥🔥এসএসসি ২০২৬ সালের রুটিন প্রকাশ, পরীক্ষা শুরু ২১ এপ্রিল থেকে !!!

Address

Dakshinkhan, Ashkona
Dhaka
1230

Telephone

+8801515607014

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shakil's Chemistry View posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share