20/03/2026
ঈদ মুবারাক🌙
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!
🌙 পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা 🌙
বাঙলা কলেজ স্টুডেন্টস এসোসিয়েশন অব ফেনী পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক ঈদ মোবারক।
সবার জীবনে বয়ে আনুন শান্তি, সুখ ও সমৃদ্ধি। 🤍✨
ঈদ মোবারক! 🌙
27/02/2026
বাঙলা কলেজ স্টুডেন্টস এসোসিয়েশন অব ফেনী কতৃক ২৭-০২-২৬ ইফতার মাহফিল এর আয়োজন করা হয়া।অংশ গ্রহন এর জন্য সবাই কে ধন্যবাদ, ভবিষ্যতে এই ধারা বজায় রাখার আহ্বান
06/01/2026
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বাঙলা ক্যাম্পাসে ফেনী জেলা থেকে আগত ২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া সকল শিক্ষার্থীকে বাঙলা কলেজ স্টুডেন্টস এসোসিয়েশন অব ফেনী পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ।।
আপনাদের সার্বিক প্রয়োজনে আমরা পাশে আছি।
শুভেচ্ছান্তে
সভাপতি, Md Ah Sumon
সাধারণ সম্পাদক, Istiyak Mahmud Samir
বাঙলা কলেজ স্টুডেন্টস এসোসিয়েশন অব ফেনী,সরকারি বাঙলা কলেজ ।
30/12/2025
ফেনীর কৃতি সন্তান ও বাংলাদেশ ১ম নারী প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তিকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর মৃত্যুতে আমরা @বাঙলা কলেজ স্টুডেন্টস এসোসিয়েশন অফ ফেনী গভীরভাবে শোকাহত। জাতি একজন দৃঢ়চেতা রাজনৈতিক ব্যক্তিত্বকে হারাল। আমরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবার ও অনুসারীদের এই শোক সইবার তাওফিক দান করুন। আমিন
15/12/2025
সবাই কে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
15/12/2025
বাঙলা কলেজ স্টুডেন্ট'স এসোসিয়েশন অব ফেনীর কমিটির সম্মানিত সদস্য ও উপদেষ্টা মহোদয়ের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও ফেনী জেলার টি-শার্ট উন্মোচন করা হয়।
11/12/2025
বাঙলা কলেজ স্টুডেন্ট'স এসোসিয়েশন অব ফেনীর নব্য কমিটির আত্মপ্রকাশ।
সভাপতি : Md Ah Sumon
সাধারণ সম্পাদক : Istiyak Mahmud Samir
01/10/2025
৬৩ বছরে পদার্পণ
৬২ বছরের গৌরবময় পথচলা শেষে আজ ৬৩ বছরে পদার্পণ করল বাঙলার প্রিয় বিদ্যাপীঠ—সরকারি বাঙলা কলেজ,ঢাকা।
গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য
বাংলা ভাষায় উচ্চশিক্ষার প্রসার ও বিকাশের লক্ষ্য নিয়ে ১৯৬২ সালের ১ অক্টোবর প্রতিষ্ঠিত হয় সরকারি বাঙলা কলেজ। ভাষা আন্দোলনের অগ্রণী ব্যক্তিত্ব ও তমুদ্দিন মজলিশের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আবুল কাশেম স্যারের হাত ধরে এ শিক্ষাপ্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়।
প্রথমদিকে নবকুমার ইন্সটিটিউটে রাতের শিফটে ক্লাস পরিচালিত হলেও ১৯৬৪ সালে কলেজটি স্থায়ীভাবে মিরপুরে স্থানান্তরিত হয়। প্রতিষ্ঠার সময় অনেক শিক্ষিত মহল বাংলা মাধ্যমে উচ্চশিক্ষার বিরোধিতা করেছিল। তাঁদের ধারণা ছিল—বাংলায় পড়াশোনা করলে চাকরিক্ষেত্রে পিছিয়ে পড়তে হবে, এমনকি ব্যঙ্গ করে ‘বাংলা মৌলবি’ বলেও সমালোচনা করা হতো। কিন্তু শিগগিরই বাংলা মাধ্যমে শিক্ষা জনপ্রিয়তা লাভ করে।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা কলেজ দখল করে এটিকে বধ্যভূমি হিসেবে ব্যবহার করে। কলেজের সাইনবোর্ড বদলে ‘উর্দু কলেজ’ নামকরণ করা হয় এবং নয় মাস এ শিক্ষাপ্রতিষ্ঠানটি অবরুদ্ধ থাকে।
পরে ১৯৮৫ সালে কলেজটি জাতীয়করণ করা হয় এবং ‘সরকারি বাঙলা কলেজ’ নামে আত্মপ্রকাশ করে। ১৯৯৭ সালে এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় এবং দীর্ঘ ১৯ বছর সেইভাবে শিক্ষা কার্যক্রম চলে। অবশেষে ২০১৭ সালে সরকারি নীতিমালা অনুযায়ী বাঙলা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়।
বর্তমানে কলেজটিতে ৩টি অনুষদ ও ১৯টি বিভাগে শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। পাশাপাশি উচ্চমাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় পাঠদান করা হয়। প্রায় ২৫,০০০ শিক্ষার্থী ও ৪০০ এর অধিক শিক্ষক নিয়ে ২৫ একর সবুজ-ঘেরা দৃষ্টিনন্দন ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এই ক্যাম্পাসে রয়েছে—৮টি একাডেমিক ভবন,বিশাল খেলার মাঠ,ফুলের বাগান ও লেক,দুটি হল,তিনটি চিহ্নিত বধ্যভূমি
একটি সমৃদ্ধ গ্রন্থাগার ও মুক্তিযুদ্ধ গ্যালারি
বাংলা ভাষা ও মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী প্রতিষ্ঠান হিসেবে সরকারি বাঙলা কলেজ আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।
#বাঙলার_৬৩
26/09/2025
ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ফেনী জেলা থেকে সরকারি বাঙলা কলেজে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের বাঙলা কলেজ স্টুডেন্টস এসোসিয়েশন অব ফেনীর পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম সবুজ ক্যাম্পাসে।
আগত ফেনীর সকল শিক্ষার্থীবৃন্দ সার্বিক প্রয়োজনে যোগাযোগ করুন।
08/09/2025
বাঙলা কলেজ স্টুডেন্টস এসোসিয়েশন অব ফেনীর নব-গঠিত কমিটির সবাইকে অভিনন্দন।
সভাপতি : Md Ah Sumon
সাধারণ সম্পাদক : Istiyak Mahmud Samir
23/08/2025
ঝড়, বৃষ্টি উপেক্ষা করে কার্যক্রম চলমান।
ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ২৪-২৫ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও বানিজ্য ইউনিটের ভর্তি পরিক্ষা উপলক্ষে শিক্ষার্থীদের সার্বিক সহায়তা করেছেন বাঙলা কলেজ স্টুডেন্টস এসোসিয়েশন অব ফেনী