17/08/2026
DIA Grammar Series 0-1
Episode 10
আমরা মারেফা এবং নাকেরা কি তা জেনেছি আজ আমরা শিখবো কিভাবে একটি নাকেরা শব্দকে মারেফা করতে হয়।
🔴 নাকেরা শব্দকে মারেফা করার নিয়ম: আরবী যেই শব্দটাকে মারেফা করবো তার শুরু اَلْ যুক্ত করবো। এবং শেষে তানবীন টাকে উঠিয়ে দিবো।
একটা উদাহরণ দিয়ে বুঝাই,
كِتَابٌ = একটি বই
এটি হচ্ছে নাকেরা বা অনির্দিষ্ট শব্দ।
এটাকে মারেফা করতে শুরুতে ال বসাবো এবং এর তানবীন উঠয়ে একপেশ রেখে দিবো তাহলে শব্দটি হচ্ছে اَلْكِتَابُ ।
মারেফা হওয়ার পর এর অর্থ হবে বইটি।
اَلْقَلَمُ = কলমটি
اَلسَّاعَةُ = ঘড়িটি
🔴Note: নাকেরা শব্দকে মারেফা করার সময়
*দুইপেশ থাকলে সেটা এক পেশ হবে।
*দুই যের থাকলে সেটা এক যের হবে।
*দুই যবর থাকলে সেটা এক যবর হবে।
তাহলে ছবির শব্দটিকে মারেফা করুন তো দেখি কয়জন পারেন!!
17/08/2026
DIA Vocabulary Series 0-2
Episode 16
আজকের শব্দ
🔹غَابَةٌ = একটি বন
শিখে ফেললেন তো তাহলে এবার বলুন এটা মুযাক্কার নাকি মুয়ান্নাস?
16/08/2026
"একটা হারাম সম্পর্কের সুচ কতটা গভীরে ঢুকলে একজন মানুষ শেষ পর্যন্ত মৃত্যুকেই বেছে নিতে পারে?"
আপনারা গল্প পোস্ট করেন, তাই ভাবলাম এই ঘটনাটা বলি।
আমার বড় বোনের এক ঘনিষ্ঠ বান্ধবী ছিল। আমি তখন স্কুলে পড়তাম, আর তারা মাদ্রাসায় পড়তো। আপুকে দেখলে মানুষ খুব দ্বীনদার মনে করতো। খাশ পর্দা করতেন, খুব নরম মনের ছিলেন, সবাই তাকে মুত্তাকি বলেই জানতো।
কিন্তু মানুষ বাইরে থেকে একজনকে যতটা দেখে, তার ভেতরের যুদ্ধটা কি ততটাই দেখতে পায়?
সম্প্রতি সেই আপু আত্মহত্যা করেছেন।
তিনি আপনাদের পেইজেও একসময় খুব একটিভ ছিলেন। আপনাদের পোস্টে তার কমেন্টও আমি পড়তাম।
আজ তার গল্পটা বলছি কোনো কৌতূহল থেকে না। বলছি, যদি একজন বোনও এই গল্পটা পড়ে নিজের জীবন নিয়ে নতুন করে ভাবে, তাহলেই হয়তো এই কথাগুলো বলা সার্থক হবে।
মাদ্রাসায় পড়লেও একসময় আপু শয়তানের ধোঁকায় একটা হারাম সম্পর্কে জড়িয়ে পড়েন।
সম্পর্ক চলতে থাকে।
আপুদের পরিবার খুব দ্বীনদার ছিল, অনেক সচ্ছলও ছিল। তারা এই সম্পর্ক কখনোই মেনে নিতে চাননি। কিন্তু একমাত্র মেয়ের দিকে তাকিয়ে শেষ পর্যন্ত মেনে নেন।
কিন্তু সম্পর্কের সময় থেকেই ছেলেটা অন্য অনেক মেয়ের সঙ্গে চলাফেরা করতো।
আপু নরম মনের মানুষ ছিলেন।
সব মেনে নিতেন।
ভাবতেন, বিয়ে হয়ে গেলে হয়তো সব ঠিক হয়ে যাবে।
অনেক তালবাহানার পর বিয়েও হলো।
বিয়ের প্রথম কয়েকটা মাস মোটামুটি ভালোই গেল।
তারপর শুরু হলো আসল নির্যাতন।
ছেলেটা আপুকে মারতো।
অন্য মেয়েদের সঙ্গে সময় কাটাতো, আবার সেই কথাও আপুকে জানিয়ে দিতো।
আপু কতবার তাকে ক্ষমা করেছেন, তার কোনো হিসাব নেই।
একবার ছেলেটাকে জেলেও যেতে হয়েছিল। আপুই তাকে ছাড়িয়ে এনেছিলেন।
কি করেননি তিনি এই মানুষটার জন্য!
তারপর একসময় আপু সন্তানসম্ভবা হলেন।
কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস—সেই সন্তানটাও পৃথিবীর আলো দেখতে পারলো না।
একজন মা তার সন্তান হারালেন।
তারপরও আপু সবর করলেন।
মারধর, অপমান, মানসিক নির্যাতন—সব সহ্য করলেন।
হয়তো মনে মনে ভাবতেন, একদিন মানুষটা ঠিক হয়ে যাবে।
কিন্তু মানুষটা আর ঠিক হলো না।
একদিন সেই লোক তার পরকীয়া সঙ্গীকেই বাসায় নিয়ে এলো।
আপু তখনও সংসারটা বাঁচানোর জন্য অনুরোধ করেছিলেন।
অনেক অনুরোধ করেছিলেন।
কিন্তু যাকে ধরে একটা সংসার বাঁচাতে চেয়েছিলেন, সেই মানুষটাই তাকে আর রাখতে চাইলো না।
তাকে ডিভোর্স দিয়ে বের করে দিল।
এখানে একটা কথা অবশ্যই বলা দরকার—আপুদের পরিবার কিন্তু তাকে একা ছেড়ে দেয়নি।
বরং ডিভোর্সের পরও পরিবার তাকে মাথায় তুলে রেখেছিল। সবাই তাকে আগলে রাখতো, দেখাশোনা করতো।
তবুও মানুষ তো শুধু চারপাশের মানুষ দিয়ে সবসময় নিজের ভেতরের শূন্যতা পূরণ করতে পারে না।
আপু খুব মনমরা হয়ে থাকতেন।
এর মধ্যে কোনো এক মাধ্যমে খবর এলো—সেই ছেলে আবার বিয়ে করেছে।
খবরটা শুনে আপু আমার বড় বোনকে ফোন করে কী যে কান্না করেছিলেন!
সেই কান্নার কথা শুনলে হয়তো বোঝা যেত, একটা মানুষ ভেতর থেকে কতটা ভেঙে পড়লে এভাবে কাঁদতে পারে।
তার ঠিক সাত দিন পর আমরা শুনলাম—
আপু আত্মহত্যা করেছেন।
এই খবরটা শোনার পর আমাদের কারও পায়ের নিচে মাটি ছিল না।
কেউ কল্পনাও করেনি, এই আপুর পরিণতি এমন হবে।
যে মেয়েটা এতকিছু সহ্য করেও বেঁচে ছিল, যে মেয়েটার পাশে এত বড় একটা পরিবার ছিল, সেই মেয়েটাই একদিন নিজের জীবন শেষ করে দিলেন।
তাই আজ একটা প্রশ্ন করতেই হয়—
একটা হারাম সম্পর্ক আসলে কতটা ভয়ানক হতে পারে?
আমরা অনেককে দেখি, হারাম সম্পর্কে থেকেও বাইরে থেকে খুব সুখী মনে হয়।
ছবি দেখে মনে হয়, তারা খুব ভালো আছে।
তাদের দেখে মনে হয়, “ওরা যদি পারে, আমরাও পারবো।”
কিন্তু আমরা কি তাদের ঘরের ভেতরের গল্পটা জানি?
আমরা কি জানি, সেই হাসির পেছনে কত কান্না লুকিয়ে আছে?
এই আপুর কথা বলার উদ্দেশ্য কাউকে ছোট করা না।
শুধু একটা কথা মনে করিয়ে দেওয়া—
কোনো ছেলে, কোনো সম্পর্ক, কোনো ভালোবাসা, কোনো মানুষই আপনার জীবনের চেয়ে বড় না।
ভালোবাসার নামে এমন কোনো সম্পর্ককে আঁকড়ে ধরে রাখবেন না, যে সম্পর্ক আপনাকে ধীরে ধীরে নিজের কাছ থেকেই দূরে সরিয়ে দিচ্ছে।
আর কোনো বোন যদি এমন নির্যাতনের মধ্যে থাকেন, একা সহ্য করবেন না। পরিবারের কাছে বলুন। বিশ্বস্ত মানুষের কাছে বলুন। প্রয়োজনে সাহায্য নিন।
কারও জন্যই নিজের জীবন শেষ করবেন না।
কারণ একটা সম্পর্ক শেষ হয়ে যাওয়া জীবনের শেষ নয়।
কিন্তু একটা জীবন শেষ হয়ে গেলে, ফিরে আসার আর কোনো সুযোগ থাকে না।
আপু আজ নেই।
কিন্তু তার গল্পটা যেন অন্তত আরেকজন বোনকে থামিয়ে দেয়—ভুল জায়গায় নিজের পুরো জীবনটা বিসর্জন দেওয়ার আগে।
আর হয়তো এটাই তার গল্প থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা।
#হারাম_সম্পর্কের_পরিনতি
16/08/2026
🎯ফ্রি ট্রায়াল ক্লাসে যুক্ত হয়ে বেছে নিন সঠিক সিদ্ধান্ত টি।
16/08/2026
Top Fan-July 2026 এর বিজয়ী বিনতে মাহফুজ বোনের হাতে তার মূল্যবান হাদিয়া "ঈমানের অপরিহার্য পাঠ- শায়েখ আহমাদুল্লাহ" বইটি পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ।
📌 এ মাসের শেষের সপ্তাহে August-2026 এর TOP FAN বিজয়ী ঘোষণা করা হবে ইনশাআল্লাহ।
সুতরাং কেউ হাল ছেড়ে দিবেন না। DIA এর সকল পোস্টে লাইক কমেন্ট শেয়ার করে নিজের নামটিও টপফ্যান লিস্টে যায়গা করে নিন।
16/08/2026
DIA Vocabulary Series 0-2
Episode 15
বাগান পছন্দ করে না এরকম মেয়ে হাতে গোনা খুব কম ই আছে, মেয়েদের শখের মধ্যে অন্যতম শখ বাগানবিলাস করা।
চলুন আজকে বাগানের আরবী টা জেনে নেই।
🔹حَدِيْقَةٌ = একটি বাগান।
আপনাদের বাগান বিলাসের ছবি আমাদের সাথে শেয়ার করতে পারেন।
15/08/2026
দু'আ যে কত বড় অস্ত্র তা আমরা অনেকেই বুঝি না।
আমরা দু'আ কে অনেক সামান্য বিষয় মনে করি৷ দু'আ দিয়ে কত কিছু করা সম্ভব তাও আমরা অনেকে ধারনা রাখি না। আমরা দু'আ জিনিসটাকে অনেক জটিল বানিয়ে ফেলি মাঝে মাঝে ।
আমরা কি কখনো রাস্তায় হাটতে হাটতে দু'আ করেছি? আমরা কি কখনো খেলা আকাশের নিচে বসে আকাশ দেখে দু'আ করেছি?
আমরা মনে করি নামাজ পড়া ছাড়া হয়তো দু'আ করা যায় না, বা মোনাজাত ছাড়া বুঝি দু'আ করা যায় না।
কিন্তু দু'আ সব জায়গায় করা যায় তা কি জানেন?
দু'আকে এত সীমিত করি কেনো আমরা?
অনেক বড় কিছু চাওয়ার আগে কেনো মনে হয় " এটা কি পাবো?" "এটা কি সম্ভব " এসব প্রশ্ন কেনো মাথায় আসে?
আমরা অনেকে আসলে মন খুলে দু'আ করতে জানি না কারন আমরা ধরে নেই তা সম্ভব নয়।
আমাদের দৃষ্টিতে যা অসম্ভব তা কি রবের জন্য সহজ নয়?
তিনি 'কুন' বললে তা হয়ে যায়।
আসলে অসম্ভব দু'আ করতে অসম্ভব রকমের তায়াক্কুল লাগে যেটার বড়ই অভাব আমাদের।
লিখা কপি করা যাবে না,চাইলে শেয়ার করতে পারেন।
আল্লাহ আমাদের সবাইকে তাওয়াক্কুলের সাথে দু'আ করার তৌফিক দিন।
আমিন।
লিখা কপি করা যাবে না, চাইলে শেয়ার করতে পারেন।
15/08/2026
DIA Vocabulary Series 0-2
Episode 14
আজকের শব্দ
🔹دَارٌ = একটি বাড়ি
Note: بَيْتٌ অর্থ একটি ঘর, আর বাড়ি বুঝালে কি হবে বলুন দেখি