𝗗𝗔𝗥𝗨𝗟 𝗜𝗛𝗦𝗔𝗡 𝗔𝗖𝗔𝗗𝗘𝗠𝗬

𝗗𝗔𝗥𝗨𝗟 𝗜𝗛𝗦𝗔𝗡 𝗔𝗖𝗔𝗗𝗘𝗠𝗬

Share

শিক্ষার প্রবল আগ্রহ আর চেষ্টাই মানুষকে শিক্ষিত করে তুলে। সেটার জন্য বয়স কোন অংক না।

14/05/2026

গুনাহের সবচেয়ে বড় শাস্তি দুনিয়াবি কোনো বিপদ নয়, বরং ইবাদতের স্বাদ হারিয়ে ফেলা। আপনার কাছে দুনিয়ার সব নিয়ামত থাকলেও যদি রবের সামনে সিজদায় অবনত হওয়ার, উনার সামনে লুটিয়ে কাঁদার তাওফিক না থাকে, তবে জানবেন আপনি আসলে রিক্তহস্ত (নিঃস্ব)।

যখন অন্তর গুনাহের ভারে ভারী হয়ে যায়, তখন সবচেয়ে সহজ ইবাদতও পাহাড়সম কঠিন মনে হয়। রবের সাথে কথোপকথনের তৃষ্ণা মরে যাওয়াই হলো প্রকৃত বঞ্চনা,এটি এমন এক অদৃশ্য দণ্ড যা মানুষকে ভেতর থেকে নিঃস্ব করে দেয়। তাই নিয়ামত পেয়েও যদি রবের প্রতি কৃতজ্ঞতা বা ইবাদতে শান্তি না পান, তবে বুঝে নিন,আপনার আত্মা বড় কোনো সংকটে আছে।

13/05/2026

দুনিয়াকে আমরা ততটুকুই গুরুত্ব দেই, যতটুকু সময় এখানে থাকব, আর আখিরাতকে ততটুকু গুরুত্ব দেই, যতটুকু সময় সেখানে থাকতে হবে। মনে রাখবেন, আল্লাহর সন্তুষ্টির বাইরে যে উন্নতি, তা আসলে এক প্রকার সূক্ষ্ম পরাজয়। তাই আসুন, মোহের মায়া কাটিয়ে আমরা সত্য ও ন্যায়ের পথে ফিরে আসি।

হাদিস শরীফে রয়েছে "যে ব্যক্তি আখিরাতকে ভালোবাসে, সে দুনিয়াকে ক্ষতিগ্রস্ত করে। আর যে দুনিয়াকে ভালোবাসে, সে তার আখিরাতকে ক্ষতিগ্রস্ত করে। সুতরাং তোমরা স্থায়ী জিনিসকে (আখিরাত) অস্থায়ী জিনিসের (দুনিয়া) উপর প্রাধান্য দাও।"

(মুসনাদে আহমাদ)

09/05/2026

আমরা এমন এক অদ্ভুত প্রতিযোগিতায় লিপ্ত, যেখানে আমাদের শরীর সুস্থ রাখার শত আয়োজন থাকলেও আত্মার খোরাক নিয়ে কোনো চিন্তা নেই।আমরা মাটির তৈরি প্রাসাদ সাজাতে এতটাই ব্যস্ত যে, আমাদের আসল গন্তব্য,সেই সাড়ে তিন হাত মাটির ঘরের প্রস্তুতির কথা বেমালুম ভুলে বসে আছি,তাই না?

আজকের জৌলুসপূর্ণ জীবন আসলে একটি সুসজ্জিত মরিচিকা। আমরা যে বিলাসিতাকে "সফলতা" ভাবছি, তা কেবল চোখের পলক পড়া পর্যন্ত। অথচ প্রকৃত সফলতা হলো সেই দিন, যেদিন আমলনামা ডান হাতে পাওয়া যাবে। দুনিয়ার সামান্য প্রাপ্তিতে আমরা যতটা উল্লসিত হই, আখিরাতের বিশাল প্রাপ্তির কথা ভেবে কি আমাদের অন্তর কখনো আলোড়িত হয়?

গুনাহ করতে করতে আমরা আজ এমন এক পর্যায়ে পৌঁছেছি যে, আমাদের বিবেক আর আমাদের বাধা দেয় না। বরং আমরা অন্যায়ের সপক্ষে যুক্তি দাঁড় করাই। মনে রাখবেন, অন্ধকার কখনো আলোর বিকল্প হতে পারে না, তেমনি আধুনিকতার দোহাই দিয়ে গুনাহকে জায়েজ করার সুযোগ নেই। অন্তর কলুষিত হয়ে গেলে ভালো কথা তিতা লাগে, কিন্তু ঈমানের স্বাদ পেতে হলে সেই কলুষতা দূর করা জরুরি।

সকাল গড়িয়ে যেমন বিকেল হয়, তেমনি আমাদের আয়ুও ফুরিয়ে আসছে। আমাদের প্রতিটি শ্বাস আমাদের কবরের নিকটবর্তী করছে। ভুলের জন্য অনুতপ্ত হওয়া দুর্বলতা নয়, বরং মহান আল্লাহর কাছে প্রিয় হওয়ার পথ।
আখিরাতের পুঁজি হলো আমাদের নেক আমল এবং আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা।

08/05/2026

🕛 জুমু'আর দিনের বিশেষ মুহূর্ত, দু’আ কবুলের সময়।

রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন:
জুমু'আর দিনে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম বান্দা সেই সময়ে দাঁড়িয়ে সালাত আদায় করা অবস্থায় আল্লাহর কাছে কোনো কিছু চায়, তবে আল্লাহ তাকে তা অবশ্যই দান করেন। [সহীহ বুখারী: ৯৩৫, সহীহ মুসলিম: ৮৫২]

⁉️এই সময়টি কখন? অধিকাংশ ওলামায়ে কেরাম এবং হাদীসের ভাষ্য অনুযায়ী, এই বিশেষ মুহূর্তটি হলো জুমু'আর দিন আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়।
জাবির ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন:

তোমরা এই মুহূর্তটিকে আসরের শেষ সময়ে অনুসন্ধান করো।
[সুনান আবু দাউদ: ১০৪৮, সুনান নাসাঈ: ১৩৮৯]

আমাদের করণীয় কাজ: আসরের সালাত আদায়ের পর সম্ভব হলে জায়নামাজে বসেই তসবিহ ও দু’আয় মশগুল থাকা।
সূর্যাস্তের ঠিক আগ মুহূর্তটি (মাগরিবের ১৫-২০ মিনিট আগে) অত্যন্ত একাগ্রতার সাথে আল্লাহর কাছে নিজের,পরিবারের, উস্তায-উস্তাযা, ও সকল উম্মাহর জন্য দু’আ করা।

আসুন আজ আমরা সবাই এই সময়টিকে কাজে লাগাই।
আল্লাহ আমাদের সবার দু’আ কবুল করুন। আমীন।

01/05/2026

বিপরীত শব্দ শিখি

26/04/2026

📢 কুরআন তিলাওয়াত হোক শুদ্ধ ও প্রাণবন্ত! (অ্যাডভান্স নাজেরা কোর্স)

আলহামদুলিল্লাহ,দারুল ইহসান একাডেমিতে শুরু হতে যাচ্ছে কাঙ্ক্ষিত "অ্যাডভান্স নাজেরা কোর্স"। যারা কুরআন পড়তে পারেন কিন্তু তিলাওয়াত আরও সুন্দর ও বিশুদ্ধ করতে চান, তাদের জন্যই এই বিশেষ আয়োজন।

কেন আমাদের এই কোর্সটি আপনার জন্য?
✅ শুদ্ধ উচ্চারণ: হরফের মাখরাজ ও সিফাত নিয়ে বিস্তারিত কাজ।
✅ তাজভীদ চর্চা: তিলাওয়াতের সৌন্দর্য বৃদ্ধিতে তাজভীদের প্রয়োগ।
✅ ব্যক্তিগত তদারকি: প্রতিটি শিক্ষার্থীর পাঠ নিবিড়ভাবে পর্যবেক্ষণ।
✅ উন্নত মান: অভিজ্ঞ উস্তাযের মাধ্যমে মানসম্মত পাঠদান।

কোর্সের খুটিনাটি:
▪️ শুরু হচ্ছে: ১লা মে থেকে।
▪️ কোর্স লেভেল: অ্যাডভান্সড (উন্নত)।
▪️কোর্স ডিউরেশন ৫ মাস।
▪️মাধ্যম: জুম।
▪️ভর্তি ফি : সম্পূর্ণ ফ্রি ✅
▪️মাসিক ফি: ৬৫০৳ (এককালীন দিতে চাইলে মাত্র ৩০০০৳)

আপনার তিলাওয়াতকে এক ধাপ এগিয়ে নিতে আজই রেজিস্ট্রেশন করুন অথবা ইনবক্সে যোগাযোগ করুন। আপনার বন্ধুদের মাঝে দ্বীনি এই বার্তাটি শেয়ার করে আমাদের সাথেই থাকুন।

✔️ ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন: [01706116632]

26/04/2026

বিপরীত শব্দ শিখি।

22/04/2026

রিয়া: নেক আমল ধ্বংসের এক গোপন ব্যাধি ⚠️

আমরা অনেক সময় অনেক ভালো কাজ করি—কোরআন পড়ি, দান-সদকা করি কিংবা দ্বীনের পথে সংগ্রাম করি। কিন্তু এই আমলগুলো কি সত্যিই আল্লাহর জন্য, নাকি মানুষের প্রশংসার জন্য?

20/04/2026

এসো আরবীতে ছোট বাক্য বলা শিখি।

هذا كتاب مفيد - এটি একটি উপকারী বই

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


South Kutubkhali, Jatrabari
Dhaka
1204