11/09/2024
নটর ডেম কলেজ এর স্টাফ মিসেস লিপিকা গমেজ (ফিস্ আদায়কারী) গত রাতে ঘুমন্ত অবস্থায় নির্মম হত্যাকান্ডের শিকার হন এবং মৃত্যু বরণ করেন। দায়িত্বনিষ্ঠ ম্যাম হঠাৎ অনবহিত বা মুঠোফোন বন্ধ অবস্থায় কলেজে অনুপস্থিত থাকায়, সর্ব প্রথম ম্যামের পরিজন, আত্মীয়স্বজন, বাসার কেয়ার-টেকার ও পরিচিত ডাক্তার এবং হাসপাতাল গুলোতে খোঁজ নেওয়া হয় এবং ম্যামের কোনো খোঁজ না পাওয়ার কারণে তার যাতায়াতের পথে খোঁজ নেওয়ার জন্য কলেজ এর শ্রদ্ধেয় অধ্যক্ষ তার একান্ত সচিব মি. জনি চালস্ গমেজ'কে দায়িত্ব প্রদান করেন । রাস্তায় ম্যামের কোনো তথ্য না পেয়ে জনি দাদা পুনরায় ম্যাম যে বাসায় থাকেন সেই কেয়ার-টেকারকে ফোন করেন। কেয়ার-টেকার তাকে বলেন, "ম্যামের দরজার তলা দেওয়া।" সকাল ১১ টার পরও যখন ম্যামের কোনো খোঁজ পাওয়া যায় নাই তখন মি. জনি দাদা এবং ম্যামের ভাড়া বাসার কেয়ার-টেকার ম্যামের রুমের সামনে যান এবং কেয়ার-টেকার এর কাছে থাকা চাবি দিয়ে দরজা খোলা হয় এবং বাসার রুমের বায়ুরন্ধ্র (ভেন্টিলেটর) ভাঙ্গা অবস্থায় দেখেন এবং ম্যামকে স্বাভাবিকভাবে শুয়ে থাকতে দেখেন কিন্তু ম্যামের মাথার উপরে বালিশ রাখা অবস্থায় তাকে তারা আবিষ্কার করেন। তৎক্ষনাৎ মি. জনি দাদা ম্যামের পরিবার, আত্মীয়-স্বজন, কলেজ কর্তৃপক্ষকে ঘটনাটি অবগত করেন। সাথে সাথে ৯৯৯ কল করে জরুরী সাহায্য চাওয়া হয় এবং কলেজের অধিকাংশ স্টাফ ঘটনা শোনার মাত্রই ম্যামের বাসায় ছুটে যান। পুলিশ এসে ম্যামের মাথার উপর থেকে বালিশ সরালেন দেখা যায় ম্যামের মাথার অনেকটা জুরে ক্ষত এবং রক্তাক্ত। কিছুক্ষন পরে সি আই ডি এবং তদন্ত দল আসেন এবং ঘটনা এস্থান পরিদর্শন ও নমুনা সংগ্রহ করতে থাকেন.....
হত্যাকারীরা ম্যামের বাসা থেকে শুধু মাত্র তাহার ভ্যানিটি ব্যাগ এবং মোবাইল নিয়েছে, এটা নিশ্চিত করে বলেছেন কেয়ার-টেকার।
শ্রদ্ধেয় মিস্ এর প্রতি হওয়া এই অন্যায়ের সঠিক বিচার প্রত্যাশা করছি, এই নির্মম হত্যারকান্ডের সহিত জড়িত সকলকে খুঁজে বের করা হোক এবং আইনের আওতায় নিয়ে আসা হোক।
" প্রিয় ম্যাম, আপনি ঈশ্বরের সহিত স্বর্গনিবাসী হন - আমেন।"
©️James A Malakar