Government Job's Care

Government Job's Care সকল সর‌কা‌রি নি‌য়োগ প‌রিক্ষার প্রস্ত‌ুতি ও নি‌য়োগ পরীক্ষার বি‌ভিন্ন বিজ্ঞ‌প্তি,সা‌জেশন্স ও প্রয়োজনীয় শীট ও পি‌ডিএফ প্রাপ্তীর জন্য যুক্ত থাকুন।

🔰প্রশ্ন সমাধান: বাংলাদেশ  #ভূতাত্বিক_জরিপ_অধিদপ্তর (GSB) এর  #অফিস_সহায়ক পদের  #সমাধান।🎯পরীক্ষার তারিখ: ২২/০৫/২০২৬
23/05/2026

🔰প্রশ্ন সমাধান: বাংলাদেশ #ভূতাত্বিক_জরিপ_অধিদপ্তর (GSB) এর #অফিস_সহায়ক পদের #সমাধান।
🎯পরীক্ষার তারিখ: ২২/০৫/২০২৬

💥আজ (২২/০৫/২৬) অনুষ্ঠিত জুডিশিয়াল সার্ভিস কমিশন এর "ব্রেঞ্চ সহকারী" পদের প্রশ্নপত্র!
22/05/2026

💥আজ (২২/০৫/২৬) অনুষ্ঠিত জুডিশিয়াল সার্ভিস কমিশন এর "ব্রেঞ্চ সহকারী" পদের প্রশ্নপত্র!

NTRCA প্রশ্ন ব্যাংক (টপিকভিত্তিক) ইংরেজি অংশ ।।আসন্ন নিবন্ধন পরীক্ষার জেনা‌রেল অং‌শের জন্য বু‌ঝে বু‌ঝে এগুলো পড়‌লেই যথে...
12/05/2026

NTRCA প্রশ্ন ব্যাংক (টপিকভিত্তিক)
ইংরেজি অংশ ।।
আসন্ন নিবন্ধন পরীক্ষার জেনা‌রেল অং‌শের জন্য বু‌ঝে বু‌ঝে এগুলো পড়‌লেই যথেস্ট। #শেয়ার করে রাখুন।।

ঢালাওভাবে সব প্রশ্ন মুখস্থ করার চেয়ে টপিকভিত্তিক পর্যালোচনা অনেক বেশি কার্যকর এবং বিজ্ঞানসম্মত। এর ফলে একজন শিক্ষার্থী বা পরীক্ষার্থী কেবল তথ্য সংগ্রহ করে না, বরং তথ্যের গুরুত্ব বুঝতে শেখে।

10/05/2026

যে সকল জব প্রত্যাশী MCQ দুর্বল তাঁরা সবাই এভাবে ৬ মাস পড়ুন। কারণ বর্তমানে বেশির ভাগই বড় সার্কুলার এর পরিক্ষা এমসিকিউ এর পর রিটেন হয়। এখন রিটেনে আপনি ভাল কিন্তু এমসিকিউ তে ফেল করলেন। তাহলে রিটেন কিভাবে দিবেন বলেন। তাই ১১-২০ তম গ্রেডের যে কোন সরকারি চাকরির MCQ পরীক্ষায় ভালো করতে হলে শুধু বেশি পড়লেই হবে না, স্মার্টভাবে প্রস্তুতি নিতে হবে। কিছু কার্যকর উপায় নিচে দিলাম.....

✅১. সিলেবাস বুঝে পড়ুন যে চাকরির পরীক্ষা দিবেন, আগে সেই পরীক্ষার প্রশ্নের ধরন জানুন। সাধারণত
বাংলা
ইংরেজি
গণিত
সাধারণ জ্ঞান
আইসিটি / বিজ্ঞান
আগের বছরের প্রশ্ন দেখলে বুঝতে সুবিধা হবে কোন বিষয় বেশি আসে।

✅২. প্রতিদিন রুটিন করে পড়ুন একদিন বেশি, একদিন কম না পড়ে প্রতিদিন অল্প হলেও পড়ুন।
উদাহরণ:
বাংলা — ১ ঘন্টা
ইংরেজি — ১ ঘন্টা
গণিত — ২ ঘন্টা
GK — ১ ঘন্টা

✅৩. গণিত বেশি প্র্যাকটিস করুন MCQ পরীক্ষায় গণিতেই বেশি সময় নষ্ট হয়। তাই
শতকরা
লাভ-ক্ষতি
অনুপাত
সুদ
বয়স
কাজ ও সময়
ভগ্নাংশ
গড়
এই টপিকগুলো নিয়মিত অনুশীলন করুন।

✅৪.গণিতের জন্য শর্টকাট ও ট্রিক শিখুন MCQ তে দ্রুত উত্তর করতে হবে। তাই শর্টকাট জানা খুব গুরুত্বপূর্ণ।

✅৫. প্রতিদিন MCQ সমাধান করুন ১০০–২০০ টি MCQ প্রতিদিন সমাধান করুন।ভুল উত্তরগুলো আলাদা খাতায় লিখে রাখুন এবং সময় ধরে পরীক্ষা দিন।

✅৬.বিগত বছরের প্রশ্ন পড়ুন অনেক প্রশ্ন রিপিট হয় বা কাছাকাছি আসে। বিশেষ করে
বিসিএস
প্রাইমারি
মন্ত্রণালয়
অধিদপ্তর
নিবন্ধন এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ।

✅৭. সাধারণ জ্ঞান আপডেট রাখুন বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় প্রতিদিন একটু পড়ুন। বিশেষভাব
সংবিধান
মুক্তিযুদ্ধ
সাম্প্রতিক ঘটনা
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র , মেট্রোরেল, বাজেট ইত্যাদি

✅৮. ইংরেজিতে দুর্বল হলে Vocabulary বাড়ান
প্রতিদিন ১০–২০ টি শব্দ শিখুন। যেমন
Synonym
Antonym
Idiom
Phrase
Preposition

✅৯. পরীক্ষার হলে কৌশল সহজ প্রশ্ন আগে উত্তর দিন।এক প্রশ্নে বেশি সময় নষ্ট করবেন না।নেগেটিভ মার্কিং থাকলে নিশ্চিত না হলে বাদ দিন।

✅১০. মোবাইল কম ব্যবহার করুন প্রস্তুতির সময় ফেসবুক/রিলস কম দেখলে মনোযোগ অনেক বাড়ে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য ও নিয়মিত অনুশীলন। মনে রাখবেন অনেকে কম মেধা নিয়েও শুধু ধারাবাহিক পরিশ্রমের কারণে সরকারি চাকরি পেয়ে যায়।

♦️৩০ দিনের MCQ পড়ার ১ টা রুটিন দিচ্ছি এভাবে আপনি ৬ মাস পড়েন ইনশাআল্লাহ MCQ পরিক্ষায় উত্তীর্ণ হইবেন ✌

৩০ দিনের সরকারি চাকরির MCQ প্রস্তুতির রুটিন
প্রতিদিনের সময় ভাগ
বাংলা — ১ ঘন্টা
ইংরেজি — ১ ঘন্টা
গণিত — ২ ঘন্টা
সাধারণ জ্ঞান — ১ ঘন্টা
MCQ মডেল টেস্ট — ১ ঘন্টা

১ম সপ্তাহ — বেসিক শক্ত করুন
Day 1
বাংলা: বর্ণ, শব্দ, সন্ধি
ইংরেজি: Parts of Speech
গণিত: ভগ্নাংশ
GK: বাংলাদেশের পরিচিতি

Day 2
বাংলা: সমাস
ইংরেজি: Tense
গণিত: শতকরা
GK: মুক্তিযুদ্ধ

Day 3
বাংলা: কারক ও বিভক্তি
ইংরেজি: Voice
গণিত: লাভ-ক্ষতি
GK: সংবিধান

Day 4
বাংলা: বাক্য শুদ্ধি
ইংরেজি: Narration
গণিত: অনুপাত
GK: আন্তর্জাতিক সংস্থা

Day 5
বাংলা: বাগধারা
ইংরেজি: Synonym
গণিত: গড়
GK: সাম্প্রতিক ঘটনা

Day 6
বাংলা: এক কথায় প্রকাশ
ইংরেজি: Antonym
গণিত: বয়স
GK: পদ্মা সেতু, মেট্রোরেল

Day 7
ফুল মডেল টেস্ট (১০০ MCQ)
ভুলগুলো রিভিশন
২য় সপ্তাহ — গতি বাড়ান

Day 8–10
বাংলা ব্যাকরণ পূর্ণ রিভিশন
ইংরেজি Grammar Practice
গণিত: কাজ ও সময়
GK: ভূগোল

Day 11–13
ইংরেজি Vocabulary
গণিত: সুদকষা
GK: বিজ্ঞান ও প্রযুক্তি

Day 14
২ ঘণ্টার মডেল টেস্ট
সময় ধরে পরীক্ষা দিন
৩য় সপ্তাহ — দুর্বল বিষয় ফোকাস

Day 15–18
প্রতিদিন ২০০ MCQ সমাধান
কঠিন গণিত বারবার প্র্যাকটিস
ইংরেজি Translation

Day 19–21
আগের বছরের প্রশ্ন সমাধান
বাংলা সাহিত্য গুরুত্বপূর্ণ লেখক
আন্তর্জাতিক বিষয়াবলি
৪র্থ সপ্তাহ — ফাইনাল প্রস্তুতি

Day 22–25
শর্ট নোট পড়ুন
গুরুত্বপূর্ণ সূত্র মুখস্থ করুন

Day 26–28
প্রতিদিন ফুল মডেল টেস্ট
OMR ফিলাপ প্র্যাকটিস

Day 29
শুধুমাত্র রিভিশন
নতুন কিছু নয়

Day 30
হালকা পড়া
আত্মবিশ্বাস রাখুন
পর্যাপ্ত ঘুম দিন
গুরুত্বপূর্ণ পরামর্শ প্রতিদিন পড়ুন,গ্যাপ দেওয়া যাবে না একদম।মোবাইল ব্যবহার সীমিত করুন ভুলের খাতা তৈরি করুন। এভাবে আবার পরের মাস পড়ুন। ইনশাআল্লাহ ভাল কিছু হবে।শুভ কামনা রইলো সকলের জন্য। ❤️

লেখাঃ মোঃ হুমায়ুন কবির

সাম্প্রতিক সময়ে পিএসসি কর্তৃক নেওয়া বিভিন্ন প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান দেওয়া হলো।  শেয়ার ক‌রে রাখুন,সময় ক‌রে একনজ‌রে প‌ড়...
04/05/2026

সাম্প্রতিক সময়ে পিএসসি কর্তৃক নেওয়া বিভিন্ন প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান দেওয়া হলো।
শেয়ার ক‌রে রাখুন,সময় ক‌রে একনজ‌রে প‌ড়ে রাখুন।

নিয়‌মিত চা‌করি বিষয়ক গুরত্বপূর্ণ সকল ত‌থ্যের জন্য পেইজ‌টি দি‌য়ে রাখুন।।

ডাক বিভাগের পোস্টাল অপারেটর পদের পরীক্ষায় আসা Full প্রশ্নের সমাধান।
04/05/2026

ডাক বিভাগের পোস্টাল অপারেটর পদের পরীক্ষায় আসা Full প্রশ্নের সমাধান।

🔥  #রুপপুর_পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র 🔥(সকল তথ্য এক নজরে)। গুরুত্বপূর্ণ তথ্য মার্ক করে দেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত সকল ...
28/04/2026

🔥 #রুপপুর_পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র 🔥(সকল তথ্য এক নজরে)। গুরুত্বপূর্ণ তথ্য মার্ক করে দেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত সকল চাকরির পরীক্ষায় আসা সকল প্রশ্নোত্তর দেওয়া হল।

শেয়ার করে রাখুন।।
নিয়‌মিত চাক‌রি সংক্রান্ত আপ‌ডেট পে‌তে পেই‌জ‌টি ফ‌লো করুন।।

 #১৯তম/ ৯ম শিক্ষক নিবন্ধনে চাকরি প্রত্যাশিদের জন্য আমার পরামর্শঃ‌যে‌হেতু,এখনো ১৯তম শিক্ষক নিবন্ধনের অফিসিয়াল সিলেবাস প্র...
28/04/2026

#১৯তম/ ৯ম শিক্ষক নিবন্ধনে চাকরি প্রত্যাশিদের জন্য আমার পরামর্শঃ

‌যে‌হেতু,এখনো ১৯তম শিক্ষক নিবন্ধনের অফিসিয়াল সিলেবাস প্রকাশ হয়নি,সে হি‌সে‌বে ১৮ তম সি‌লেবাস টি ফ‌লো কর‌লে আপনাদের প্রস্তু‌তি অ‌নেকাংশই সম্পুর্ণ হ‌য়ে যা‌বে।
আমার অভিজ্ঞতা থে‌কে এটা
ধ‌রে রা‌খেন যে, ১৮তম নিবন্ধনের বিষয়ভিত্তিক সিলেবাসই ১৯তম নিবন্ধনের জন্য সবচেয়ে বড় গাইডলাইন হিসেবে কাজ করবে।
👉সাধারণত NTRCA সিলেবাসে বড় কোনো পরিবর্তন আনে না;
➡️ বেসিক কাঠামো একই থাকে
➡️ কিছু টপিক যোগ–বিয়োগ বা আপডেট হতে পারে মাত্র।

✅ কেন ১৮তমের সিলেবাস ধরে পড়বেন?
বিষয়ভিত্তিক Core Concept গুলো একই থাকে
আগেভাগে পড়া শুরু করলে
✅ নোট তৈরি
✅ রিভিশন
✅ মডেল টেস্ট—সবকিছুতে এগিয়ে থাকা যায়
সিলেবাস প্রকাশের পর শুধু ফাইন টিউনিং করলেই হবে

✅আমার মতামত
🔹 যারা এখন থেকেই ১৮তম নিবন্ধনের সিলেবাস ধরে পড়াশোনা শুরু করবে,
তারা ১৯তম নিবন্ধনে অন্যদের চেয়ে অনেকটা এগিয়ে থাকবে—এটা নিশ্চিত।

✅ তাই অপেক্ষা না করে,
এই সিলেবাসকেই বেস ধরে নিয়মিত ও পরিকল্পিত প্রস্তুতি নিন।
সফলতা ধীরে আসে, কিন্তু প্রস্তুতি থাকলে নিশ্চিতভাবেই আসে।

যেকোনো তথ্য ইনফরমেশন এর জন্য ইনবক্স কর‌তে পা‌রেন ✍️

সিলেবাসঃ https://www.facebook.com/share/p/1CZbKruh3g/

ভর্তি তথ্যঃ
https://www.facebook.com/share/p/14WU4TJD84Z/

ডেমো ক্লাসঃ
https://www.facebook.com/share/v/18GVQSr3DA/

আজকে অনুষ্ঠিত ৫০ তম বিসিএস লিখিত পরীক্ষার পরীক্ষার প্রশ্ন বাংলা-০০২
12/04/2026

আজকে অনুষ্ঠিত ৫০ তম বিসিএস লিখিত পরীক্ষার পরীক্ষার প্রশ্ন বাংলা-০০২

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Government Job's Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category