শিক্ষক নিয়োগ প্রস্তুতি "প্রাইমারি,হাই স্কুল,এনটিআরসিএ"

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • শিক্ষক নিয়োগ প্রস্তুতি "প্রাইমারি,হাই স্কুল,এনটিআরসিএ"

শিক্ষক নিয়োগ প্রস্তুতি "প্রাইমারি,হাই স্কুল,এনটিআরসিএ" Educational content creator

14/11/2025
08/11/2025
23/05/2025

আগামী ১ মাসের মধ্যেই প্রাথমিকে আসছে বড় নিয়োগ বিজ্ঞপ্তি।
বর্তমানে সহকারী শিক্ষক পদে ৮ হাজার ৪৩টি শূন্য পদ রয়েছে। যা বিজ্ঞপ্তি প্রকাশের সময় ১০ থেকে ১২ হাজার হতে পারে। পাশাপাশি ৩২ হাজার সহকারী শিক্ষক প্রধান শিক্ষক পদে পদোন্নতি পেলে এইসব পদেও নতুন নিয়োগ দেওয়া হবে।
©

27/04/2025
ড.মুহাম্মদ ইউনুসের থ্রি জিরো তত্ত্ব -
03/04/2025

ড.মুহাম্মদ ইউনুসের থ্রি জিরো তত্ত্ব -

02/04/2025

প্রতিযোগিতামূলক চাকরির প্রস্তুতি কীভাবে শুরু করব--

প্রাতিষ্ঠানিক পরীক্ষা আর চাকরির পরীক্ষা এক নয়– বিষয়টি সবাইকে মনে রাখতে হবে। তাই সরকারি চাকরির প্রস্তুতি একটু ভালোভাবেই নিতে হবে। বর্তমান সময়ে যে কোনো পরীক্ষায় আগের চেয়ে প্রতিযোগিতা অনেক বেড়েছে। তা চাকরির পরীক্ষায়ই হোক কিংবা স্কলারশিপ, ফেলোশিপ বা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায়ই হোক। বদলে গেছে এসব পরীক্ষার ধরন।

জব সলিউশন পড়ার কৌশল

রিসেন্ট প্রশ্ন আগে পড়বেন। মানে আপনি জব সলিউশন থেকে আগে ২০২৪ সালের প্রশ্নগুলো পড়বেন। এরপর ২০২৩,২০২২, ২০২১ এভাবে বিগত ১০ বছরের প্রশ্ন মুখস্থ রাখবেন।

প্রথমবার পড়ার সময় আপনি ব্যাখ্যা ছাড়া শুধু সালের প্রশ্নগুলো পড়বেন। অনেকে প্রথমবার ব্যাখ্যাসহ পড়তে গিয়ে ছয় মাসে একটি সালের প্রশ্নই শেষ করতে পারেন না। তখন অনেকে হতাশ হয়ে পড়েন। আমার সাজেশন হলো, আপনি প্রথমবার ব্যাখ্যা ছাড়া শুধু সালের প্রশ্নগুলো পড়ে শেষ করবেন। দ্বিতীয়বার রিভাইজ করার সময় আপনি ব্যাখ্যাসহ পড়বেন।

জব সলিউশন পড়ার সময় আগে বিগত বছরের বিসিএসের প্রশ্ন পড়বেন এবং বোঝার চেষ্টা করবেন কোন সাবজেক্ট থেকে বা কোন অধ্যায় থেকে কী ধরনের প্রশ্ন আসে পরীক্ষায়।

যেসব প্রশ্ন মনে থাকতে চাচ্ছে না, সেটি আলাদা করে দাগ দিয়ে রাখবেন। যেমন– আপনি দশম বিসিএসের ১০০টি প্রশ্ন একবার রিডিং পড়লেন। যেই ১০০টি প্রশ্ন পড়া শেষ হলো, ঠিক তখনই সেই প্রশ্নগুলো দ্বিতীয়বারের মতো পড়বেন। পড়তে গিয়ে দেখবেন একটু আগেই যে প্রশ্নগুলো পড়লেন, এখনই সেই ১০০টি প্রশ্নের মধ্যে ছয়টি বা আটটি বা কিছু প্রশ্নের উত্তর পারছেন না।

উদাহরণস্বরূপ আপনি আটটি প্রশ্নের উত্তর পারছেন না। তাহলে আপনি ওই আটটি প্রশ্ন আলাদা করে দাগিয়ে রাখবেন এবং সেগুলো তৃতীয়বারের মতো পড়বেন। পুরো জব সলিউশন একবার করে পড়া শেষ হলে আপনি যেগুলো পারতেন না, তৃতীয়বারের মতো পড়তে হয়েছিল সেগুলো আবার একবার পড়বেন। এবার দেখবেন যে দশম বিসিএসের যে আটটি প্রশ্নের উত্তর আপনি পারতেন না এখন এর মধ্যে সবই পারেন, শুধু দুই-তিনটি পারেন না। আপনি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার আগে রিভাইজ করার সময় দশম বিসিএস থেকে শুধু এ দু-তিনটি প্রশ্ন পড়বেন। এভাবে পড়লে দেখবেন যে পুরো জব সলিউশন থেকে আপনি পারেন না– এমন প্রশ্নের সংখ্যা ৫০০-৬০০-এর বেশি হবে না। পরীক্ষার দু’এক দিন আগে শুধু এই কয়টি প্রশ্ন পড়বেন। যে প্রশ্ন আপনি পরীক্ষার দু’এক দিন আগে না পড়লেও উত্তর দিতে পারতেন সেসব পড়ে সময় নষ্ট করবেন না।

জব সলিউশন থেকে ৫০০টি প্রশ্ন পড়তে আপনার যদি ৫ ঘণ্টা সময় লাগে, আপনি এ পদ্ধতি অনুসরণ করে সেটি ৩ ঘণ্টায় শেষ করতে পারবেন। উদাহরণস্বরূপ আপনি ১০-১৪তম বিসিএসের ৫০০টি প্রশ্ন আপনি পড়বেন, শুরুতেই আপনি ১০, ১১, ১২, ১৩, ১৪তম বিসিএসের মুখস্থ প্রশ্নগুলো আগে পড়ে নেবেন। সাধারণ জ্ঞান, বাংলা এসব প্রশ্ন হলো মুখস্থ প্রশ্ন। এখন আপনার পড়া বাকি আছে ১০-১৪তম বিসিএসের গণিত ও ইংরেজি। আপনি যখন ইংরেজি পড়বেন, তখন ১০, ১১, ১২, ১৩, ১৪তম বিসিএসের শুধু ইংরেজিই পড়বেন। এবার যখন গণিত পড়বেন, তখন ১০, ১১, ১২, ১৩, ১৪তম বিসিএসের শুধু গণিতই পড়বেন। এভাবে পড়লে আপনার পড়তেও বিরক্ত লাগবে না আর সময়ও কম লাগবে। একসঙ্গে সাধারণ জ্ঞান, গণিত ও ইংরেজি পড়তে গেলে আপনার বিরক্ত লাগবে এবং সময়ও বেশি লাগবে।

সাজেশনভিত্তিক পড়াশোনা করতে হবে। সাজেশনটি হলো এ রকম, পাটিগণিতে ৩ নম্বরের জন্য আপনাকে ছয়টি অধ্যায় করতে হবে। যে স্টুডেন্ট গণিতে দুর্বল সে তো ছয়টি অধ্যায় করতে পারবে না। আমার সাজেশন হলো, যে স্টুডেন্ট ৩৫-৪৬তম বিসিএসের প্রশ্ন দেখেন তিনি জানবেন যে পাটিগণিতে ছয়টির মধ্যে কোন তিনটি অধ্যায় থেকে প্রায় প্রতি বছর প্রশ্ন আসে। তিনি প্রথমবার গণিত করার সময় ওই তিনটি অধ্যায় করেই পাটিগণিত শেষ করবেন। দ্বিতীয়বার যখন করতে যাবেন তখন তিনি আরও একটি অধ্যায় বাড়িয়ে এবার চারটি অধ্যায় করবে।

যে টপিক পড়া শুরু করবেন, সেটি শেষ না করে অন্য টপিকে যাবেন না। আমার সাজেশন হলো, আপনি যখন শতকরা শুরু করবেন তখন ওটি শেষ না করে অন্য কোনো সাবজেক্ট পড়তে যাবেন না।

সব বই একবার করে পড়া শেষ হওয়া মাত্রই আপনি জব সলিউশন পড়া শুরু করবেন। পুরো জব সলিউশন মিলে প্রশ্ন আছে ২৫ হাজারের মতো। ১০-৪৬তম বিসিএসের প্রশ্ন আছে ৪ হাজার ৭০০টি এবং বিগত ১০ বছরের নন-ক্যাডারের প্রশ্ন ২০ হাজারের মতো। অর্থাৎ মোট ২৪ হাজার ৭০০ থেকে ২৫ হাজার প্রশ্ন। প্রতিদিন ৫০০টি করে এমসিকিউ পড়লে জব সলিউশন শেষ করতে সময় লাগবে ৫০ দিন। প্রতিদিন ৫০০টি করে না পারলেও সন্ধ্যার পর থেকে শুরু করলে প্রতিদিন ঘুমানোর আগে ৩০০টি করে এমসিকিউ পড়া সম্ভব। এভাবে টার্গেট রাখলে তিন মাসে শেষ হবে। টার্গেট না রাখলে তিন বছরেও শেষ হয় না।
সবার জন্য শুভকামনা রইল।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when শিক্ষক নিয়োগ প্রস্তুতি "প্রাইমারি,হাই স্কুল,এনটিআরসিএ" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share