Govt. Job Exam Preparation

Govt. Job Exam Preparation শিক্ষাহীন জাতি অন্ধের সমান।তাই শিক্ষার আলোতে আলোকিত করতে চাই সবাইকে।

প্রাইমারির আবেদন লিংক
14/11/2025

প্রাইমারির আবেদন লিংক

Teletalk Recruitment Program. Teletalk Government Job Recruitment, Powered by Teletalk.

27/10/2024

আগামী মাসেই ৪৭-তম বিসিএস সার্কুলার প্রকাশিত হবে।বয়সসীমা ধরা হবে ১ নভেম্বর। পদসংখ্যা ৩৪৬০টি।

19/10/2024

✍️১৮তম নিবন্ধন ভাইভা যারা দিবেন:-
➡️ সম্ভাব্য ভাইভা তারিখ: নভেম্বরের প্রথম সপ্তাহ

প্রয়োজনীয়_কাগজপত্র:
১। ভাইভা Admit Card
২। SSC মূল সনদ+ মার্কশিট
৩। HSC মূল সনদ+মার্কশিট
৪। স্নাতক/সমমমান মূল সনদ +মার্কশিট
৫। জাতীয় পরিচয়পত্র

★★★ উপরিউক্ত ৫ টি ডকুমেন্টস ১ সেট ফটোকপি ভাইভা বোর্ডে ১৮ তম দের থেকে জমা নিবে। ডাকযোগে পাঠাতে হবে না।

★স্নাতক নম্বরফর্দ (এটি শুধুমাত্র (পদার্থে স্নাতক কিন্তু গণিতে পরীক্ষা দিয়েছেন) এমন প্রার্থীর ক্ষেত্রে ৩০০ নম্বরের পঠিত বিষয় জন্য প্রযোজ্য।

কলেজ_ভাইভা_Suggestion: সংশ্লিষ্ট বিষয়ের জন্য HSC, স্নাতক ও স্নাতকোত্তর নিবন্ধন সিলেবাস অংশ টপিক্সগুলো বিষয়ভিত্তিক জ্ঞান থাকতে হবে।

স্কুল_ভাইভা_suggestion: সংশ্লিষ্ট বিষয়ের জন্য SSC, HSC নিবন্ধন সিলেবাস অংশ টপিক্সগুলো বিষয়ভিত্তিক জ্ঞান থাকতে হবে।

ভাইভা_বোর্ড:
১। মোট ৩ জন External থাকবেন।
২। Introduced Yourself
৩। বিষয়ভিত্তিক বেসিক প্রশ্ন, সূত্র, তত্ব, ব্যাখ্যা, মান ইত্যাদি অংশ হতে প্রশ্ন হবে।
৪। জেলা পরিচিতি ও যদি জব করেন সেটি সম্পর্ক ছাড়া সাধারণত অন্য বিষয়ে প্রশ্ন হয় না।
৫। বোর্ডে ৭-১৫ মিনিট সহ ৫-১৫ টা প্রশ্ন করতে পারে।

পোশাক:
Male: ফর্মাল শার্ট- সাদা/হালকা এক কালার, ফর্মাল কালো প্যান্ট ও ফর্মাল জুতা
Female: হালকা রঙ শাড়ি/থ্রি-পিচ।

#মো.হারুন অর রশিদ
সহকারী শিক্ষক (গণিত)
কাঁঠালবাড়ি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম।।।
বি.এড., এম.এসি.(গণিত), বি.এসি.(সম্মান)


#ভাইভা
#বর্তমান

19/10/2024
18/10/2024

৪৭তম বিসিএস এ পদ সংখ্যা ৩,৫০০টি, নভেম্বরে সার্কুলার
৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার মাধ্যমে পূরণের জন্য প্রায় ৩,৫০০ ক্যাডার পদের একটি তালিকা তৈরি করেছে সরকার।
প্রধান উপদেষ্টার কার্যালয় এবং পাবলিক সার্ভিস কমিশনের সূত্র নিশ্চিত করেছে যে সংখ্যাটি বাড়তে পারে।
গত পাঁচটি বিসিএস পরীক্ষার প্যাটার্ন অনুসরণ করে নভেম্বরে ৪৭তম বিসিএসের সার্কুলার ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।
25টি ক্যাডারে মোট 3,478 জন কর্মকর্তা নিয়োগ করবে। স্বাস্থ্য ক্যাডার সর্বোচ্চ সংখ্যক শূন্যপদ, যেখানে 1,181 সহকারী সার্জন নিয়োগের সম্ভাবনা রয়েছে।
অন্যান্য উল্লেখযোগ্য সংখ্যার মধ্যে রয়েছে শিক্ষা ক্যাডারে 938 জন, প্রশাসনে 200 জন, পুলিশে 100 জন, কাস্টমসের 50 জন, আনসারে 50 জন, ট্যাক্সে 50 জন এবং পররাষ্ট্র, বন, রেল, কৃষি ও মৎস্যসহ অন্যান্য ক্যাডারে 951 জন।
নন-ক্যাডার পদের সংখ্যা এখনও নির্ধারণ করা হয়নি।

Collected

04/10/2024

এটিইও ( ) #নিয়োগ_প্রস্তুতি:

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকদের জন্য বড় একটি সুযোগ!!

বিগত বছরগুলোতে দেখা গেছে PSC-র বাকি সব নন ক্যাডার পরীক্ষাগুলোর মতো সরাসরি ATEO নিয়োগ পরীক্ষাও তিন ধাপে সম্পন্ন হয়েছিল।

📣 প্রথম ধাপ: প্রিলিমিনারি (১০০ নম্বরের পরীক্ষা
এবং প্রতি ভুল উত্তরের জন্য ০.৫ নম্বর কাটা হবে)
📣 দ্বিতীয় ধাপ: রিটেন (২০০ নম্বরের পরীক্ষা)
📣 তৃতীয় ধাপ: ভাইবা (৫০ নম্বরের পরীক্ষা)

👉সাধারণত এই তিনটি ধাপ এবং প্রশ্নের মানবন্টন এমন হয়ে থাকে👇👇

ATEO নিয়োগ প্রস্তুতির সিলেবাস অনেকটাই বিসিএস এর সিলেবাসের মতোই। তাই যারা বিসিএস প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে আলাদাভাবে এটার জন্য প্রস্তুতির প্রয়োজন নেই। তবে এটিইওর জন্য নৈতিকতা, ইংরেজি সাহিত্য এসব পড়ার প্রয়োজন নেই। বিজ্ঞান এবং কম্পিউটার অংশও বিসিএস এর মতো ডিটেইলস পড়ার প্রয়োজন নেই। এখান থেকে সর্বোচ্চ ২/৩ টা প্রশ্ন এসে থাকে।

👉👉এই পরীক্ষার প্রস্তুতির জন্য অবশ্যই অবশ্যই যেটা করতে হবে-

📌বিগত ৩৫-৪৬ বিসিএস
📌পিএসসির নন ক্যাডার পদের নিয়োগ প্রশ্ন
📌প্রাইমারি নিয়োগ প্রশ্ন (২০২২ এবং ২০২৩)

উপরে উল্লিখিত এই পরীক্ষাগুলোর প্রশ্ন সমাধানসহ পড়ে ফেলতে হবে। সেক্ষেত্রে আপনি প্রস্তুতিতে এক ধাপ এগিয়ে থাকবেন এবং পরীক্ষায় কমনও পেয়ে যাবেন।

📣📣প্রিলিমিনারি পরীক্ষার মানবণ্টন এবং যেসব টপিক পড়তে হবে:

🔰বাংলা (২৫ নম্বর):
ব্যকরণ: ভাষা, ধ্বনি ও বর্ণ, ধ্বনি পরিবর্তন, ণত্ব ও ষত্ব বিধান, সন্ধি, সমাস, উপসর্গ, প্রকৃতি প্রত্যয়, পদ প্রকরণ, বানান ও বাক্য শুদ্ধিকরণ।

পুরনো বাংলা ব্যকরণ বইটা পড়তে পারেন অথবা এটিও নিয়োগ প্রস্তুতির যেকোনো প্রকাশনীর বই পড়লেই হবে।

🔰সাহিত্য: বিসিএস এর জন্য পিএসসি নির্ধারিত ১১ জন কবি সাহিত্যিক থেকেই বেশি প্রশ্ন এসে বিগত বছরগুলোতে, তাছাড়াও পঞ্চ পান্ডব, চর্যাপদ, মধ্যযুগ, মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনভিত্তিক সাহিত্যকর্ম, শামসুর রাহমান, আখতারুজ্জামান ইলিয়াস, হুমায়ুন আজাদসহ এরকম কিছু গুরুত্বপূর্ণ কবি সাহিত্যিকদের পড়তে হবে।

🔰ইংরেজি (২৫ নম্বর): Parts of speech, sentence correction, conditional sentence, tense, preposition, article, gender, phrase and idioms, phrase and clause, vocabulary এগুলো থেকেই বেশি প্রশ্ন এসে থাকে। ইংরেজি গ্রামারে ভালো করতে বেশি বেশি প্রশ্ন সলভের বিকল্প নেই।

🔰গণিত ও মানসিক দক্ষতা (২৫ নম্বর): বাস্তব সং্খ্যা, লসাগু ও গসাগু, শতকরা, লাভ ক্ষতি, মুনাফা, ঐকিক নিয়ম, বীজগাণিতিক সূত্রাবলী, সূচক ও লগারিদম, উৎপাদক এবং জ্যামিতি (ত্রিভুজ ও চতুর্ভুজ) এইসব টপিক থেকে বেশি প্রশ্ন এসে থাকে। মানসিক দক্ষতা থেকে খুব বেশি প্রশ্ন হয় না।

🔰সাধারণ জ্ঞান (২৫ নম্বর): এখানে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি এবং ভূগোল থেকে প্রশ্ন হয়ে থাকে।

🔰বাংলাদেশ বিষয়াবলিতে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, সংবিধান, কৃষি এগুলো গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক প্রশ্নও আসতে পারে।

🔰আন্তর্জাতিক এবং ভূগোল থেকে বিগত বছরগুলোতে খুব বেশি প্রশ্ন আসেনি। এই টপিক রিলেটেড সাম্প্রতিক প্রশ্ন আসতে পারে।

••••••••••••••••••••••••••••••••••••••

রিটেন প্রস্তুতি নিয়ে আরেকদিন আলোচনা হবে। যদি রিটেনে ভালো করতে চান, এখন থেকেই ট্রান্সলেশন এবং ম্যাথ প্র‍্যাক্টিস করতে হবে নিয়মিত। সেই সাথে নিয়মিত পত্রিকার পাতায় চোখ রাখতে হবে।

সবার জন্য শুভকামনা।

[সংগৃহীত ও সংশোধন]

30/09/2024

সর্বশেষ ৪৩তম জিআই (GI) পণ্য সুন্দরবনের মধু।

সহকারি_উপজেলা_শিক্ষা_অফিসার (ATEO)  পদে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। (২৭/০৬/২০২৪)পদের সংখ্যাঃ ১৫৯ টিআবেদনের সময়সীমাঃ ০১ জুলা...
27/06/2024

সহকারি_উপজেলা_শিক্ষা_অফিসার (ATEO) পদে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। (২৭/০৬/২০২৪)
পদের সংখ্যাঃ ১৫৯ টি
আবেদনের সময়সীমাঃ ০১ জুলাই থেকে ২৫ জুলাই ২০২৪ পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতাঃ দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণির মাস্টার্স ডিগ্রি।
বিভাগীয় প্রার্থীঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত যেকোন শিক্ষক বিভাগীয় প্রার্থী হিসেবে গণ্য হবেন।

Address

Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when Govt. Job Exam Preparation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Govt. Job Exam Preparation:

Shortcuts

Share