18/07/2026
আল্লাহ আমাকে ক্বুরআনের খিদমাতে যদি না আনতেন তাহলে হয়তো ক্বুরআনের প্রতি এই মুহাব্বাত, আল্লাহর কালামকে অনুভব করার এই নিয়ামাত লাভ করার সুযোগ হতো না। ক্ষুদ্র সময়ের এই যাত্রায় খুব দারুণ কিছু অভিজ্ঞতা আমাদেরকে দায়িত্ববোধ ও লিডারশিপের নানান ধরণের পারসপেক্টিভের সাথে পরিচিত করেছে আলহামদুলিল্লাহ। আমাদের কতশত গল্প এখানে জমা পরেছে।
১৩ বছরের বিবাহিত জীবনে সন্তান না হওয়ার পরীক্ষাতে ছিলেন এক বোন। আল্লাহ সুবনাহু ওয়া তায়ালার ইচ্ছাতে আমাদের ইজাযাহ প্রোগ্রামে পড়া শুনানো অবস্থাতে আল্লাহ তাকে সন্তানের সুসংবাদ দিয়েছেন আলহামদুলিল্লাহ। ওই বোনের সাথে সাথে এটি আমাদের জন্যও অত্যন্ত আনন্দের সংবাদ ছিল। তাঁর সন্তানকে গর্ভে নিয়ে সে তার ইজাযাহর তিলাওয়াত জার্নিও সম্পন্ন করতে পেরেছে আলহামদুলিল্লাহ। তার সন্তানকে আল্লাহ তাঁর নিয়ামাতপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করুক।
এক বোন দুনিয়ার সমস্ত কিছু অর্জন করেছিলেন। বড় বড় কর্পোরেট অফিসে চাকরী করেছেন। একটা সময় আল্লাহ দ্বীনের বুঝ দিলেন, কিন্তু তার পুরো পরিবারে তাকে একা। আল্লাহর ভয়কে সামনে রেখে সব ছেড়ে দিয়ে চলে আসলেন দ্বীনের ছায়াতলে। কিন্তু পূর্বের জীবনতো অনেক দূর এগিয়ে গিয়েছে। স্বামী,সংসার,সন্তান-সন্ততি সব কিছুকে সামলে নিয়ে তিনি আল্লাহর কালামকে নিয়ে এগিয়ে যাচ্ছেন বিরতিহীনভাবে। দফায় দফায় ডিস্কাশন করে আমরা টাইম মিলিয়েছি। তার আকুলতা দেখে আমি তাকেই সময় নির্বাচন করার সুযোগ দিয়েছিলাম। অতঃপর তার বেঁচে থাকা সময় হিসেবে সে পেলো, বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার সময়টা। ব্যাস গাড়িতে বসে বসে সে পড়া শুনায় হিফযের জন্য।
আরেক বোন ছোট ছোট পিঠাপিঠি দুইটা বাবু নিয়ে থাকে প্রবাসে। নিজেরই সব কাজ করতে হয়। এর মাঝেও তিনি সময় বের করেছে আল্লাহর কালাম তিলাওয়াতের জন্য,হিফযের জন্য। বাবুগুলো চিৎকার করে, কান্নাকাটি করে,মায়ের কোলে এসে ঘ্যানঘ্যান করে। সবকিছু নিয়েই আপু পড়া শুনাতে থাকে।
এক বোন ছিলেন জ্বিনের পেইশেন্ট। খুব কষ্ট হতো তার তিলাওয়াত করার সময়। তিলাওয়াতের সময় প্রায়ই জ্বিন উঠে যেতো। আমাদের উস্তাযাহরা সবাই মিলে উনার পড়া নেয়ার চেষ্টা করেছে। আমি নিজেও পড়া নিয়েছি উনার। আমার কাছে একবার জ্বিন উঠে গেলো। সে কি এক অবস্থা ছিল। এতো সবকিছু সামলে আপু সম্পন্ন করতে পেরেছিলো এই যাত্রা আলহামদুলিল্লাহ।
এমন গল্প আরও অনেক অনেক আছে যা লেখতে গেলে লেখা ফুরাবে না। এই মানুষগুলা আমার অনুপ্রেরণা৷ এই মানুষগুলা বার বার আমাকে স্মরণ করিয়ে দেয় ক্বুরআনের সাথে আমাকে কিভাবে জীবনভর লেগে থাকতে হবে।
ক্বুরআনের জ্ঞানের সাথে লেগে থাকা সকল বোনদেরকে আল্লাহ দুনিয়া ও আখিরাতে তাঁর রহমতের চাঁদরে আবৃত করে রাখুক। ক্বুরআনের জ্ঞানার্জনের পথে সকল বাধা বিপত্তি কাটিয়ে তাদেরকে আজীবন ক্বুরআনের পথে মুহাব্বাতের সাথে লাগিয়ে রাখুক। (আমীন)
-উস্তাযাহর বারিয়াহ বিনতে আতিয়ার (হাফি.)