জামিয়াতুস সুন্নাহ

জামিয়াতুস সুন্নাহ

Share

জামিয়াতুস সুন্নাহ ফজলুল উলূম আল ক্বওমিয়্যাহ্ —তিতাগ্রাম মাদ্রাসা
তিতাগ্রাম, কাশিয়ানি, গোপালগঞ্জ

Photos from জামিয়াতুস সুন্নাহ's post 20/03/2025

জামিয়াতুস সুন্নাহ ফজলুল উলূম আল ক্বওমিয়্যাহ - তিতাগ্রাম মাদ্রাসার হুফফ্জুল কুরআন ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিক্ষায় ১৩ জন ছাত্র অংশগ্রহণ করেন তন্মধ্যে ৭ জন ছাত্র গোল্ডেন A+ (মুমতাজ) অর্জন করায় সর্বপ্রথম মহান রবের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি।
আলহামদুলিল্লাহ এবং বাকি ৬ জন A গ্রেট (জাইয়্যিদ জিদ্দান) পেয়েছে।
আলহামদুলিল্লাহ!!

20/03/2025

ঐতিহ্যবাহী তিতাগ্রাম মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদের কাজ চলমান...
রমজানের এই মুবারকপূর্ণ মাসে সদক্বায়ে জারিয়ার এই মহতী কাজে আমরাও শরীক থাকতে পারি ইনশাআল্লাহ..
আল্লাহ রব্বুল আলামীন আমাদের তৌফিক দান করুন! আমীন!!

18/03/2025

পবিত্র মাহে রমযান উপলক্ষে বিশেষ আবেদন
————————————————————————
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
মুহতারাম,
জামিয়াতুস সুন্নাহ্‌ ফজলুল উলুম আল ক্বওমিয়্যাহ্‌ - তিতাগ্রাম মাদ্‌রাসা, (তিতাগ্রাম, পারুলিয়া, কাশিয়ানী, গোপালগঞ্জ।) আপনাদের সুপরিচিত একটি আবাসিক ক্বওমী দ্বীনি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। এখানে ছেলে ও মেয়েদের জন্য পৃথক পৃথক নূরানী, নাযিরা ও হিফয বিভাগসহ মাদরাসা শিক্ষার প্রাথমিক স্তর শিশু শ্রেণী হতে তৃতীয় শ্রেণি ও মহিলা জামাত বিভাগ নাহবেমীর পর্যন্ত ১৬ জন সুযোগ্য ও অভিজ্ঞ শিক্ষক/শিক্ষিকা এবং ৪ জন সুদক্ষ কর্মচারীর তত্ত্বাবধানে দুইশতাধিক ছাত্র/ছাত্রী ইলমে দ্বীন শিক্ষারত। ছাত্র/ছাত্রীদেরকে ধর্মীয় শিক্ষার পাশাপাশি প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বাংলা, গণিত, ইংরেজী, ইতিহাস ও ভূগোল প্রভৃতি প্রয়োজনীয় বিষয়ও শিক্ষা দেয়া হয়। এ বছর প্রতিষ্ঠান হতে ৪ জন ছাত্র হিফজ ফারেগ হয়েছে। ছাত্রদের অধিকাংশই গরীব, এতিম ও অসহায়। তন্মধ্যে গরীব, এতিম ও মেধাবী ছাত্রদেরকে প্রতিষ্ঠানের গোরাবা ফান্ড হতে ফ্রি খানা দেওয়া হয়েছে। উক্ত গোরাবা ফান্ড আপনাদের দেয়া যাকাত, ফিতরা, মান্নত, সদকা, কুরবানীর চামড়ার টাকা ও আনসার কাফেলার চাউল বা চাউলের মূল্য ইত্যাদি দ্বারা পরিচালিত হয়। আগামী শিক্ষাবর্ষে ৫০ জন ছাত্রের খোরাকীর জন্য গোরাবা ফান্ডের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে দশ লক্ষ টাকা ।
এছাড়াও মাদ্রাসা ভবনের দ্বিতীয় তলার ছাদের কাজ চলমান এজন্যও অনেক অর্থের প্রয়োজন।
অতএব, আসন্ন পবিত্র মাহে রমযান ১৪৪৬ হিজরী-২০২৫ ঈসায়ী উপলক্ষে আপনার খিদমতে বিশেষ আবেদন যে, আপনার যাকাত, ফিতরা, মান্নত, সদকা, কাফফারা, ফিদিয়া ও আনসার কাফেলার চাউল বা চাউলের মূল্য ও অন্যান্য দানের একটি বিশেষ অংশ জামিয়ার গোরাবা ফান্ডে এবং অন্যান্য ফান্ডে দান করে সদকায়ে জারিয়ার সওয়াব হাসিল করুন।
-বিনীত
ক্বারী মুহা. মহিউদ্দীন
মুহতামিম, অত্র প্রতিষ্ঠান।
_______________________
*যারা দান করতে চান তারা সরাসরি প্রতিষ্ঠানে এসে দান করতে পারেন অথবা
নিম্নোক্ত ব্যাংক বা মোবাইল মাধ্যমে দান পাঠাতে পারেন ।
প্রতিষ্ঠানের ব্যাংক একাউন্ট-
(সোনালী ব্যাংক - কাশিয়ানী শাখা)
একাউন্ট নাম- জামিয়াতুস সুন্নাহ্‌ ফজলুল উলুম ক্বওমিয়া এতিমখানা
একাউন্ট নং- ৬১০৫১৩৪০৫৬০১৮
বিকাশ নম্বর : ০১৭২৩-৩২২১২৭ (পার্সোনাল)
নগদ নম্বর : ০১৯১০-৪০৭৪৭০ (পার্সোনাল)

Photos from জামিয়াতুস সুন্নাহ's post 26/12/2024

আলহামদুলিল্লাহ
নুরানি তালীমুল কুরআন বোর্ড চট্টগ্রামের কেন্দ্রীয় সনদ পরীক্ষায় "তিতাগ্রাম মাদ্রাসা"র ০৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ০২ জন জি. পি.এ ৫ (A+) এর গৌরব অর্জন করেছে।
বাকি একজন A, দুইজন A- ও দুইজন B পেয়েছে। পাশের হার ১০০%
ওদের এই অভাবনীয় এবং ঈর্ষণীয় সফলতায় "তিতাগ্রাম মাদ্রাসা" পরিবার মহান রবের প্রতি কৃতজ্ঞতা এবং ছাত্র - অভিভাবকের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছে।

11/11/2024

মোঃ সাইফ মুন্সী বিন ক্বাদের মুন্সী —
আজ হেফজ শেষ করল — আল্লাহ তাকে হাফেজে কুরআন হিসেবে কবুল করুন!

জামিয়াতুস সুন্নাহ (তিতাগ্রাম মাদ্‌রাসা) - এর হেফজ বিভাগের ছাত্র! হেফজ শুরু-শেষ এখনেই!

25/10/2024

ইন শা আল্লাহ!
“আগামী ২৬ শে ডিসেম্বর” আবনায়ে তিতাগ্রাম মাদ্রাসা অনুষ্ঠিত হবে। একে অপরকে মেনশন দিন!

Photos from জামিয়াতুস সুন্নাহ's post 07/10/2024

আলহামদুলিল্লাহ !!

আপনাদের প্রিয় প্রতিষ্ঠান “জামিায়াতুস সুন্নাহ্ ফজলুল উলূম আল কওমিয়্যাহ-তিতাগ্রাম মাদ্রাসা” এর চারজন তালিবুল ইলমকে আজ কুরআনের সবক প্রদান করা হলো

আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনের খাঁটি দায়ী হিসেবে কবুল ফরমান আমীন!

02/10/2024

"তিতাগ্রাম মাদ্রাসা" থেকে কাশিয়ানী "সিরাত সম্মেলন" এর উদ্দেশ্যে ইনশা আল্লাহ...

Photos from জামিয়াতুস সুন্নাহ's post 10/09/2024

আলহামদুলিল্লাহ আজ "হুফফাযুল কোরআন ফাউন্ডেশন" থেকে পরিদর্শক জনাব হা: মাও: মুহা. সালাহুদ্দীন খন্দকার সাহেব পরিদর্শনের উদ্দেশ্যে আমাদের প্রতিষ্ঠানে এসে দীর্ঘ সময় ছাত্র ও উস্তাদদের সাথে কাটান।
আলহামদুলিল্লাহ তার মন্তব্য হলো: "মাশাআল্লাহ প্রতিষ্ঠানিক কার্যক্রম খুবই পরিপাটি" এবং তিনি খুবই সন্তুষ্টি প্রকাশ করেন!
আল্লাহ একমাত্র তৌফিকদাতা!

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


তিতাগ্রাম, কাশিয়ানী
Dhaka
8130