Walls of Dhaka University

Walls of Dhaka University It is basically to convey thousands of messages written on different walls of Dhaka University.

July 15শেষের শুরু
15/07/2026

July 15
শেষের শুরু

তারপর একদিন সকল ব্যস্ততা কাটিয়ে, তুমি আসবে রাজুর সামনে। ঝুম বৃষ্টিতে পাশাপাশি ভিজবো আমরা। ভিজা শেষ হলে তুমি হলে যেতে চাই...
11/07/2026

তারপর একদিন সকল ব্যস্ততা কাটিয়ে, তুমি আসবে রাজুর সামনে। ঝুম বৃষ্টিতে পাশাপাশি ভিজবো আমরা। ভিজা শেষ হলে তুমি হলে যেতে চাইবে, তখন সাদা জামা পরা আমাকে তোমার বয়ফ্রেন্ড জিজ্ঞেস করবে "এই মামা, বঙ্গমাতা হল যাবেন?" আমি বলবো "হ যামু তো, দশ টেকা বাড়ায় দিয়েন"🥲

Together Forever.... © Farina Sayeed Esha
08/07/2026

Together Forever....

© Farina Sayeed Esha

আমি নিতান্ত নির্বোধনির্বোধ বলেই আমি মৃদু বাতাসে তোমার  উড়ন্ত চুলের সৌন্দর্য দেখে  কাটিয়ে দিতে চাই সহস্র বছর । তোমার আন্দ...
03/07/2026

আমি নিতান্ত নির্বোধ
নির্বোধ বলেই আমি মৃদু বাতাসে তোমার উড়ন্ত চুলের সৌন্দর্য দেখে কাটিয়ে দিতে চাই সহস্র বছর । তোমার আন্দোলিত কেশরাশি আমাকে বারবার উপলদ্ধি করায় নিজ হৃৎপিণ্ডের অসম স্পদন — যেন অদ্ভূত-অদৃশ্য এক অভিকর্ষ বলের প্রভাব!

নির্বোধ বলেই সমুদ্রতীরে দাঁড়িয়েও আমি বার বার তোমার চোখেই ডুবে যাই। সমুদ্রের অব্যর্থ গর্জন, তীরে আছড়ে পড়া পর্বতাকৃতির ঢেউ অথবা গাংচিলের ডাক, কোন কিছুই আমাকে বিভ্রান্ত করেনা তোমার গাড় বাদামী চোখের গভীরতা থেকে। কী এক অভূতপূর্ব মায়া সে চোখজোড়ায়! যেন জগতের সমস্ত আকর্ষনের কেন্দ্রবিন্দু।

আমি বড্ড নির্বোধ মোহবতী। নির্বোধ বলেই তোমাকে ভালোবেসে তোমারি কাছে ফিরে আসি বারবার। সুবোধ হলে কী আর সাতার না জেনেও উত্তাল সাগরে ঝাপ দিতাম?

03072026

📸 Tapash Chandra

The loudest loneliness is the one that sits quietly among people, carrying the silent war no one ever knew about.📸 Kazi ...
29/06/2026

The loudest loneliness is the one that sits quietly among people, carrying the silent war no one ever knew about.

📸 Kazi Takmir

হায়রে জীবন, না হইলো দুঃখের শেষ, না হইলো কলমের কালি। নদীর ঢেউ যখন আমার ভিটা ভাঙে, আমি তখন নদীর পাড়ে ঝিনুক কুড়াই। ঘনকালো স...
26/06/2026

হায়রে জীবন, না হইলো দুঃখের শেষ, না হইলো কলমের কালি। নদীর ঢেউ যখন আমার ভিটা ভাঙে, আমি তখন নদীর পাড়ে ঝিনুক কুড়াই। ঘনকালো সন্ধ্যা হইলো, নদীর জোয়ার এর লগে আমার কোমরঅব্দি পানি। না রইলো আমার ভিটা, না পাইলাম ঝিনুক। ঝিনুক টা হইলা তুমি, জোয়ার তোমার রূপের, আর অবলা ভিটা হইলো আমার মন।

তোমারে খুঁজতে গিয়া যে ভিটা বাজি লাগায় ওরে তুমি বোকা ভাইবো না ঝিনুক। বোকা হইলো তুমি, যে গলায় থাকার মায়া না বুইঝা ঘরের সুন্দরে কাচের ফাঁকে আটকাইয়া পড়ে। যে ঝিনুক কুড়াইয়া গলায় পরলো অয় তো তার মর্ম বুঝে, আর যে কিনা নিয়া ঘর সাজাইলো অর কাছে তো ঝিনুক খালি একটা পদার্থ। হায়রে ঝিনুক, যদি তোমারে কইতে পারতাম এই কোমর অব্দি পানি ছাইড়া তো উইঠা যাই নাই, ডর আমার করে ঠিকই, কিন্তু ডুইবা মরার ডর না, আমার গলার ঝিনুক হারানোর ডর। আমি আশা লইয়া ভাসি, যেই রাইতে পূর্ণিমার চান্দের আলোয় তুমি ঝলকাইবা ঐ রাইতে আমি তোমারে গলায় লইয়া কিনারে নতুন ভিটা বানামু।

আচ্ছা ঝিনুক, যে তোমারে কিনার লাগি দরদাম করবো অয় কি কোনোদিন জানবো জোয়ারের পানি মিঢা হয় না তিতা? অয় কি বুঝবো কোনদিন সব কিছু হারাইয়াও তোমারে পাওয়ার লাগি কোমর পানিতে দাড়াই থাকনের কষ্ট কেমন? অয় কি জানবো চান্দের আলোয় তোমার ঝলকানির কী রূপ?
তয় আমি চাই তুমি ঝলকাইতে থাকো চান্দের আলোয়। আর খোদার আসমানে পূর্নিমার চাঁদ উঠুক, ততবার উঠুক যতবার খোদার দেওয়া শ্বাস লইয়া শোকর করি, ততবার উঠুক যতবার তোমার কথা ভাইবা আমার দমবন্ধ হইয়া যায়।

বৃষ্টিস্নাত ক্যাম্পাস × প্রণয়ী যুগল
24/06/2026

বৃষ্টিস্নাত ক্যাম্পাস × প্রণয়ী যুগল

অন্তত একটা জায়গায় (হয় টিএসসি না হয় মুহসিন হল মাঠ) শুধু ক্যাম্পাসের শিক্ষার্থীদের খেলা দেখার ব্যবস্থা রাখা উচিত ছিল। কিংব...
23/06/2026

অন্তত একটা জায়গায় (হয় টিএসসি না হয় মুহসিন হল মাঠ) শুধু ক্যাম্পাসের শিক্ষার্থীদের খেলা দেখার ব্যবস্থা রাখা উচিত ছিল। কিংবা রাতের বেলা টিএসসি অডিটোরিয়াম খালি থাকে, চাইলে সেখানে শিক্ষার্থীদের জন্য আলাদা ব্যবস্থা করা যেত। নতুবা ক্যাম্পাসে খেলা দেখানো সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়াই শ্রেয়।

তোমাকে আমি কতটা ভালবাসি সেটা কি তুমি জান? জান না, তাই না? আমিও জানি না। ভালবাসা যদি তরল পানির মত কোনো বস্তু হত তাহলে সেই...
22/06/2026

তোমাকে আমি কতটা ভালবাসি সেটা কি তুমি জান? জান না, তাই না? আমিও জানি না। ভালবাসা যদি তরল পানির মত কোনো বস্তু হত তাহলে সেই ভালবাসায় সমস্ত পৃথিবী তলিয়ে যেত। এমনকি হিমালয় পর্বতও।


আর পাপীর উপর বিশ্বাস রাখা?
19/06/2026

আর পাপীর উপর বিশ্বাস রাখা?

Address

University Of Dhaka
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Walls of Dhaka University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Walls of Dhaka University:

Shortcuts

Share