Dr Md Jaynul Abedin Dipu

Dr Md Jaynul Abedin Dipu

Share

ওজন নিয়ন্ত্রন/কমানো, পুষ্টি-রোগ, ডায়াবেটিস, হরমোন, PCOS & ফ্যাটি লিভার সেন্টার….

16/07/2025

আলহামদুলিল্লাহ!!
যখন রোগীরা আবেগঘন ভাষায় কৃতজ্ঞতা প্রকাশ করে, তখন আল্লাহর অশেষ রহমতে নিজেকে ভাগ্যবান মনে হয়…

তিতা খাবার খেয়ে কি ডায়াবেটিস নিয়ন্ত্রণ সম্ভব? 15/07/2025

ডায়াবেটিস রোগীদের সর্বাধিক জিজ্ঞাসিত প্রশ্ন। তিতা খাবার খেয়ে কি ডায়াবেটিস নিয়ন্ত্রণ সম্ভব?
এই বিষয়ে The Daily Star বাংলা তে দেয়া আমার সাক্ষাৎকার থেকে জেনে নিন উত্তরগুলো ।

তিতা খাবার খেয়ে কি ডায়াবেটিস নিয়ন্ত্রণ সম্ভব? জানিয়েছেন এএমজেড হাসপাতাল প্রাইভেট লিমিটেডের এন্ডোক্রাইনোলজিস্ট অ্যান্ড নিউট্রিশনিস্ট ডা. মো. জয়নুল আবেদীন দী....

10/07/2025

যারা ঢাকা- বনশ্রীতে থাকেন…..
সিরিয়ালের জন‍্য কল করুন 09606990000

06/06/2025

ঈদ মোবারক সবাইকে…..
🕌 ঈদের আনন্দে স্বাস্থ্যকে ভুলে যাবেন না!
ঈদুল আজহার সময় আমরা কোরবানির গোশত খেয়ে থাকি পরিমাণের চাইতেও বেশি। তবে মনে রাখতে হবে, অতিরিক্ত লাল মাংস গ্রহণের ফলে হতে পারে হজমের সমস্যা, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল বেড়ে যাওয়া এবং ডায়াবেটিসের নিয়ন্ত্রণ হারানো।

🎯 সুস্থ ঈদ উদযাপনের জন্য কিছু পরামর্শ:
1. ✅ দিনে মাত্র ১-২ বার মাঝারি পরিমাণে মাংস খান।
2. ✅ চর্বি ও চামড়া পরিহার করুন – এগুলোতে আছে অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট।
3. ✅ প্রচুর পরিমাণে সবজি ও সালাদ খান – হজমে সহায়ক এবং পুষ্টিতে ভারসাম্য আনে।
4. ✅ পর্যাপ্ত পানি পান করুন – অন্তত ১০-১২ গ্লাস।
5. ✅ বেশি ভাজাভুজি ও তেলযুক্ত রান্না এড়িয়ে চলুন।
6. ✅ যাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা আইবিএস আছে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাদ্য গ্রহণ করুন।

🌿 ঈদের আনন্দ থাকুক সুস্থতার সাথে।
❤️ পরিবার ও নিজের স্বাস্থ্যের জন্য সচেতন থাকুন।
ঈদ মোবারক!

31/05/2025

👉 IBS রোগীদের জন‍্য !!!
🌀 IBS-D ও FoDMAP ডায়েট: আপনার পেটের সুস্থতা এখন আপনার হাতে! 🌀
আপনি কি প্রায়ই পেটে গড়গড় শব্দ, ব্যথা বা ডায়রিয়ায় ভুগছেন? আপনার কি কোন কিছু খাওয়ার সাথে সাথেই পেট মোচর দিয়ে পায়খানা হয়? তাহলে আপনি হয়তো Diarrhoea type IBS বা IBS-D তে আক্রান্ত, যা অনেকেরই অজানা ! 😥

🧠 খাওয়ার ধরন পরিবর্তন করে IBS-D নিয়ন্ত্রণে আনা সম্ভব!
এমন একটি ডায়েট হলো FoDMAP ডায়েট — যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, IBS-D উপশমে কার্যকর।

🔍 FoDMAP কি?
FoDMAP মানে হলো:
Fermentable Oligosaccharides, Disaccharides, Monosaccharides and Polyols —
এসব হলো কার্বোহাইড্রেট এর বিভিন্ন ধরন, যা আমাদের হজমে সমস্যা তৈরি করতে পারে।

✅ High FoDMAP খাবার পরিহার পেটের গ্যাস, ফাঁপা ভাব, ডায়রিয়া ও অস্বস্তি কমাতে সাহায্য করে।



🥦 যেসব খাবার এড়িয়ে চলবেন (High FoDMAP):
• পেঁয়াজ, রসুন 🧄
• গমজাত খাবার 🍞
• আপেল, নাশপাতি 🍎🍐
• দুধ, দই 🥛
• মধু 🍯
• চুইংগাম (sorbitol, mannitol)

🌱 যেসব খাবার নিরাপদ (Low FoDMAP):
• শসা, গাজর, শাক 🥒🥕🥬
• কলা, আঙুর 🍌🍇
• চাল, ওটস 🍚
• ল্যাকটোজ-ফ্রি দুধ
• আদা, ধনে, জিরা 🌿



📌 বিশেষ টিপস:
🔹 FoDMAP ডায়েট ২টি ধাপে করা হয়:
১️⃣ Elimination Phase — High FoDMAP সব খাবার বাদ দেওয়া।
২️⃣ Reintroduction Phase — ধাপে ধাপে কিছু খাবার ফিরিয়ে এনে সনাক্ত করা কোন খাবার গুলোতে সমস্যা করছে।

🧑‍⚕️ এই পুরো প্রক্রিয়াটি একটি অভিজ্ঞ ডাক্তার বা পুষ্টিবিদের সহায়তায় করাই উত্তম — কারণ এটি ব্যক্তি/রোগী ভেদে ভিন্ন হয়।



💬 আপনার পেটকে বুঝুন, তাকে সময় দিন!
FoDMAP ডায়েট শুধু একটি খাবার তালিকা নয় — এটি আপনার পেটের ভাষা বোঝার একটি পক্রিয়া।

📲 IBS-D রোগের সমাধানে FoDMAP ডায়েট ও প্রয়োজনীয় ঔষধ কার্যকর ভূমিকা পালন করে।

13/01/2025

আলহামদুলিল্লাহ…!!

29/06/2024

১. **ডায়াবেটিক রোগীদের পায়ের প্রতি বাড়তি যত্ন প্রয়োজন হয় কেন?**
- ডায়াবেটিস রোগীদের রক্তে গ্লুকোজের মাত্রা বেশি থাকে বলে তাদের স্নায়ু ও রক্তনালীর ক্ষতি হয়। তাই এই ধরনের রোগীর পায়ের প্রতি বাড়তি যত্ন নেয়া প্রয়োজন হয় নতুবা বিভিন্ন সমস্যা সৃষ্টি করতে পারে।

২. **পায়ে সমস্যা কেনো হয়?**
যেসব কারণে সমস্যা হয় :
- পেরিফেরাল নিউরোপ্যাথি: স্নায়বিক ক্ষতি পায়ের স্নায়ু অনুভূতির ক্ষমতা কমিয়ে দেয়। অনুভূতি কমে যাওয়ার কারণে তাদের পায়ে ব্যথা বা চাপ অনুভব করতে পারে না। ফলে ছোট খাটো ক্ষত, ফোসকা বা আঘাতের ব্যাপারে তারা সচেতন হতে পারে না, যেটা পরবর্তীতে বড় ক্ষতে পরিনত হয় এবং অনেক ক্ষেত্রে জীবাণু আক্রান্ত হয়।
- পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ: ডায়াবেটিস রোগীদের রক্তনালী ব্লক হয়ে রক্ত-সঞ্চালন কমে যাওয়ার ঝুঁকি বেশি থাকে, যার ফলে যেকোনো ক্ষত দ্রুত সারে না।
- হাইপারগ্লাইসেমিয়া: রক্তে অতিরিক্ত শর্করার উপস্থিতিও যেকোনো ক্ষত দ্রুত সারাতে বাধা সৃষ্টি করে।

৩. **পায়ের যত্ন না নিলে বা খেয়াল না রাখলে কি সমস্যা হতে পারে?**
- ক্ষত ও সংক্রমণ: ছোট ক্ষত বড় আকার ধারণ করতে পারে এবং সংক্রমণ হতে পারে।
- আলসার: পায়ে ঘা বা আলসার হতে পারে, যা গুরুতর হতে পারে।
- গ্যাংগ্রিন: পায়ের টিস্যু নষ্ট হয়ে যেতে পারে, যার ফলে পা কেটে ফেলতে হতে পারে।

৪. **কাদের ঝুঁকি বেশি?**
- দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে আক্রান্ত ব্যক্তিরা।
- যাদের রক্তে গ্লুকোজ এর মাত্রা নিয়ন্ত্রণে থাকে না।
- ধূমপানকারী এবং উচ্চ রক্তচাপ বা উচ্চ কোলেস্টেরল থাকা ব্যক্তিরা।
- স্থূলকায় বা শরীরের ওজন বেশি ব্যক্তিরা।

৫. **ডায়াবেটিক রোগীদের পায়ের যত্নে কি করতে হবে?**
- প্রতিদিন পা পরীক্ষা করা।
- পা সবসময় পরিষ্কার ও শুষ্ক রাখা।
- নরম, আরামদায়ক ও মাপমতো জুতা পরা।
- পায়ের নখ নিয়মিত কাটানো ও পরিচর্যা করা। কোনা করে ও বেশি ছোট করে নখ কাটা উচিত নয়, এতে নখের কোনার মাধ্যমে ক্ষত তৈরি হওয়ার সম্ভাবনা থাকে।
- কুসুম গরম পানিতে পা ধোয়া ( অতিরিক্ত গরম/ঠান্ডা পানি ব্যবহার না করা )
- ময়েশ্চারাইজার ব্যবহার করা (আঙ্গুলের ফাঁকে ব্যবহার করা উচিত নয়)
- পায়ের ত্বকে কোন পরিবর্তন খেয়াল করা এবং কোনো ক্ষত বা সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া।

৬. **চিকিৎসা কি?**
ডায়াবেটিস/ মেডিসিন ও সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার এর পরামর্শে চিকিৎসা করা উচিত। চিকিৎসা গুলো হলো
- ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা।
- ক্ষত হলে পরিষ্কার ও ড্রেসিং করা।
- সংক্রমণ হলে অ্যান্টিবায়োটিক গ্রহণ।
- রক্ত সঞ্চালন বৃদ্ধির জন্য প্রয়োজনে সার্জারি করা।
- প্রয়োজন হলে পায়ের আলসারের চিকিৎসা বা গ্যাংগ্রিন হলে আক্রান্ত অংশ কেটে ফেলা।

ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের পায়ের যত্নের প্রতি সচেতন থাকতে হবে এবং নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কোনো সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করা জরুরি।

03/05/2024

ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আগেই সাবধান হওয়ার সুযোগ আছে।
প্রি-ডায়াবেটিস সম্পর্কে জেনে নিন The Daily Star বাংলা তে দেয়া আমার সাক্ষাৎকার থেকে।

বিস্তারিতঃ https://bangla.thedailystar.net/life-living/wellness/news-579291

Photos from Dr Md Jaynul Abedin Dipu's post 28/04/2024

Attending scientific Conference on Diabetes Remission….

11/03/2024

ডায়াবেটিস রোগীরা রোজায় কীভাবে খাবার, ঔষধ, ইন্সুলিন ও জীবনাচার পালন করবে, তা জেনে নিন আজকে The Daily Star বাংলাতে দেয়া আমার সাক্ষাৎকার থেকে।

বিস্তারিতঃ https://tinyurl.com/523k7wa7

11/03/2024

Bangladesh Army International University of Science & Technology এর সম্মানিত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর Niaz Morshedul Haque এবং তাঁর wife Mrs Tamanna Hossain এক বছর আগে এসেছিলেন ডায়াবেটিস এবং মেটাবলিক সিনড্রোম জনিত সব সমস্যা নিয়ে। গত এক বছর ওনারা আমার নিয়মিত ফলোআপ এ ছিলেন। আল্লাহর রহমতে ওনাদের সব গুলো সমস্যা এখন নিয়ন্ত্রণে আছে।
ধন্যবাদ আপনাদের অভিজ্ঞতা শেয়ার করার জন্য।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Dhaka