26/05/2023
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের C ইউনিট ( কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট ) এর মানবন্টন , বিস্তারিত তথ্য ও প্রস্তুতির দিকনির্দেশনা সম্পর্কিত স্পেশাল পোস্ট :
C ইউনিটে সকল গ্রুপের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে ।
C ইউনিটে মোট ৮ টি সাবজেক্ট রয়েছে :
১) ইংরেজি
২) আন্তর্জাতিক সম্পর্ক ( IR )
৩) বাংলা
৪) জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ
৫) প্রত্নতত্ত্ব
৬) দর্শন
৭) ইতিহাস
৮) বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি
#আবেদনের ন্যূনতম যোগ্যতাঃ
C Unit ( কলা ও মানবিকী অনুষদ ) :
* মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে সর্বনিম্ন জিপিএ ৩.৫০ পেতে হবে।
* উচ্চমাধ্যমিক বিজ্ঞান / ব্যবসায় শিক্ষা / অন্যান্য :
মোট জিপিএ : ৮.০০
মানবিক : মোট জিপিএ ৭.৫০
* HSC তে বাংলাতে A- ( মাইনাস) গ্রেড এবং ইংরেজিতে B গ্রেড
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের C ইউনিটের মানবন্টনে বলা আছে বাংলা- ১৫ , ইংরেজি- ১৫, সাধারণ জ্ঞান এবং বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়- ৫০ ।
সবার প্রশ্ন এই ৫০ নাম্বার কোথা থেকে আসবে ?
সাধারণ জ্ঞানের পাশাপাশি..
ইতিহাস, আন্তর্জাতিক সম্পর্ক, জার্নালিজম & মিডিয়া স্টাডিজ, প্রত্নতত্ত্ব, বিশ্বসাহিত্য , দর্শন ( IQ) আই-কিউ - এই ৬ টা বিষয় থেকে ৫০ নাম্বার থাকবে ।
বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় বলতে এই C Unit এ থাকা মোট ৮টি বিষয়ের মধ্যে বাংলা ও ইংরেজি ব্যতিত বাকি ৬টি বিষয় সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে - ৫০ নাম্বার।
অর্থাৎ C ইউনিটের মানবন্টন :
C Unit ( কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ) :
বাংলা – ১৫ , ইংরেজি – ১৫ ,
দর্শন ( IQ) আই-কিউ - ১০
সাংবাদিকতা ও গণমাধ্যম ( মিডিয়া ) সম্পর্কিত সাধারণ জ্ঞান - ৮, ইতিহাস - ৮, প্রত্নতত্ত্ব সম্পর্কিত সাধারণ জ্ঞান - ৮, আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কিত সাধারণ জ্ঞান - ৮ , সাধারণ জ্ঞান + বিশ্বসাহিত্য + সংস্কৃতি + বঙ্গবন্ধু - মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ - ৮
সকল গ্রুপের শিক্ষার্থীদের জন্য একই মানবন্টন । অর্থাৎ তুমি বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট হলেও এটাই মানবন্টন। ব্যবসায় শিক্ষা বিভাগের স্টুডেন্ট হলেও এটাই মানবন্টন। মানবিক বিভাগের স্টুডেন্ট হলেও এটাই মানবন্টন। সকল গ্রুপের স্টুডেন্টদের জন্য একই প্রশ্ন।
এই ৬ টা বিষয়ের মধ্যে ৫টি প্রিপারেশন অনেকটা সাধারন জ্ঞানের প্রিপারেশান নেয়ার মতই । যেমন - ইতিহাসের জন্য পড়তে হবে ইতিহাস সম্পর্কিত সাধারন জ্ঞান । জার্নালিজম & মিডিয়ার জন্য পড়তে হবে জার্নালিজম & মিডিয়া সম্পর্কিত সাধারন জ্ঞান । এভাবে বাকিগুলো ও । এগুলো সাধারন জ্ঞানের বই ছায়ামঞ্চ পাবলিকেশন্স এর " জাহাঙ্গীরনগর Special GK " বই থেকে পড়লেই হবে । ছায়ামঞ্চ পাবলিকেশন্স এর " জাহাঙ্গীরনগর Special GK " বইটা ভালোভাবে পড়
+ বিগত বছরগুলোর প্রশ্ন সলভ করবা " ছায়ামঞ্চ জাবি C Unit ভর্তি সহায়িকা " থেকে।
ব্যতিক্রম শুধু দর্শন সাবজেক্টের অংশটুকু । এই ১০ নাম্বার থাকবে IQ . এর জন্য " ছায়ামঞ্চ IQ SUMMIT " বইটা ফলো করতে হবে ।
আর বাংলা , ইংরেজীর জন্য কোন কোন টপিক ইমপরটেন্ট সেটা বিগত বছরের প্রশ্ন দেখলেই বুঝবা । প্রশ্নের ধরণ ও প্রশ্নপদ্ধতি বুঝতে অবশ্যই প্রশ্নব্যাংক সংগ্রহ করতে হবে । এর জন্য " ছায়ামঞ্চ জাবি C Unit ভর্তি সহায়িকা " সংগ্রহ করো । এক বইয়েই প্রশ্নব্যাংক + সাজেশন + মডেল টেস্ট + বিগত ১১ বছরের প্রশ্ন বিশ্লেষণ 😲
অথবা ফলো করো " সামিট জাহাঙ্গীরনগট স্পেশাল প্রশ্নব্যাংক " । এটাও খুবি ভালো।
টোটাল ৩৩% নাম্বার পেলেই পাস । আগেই বলে রাখি ৩৩% নাম্বার পেলে শুধু পাস ই মিলবে । চান্স না । চান্স পেতে হলে সাধারণত ৭০% নাম্বার পেতে হয়। পরীক্ষা হবে MCQ পদ্ধতিতে । সময় ৫৫ মিনিট ।
C Unit ( কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ) এর বই সাজেশন :
ছায়ামঞ্চ IQ SUMMIT, সামিট জাহাঙ্গীরনগর স্পেশাল প্রশ্নব্যাংক, জাহাঙ্গীরনগর Special GK.
সি ইউনিট (কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট)
এই অনুষদে আসন সংখ্যা ৪০৬ টি। এর মধ্যে ছেলেদের জন্য ২০৩ টি এবং মেয়েদের জন্য ২০৩ টি। আসন বরাদ্দ রয়েছে। চলুন এবার দেখে নেয়া যাক কোন বিভাগে কতটি আসন রয়েছে...
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ৭০টি (ছেলে-৩৫, মেয়ে-৩৫), জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ৩৬টি (ছেলে-১৮, মেয়ে- ১৮)
বাংলা বিভাগে ৬০টি (ছেলে- ৩০, মেয়ে-৩০), ইংরেজি বিভাগে ৭০টি (ছেলে-৩৫, মেয়ে- ৩৫), ইতিহাস বিভাগে ৬০টি (ছেলে-৩০, মেয়ে-৩০), দর্শন বিভাগে ৫০টি (ছেলে-২৫, মেয়ে-২৫) এবং প্রত্নতত্ত্ব বিভাগে ৩০টি (ছেলে-১৫, মেয়ে-১৫) আসন রয়েছে।
বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট - ১৫ + ১৫ = ৩০
মোট আসন - ৪০৬ টি
C Unit ( কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট ) এর বই সাজেশন :
ছায়ামঞ্চ IQ SUMMIT, সামিট জাহাঙ্গীরনগর স্পেশাল প্রশ্নব্যাংক, জাহাঙ্গীরনগর Special GK.
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের C UNIT এর জন্য " ছায়ামঞ্চ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় C UNIT ভর্তি সহায়িকা ( প্রশ্নব্যাংক + সাজেশন + মডেল টেস্ট) " বইটি অবশ্যই পড়বা। সবচেয়ে বেশি শিফট ও সেটের প্রশ্নোত্তর আছে এই বইটিতে। ব্যাখ্যাসহ৷ পূর্নাঙ্গ সাজেশন ও আছে৷ আছে হুবহু জাবি C ইউনিটের প্রশ্নের আদলে ১০ টি মডেল টেস্ট। দাম মাত্র ৩০০ টাকা।
অত্যধিক চাহিদার কারণে আপাতত বইটি লাইব্রেরিতে নাও পেতে পারো সেক্ষেত্রে
" সামিট জাহাঙ্গীরনগর স্পেশাল প্রশ্নব্যাংক " সংগ্রহ করবা। এটাও খুবি ভালো। এক বইয়েই জাবির B,C,C1, IBA , E unit er প্রশ্নব্যাংক। দাম ও কম।
প্রতি আসনে কতজন লড়াই করবে , সিট কত তা নিয়ে না ভেবে ভাবো তোমার প্রয়োজন মাত্র ১ টা সিট । ভাবো , " জাবিতে যদি ১ জন চান্স পায় সেই ১ জন হবো আমি " । আত্মবিশ্বাস ই যদি তোমার না থাকে তুমি চান্স পাবা কি করে ? নিজের প্রতি বিশ্বাস রাখো , বিশ্বাস রাখো সৃষ্টিকর্তার উপর । ইনশাআল্লাহ , সফল হবা । শুভকামনা রইলো 🙂
সামিউল হোসেন ভূঁইয়া
ইংরেজি বিভাগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়