IELTS PrepZone

IELTS PrepZone

Share

From band score 5.5 to 8.5
– We’ll guide the way.🚀
Contact:
✉️[email protected]

01/05/2026

IELTS – Exam দিলেই ৭.৫!


IELTS—এই নামটাই অনেকের মনে একরাশ ভয় জাগায়। 😟
কেউ ভাবে, “আমার ইংরেজি দুর্বল…”
আবার কেউ ভাবে, “IELTS মানেই দামী কোচিং…”
কিন্তু সত্য হলো—IELTS কখনোই কেবল ইংরেজির পরীক্ষা নয়; এটা আত্মবিশ্বাসের পরীক্ষা। যে নিজের ওপর বিশ্বাস রাখে, সাফল্য তার হাতের নাগালেই থাকে।

শুরু আজকে থেকেই: নিজের ভেতরের বিশ্বাসটা জাগান!
আমি তরুণদের বলি,
“IELTS শুরু হয় বই থেকে নয়, বিশ্বাস থেকে।”
নিজেকে প্রতিদিন বলুন—আমি পারব।
তারপর শুরু করুন, ধীরে ধীরে কিন্তু ধারাবাহিকভাবে।

Step 1: ইংরেজির ভিত শক্ত করুন (Foundation Building)
যদি আপনার Grammar দুর্বল হয়, চিন্তা নেই।
এটাই আপনার শুরু করার উপযুক্ত সময়।
৩০ দিনের এক “Foundation Month” নিন — প্রতিদিন নতুন কিছু শিখুন।
Daily Plan (১ম মাসের জন্য):
• Day 1–3: Sentence Structure + Tenses
• Day 4–6: Prepositions + Conjunctions
• Day 7–10: Articles + Subject–Verb Agreement
• Day 11–15: Question Formation + Modals
• Day 16–20: Passive Voice + Gerunds + Infinitives
• Day 21–30: Synonyms + Paraphrasing + Punctuation

YouTube Channels for Grammar Practice:
• BBC Learning English: https://www.youtube.com/user/bbclearningenglish
• English with Lucy: https://www.youtube.com/c/EnglishwithLucy
• EnglishClass101: https://www.youtube.com/c/EnglishClass101
• EngVid English Lessons: https://www.youtube.com/user/engvidenglish
মনে রাখবেন: “Basic strong মানেই Confidence strong।”

Step 2: IELTS সম্পর্কে জানুন, মুখস্থ নয়
IELTS চারটি মডিউলে বিভক্ত – Listening, Reading, Writing, Speaking.
প্রথমে বুঝে নিন প্রতিটি মডিউলের কাঠামো ও প্রশ্নের ধরন।
Official Links:
• IELTS Official Website: https://ielts.org/
• British Council IELTS: https://takeielts.britishcouncil.org/
• IDP IELTS: https://ielts.idp.com/

Listening – মনোযোগের জগতে প্রবেশ করুন
Listening শিখুন মন দিয়ে। প্রতিদিন অন্তত ২০ মিনিট ইংরেজি শুনুন।
অডিওর পর নিজেকে প্রশ্ন করুন: “আমি কতটা বুঝেছি?”
Recommended Channels:
• BBC 6 Minute English: https://www.bbc.co.uk/learningenglish/english/features/6-minute-english
• TED Talks: https://www.ted.com/talks
• Luke’s English Podcast: https://teacherluke.co.uk/
• IELTS Podcast: https://www.ieltspodcast.com/
• British Council Podcasts: https://learnenglish.britishcouncil.org/general-english/audio-series/podcasts

Reading – ধৈর্য ও মনোযোগের পরীক্ষাগার!
Reading হলো বোঝার খেলা, মুখস্থ করার নয়।
প্রতিদিন অন্তত ১টি প্যাসেজ পড়ুন, নতুন শব্দ নোট করুন।
Helpful Resources:
• IELTS Liz – Reading: https://www.ieltsliz.com/ielts-reading-lessons-information-and-tips/
• IELTS Advantage: https://www.ieltsadvantage.com/ielts-reading/
• E2 IELTS: https://www.e2language.com/blog/tag/ielts-reading/
• IELTS with Fiona: https://ieltsetc.com/
Daily Reading Practice:
• The Guardian: https://www.theguardian.com/international
• BBC News: https://www.bbc.com/news

Writing – চিন্তাকে প্রকাশের শিল্প!
Writing মানে শুধু শব্দ নয়, চিন্তা + গঠন + যুক্তি।
প্রতিদিন ১টি Task 1 এবং ১টি Task 2 লিখুন।
Top Resources for Writing:
• IELTS Liz – Writing Task 2: https://www.ieltsliz.com/ielts-writing-task-2/
• Simon IELTS Writing: https://www.ielts-simon.com/
• E2 IELTS Writing: https://www.e2language.com/blog/tag/ielts-writing/
• Makkar IELTS Writing: https://www.makkarielts.com/
Tip: নিজের লেখা মডেল আন্সারের সাথে তুলনা করুন এবং ভুল বিশ্লেষণ করুন।

Speaking – ভয় নয়, আত্মবিশ্বাস
Speaking মানে fluency, না পারফেকশন।
প্রতিদিন অন্তত ১০ মিনিট ইংরেজিতে কথা বলার অভ্যাস করুন—একজন বন্ধুর সাথে বা আয়নার সামনে।
Speaking Practice Channels:
• IELTS Speaking Success – Keith O’Hare: https://www.youtube.com/
• Fastrack IELTS: https://www.youtube.com/
• E2 IELTS Speaking: https://www.youtube.com/
• IELTS Advantage – Speaking: https://www.ieltsadvantage.com/ielts-speaking/
Practice Topic Example:
“My Dream Job”, “A Place I Want to Visit”, “A Person Who Inspired Me”.

Consistency: সফলতার চাবিকাঠি!
IELTS ৭.৫ এর সফলতা কোনো একদিনে আসে না; আসে প্রতিদিনের ধারাবাহিকতায়।
“You don’t have to be perfect; you just have to be consistent.”
কম পড়ুন, কিন্তু নিয়মিত পড়ুন।
প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপই একদিন বড় সাফল্যের গল্প তৈরি করে।

শেষ কথা – ভয় নয়, শুরু করুন আজই!
আমি নিজে Erasmus Mundus এবং Marie Curie স্কলারশিপের পথে চলেছি,
এবং আমি জানি—এই পথ শুরু হয় সাহস দিয়ে, শেষ হয় সাফল্যে।
IELTS শুধু এক্সাম নয়, এটা আপনার আত্মবিশ্বাসের নতুন দিগন্ত।
আজই শুরু করুন আপনার জার্নি—কারণ আপনার আগামীকাল অপেক্ষায় আছে ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়ায়।

All Useful Links for getting a 7.5 score at a Glance:
• IELTS Official Website: https://ielts.org/
• British Council IELTS: https://takeielts.britishcouncil.org/
• IDP IELTS: https://www.ieltsidp.com/
• Cambridge IELTS Books: https://www.cambridgeenglish.org/exams-and-tests/ielts/
• BBC 6 Minute English: https://www.bbc.co.uk/learningenglish/english/features/6-minute-english
• IELTS Speaking Success – https://www.youtube.com/
• IELTS Liz – All Lessons: https://www.ieltsliz.com/
-------------------
Md Ashiqur Rahman

Follow IELTS PrepZone & GRE PrepZone

Join IELTS Preparation Guidelines

CD IELTS Preparation Guidelines (By IELTS PrepZone)

GRE Preparation Guidelines

30/04/2026

রাইটিং এ ব্যান্ড ৭/৭.৫/৮ কি রুপকথা নাকি বাস্তব? এভাবে প্রস্তুতি নিন 👇🏻
বাঙালিরা যতই লিসেনিং আর রিডিং এ ভালো করুক, রাইটিং এ ৬/৬.৫ পেতেই ঘাম ছুটে যায়। কিন্তু কেনো?

• স্ট্রাকচার না জানা

• Clause, Phrase লিখে টিচারকে ইমপ্রেস করতে না পারা

• ক্লাস সেভেন এইটের ভোক্যাবের উপরেই নির্ভরতা ইত্যাদি

🟦 রাইটিং এর প্রস্তুতির জন্য শুরুতেই এই টুলসগুলো শিখে ফেলুন:

• Adjective, Adverb and Noun Clauses

• Clause Reduction

• Modifiers

• Coordinate and Subordinate Conjunctions

• Relative Pronoun

বিশ্বাস করুন, যত কোচিং আর ব্যাচে আপনি পড়েছেন, এগুলো কেউই শিখায় না। সবাই শুধু বলে "অমুক স্ট্রাকচার দিয়ে তমুক Essay লিখা ৩ দিনেই শিখিয়ে দিবো আপনাকে"।

আর ঠিক এজন্যই আপনি রাইটিং এ ৬/৬.৫ তুলতেও হিমশিম খাচ্ছেন। উপরের টুলসগুলো শিখুন। আমাকে ধন্যবাদ দিবেন সারাজীবন।

🟦 রাইটিং এ কি কি প্রশ্ন আসে এবার নোট নিন:

Task 1:

• Line Chart

• Bar, Stacked Bar

• Pie

• Table

• Map

• Process

• Mixed

Task 2:

• Agree Disagree

• 2 Part

• Positive Negative Development

• Discuss Both Views

• Advantage Disadvantage

• Cause Solution

🟦 গ্রামার শিখা শেষ। এবার বাজারে যান। নিচের বইগুলো কিনুন:

• Makkar's Writing Essay

• Ratchel Mitchell Writing Task 1 + 2

• Makkar's Graph

চাইলে বইগুলো ডাউনলোডও করতে পারেন।

🟦 এবার Task 2 প্রথমে ধরুন। যেকোনো একটা টাইপের Essay নিন। স্ট্রাকচার শিখুন। ৫টা Essay Samples পড়ুন। ১টা নিজে লিখুন।

কাউকে দেখান। আমি আমার বন্ধুকে দেখাতাম। সে আমাকে ফীডব্যাক দিতো। তার ফীডব্যাক কাজে লাগিয়েই আমি রাইটিং এ একটা ভাল স্কোর পেয়েছি।

এভাবে বাকি টাইপের Essay গুলোও শিখে ফেলুন। একইভাবে, Task 1 শেষ করুন।

✅ Pro Tip: কিভাবে Task 2 তে থিসিস স্টেটমেন্ট লিখতে হয় এবং কিভাবে একটা থিসিস সম্পূর্ণ Essay কে কন্ট্রোল করে—এগুলো শিখুন। এটাই রাইটিং এর আসল ইঞ্জিনিয়ারিং।

আমি আমার ব্যাচের স্টুডেন্টদেরকে এই জিনিসটা হাতে কলমে ধরে শিখাই। আমি বিশ্বাস করি, স্ট্রাকচার শিখতে গেলে ইউটিউবই ইনাফ।

🟦 আপনার বিয়েতে আপনি সাদামাটা কাপড় না পড়ে দামী ও ভাল কাপড় কেনো পড়ে যান? সোজা উত্তর: আপনাকে যেনো ইমপ্রেসিভ লাগে।

আপনি কি চান না আপনার খাতা দেখেও এক্সামিনার ইমপ্রেসড হোন? এজন্য এক্সামিনারের সাইকোলজি বুঝতে হবে।

সাইকোলজি বুঝাটা খুবই সিম্পল। আপনি কেম্ব্রিজের বইগুলো নিন। প্রতিটা রাইটিং এ এক্সামিনারদের কমেন্ট পড়ুন। দেখবেন আপনি বাকি ১০০ জনের থেকে কিভাবে আলাদা হয়ে যান।

এতটুকু করলেই আপনার রাইটিং এর ১০০% প্রস্তুতি শেষ।

🟦 পরীক্ষার দিন কি করবেন?

পরীক্ষার দিন শুধু স্ট্রাকচারগুলো দেখে যান। মোটেও লিখতে যাবেন না।

✅ শেষ কথা:

রাইটিং এ আপনার বর্তমান স্কোর যা-ই থাকুক না কেন, আমি বিশ্বাস করি আপনি ব্যান্ড ৮.০ টার্গেট করে প্রস্তুতি নিলে, ব্যান্ড ৮.০ না পেলেও ৭.০ পাবেন।

মনে রাখবেন, রাইটিং সবার কাছেই ভয়ানক মডিউল। কিন্তু স্ট্র‍্যাটেজি আর ধৈর্য্য রাখলে আপনি পারবেন।

12/04/2026

৫/৫.৫ ব্যান্ড থেকে বের হয়ে ১ মাসে রিডিং এ ৬.৫/৭ পাবার মিলিটারি ট্রেইনিং👇🏻
আগামী ৩০ দিন দুনিয়ার কথা ভুলে এগুলো ফলো করুন। স্কোর আসবেই। প্রস্তুতিটা নিতে হবে ২টা angle থেকে।

🟦 Angle-1: বেসিক ডেভেলাপম্যান্ট
প্রতিদিন ১টা প্যাসেজ নিবেন। প্রশ্নের উত্তর খোঁজার দরকার নেই। জাস্ট বাংলা অর্থ বুঝে পড়বেন। গ্রামাটিক্যাল স্ট্রাকচার বুঝবেন।

ডেইলি ৩০-৪০ মিনিট। টানা ৩০ দিন। No excuse

🟦 Angle-2: অপারেশন (The real game)
সোজা বাজারে গিয়ে Cambridge 16-20 কিনে আনবেন। কেনার পর Cambridge 19, 20 লুকিয়ে ফেলবেন। সামনে রাখবেন শুধু 16, 17 এবং 18। চাইলে ডাউনলোডও করতে পারেন।

৩০ দিনকে দুই ভাগ করবেন। প্রথম ২০ দিন, এবং শেষের ১০ দিন।

প্রথম ২০ দিন কেবল টাইপ ধরে প্রশ্ন সলভ করবেন। ভুলেও Time Management এর চিন্তা করবেন না। একমাত্র ফোকাস দিবেন Accuracy তে।

IELTS Reading এ যত টাইপের প্রশ্ন আসে সবগুলো Cambridge 16, 17, 18 থেকে এই ২০ দিনে সলভ করবেন। সকল টাইপের প্রশ্নের নাম লিখে দিচ্ছি:

- True, False, Not Given (Passage 1 এ আসবেই)
- Yes, No, Not Given (Passage 3 তে আসবেই)
- Gap Fill (Passage 1 এ আসবেই) (এটার বহুত নাম আছে। কেউ ডাকে sentence completion, কেউ বলে Diagram labelling. জিনিস কিন্তু একটাই)
- List of headings
- Matching paragraph information (Passage 2 তে বেশি আসে)
- Matching sentence endings
- Matching names/ideas/comments (Passage 2 তে বেশি আসে।
- Summary with clue (Passage 3 তে আসবেই)
- Summary without clue (Passage 2 তে বেশি আসে)
- MCQ (Passage 3 তে আসবেই)
- Short answer questions (এখন আগের মতো আসেনা)

ব্র‍্যাকেটের মধ্যে কোন টাইপ কোন প্যাসেজে আসে সেটাও বোনাস হিসেবে লিখে দিলাম।

এবার শেষ ১০ দিনে Cambridge 19 এবং 20 বের করে ১ ঘন্টা সময় ধরে টেস্ট দিবেন। ৮টা টেস্ট ৮ দিনে দিবেন। টেস্ট দেবার পাশাপাশি ভুলগুলো এনালাইসিস করবেন।

যদি নিজেকে টপ ১% এর ক্যাটাগরিতে নিয়ে যেতে চান, তাহলে IELTS Practice Test Plus 3 এর ৭টা টেস্টও দিয়ে দিবেন।

ব্যস! হয়ে গেলো ১ মাসে Reading প্রস্তুতি। আমি আমার শ' খানেক প্রাইভেট স্টুডেন্টদের উপর এই রোডম্যাপ এপ্লাই করেছি এবং প্রত্যেকবারেই আশানুরূপ রেজাল্ট এসেছে।

কমপক্ষে ৩০ জন স্টুডেন্ট এখনই দেখাতে পারবো যারা ব্যান্ড ৫/৫.৫ নিয়ে এসেছিলেন, আর ৬.৫/৭ পেয়েছেন।

নেক্সট ইনটেক ধরতে চাইলে, ইউরোপের স্নো ফল মিস করতে না চাইলে, জীবনের সুন্দরতম কিছু মুহূর্তকে স্মৃতির পাতায় গেঁথে রাখতে চাইলে মনোযোগ দিয়ে পড়তে বসুন।

শাহরুখ খানের মুভিই জীবনে সবকিছু না—নিজের জীবনকেই সিনেমার মত তৈরী করুন।


🟦 এনাউন্সম্যান্ট: এপ্রিলের ১৮ তারিখ থেকে আমি Reading এর প্রাইভেট ব্যাচ শুরু করছি। সবগুলো ক্লাস আমিই নিবো। আমি IELTS এর বাহিরে জীবনে অনেক কম্পিটিটিভ পরীক্ষা ক্র‍্যাক করেছি।

তাই পড়াশুনার যুদ্ধে বিজয়ী হয়ে ঘরে ফিরতে হলে কেমন মাইন্ডসেট প্রয়োজন সেটা আমি জানি।

আমি আপনাকে শুধু রিডিং শিখাবোনা, সাথে "মাইন্ডসেট" শিখাবো। টাফ মোমেন্টে কিভাবে নার্ভ ধরে রাখতে হয় তার গল্প শুনাবো। লাইফের হাই অকটেন সিচুয়েশনে কিভাবে বেস্ট ইনিংস খেলে আসবেন, তা শিখাবো।

নিজের ফিউচার, ক্যারিয়ারের চাপ, আত্মীয়স্বজনের অপমান সবকিছুকে পাশ কাটিয়ে কিভাবে আয়রন সলিড মেন্টালিটি তৈরী করবেন—সেটাই শিখাবো।

ব্যাচের ফী এফোর্ডেবল রেখেছি (৫১০/-)। আমি চাই আমার দেখানো পথে আপনি হার্ডওয়ার্ক করবেন — এই কমিটম্যান্ট আপনাকে দিতেই হবে।

আমার "স্ট্র‍্যাটেজি" আর আপনার "হার্ডওয়ার্ক" মিলেই আপনার সফলতার গল্প তৈরী হবে ইনশাআল্লাহ। আপনি যদি হার্ডওয়ার্কের মেন্টালিটি না রাখেন, প্লিজ আমার ব্যাচে ভর্তি হবেন না। এর চেয়ে ৫১০ টাকা দিয়ে প্লেটার খেয়ে এসে ঘুম দিন।

আমি চাই আপনি এই এপ্রিল মে কষ্ট করবেন। রক্ত পানি করে আমার কথামতো কষ্ট করবেন। আর আগামী এপ্রিল/মে তে ভিন্ন কোনো দেশে থাকবেন।

ব্যাচের ডিটেইলস প্রথম কমেন্টে দেওয়া আছে। ২ মিনিট লাগবে। পড়ে ফেলুন। ভর্তি হয়ে আপনার হায়ার স্টাডির জার্ণি আমার সাথে শুরু করুন।

Dilder Ahmed Akil
IBA (MBA), University of Dhaka

Follow IELTS PrepZone & GRE PrepZone
Join IELTS Preparation Guidelines

GRE Preparation Guidelines

27/03/2026

রিডিং এ ব্যান্ড ৮ কি স্বপ্ন নাকি আসলেই সম্ভব? এভাবে প্রস্তুতি নিন 👇🏻

আপনার সর্বপ্রথম ভুল হবে ডিরেক্টলি একের পর এক টেস্ট সলভিং এ ঝাপ দেওয়া। এই ভুল বাংলাদেশের ৮০% শিক্ষার্থীই করে। এজন্যেই IELTS এ সাক্সেস রেইট খুবই কম।

🟦 প্রথমেই Cambridge 11–20 সকল PDF ডাউনলোড করুন। একেকটা বইয়ে ৪টা টেস্ট আছে। প্রতিটি টেস্টে ৩টা প্যাসেজ আছে। তাহলে ১০টা বইয়ে মোট ১২০টা প্যাসেজ আছে।

প্রতিদিন ২টা প্যাসেজ বাংলা অর্থসহ পড়বেন। অজানা শব্দ পেলে Google Translator এর সাহায্য নিবেন। একইভাবে, ৩–৪ লাইনের লম্বা সেন্টেন্স না বুঝলে যেকোনো Ai কে বলবেন বুঝিয়ে দিতে।

২০২৬ সালে এসেও যদি আপনি এসব টুলস ব্যবহার করতে অনীহা দেখান, তাহলে বুঝে নিবেন এই যুগে এসেও আপনি প্রস্তরযুগেই বসবাস করছেন।

বাংলাদেশের শিক্ষার্থীরা যদি এই একটা কাজ করতো, তাহলে রিডিং মডিউলে সমস্যা আর কারো থাকতোই না। অথচ, সবাই দৌড়ায় শর্টকাটের পেছনে।

আপনি শর্টকাটের পেছনে দৌড়ালে ভিউ ব্যবসায়ীদের লাভ। আপনার লস।

🟦 কোন প্রশ্ন কিভাবে সলভ করতে হয় এসব ছাইপাঁশ না ভেবেই প্রথমেই Cambridge 20 এর ৪টা টেস্ট দিয়ে দিন। ৪টা টেস্টের গড় স্কোরই আপনার বর্তমান স্কোর। এটা মনে রাখবেন।

🟦 রিডিং এর সেগম্যান্ট এবং প্রশ্নের টাইপগুলো জেনে রাখুন:

Segment 1: Questions that follow order

• True, False, Not Given [মূলত Passage 1 এ আসে]

• Gap Fill [মূলত Passage 1 এ আসে]

• Yes, No, Not Given [মূলত Passage 3 তে আসে। GT তে আসে না]

• MCQ [মূলত Passage 3 তে আসে]

• Matching Names [মূলত Passage 2 তে আসে]

• Short Answer Questions [মূলত Passage 1 এবং 2 তে আসে]

Segment 2: Questions that do not follow order

• List of Headings [মূলত Passage 2 তে আসে]

• Matching Paragraph Information [মূলত Passage 1 তে আসে]

• Matching Sentence Endings [আগে Passage 2 তে আসতো, এখন Passage 3 তে বেশি আসে]

• Summary without Clue [মূলত Passage 2 তে আসে]

• Summary with Clue [মূলত Passage 3 তে আসে]

👉🏻 মনে রাখবেন থার্ড ব্র‍্যাকেটের তথ্যগুলোই আপনার বেস্টফ্রেন্ড।

✅ শুরুর দিকের প্রস্তুতির জন্য আমরা Cambridge 16–20 ব্যবহার করবো।

🟦 এবার এই স্টেপগুলো ফলো করে প্রস্তুতি নিন 👇🏻

• Cambridge 16–20 হাতে নিন। এই ৫টা বইয়ের যত জায়গায় True, False, Not Given আছে শেষ করে ফেলুন। টাইম ধরে সলভ না করে ধীরে ধীরে বুঝে বুঝে সলভ করবেন।

• একইভাবে উপরে লিখে দেওয়া বাকি সবগুলো টাইপের প্রশ্নও সলভ করুন। শুধুমাত্র List of Headings এর জন্য Cambridge 11–20 পর্যন্ত সলভ করবেন।

🟦 প্রতিটি টাইপের প্রশ্ন সলভ করার ক্ষেত্রে নিচের কয়েকটা মাথায় রাখুন:

• সবসময় PDF অথবা ওয়েবসাইটে প্র‍্যাকটিস করবেন। অনেক অনেক ওয়েবসাইট আছে। Jumpinto, Engnovate ইত্যাদি।

• যে টাইপের প্রশ্ন সলভ করবেন, তার উপর ৩/৪ টি ভিডিও ইউটিউবে দেখে ফেলুন। এতে করে সলভিং স্ট্র‍্যাটেজী শিখে ফেলবেন। আমার পারসোনাল ফেভারিট আসাদ ইয়াকুব স্যার।

Banglay IELTS ও সাথে ফলো করবেন। IELTS LAB এর ইউটিউব চ্যানেলে রিডিং এর উপর আমার অনেকগুলো ভিডিও আছে। এগুলো মাস্ট দেখবেন।

• সলভের টাইমে যে প্রশ্নগুলো ভুল করবেন, সেগুলো মার্ক করে রাখুন। নাহলে এই প্যাটার্নের প্রশ্ন আপনি ২ মাস পর আবারও ভুল করবেন।

• যেগুলো ভুল করবেন, সেগুলোর এক্সপ্ল্যানেশন পাশে লিখে রাখতে পারেন। এটা সুপার মেডিসিনের মত কাজ করবে বিশ্বাস করুন।

🟥 যা করাই যাবে না:

⛔ টেস্টের পর টেস্ট দেওয়া। এক্সাম দিয়ে কখনই ব্যান্ডস্কোর বাড়বে না। ভুল সংশোধন করেন। দেখবেন ব্যান্ডস্কোর কিভাবে বাড়তে থাকে।

⛔ হাজারখানেক ভোকাবুলারি শিখতে যাবেন না। আপনি GRE/GMAT/IBA/BB AD ক্র‍্যাক করতে আসেন নি। সম্পূর্ণ প্রস্তুতিতে যে ভোক্যাবগুলো অজানা পাবেন, কেবল সেগুলোই শিখবেন।

🟦 এতটুকু করতে পারলে আপনার প্রস্তুতির ৮০% কমপ্লিট। বাকি ২০% এচিভ করতে হলে টেস্ট দিতে হবে।

• Cambridge 12 এবং Practice Test Plus 3 এর PDF ডাউনলোড করুন।

• এই দুইটা বইয়ের সবগুলো টেস্ট দিতে থাকুন। অবশ্যই টাইম ধরে টেস্ট দিবেন।

• একদিনে ২টি টেস্টের বেশি নয়। ১টি হলে ভাল হয়।

• মূল পরীক্ষার আগে ১/২টা মকটেস্ট দিবেন যেকোনো কোচিং এ গিয়ে। কোচিং এর প্রশ্ন অনেক কঠিন হয়। তাই মকে খারাপ করলে মন খারাপ করবেন না।

মনে রাখবেন কোচিং এ মক দেওয়ার উদ্দ্যেশ্য হলো নতুন পরিবেশে ঘুরে আসা এবং খাপ খাওয়ানো। ব্যান্ডস্কোর কত এসেছে সেটা উদ্দ্যেশ্য না।

🟦 পরীক্ষার দিন কি করবেন?

পরীক্ষার দিন সকালে আমি একটা রিডিং টেস্টের কেবল প্যাসেজ ১ সলভ করে গিয়েছিলাম। এতে করে আমার Warm Up হয়ে গিয়েছিল। মেইন পরীক্ষাতেও রিডিং এ আলহামদুলিল্লাহ খুবই ভাল স্কোর এসেছিল।

এজন্যই আমি এই বুদ্ধিটা সবাইকেই দেই।

✅ শেষ কথা:

আপনার বর্তমান স্কোর যা-ই থাকুক না কেন, আমি বিশ্বাস করি আপনি ব্যান্ড ৮.০ টার্গেট করে প্রস্তুতি নিলে অবশ্যই ভাল স্কোর পাবেন।

মনে রাখবেন, রিডিং সবার কাছেই ভয়ানক মডিউল। কিন্তু স্ট্র‍্যাটেজি আর ধৈর্য্য রাখলে আপনি পারবেন।

আমি শহরের অনেক ছেলেমেয়েকে দেখেছি ২/৪ বার IELTS দিয়েও রিডিং এ ব্যান্ড ৬ তুলতে পারেনি। আবার গ্রামের স্টুডেন্টদেরকেও দেখেছি প্রথমবারেই রিডিং এ স্কোর পেয়েছে।

সফলতা মানে গাধার মতো হার্ডওয়ার্ক না।

👉🏻 রিডিং এ সফলতা = প্ল্যান + হার্ডওয়ার্ক + ধৈর্য্য

প্ল্যানটা আমি বলে দিয়েছি। আপনি চাইলে আপনার মতো কিছু কাস্টোমাইজ করে নিতে পারেন। আপনি এবার শুধু "ধৈর্য্য" ধরে "হার্ডওয়ার্কটা" করতে থাকুন।

নিজের সর্বোচ্চটা ঢেলে দিন। সফল অবশ্যই হবেন। হয়তো দু মাস পরেই নিজের টাইমলাইনেই রাত জাগার গল্পগুলো লিখবেন। আপনার গল্প পড়ে আরও দশজন অনুপ্রাণিত হবে।

নিজে সফল হয়ে আরও দশজনকে সফল করছেন। এর চেয়ে বড় পাওয়া কি হতে পারে বলুন তো আমাকে?

শুধু ভাবুন আপনার মা, বাবা, ভাই, বোন, বন্ধুরা আপনাকে নিয়ে কত প্রাউড ফিল করছে। হ্যা! আমি জানি আপনার এই পটেনশিয়াল আছে। আপনি পারবেন আমি জানি। শুধু হার্ডওয়ার্কটা বন্ধ করবেন না।

এবার নিজের সফলতার গল্পটা নিজেই লিখার পালা। শুভকামনা ❤️

📌 এই পোস্টটি Save করে রেখে দিন। পথ হারা হয়ে গেলে মনে করবেন আপনার আকিল ভাই আপনার জন্য রিডিং এর গাইডলাইন লিখেছিলেন। তখন আবারও এটা পড়বেন।

From,

Your Akil Bhai 💙

Grammarly: Free AI Writing Assistance 14/03/2026

📌Free IELTS Software (Part 2)

আগের পোস্টে কিছু ফ্রি IELTS টুল শেয়ার করা হয়েছিল। অনেকেই জানতে চেয়েছেন—আর কি কি software আছে যেগুলো self-study preparation এ কাজে লাগে।

নিচে কয়েকটি trusted software ও platform দেওয়া হলো। প্রতিটির সাথে অফিসিয়াল লিংক দেওয়া আছে যাতে সরাসরি ব্যবহার করা যায়:

১. Grammarly

Writing practice করার সময় grammar mistake ধরা খুব গুরুত্বপূর্ণ। Grammarly essay-এর grammar, punctuation এবং sentence clarity check করতে সাহায্য করে।

🔗 https://www.grammarly.com

২. LanguageTool

এটিও একটি শক্তিশালী grammar checking tool। অনেক সময় Grammarly যেটা ধরতে পারে না, LanguageTool সেটা ধরতে পারে।

🔗 https://languagetool.org

৩. Anki

Vocabulary মনে রাখার জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতিগুলোর একটি হলো spaced repetition। Anki দিয়ে নিজের vocabulary flashcard বানিয়ে নিয়মিত revise করা যায়।

🔗 https://apps.ankiweb.net

৪. ELSA Speak

Speaking practice করার সময় pronunciation ঠিক করা খুব জরুরি। এই app speech analyse করে বলে দেয় কোন শব্দ ঠিকভাবে উচ্চারণ হচ্ছে না।

🔗 https://elsaspeak.com

৫. Notion

IELTS preparation-এ planning গুরুত্বপূর্ণ। Notion ব্যবহার করে vocabulary list, mistake log, mock test record এবং study plan এক জায়গায় রাখা যায়।

🔗 https://www.notion.so

৬. Write & Improve

Cambridge-এর একটি writing practice tool। এখানে essay লিখলে basic feedback পাওয়া যায়—grammar ও sentence structure নিয়ে।

🔗 https://writeandimprove.com

৭. IELTS Prep App

Listening practice, vocabulary exercise এবং mini practice test করার জন্য একটি convenient mobile app।

🔗 https://takeielts.britishcouncil.org/take-ielts/prepare/free-ielts-preparation-app

📌একটি গুরুত্বপূর্ণ কথা

Software preparation সহজ করে, কিন্তু practice-এর জায়গা নেয় না।

IELTS preparation-এ সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো
– নিয়মিত practice
– ভুল analyse করা
– exam format বোঝা

Tools শুধু এই কাজগুলোকে একটু organised এবং efficient করে।

Follow IELTS PrepZone & GRE PrepZone

Join IELTS Preparation Guidelines

GRE Preparation Guidelines

Grammarly: Free AI Writing Assistance Grammarly makes AI writing convenient. Work smarter with personalized AI guidance and text generation on any app or website.

Page not found | Take IELTS 12/03/2026

📌ফ্রি সফটওয়্যার টুলস ব্যবহার করে ৭ দিনের IELTS Practical Study Routine

আমি আগের দুইটি পোস্টে কিছু ফ্রি সফটওয়্যার ও টুলের কথা বলেছিলাম যেগুলো দিয়ে কিভাবে নিজে নিজেই কোনও টাকা খরচ ছাড়া, কোচিং ছাড়া IELTS প্রিপারেশন নিবেন। অনেকেই প্রশ্ন করেছেন—এই ফ্রি টুলগুলো ব্যবহার করে বাস্তবে কীভাবে পড়াশোনা শুরু করা যায়??

তো চলেন একটা ডেমো দেই । নিচে একটি ৭ দিনের simple এবং practical routine দেওয়া হলো। প্রতিদিন ২–৩ ঘণ্টা সময় দিলেই এই রুটিন follow করা সম্ভব:

📍Day 1 – Format বোঝা ও Baseline

প্রথম দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো exam format বোঝা।

Listening এবং Reading এর একটি sample test দিন।

ব্যবহার করুন: IELTS Prep App
Link
https://takeielts.britishcouncil.org/take-ielts/prepare/free-ielts-preparation-app

কাজ:
– Listening sample test
– Reading question pattern দেখা
– কোন জায়গায় বেশি ভুল হচ্ছে তা নোট করা

📍Day 2 – Listening Focus

আজ শুধু Listening skill এ কাজ করুন।

Listening practice করার সময় spelling খুব গুরুত্বপূর্ণ।

ব্যবহার করুন: IELTS Prep App

কাজ:
– ২টি Listening practice test
– ভুল spelling আলাদা করে লিখে রাখা
– audio script দেখে mistake analyse করা

📍Day 3 – Reading Strategy

Reading এ সবচেয়ে বড় সমস্যা হয় time management।

আজ timer দিয়ে practice করুন।

Vocabulary note রাখার জন্য ব্যবহার করুন
Notion

Link
https://www.notion.so

কাজ:
– ২টি Reading passage
– নতুন vocabulary লিখে রাখা
– কোন question type বেশি ভুল হচ্ছে সেটা নোট করা

📍Day 4 – Writing Practice

আজ Writing Task 2 practice করুন।

Essay লিখে grammar check করুন।

ব্যবহার করুন: Grammarly

Link
https://www.grammarly.com

কাজ:
– ১টি Task 2 essay লিখুন
– Grammarly দিয়ে grammar check
– ভুল sentence rewrite করুন

📍Day 5 – Vocabulary Build

Vocabulary ছাড়া Reading এবং Writing উন্নতি হয় না।

Flashcard method ব্যবহার করলে মনে রাখা সহজ হয়।

ব্যবহার করুন: Anki

Link
https://apps.ankiweb.net

কাজ:
– ২০টি নতুন word
– example sentence তৈরি
– flashcard বানিয়ে revise করা

📍Day 6 – Speaking Practice

আজ Speaking practice।

নিজের pronunciation check করার জন্য ব্যবহার করুন
ELSA Speak

Link
https://elsaspeak.com

কাজ:
– Speaking Part 1 topic নিয়ে practice
– answer record করা
– pronunciation error ঠিক করা

📍Day 7 – Full Practice Day

শেষ দিন পুরো সপ্তাহের practice consolidate করুন।

কাজ:
– ১টি Listening test
– ১টি Reading passage
– ১টি Writing Task
– Speaking practice

এদিন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো mistake review করা।

📍শেষ কথা

৭ দিনে IELTS mastery হবে না। কিন্তু এই রুটিন follow করলে preparation organised হয়ে যাবে ইনশাআল্লাহ ।

অনেকে random practice করে সময় নষ্ট করে।
কিন্তু structured practice করলে improvement দ্রুত হয়।

Follow IELTS PrepZone & GRE PrepZone
Join IELTS Preparation Guidelines

GRE Preparation Guidelines











Page not found | Take IELTS Preparing for IELTS: 10 techniques for the most effective test preparation 03 June 2024 - 10:56 Preparing for the IELTS test is essential for success. Learn 10 effective test preparation techniques to boost your confidence and achieve your goals with IELTS.

08/03/2026

🎯 IELTS Speaking Part 2 (Cue Card) প্রস্তুতির একটি উপকারী পদ্ধতি
অনেক শিক্ষার্থী Cue Card দেখে ভয় পায়। ২ মিনিট কীভাবে কথা বলবে? কী কথা বলবে? সেটা খুজে পায়না। কিন্তু যদি আপনি সঠিকভাবে ক্যাটাগরি অনুযায়ী প্রস্তুতি নেন, তাহলে এই অংশ অনেক সহজ হয়ে যাবে।

📌 কীভাবে প্রস্তুতি নেবেন?
Cue Card সাধারণত কয়েকটি নির্দিষ্ট ক্যাটাগরির মধ্যে ঘোরাফেরা করে। যেমন- People, Place, Skill,Technology, Time,Object। তাই আলাদা আলাদা ক্যাটাগরি ধরে প্র্যাকটিস করা সবচেয়ে কার্যকর পদ্ধতি।

👤 1. People/Person Related Topic
যেমন:
- Describe a person who inspired you
- Describe a family member you admire

প্রস্তুতি নিন:
- একজন শিক্ষক
- একজন বন্ধু
- পরিবারের সদস্য
- কোনো জনপ্রিয় ব্যক্তিত্ব

একজন মানুষকে নিয়ে বিস্তারিত বলার অভ্যাস করুন যাতে বিভিন্ন প্রশ্নে তাকে ব্যবহার করতে পারেন। মনে করুন একজন জনপ্রিয় ব্যক্তি - আপনি সাকিব আল হাসানের কথা বলতে পারেন( এটি জাতীয়, আন্তজার্তিক, ক্রীড়া সবক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন)

📍 2. Place Related Topic
যেমন:
- Describe a place you visited
- Describe a historical place

প্রস্তুতি নিন:
- আপনার প্রিয় ভ্রমণস্থান ( কক্সাবাজার /শ্রীমঙ্গল)
একটি জায়গা সম্পর্কে লোকেশন, পরিবেশ, অভিজ্ঞতা—সব প্রস্তুত রাখুন।

🛠 3. Skill Related Topic
যেমন:
- Describe a skill you want to learn
- Describe a skill you learned
প্রস্তুতি নিন:
- Public speaking
- Cooking
- Driving
- Computer skill
কখন শিখেছেন, কেন শিখেছেন, কীভাবে কাজে লাগে—এই পয়েন্টগুলো মাথায় রাখুন।

💻 4. Technology Related Topic
যেমন:
- Describe a useful mobile app
- Describe a piece of technology you use

প্রস্তুতি নিন:
- Smartphone
- Laptop
- Smart watch
- Social media app

এর সুবিধা, ব্যবহার, এবং আপনার জীবনে এর প্রভাব ব্যাখ্যা করার অনুশীলন করুন।

প্রতিটি ক্যাটাগরিতে ২–৩টি নির্দিষ্ট বিষয় প্রস্তুত রাখলে আপনি যেকোনো Cue Card আত্মবিশ্বাসের সাথে উত্তর দিতে পারবেন। একই গল্প বা উদাহরণ সামান্য পরিবর্তন করে একাধিক প্রশ্নে ব্যবহার করা সম্ভব।

➤নিয়মিত ১–২ মিনিট টাইমার দিয়ে প্র্যাকটিস করুন এবং নিজের উত্তর রেকর্ড করে শুনুন।

🔴 কিছু কিউকার্ডকে আপনি নিদিষ্ট কোন ক্যাটাগরিতে ফেলতে পারবেন না। এগুলো আলাদা করে শিখবেন।

✔ নিজের মতো করে উত্তর সাজিয়ে রাখতে পারেন প্রত্যেকটি ক্যাটাগরির জন্য কিন্তু কখনোই মুখস্ত বলবেন না।শুধু আইডিয়া নিবেন।

Follow IELTS PrepZone & GRE PrepZone

Higher Study Helpline In Bangla

Join IELTS Preparation Guidelines
GRE Preparation Guidelines

07/03/2026

🥇কম্পিউটার বেজড আইইএলটিএস এর সেরা ৮ রিসোর্স যেখান শুধু মক টেস্ট নেয়, থাকছে তার চেয়ে বেশি কিছু -

➡️ mini-ielts.com
➡️ ieltsonlinetests.com
➡️ testmocks.com
➡️ bestmytest.com
➡️ completeielts.com
➡️ engexam.info
➡️ ieltsmate.net
➡️ jumpinto.com

Great for mock tests, practice tasks, and all four skills.

Follow IELTS PrepZone & GRE PrepZone

Join IELTS Preparation Guidelines

#এডুক্রাফট

Jumpinto - Where Candidates Practice, Improve & Achieve Ideal Scores

07/03/2026

Computer-based IELTS পরীক্ষায় ভালো স্কোরের জন্য প্রস্তুতি হোক সাজানো এবং গোছানো। এজন্য সকল ফ্রি সাইট দিয়ে দিলাম। লাগা বিদেশ!

১. Jumpinto.com

✅ বিশেষ সুবিধা:

🗹 Cambridge IELTS 1–20 সমস্ত বই সম্পূর্ণ
🗹 Reading ও Listening অংশের জন্য ইনস্ট্যান্ট ফিডব্যাক
🗹 IELTS প্র্যাকটিসের জন্য অত্যন্ত কার্যকর ও সময়সাশ্রয়ী

২. ieltsonlinetests.com

✅ বিশেষ সুবিধা:

🗹 Cambridge বইয়ের পাশাপাশি প্রচুর প্র্যাকটিস টেস্ট ও মক টেস্ট
🗹 ফ্রিতে অনলাইনে পরীক্ষা দেওয়ার সুযোগ
🗹 ব্যাপক প্রশ্ন ব্যাংক

৩. miniielts.com

✅ বিশেষ সুবিধা:

🗹 Cambridge বইয়ের বাইরে আলাদা Reading ও Listening রিসোর্স
🗹 সমসাময়িক কমন প্যাসেজ এবং সাম্প্রতিক পরীক্ষায় আসা প্রশ্নের সংগ্রহ
🗹 প্রিয় তালিকায় রাখার মতো একটি সাইট

৪. ieltsmate.net

✅ বিশেষ সুবিধা:

🗹 Cambridge টেস্টের পাশাপাশি গত পরীক্ষায় আসা প্রশ্নের সেট
🗹 Single skill বা পূর্ণাঙ্গ মক টেস্ট দেওয়ার অপশন
🗹 বাস্তব পরীক্ষার অনুভূতি প্রদান

৫. 10fingers.com

✅ বিশেষ সুবিধা:

🗹 IELTS-এর জন্য নয়, কিন্তু টাইপিং স্পিড বাড়ানোর জন্য অত্যন্ত প্রয়োজনীয়
🗹 প্রতিদিন ১০–১৫ মিনিট ব্যবহারে কম্পিউটার-ভিত্তিক পরীক্ষায় সময় ব্যবস্থাপনায় সাহায্য করবে
________________________________________

Follow IELTS PrepZone & GRE PrepZone

Join IELTS Preparation Guidelines

GRE Preparation Guidelines

সাজেশন:

🗹 Reading, Listening-এর জন্য Jumpinto বা miniielts থেকে নিয়মিত অনুশীলন করুন।
🗹 Mock test দিতে ieltsonlinetests বা ieltsmate ব্যবহার করুন।
🗹 টাইপিং স্পিড উন্নত করতে 10fingers নিয়মিত ভিজিট করুন।
আপনার IELTS প্রস্ততি শুভ হোক

06/03/2026

𝗜𝗘𝗟𝗧𝗦 𝗚𝗿𝗮𝗺𝗺𝗮𝗿-এ যারা একদম শুরুতে আছেন

“Grammar নিয়ে সব গুলিয়ে যায়” বা “writing / speaking এ বারবার ভুল হয়” – এই ফিলটা একদম স্বাভাবিক।
IELTS-এ Grammar মানে শুধু tense জানাই না, বরং accuracy + variety + appropriacy – এই তিনটার কম্বো।

নিচে ধাপে ধাপে একটি সহজ গাইডলাইন দিলাম ⬇️

1️⃣ বেসিক টেন্স + বাক্য গঠন রিফ্রেশ করুন
• প্রতিদিন ৫–১০টি simple sentence লিখুন (present / past / future)।
• একই বাক্য ৩টি tense-এ বলুন (I go / I went / I will go)।
• British Council Grammar Practice / Cambridge English apps ব্যবহার করুন।

2️⃣ IELTS-এ যে Grammar বেশি দরকার
• Subject–verb agreement
• Articles (a/an/the)
• Countable/uncountable noun
• Complex sentences (although, because, which, that)
• Conditional sentences (If I…, I would…)
• Passive voice
এইগুলো Writing + Speaking দুইটাতেই বেশি আসে।

3️⃣ Accuracy আগে, Variety পরে
• আগে basic sentence error-free করুন।
• তারপর linking word + complex clause যোগ করুন।
• এক প্যারাগ্রাফে ছোট + বড় দুই ধরনের বাক্য mix করুন।

4️⃣ Common Error List বানান
• Spelling mistake
• Wrong tense shift
• Missing preposition
নিজের writing/speaking এর ভুলগুলো নোট করে প্রতি সপ্তাহে revise করুন।

5️⃣ Grammar + Vocabulary একসাথে Practice
• নতুন vocabulary দিয়ে বাক্য বানান (noun, verb, adjective form)
• Same word দিয়ে ৩টি different tense / ৩টি different clause বানান।

6️⃣ Speaking-এ Grammar natural করুন
• ১ মিনিট self-talk রেকর্ড করুন → script বানান → grammar check করুন।
• ছোট বাক্য দিয়ে শুরু, ধীরে ধীরে complex sentence যোগ করুন।
• Fluency হারিয়ে grammar ঠিক করার চেয়ে fluency + correct simple sentence better।

7️⃣ Writing-এ Grammar score বাড়ানোর কৌশল
• Task 1: passive voice practice (…is shown / …was carried out)
• Task 2: conditional + complex sentences practice (If…, then…, whereas…)
• প্রতিটি essay শেষে error check list দেখে ঠিক করুন।

⚡ Quick Daily Routine (Grammar)
• 10 min: Short grammar drill (articles / tenses / clauses)।
• 15 min: নতুন vocabulary দিয়ে ৫–৬টি sentence বানান (different structures)।
• 15 min: নিজের speaking / writing থেকে grammar mistake ঠিক করুন।
• সপ্তাহে ১ দিন: শুধু complex + conditional sentence build drill।

এভাবে করলে শুরুতে হয়তো grammar boring লাগবে, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যে accuracy + variety দুটোই বাড়বে আর IELTS Writing ও Speaking-এ স্কোরও steady improve করবে।

Follow IELTS PrepZone & GRE PrepZone

ℹ️Join IELTS Preparation Guidelines & GRE Preparation Guidelines for your IELTS and Study Abroad Guideline ✨✈️

06/03/2026

IELTS Band 7.5+ পাওয়ার ১ মাসের একটি গোছানো এবং কার্যকরী Action Plan নিচে দেওয়া হলো।

এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে প্রতিদিন ৪-৫ ঘণ্টা সময় দিয়ে পুরো সিলেবাস কভার করা যায়।

কোচিং ছাড়াই ১ মাসে IELTS Band 7.5+! এখানে আপনার সম্পূর্ণ ৩৬০° অ্যাকশন প্ল্যান! 🎯📅

IELTS প্রস্তুতি মানে কেবল সারাদিন বই পড়া নয়, বরং সঠিক কৌশলে প্র্যাকটিস করা। আপনি যদি আগামী ৩০ দিনের মধ্যে নিজেকে পরীক্ষার জন্য প্রস্তুত করতে চান, তবে এই চেকলিস্টটি সেভ করে রাখুন এবং আজ থেকেই শুরু করুন!

📅 ১ম সপ্তাহ: বুনিয়াদ তৈরি (Foundation & Ear Training)

Listening: প্রতিদিন সকালে ১টি করে Cambridge (11-19) লিসেনিং টেস্ট দিন। দুপুরে ভুলগুলো কেন হলো তা স্ক্রিপ্ট দেখে বের করুন।

Reading: প্রতিদিন ২টি করে রিডিং প্যাসেজ পড়ুন। শুধু উত্তর খোঁজা নয়, বাক্যগুলোর অর্থ বোঝার চেষ্টা করুন।

Vocabulary: প্রতিদিন ২০টি করে নতুন একাডেমিক শব্দ শিখুন।

Habit: প্রতিদিন ৩০ মিনিট BBC News বা TED Talks শুনুন (সাবটাইটেল ছাড়া)।

📅 ২য় সপ্তাহ: কৌশল ও টাইপ ভিত্তিক প্র্যাকটিস (Strategy Week)

Reading Focus: এই সপ্তাহে 'Matching Headings' এবং 'True/False/Not Given' এর ওপর স্পেশাল জোর দিন।

Writing Task 1: প্রতিদিন অন্তত একটি করে গ্রাফ (Academic) বা লেটার (GT) লিখুন। ডাটা বর্ণনা করার ফ্রেজগুলো আয়ত্ত করুন।

Speaking Part 1: আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সম্পর্কে, নিজের শহর ও শখ নিয়ে কথা বলা প্র্যাকটিস করুন।

Action: ইউটিউবে E2 IELTS বা IELTS Advantage থেকে প্রতিটি প্রশ্নের স্ট্র্যাটেজি ভিডিও দেখুন।

📅 ৩য় সপ্তাহ: প্রোডাকশন ও একুরেসি (Writing & Speaking Mastery)

Writing Task 2: প্রতিদিন ১টি করে পূর্ণাঙ্গ এসে (Essay) লিখুন। লিনকিং ওয়ার্ডস এবং কহেসন (Cohesion) ঠিক আছে কি না চেক করুন।

Speaking Part 2 & 3: আগের দেওয়া ৫টি ইউনিভার্সাল স্টোরি দিয়ে প্রতিদিন ৫টি করে কিউ কার্ড প্র্যাকটিস করুন। পার্ট ৩-এর উত্তর বড় করার চেষ্টা করুন।

Listening: ম্যাপ (Map) এবং এমসিকিউ (MCQ) পার্টে যে ভুলগুলো হচ্ছে সেগুলো বারবার প্র্যাকটিস করুন।

📅 ৪র্থ সপ্তাহ: ফুল মক টেস্ট ও ফাইনাল টাচ (Final Sprint)

Full Mocks: সপ্তাহে ৩ দিন ঘড়ি ধরে লিসেনিং, রিডিং ও রাইটিং—একটানা ২ ঘণ্টা ৪০ মিনিট পরীক্ষা দিন।

Error Analysis: আপনার সবথেকে বেশি ভুল কোথায় হচ্ছে? বানান ভুল (Spelling) নাকি গ্রামার? এই সপ্তাহে শুধু ভুলগুলো সংশোধন করুন।

Confidence: বন্ধুদের সাথে বা কোনো পার্টনারের সাথে স্পিকিং মক টেস্ট দিন।

Exam Mindset: পরীক্ষার আগের ২ দিন নতুন কিছু না পড়ে শুধু আগের নোটগুলো রিভিশন দিন।

✅ প্রতিদিনের চেকলিস্ট (Daily Routine):

[ ] ১টি লিসেনিং টেস্ট (৩০ মিনিট)

[ ] ১টি রিডিং টেস্ট (৬০ মিনিট)

[ ] ১টি রাইটিং টাস্ক ২ (৪০ মিনিট)

[ ] স্পিকিং প্র্যাকটিস (১৫-২০ মিনিট)

[ ] নতুন ভোকাবুলারি রিভিশন (১০ মিনিট)

💡 প্রো-টিপ: IELTS-এ ভালো করার মূল চাবিকাঠি হলো Consistency। একদিন ১০ ঘণ্টা পড়ে ৩ দিন গ্যাপ দেওয়ার চেয়ে প্রতিদিন ৩ ঘণ্টা মন দিয়ে পড়া অনেক বেশি কার্যকর।

Follow IELTS PrepZone & GRE PrepZone

Join IELTS Preparation Guidelines

GRE Preparation Guidelines

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Dhaka