03/02/2026
প্রিয় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ,
আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে একটি আনন্দের খবর শেয়ার করতে চাই। ULAB ETE & EEE Alumni Association ইতোমধ্যেই আমাদের সবার জন্য একটি সুন্দর ও অর্থবহ ইভেন্ট আয়োজনের প্রস্তুতি শুরু করেছে।
এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো আমাদের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের একে অপরের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি করা এবং অভিজ্ঞতা ভাগাভাগির একটি মাধ্যম গড়ে তোলা। আমরা চাই এটি এমন একটি মিলনমেলা হোক, যেখানে গল্প থাকবে, শেখার সুযোগ থাকবে এবং নতুন সহযোগিতার দরজাও খুলবে।
আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। খুব শীঘ্রই ইভেন্টের বিস্তারিত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা হবে।
এখানে একটি ফর্মের লিঙ্ক দেয়া হলো, যারা অংশগ্রহণ করতে আগ্রহী তারা ফর্মটি পূরণ করে সাথে থাকবেন।
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfDN08HQqpbMjNSupOFotKhaurqZ57IAPZrwn7bRVFzax_u1w/viewform
সবার সহযোগিতার জন্য আগাম ধন্যবাদ।