Arabic Institute Bangladesh- المعهد العربي بنغلاديش

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Arabic Institute Bangladesh- المعهد العربي بنغلاديش

Arabic Institute Bangladesh- المعهد العربي بنغلاديش Arabic Institute Bangladesh is a oral language training center.

04/12/2023
10/02/2022

সৌদিআরব গামীদের জন্য নতুন নির্দেশনা:

১) সৌদিআরবগামী সকল যাত্রীকে ফ্লাইট ছাড়ার ৪৮ ঘন্টার মধ্যে পিসিআর টেস্ট সম্পন্ন করে রিপোর্ট নিয়ে এয়ারপোর্টে আসতে হবে।
২) ০৮ (আট) বছরের কম বাচ্চাদের জন্য পিসিআর টেস্ট লাগবে না।

সৌদিআরব কর্তৃপক্ষের এ আদেশ ৯ ফেব্রুয়ারী ২০২২ হতে কার্যকর রয়েছে।

04/12/2021

দ্রুত বুস্টার ডোজ নিন

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ (০৩/১২/২০২১) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, ১৮ বছর বয়সের উর্ধে যাদের করোনা প্রতিরোধী ভ্যাকসিন এর দ্বিতীয় ডোজ গ্রহণ করার পর আট মাস পেরিয়ে যাবে তাদের বুস্টার ডোজ (তৃতীয় ডোজ) গ্রহণ করা ছাড়া আর তাওয়াক্কালনা এপে ইমিউন শো করবেনা। এই সিদ্ধান্ত আগামী ০১/০২/২০২২ তারিখ হতে কার্যকর হবে।

তাওক্কালনা এপে ইমিউন শো না করলে নিম্নোক্ত ক্ষেত্রসমূহে প্রবেশাধিকার সীমিত থাকবেঃ
ক- যে কোন প্রকার আর্থিক , ব্যবসায়িক, সাংস্কৃতিক , বিনোদনমূলক, স্পোর্টস প্রতিষ্ঠানে প্রবেশের ক্ষেত্রে।
খ- যে কোন প্রকার সাংস্কৃতিক , বিনোদনমূলক, সামাজিক, শিক্ষামূলক অনুষ্ঠানে প্রবেশের ক্ষেত্রে।
গ- যে কোন প্রকার সরকারি , বেসরকারি , প্রাইভেট প্রতিষ্ঠানে প্রবেশের ক্ষেত্রে। সেখানে কাজের উদ্দেশ্যে কিংবা সেবা গ্রহণের উদ্দেশ্যে যে উদ্দেশ্যেই যান।
ঙ- বিমানে আরোহণ ও গণপরিবহন ব্যবহারের ক্ষেত্রে।

উল্লেখ্য অদ্যাবধি তাওয়াক্কালনা এপে ইমিউন শো করার জন্য শর্ত ছিল দুই ডোজ টিকা সম্পন্ন করা, এখন এই নির্দেশনার ফলে আগামী ০১ ফেব্রুয়ারী ২০২২ থেকে শর্ত হবে তিন ডোজ সম্পন্ন করা। তাওয়াক্কালনা এপে এখন দ্বিতীয় ডোজ সম্পন্ন করার ছয় মাস পর তৃতীয় ডোজ নেয়ার উপযুক্ত হয়েছে মর্মে অনুমোদন আসে। তাই যাদের দ্বিতীয় ডোজ নেয়ার পর ছয় মাস পেরিয়ে গিয়েছে তারা দ্রূত তৃতীয় ডোজ নিয়ে নিন।

** ডোজ যে আরো কয়টা নেয়া লাগে আল্লায়ই জানে!! জীবন ডোজময়।

মামুনুর রশিদ
রিয়াদ, ০৩/১২/২০২১

17/11/2021

#সৌদি_আরবে যারা নতুন আসছেন বাংলা পড়তে পারেন কিন্তু আরবি বেশি একটা পারেন না তাদের জন্যে।আর পুরাতন জারা আছেন এখানে যদি কোন শব্দ ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিবেন।
#বুকরা -কাল
বাদ বুকরা -পরবর্তী দিন।
আনা ইজি-আমি আসবো
জিব -দেওয়া
শিল- নেওয়া
গাউয়ি- শক্ত
খাফিফ- হালকা
মেলাব - খেলার মাঠ
মাতার- ব্রিষ্টি/এয়ারপোর্ট
আখু-ভাই
উখতি-বোন
আম্মি/আম্মু- চাচা
আব্বুই-বাবা/পিতা।
মামা-মা
ওয়ালাদ -সন্তান
রাইজ্জাল- পুরুষ
হুরমা-মহিলা
ভিউ-বিক্রি করা
ইস্তিরি-ক্রয় করা
হররেক -সরে দাঁড়ানো।
তরিক-রাস্তা
সাইয়ারা-গাড়ি
তাইর-বিমান;পাখি
সিয়ানা-মেরামত করা
আবিয়াদ-সাদা
আসোয়াদ-কালা
আহমার-লাল
আসপার-হলুদ
জাহাবি-সোনালি কালার
সুবাহ-সকাল
সুবাহ আল খাইর-শুভ সকাল
মাসাহ আল খাইর-শুভ রাত্রি
ছাক্কার-বন্ধ কর
ইফতাহ- খোল
মুফতাহ-চাবি
গাকাল- তালা
শুকরান -ধন্যবাদ
জাজাকাল্লাহ -আল্লাহ উত্তম প্রতিদান দান করুক।

মুখ মাফি = কান্টোজ্ঞান হীন,
মুখ ফি = গ্যানি
শুগল ফি = কাজ আছে
মাফি শুগল = কাজ নেই
ফুলুজ = টাকা
রাতিব = বেতন
আনা আবগা ফুলুজ = আমার টাকা লাগবে
আনা = আমার
আবগা = লাগবে
আহলান=স্বাগতম।
কয়েজ=ভাল
মমতাজ=ভাল
মাফি=নাই
আয়ুয়া=হা
ইজবু=সপ্তাহ
বাদিন=পরে
আউয়াল=আগে
কাম=কত
তায়েব=ঠিক আছে
আলীবাবা=হারামী/চোর
হাইয়োয়ান=জানোয়ার,
বাগার-গরু,
গ্যানাম-ছাগল,
ইনতা!=তুই,তুমি,আপনে
সাদিক=দোস্ত
সুকরান=ধন্যবাদ
জাযাকাল্লাহ খায়ের=আল্লাহ্‌ আপনাকে উত্তম প্রতিদান দিন।
আনা ছাওয়ি - আমি করবো
হুয়েন রোহ - কোথায় যাও
কাহারাবা - বিদ্যুৎ
হুয়েন মুদির-মালিক কোথায়
মালিশ - দুঃক্ষিত
[কেমন আছেন! = কেফা হালাক?

ভালো আছি = কয়েজ আলহামদুলিল্লাহ / তাইয়েব,

আপনি কেমন আছেন? = কেফ ইন্তা,

আমি = আানা,

তুই / আপনি = ইন্তা ,

সে /হেতে = হুয়া,

আসো = তাল,

যাও = রো,

কোথায় = হয়েন,

কই যাও = হয়েন রো,

কেন = লেশ,

বাহিরে = বাররা

আমি বাইরে যামু = আনা রো বাররা,

আসমু = ইজি,

সকাল =সোবহা,

বিকাল = আছর,

রাত = বিল্লেল,

বিতরে আসেন - ফাদ্দাল ,

আছে = ফি/মওজুদ,

নাই = মাফি,

কি =এস,

লাগবে = এবি / এ
আবগা,

কি লাগবে =এস আবগা?

এটা = হাদা,

এদিকে আসেন= তাল এনা,

দেখেন = শোফ,

ডিজাইন = মুদিল,

সাইজ = মাকাছ,

সাইজ আছে= ফি মাকাছ,

বড়=কাবির,

ছোট=ছাগির,

বড় আছে=ফি কাবির,

ছোট আছে =ফি ছাগীর ,

কোনটা= আইয়ু,

উপরে = ফোগ

নিচে = তাহাত

ডানে=ইমেন,

বামে=ইসার,

সামনে=গুদ্দাম

পিছে= ওরা,

কালার=লোন,

নিন/ কিনেন = শিল,

দাম কত = কাম ছেয়ের,

কম কত = কাম নেহায়ী,

কম নাই = মাফি নেহায়ী,
মবাশর = সরাসরি
মমকিন = হয়তো
আনা হেব্বাক = আমি তোমাকে ভালবাসি
আনা রুহ হাম্মাম।,,বাংলা,, (আমি টয়লেটে যাব)
আনা রুহ বাংলাদেশ , (আমি বাংলাদেশ যাবো /যাওয়া,,
যেমন আপনি দোকানে যাবেন।
একি শব্দ ব্যাবহার হবে, খালি দোকানটা বসাতে হবে।
দোকান আরবি হলো,, বাকালা,,
আনা রুহ বাকালা।
এখন আপনা কে বুজতে হবে আপনি যে খানেই যান,
আপনাকে।
আনা রুহ ব্যাবহার করতে হবে,
আনা রুহ মাদবাক।
বাংলা,, আমি রান্না ঘরে যাব,
আনা রুহ তারউইশ
বাংলা,, আমি গুছল করতে যাব।
1-ওয়াহেদ
2-এতনিন
3-তালাতা
4-আরবা
5- খামছা
6-ছিত্তা
7-ছাবা
8-তামানিয়া
9-তিছা
10-আশারা]
১০-আশারা
২০-ইশিরিন
৩০-তালাতিন
৪০-আরবাইন
৫০-খামছিন
৬০-চিত্তিন
৭০-ছাবাইন
৮০-তামানিন
৯০-তিছাইন
১০০-মিয়া
২০০-মিতিন
৩০০-তালাতা মিয়া
৪০০-আরবা মিয়া
৫০০-খামছা মিয়া
৬০০-চিত্তা মিয়া
৭০০-ছাবা মিয়া
৮০০-তামান মিয়া
৯০০-তিছা মিয়া
১০০০-আলফ
কত টাকা ( কাম ফোলুজ )
কত দিবেন ( কাম অাতি )
একটু বেশি ( শুয়াইয়া জিয়েদা )
ঠিক অাছে ( তাইয়েব )
কতজন মানুষ ( কাম নফর )
একটু অপেক্ষা করো ( শুয়াইয়া ইন্তেজার )
অামি কাজকরবো (অানা সোগল )
#সবাই বেশি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন।
#এমন পোস্ট আরও পেতে পেজে #লাইক দিয়ে যুক্ত থাকুন

সৌদি আরবে করোনা সংক্রান্ত বিধিনিষেধে শিথিলতাআজ সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে  আগামী ১৭ ...
16/10/2021

সৌদি আরবে করোনা সংক্রান্ত বিধিনিষেধে শিথিলতা

আজ সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আগামী ১৭ অক্টোবর ২০২১ রোজ রবিবার হতে কিছু ক্ষেত্রে করোনা সংক্রান্ত বিধিনিষেধে নিম্নোক্ত শিথিলতার অনুমোদন দেয়া হয়েছে।

১। উন্মুক্ত স্থানে মাস্ক পরিধান করা আর বাধ্যতামূলক থাকবেনা (কিছু ব্যতিক্রম ছাড়া)। তবে বদ্ধ যায়গায় মাস্ক পরিধান করতে হবে।

২। দুই ডোজ তথা সম্পূর্ণ ডোজ কোভিড টিকা গ্রহনকারীদের জন্য নিম্নোক্ত ক্ষেত্রে কিছু শিথীলতা আনা হয়েছেঃ

ক। মসজিদুল হারাম, মক্কা এবং মসজিদে নববী মদীনা কর্তৃপক্ষ সেখানে ধারণ ক্ষমতার সম্পূর্নটাই ব্যবহার করতে পারবে। তবে এক্ষেত্রে সেখানে কর্মরত কর্মী এবং আগত ভিজিটরদের অবশ্যই সার্বক্ষণিক মাস্ক পরিধান করতে হবে, এবং উমরা, নামাজ, জিয়ারার জন্য আগের মতোই তাওক্কালনা এপের মাধ্যমে পূর্বানুমতি (এপয়েন্টমেন্ট) গ্রহণ করতে হবে। (এই অনুমতির ফলে হয়তো বেশি সংখ্যক উমরাকারী ও ভিজিটরদের এলাও করবে। তবে টিকার সম্পূর্ন ডোজ গ্রহণ ছাড়া কিংবা তাওয়াক্কালনায় এপয়েন্টমেন্ট গ্রহণ ছাড়া কেউ যেতে পারবেন না।)

খ। জনসমাগম স্থল , পাবলিক প্লেস, গণপরিবহন , রেস্টুরেন্ট, বিনোদন কেন্দ, সিনেমা ইত্যাদিতে বসার ফুল ক্যাপাসিটি ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছে এবং সামাজিক দুরত্ব নীতি রহিত করা হয়েছে।

৩। সকল সরকারী -বেসরকারী প্রতিষ্ঠানে প্রবেশের ক্ষেত্রে টিকার ডোজ সম্পূর্ণ করার শর্ত বহাল থাকবে। তাই সরকারী বেসরকারী সকল কর্তৃপক্ষকে তাদের সেবাগ্রহনকারীদের তাওয়াক্কালনায় ইমিউন স্ট্যাটাস নিশ্চিত হয়ে প্রবেশানুমতি প্রদান ও কার্যক্রম পরিচালনার প্রতি বিশেষ গুরুত্বারোপ করতে হবে।

৪। কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানের আয়োজন ও উপস্থিতির হওয়ার ক্ষেত্রে কোন নির্দিষ্ট সংখ্যার বাধ্যবাধকতা আর থাকবেনা।

৫। তাওয়াক্কালনার মাধ্যমে স্বাস্থ্যগত অবস্থা নিরুপণ সম্ভব নয় এমন সকল জায়গায় সামাজিক দূরত্ব ও মাস্ক পরিধান নিয়ম বহাল থাকবে।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখছে। পরিস্থিতির পরিবর্তন হলে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মামুনুর রশিদ
রিয়াদ, ১৫/১০/২০২১

12/10/2021
নিজের কাজ নিয়েই অবস্থা কাহিল, এরমধ্যে যদি ভুল প্রচারের কারণে খাটা লাগে তাইলে আর মেজাজ ঠিক থাকেনা। ভাইরে, আপনি যদি না জান...
06/10/2021

নিজের কাজ নিয়েই অবস্থা কাহিল, এরমধ্যে যদি ভুল প্রচারের কারণে খাটা লাগে তাইলে আর মেজাজ ঠিক থাকেনা। ভাইরে, আপনি যদি না জানেন তাইলে প্রচার করতে যান কেন? আপনারে প্রচার করতেই হবে কেন? আপনি প্রচার না করলে কি দুনিয়া থেমে যাবে?
বলছিলাম এক ভিডিওর কথা (ভিডু কমেন্টে)। সেখানে বলতেছে টিকা না নিলে নাকি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে না থেকে ৪৮ ঘন্টা হোম কোয়ারেন্টিন করলেই হবে। এই কথা শুনে বহু মানুষে ফোন শুরু করলো। প্যারা বাড়লো। সব ঘাটলাম, কিন্তু কোথাও এই নিউজ পাইলাম না।
সেই ভিডিওতে প্রদর্শিত সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নোটিশটি দেখে গতকালের আশংকাই সত্যি প্রমাণিত হলো। কারণ গতকাল সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি প্রচার করেছিল যার মর্মার্থ ছিল সম্পূর্ণ ডোজ টিকা গ্রহণ না করা ব্যতিক্রম ব্যক্তিরা সৌদিতে এসে ৪৮ ঘন্টা হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। ব্যতিক্রম হলেন সৌদি নাগরিক, ডিপ্লোমেট, সরকারি স্বাস্থ্য খাতে কর্মরতরা। গতকালের বিজ্ঞপ্তিটি ছিল মূলত সেই ব্যতিক্রম লোকেদের জন্য সকলের জন্য না। তাই সেই নোটিশটি প্রচার করিনি, যেন খামোখা বিভ্রান্তি তৈরি না হয়। কিন্তু তা আর হলো না। এর মধ্যে ভিডু ওয়ালারা ভিডু বানাইতে শুরু করলেন। ভাই আরবী নোটিশ এবং টুইটের অটো ইংরেজী ট্রান্সলেশনেও কিন্তু ব্যতিক্রম লোকেদের জন্য প্রজোয্য বলে উল্লেখ করেছে।

আসলে সেই নোটিশের উদ্দেশ্য হলো ব্যতিক্রম লোকেদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন প্রয়োজন না হলেও দুই দিনের হোম কোয়ারেন্টিন আবশ্যক, মন চাইলেই এসে ঘুরাঘুরি করতে পারবেনা। দুই দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।
আর সর্বসাধারনের জন্য আগের নিয়মই বহাল আছে। অর্থাৎ টিকার সম্পূর্ণ ডোজ না নিলে সৌদিতে এসে ৫ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে ।

মোঃ মামুনুর রশিদ
রিয়াদ, ০৫/১০/২০২১

এক ডোজ টিকা নিয়ে ইমিউন হলেও কোয়ারেন্টিন লাগবে সম্প্রতি সৌদি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ তাদের কোয়ারেন্টিন নীতিমালায় পরিবর্তন...
01/10/2021

এক ডোজ টিকা নিয়ে ইমিউন হলেও কোয়ারেন্টিন লাগবে

সম্প্রতি সৌদি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ তাদের কোয়ারেন্টিন নীতিমালায় পরিবর্তন এনেছেন। যেখানে (নির্দেশিকা এডিশন নং -১৮) তারা জানিয়েছেন সৌদি আরব হতে এক ডোজ টিকা নিয়ে যে সমস্ত নন সৌদিরা ছুটিতে গিয়েছিলেন তাওয়াক্কালনায় ইমিউন বাই ওয়ান ডোজ লেখা থাকলেও তাদেরকে ফেরার সময় কোয়ারেন্টাইন প্যাকেজ গ্রহণ করতে হবে।

নির্দেশনায় ইমিউন প্যাসেঞ্জারদের সংজ্ঞায় মুকীমদের ক্ষেত্রে সৌদিতে (এস্ট্রেজেনেকা, মডার্ণা, ফাইজারের) দুই ডোজ টিকা গ্রহণের কথা বলা হয়েছে। কোয়ারেন্টিন প্যাকেজ গ্রহণ ছাড়া সৌদিতে শুধু এক ডোজ টিকা গ্রহণকারীদের প্রবেশ করতে দিবেনা। ফলে এক ডোজ গ্রহনকারীদেরকে এয়ারলাইন্সগুলো ঢাকা বিমানবন্দর থেকে ফেরত দিচ্ছে এবং সামনেও দিবে।

সৌদিতে এক ডোজ নিয়ে কেউ যদি বাংলাদেশ হতে অপর ডোজ গ্রহণ করে সেক্ষেত্রে কি হবে, সেবিষয়ে স্পষ্ট কোন নির্দেশনা দেয়নি। তবে এক্ষেত্রে বাংলাদেশে গৃহীত টিকার সার্টিফিকেট ও সৌদিতে গৃহীত সার্টিফিকেট আপলোড করে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের লিংকে (https://eservices.moh.gov.sa/CoronaVaccineRegistration ) গিয়ে আবেদন করে এপ্রুভাল পেয়ে মুকিম পোর্টালে নিবন্ধনের চেষ্টা করে দেখতে পারেন।

উল্লেখ্য ইতোপূর্বে একডোজ টিকা নিয়ে ইমিউন হলে কোয়ারেন্টিন ছাড়াই আসতে পারতেন। তবে নতুন এই সিদ্ধান্তের ফলে ইতোমধ্যে যারা এক ডোজ টিকা নিয়ে দেশে গিয়েছেন তারা দূর্ভোগে পরবেন। এক্সিট রি এন্ট্রি ভিসার মেয়াদ শেষের দিকে হলে কোন দিক না তাকিয়ে কোয়ারেন্টিন প্যাকেজ গ্রহণ করে চলে আসাই ভালো মনে করছি।

এখানে আরো উল্লেখ্য যে সৌদিআরব তার অভ্যন্তরেও টিকার ফুল ডোজ গ্রহণের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করতে চেষ্টা করছে। ফলে কোয়ারেন্টিন নীতিমালার এই পরিবর্তনও তাদের রাষ্ট্রীয় সার্বিক পলিসিরই অংশ।

মামুনুর রশিদ
রিয়াদ, ২৯/৯/২০২১

البوابة الخارجية للتطعيمات - تقديم طلب لإعتماد اللقاح داخل المملكة

30/09/2021

আগামি ১০ অক্টোবর থেকে ঢাকা-মদিনা রুটে পুনরায় ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঢাকা থেকে প্রতি রবিবার ও বুধবার ফ্লাইট বিজি৪০৩৭ স্থানীয় সময় ১৪:১৫ টায় মদিনার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং মদিনা থেকে প্রতি রবিবার ও বুধবার ফ্লাইট বিজি৪০৩৮ স্থানীয় সময় ১৯:৩০ টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে।

https://saudigazette.com.sa/article/610862/SAUDI-ARABIA/GACA-updates-entry-mechanism-procedures-for-arrivals-from-countr...
28/09/2021

https://saudigazette.com.sa/article/610862/SAUDI-ARABIA/GACA-updates-entry-mechanism-procedures-for-arrivals-from-countries-not-on-banned-list
যারা সৌদি আরব থেকে ভ্যাক্সিনের একটা ডোজ দিয়ে আসছেন তারা ২৩শে সেপ্টেম্বার তারিখ থেকে ৫ দিনের হোটেল বুকিং ছাড়া সৌদি আরবে আর প্রবেশ করতে পারবেন না; এমনকি তাওয়াক্কালনা এপ-এ আপডেট বা ইমিউন থাকলেও ডাবল ডোজ-এর সার্টিফিকেট অথবা হোটেল বুকিং ছাড়া বোর্ডিং এলাউড হবে না।

First: A non-vaccinated individual or who has received only one dose of the approved vaccines in the Kingdom, provided that he submits a negative polymerase chain reaction (PCR) test taken within 72 hours before departure for Saudi Arabia.

Address

Utopia Symphony(6th Floor), House-08, Road-02, Block-J, Baridhara
Dhaka
1212

Telephone

+8801955221199

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arabic Institute Bangladesh- المعهد العربي بنغلاديش posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Arabic Institute Bangladesh- المعهد العربي بنغلاديش:

Shortcuts

Share