23/02/2026
দুই দশক পেরিয়ে মাদরাসাতুস সুফফা আল-ইসলামিয়া ঢাকা, বাংলাদেশ।
❏ আসন্ন ১৪৪৭/৪৮ হিজরি শিক্ষাবর্ষে ছাত্রভর্তি চলবে ১০ই রামাযান থেকে ১৮ই রামাযান, ০৬ই শাওয়াল থেকে ১০ই শাওয়াল পর্যন্ত।
❏ নতুন শিক্ষাবর্ষের সবক উদ্বোধন ১২ই শাওয়াল-১৪৪৭ হিজরি রোজ বুধবার
✴️ অব্যাহত প্রচেষ্টা, উত্তরোত্তর উৎকর্ষ সাধন, ছোট-বড় শত অর্জন ও সাফল্য আমাদের নিত্যসঙ্গী।
••• বিসমিল্লাহির রাহমানির রাহিম •••
বাংলাদেশের ধর্মীয় শিক্ষাঙ্গনে আকাবির ও আসলাফের দেখিয়ে দেওয়া মূলধারা অক্ষুন্ন রেখে 'অত্যন্ত প্রয়োজনীয় তবে ব্যতিক্রম কিছু সৃষ্টির লক্ষ্যে ২০০৫ সনে যাত্রা শুরু করে মাদরাসাতুস সুফফা আল-ইসলামিয়া, ঢাকা। প্রায় দুই দশক আগের ক্ষুদ্র সেই চারা গাছটি এতদিনে অনেক ডালপালা ও শিকড়ে বিস্তৃতি লাভ করেছে। আলহামদুলিল্লাহ।
দীর্ঘ এই পথচলায় মহান আল্লাহ তা'আলা পদে পদে আমাদেরকে সাহায্য করেছেন। অভিভাবকগণের দায়িত্বশীলতা, শিক্ষার্থীদের ধারাবাহিক পরিশ্রম এবং নিবেদিতপ্রাণ শিক্ষকগণের নিরলস প্রচেষ্টার কল্যাণে গুটিগুটি পায়ে এগিয়ে চলছি আমরা অনেক দূর যাবার স্বপ্ন বুকে ধারণ করে। স্বার্থ এবং সামর্থ্যের আলোকে আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ।
সাফল্যের ধারা বজায় রেখে উত্তরোত্তর উন্নতি সাধন এবং সময়ের প্রয়োজনকে ধারণ করতঃ প্রতিযোগিতামূলক পাঠদানে মাদরাসাতুস সুফফা বরাবরই বদ্ধপরিকর। ব্যক্তিত্ববোধ সম্পন্ন ও আদর্শবান সুনাগরিক গঠন, মেধা ও মননশীলতার সমন্বয়ে প্রতিটি শিক্ষার্থীকে আত্মপ্রত্যয়ী ও আদর্শবাদী মানুষ হিসেবে গড়ে তোলে এই মনুষ্য সমাজকে উপকৃত করতে পারা অত্যন্ত গৌরব এবং আনন্দের বিষয়— যে পর্যন্ত পৌঁছা আমাদের প্রধানতম লক্ষ্য।
মাদরাসার সার্বিক উন্নতি-অগ্রগতি ও প্রতিষ্ঠানটিকে একটি অনুকরণীয় বিদ্যাপীঠ রূপে গড়ে তোলার লক্ষ্যে সার্বক্ষণিক এ প্রতিষ্ঠানে কাজ করছেন একঝাঁক মেধাবী, দক্ষ ও পরিশ্রমী শিক্ষক; যাদের কর্ম-দক্ষতা পরিচিত মহলে ইতিমধ্যেই সমাদৃত হয়েছে, আলহামদুলিল্লাহ। 'মানুষ গড়ার কারিগর' খ্যাত এই শিক্ষকবৃন্দকে সার্বক্ষণিক পরামর্শ, দিকনির্দেশনা এবং অভিভাবকত্ব দিয়ে আসছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা-পরিচালক, খ্যাতিমান আলেমে-দ্বীন, লেখক, গবেষক, দীর্ঘ তিন যুগ ধরে অজস্র ওয়ারিসে নবী গড়ে তোলার পথিকৃৎ, উসতাযুল আসাতিযা, আল্লামা #আবু_তাহের_রাহমানী হাফিযাহুল্লাহ। মহান আল্লাহ তাআলা সুফফা ও সুফফাবাসী সকলের উপর হুজুরের ছায়াকে সুদীর্ঘ করুন। আমীন।
♦️ #ছাত্র_ভর্তি_সংক্রান্ত_জ্ঞাতব্য
✧ কিতাব বিভাগ:
❏ পুরাতন ছাত্রভর্তি নবায়ন:
১০ রামাযান থেকে ১৮ রামাযান,
৬ই শাওয়াল থেকে ১০ই শাওয়াল রোজ বৃহস্পতিবার থেকে সোমবার।
❏ নতুন ছাত্রভর্তি:
১০ রামাযান থেকে ১৮ রামাযান,
৬ই শাওয়াল থেকে ১০ই শাওয়াল (কোটাপূরণ সাপেক্ষে)।
⚠️ কিতাব বিভাগ ১ম বর্ষে ভর্তির ক্ষেত্রে অপেক্ষাকৃত কমবয়সী, হাফেজে-কুরআন ও মনোযোগী তালিবুল ইলম অগ্রাধিকারযোগ্য।
⏰ ভর্তি চলাকালীন অফিসিয়াল কার্যক্রম:
মাহে রামাযান: সকাল ০৯.০০ টা থেকে বিকাল ০৪.০০ টা পর্যন্ত।
মাহে শাওয়াল: সকাল ০৮.০০ টা থেকে রাত ০৮.০০ টা পর্যন্ত।
•
♦️ ইবতেদায়ী ও তাহফীযুল কুরআন বিভাগ:
❏ পুরাতন ছাত্রভর্তি নবায়ন:
১০ রামাযান থেকে ১৮ রামাযান,
৬ই শাওয়াল থেকে ১০ই শাওয়াল রোজ বৃহস্পতিবার থেকে সোমবার।
❏ নতুন ছাত্রভর্তি:
৬ই শাওয়াল থেকে ১০ই শাওয়াল পর্যন্ত।
{এছাড়াও ১লা জানুয়ারি থেকে ১০ই জানুয়ারি পর্যন্ত জানুয়ারী সেশনে ভর্তি চলবে} (কোটা পূরণ সাপেক্ষে)৷
⚠️ প্রথম বর্ষে ভর্তিচ্ছু ছাত্রের জন্য যা আবশ্যক:
👉 হিফজুল কুরআন বা বিশুদ্ধ তিলাওয়াতের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া।
👉 বাংলা-অংকসহ প্রাথমিক সাধারণ জ্ঞানের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া।
👉 সূরাত-সীরাত, লেবাস-পোশাক ও আদব-আখলাকে সৌন্দর্যমণ্ডিত হওয়া।
👉 ভর্তির সময় ভর্তিচ্ছু ছাত্রের যথাযথ অভিভাবকের উপস্থিতি নিশ্চিত করা।
👉 ভর্তি চূড়ান্ত করার জন্য অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি।
👉 ভর্তিচ্ছু ছাত্রের পাসপোর্ট সাইজ দুই কপি ছবি এবং তার আইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ফটোকপি।
•••
✍️ সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায়—
আল্লামা আবু তাহের রাহমানী হাফিযাহুল্লাহ্
📞মোবাইল— 01715-421415, 01615-421415
☎️ ভর্তি সংক্রান্ত প্রয়োজনে যোগাযোগ:
☞ হাফেজ মাওলানা মুফতী লুৎফুর রহমান
মোবাইল— 01886-175929।
☞ হাফেজ মাওলানা মুফতী আবু রায়হান
মোবাইল— 01631-514009
☞ হাফেজ মাওলানা মুফতী আব্বাস
মোবাইল— 01305-972032
☞ হাফেজ মাওলানা মুফতী মুহাম্মাদ বিন শহীদ
মোবাইল— 01828-803956
📍 #মাদরাসার_বর্তমান_ঠিকানা:
৫৬-এইচ, কদমতলা, বাসাবো, সবুজবাগ, ঢাকা-১২১৪।
ফোন: 01715-421415, 01615-421415, 01886-175929
#যাতায়াত– রাজধানী ঢাকার বাসাবো- বৌদ্ধমন্দির হতে রিক্সাযোগে কদমতলা হাই স্কুল গলির পরের গলি, (ইত্যাদি গলির বিপরিতে)৷
• • • মাদরাসার সংক্ষিপ্ত পরিচিতি • • •
♦️ বিভাগসমূহ:
※ কিতাব (দারসিয়াত) বিভাগ
[মাদানী নেসাব ও বেফাক বোর্ড পাঠ্যক্রম সমন্বিত]
✧ তাহফীযুল কুরআন বিভাগ
[সম্ভাব্য সময়কাল: তিন বছর]
✧ ইবতেদায়ী (মক্তব) বিভাগ
[সম্ভাব্য সময়কাল: দু্ই বছর]
♦️ মাদরাসার বৈশিষ্ট্যসমূহ:
☑️ অভিজ্ঞ, মেধাবী, দায়িত্বশীল, নিষ্ঠাবান ও সুযোগ্য উস্তাযগণের সার্বক্ষণিক তত্ত্বাবধান।
☑️ সব ধরনের রাজনীতি ও কোলাহলমুক্ত নিরবচ্ছিন্ন লেখাপড়ার নিরিবিলি পরিবেশ।
☑️ তা'লীম-তারবিয়াত ও আমল-আখলাক্বের উৎকর্ষ সাধনে প্রতিটি তালিবুল ইলমের প্রতি সমান গুরুত্বদান।
☑️ ইত্তিবায়ে সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তা'আল্লুক্ব মা'আল্লাহ-এর বাস্তব অনুশীলনে নিয়মিত তারবিয়াতী ও ইসলাহী মজলিসের ব্যবস্থা।
☑️ মেধা ও সুপ্ত প্রতিভা বিকাশে সাপ্তাহিক আরবী-বাংলা বক্তৃতা-বিতর্কানুষ্ঠান ও সাংস্কৃতিক কার্যক্রম এবং দ্বিমাসিক আরবি ও বাংলা দেয়ালিকা প্রকাশ।
☑️ দায়ীরূপে গড়ে তোলার লক্ষ্যে নিয়মিত দাওয়াতী মেহনতের অনুশীলন।
☑️ হাফেজে কুরআন ছাত্রদের জন্য সংশ্লিষ্ট উস্তাযের নেগরানীতে প্রাত্যহিক নির্দিষ্ট পরিমাণ কুরআনুল কারীম তিলাওয়াত এবং প্রতি শুক্রবার বাদ ফজর সাপ্তাহিক শবীনার বাধ্যতামূলক ব্যবস্থা।
☑️ গায়রে হাফেজ ছাত্রদের জন্য প্রাত্যহিক কুরআনুল কারীম তিলাওয়াত ও সাপ্তাহিক মাশক্বের ব্যবস্থা।
☑️ মাদরাসার সার্বিক নিরাপত্তা বিধানে যাবতীয় কার্যক্রম সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ ও সংরক্ষণের ব্যবস্থা।
••• ••• •••
♦️ কিতাব (দারসিয়াত) বিভাগের বৈশিষ্টসমূহ:
🔗 মাদানী নেসাব ও বেফাক বোর্ড পাঠ্যক্রম সমন্বিত
[প্রথম বর্ষ থেকে মিশকাত জামাত পর্যন্ত]
🔗 কিতাব বিভাগ প্রথম ও দ্বিতীয় বর্ষে মাধ্যমিক (মুতাওয়াসসিতাহ্) স্তর সমমান, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বর্ষে উচ্চ মাধ্যমিক (সানাবিয়া উলইয়া) স্তর সমমান এবং ষষ্ঠ ও সপ্তম বর্ষে স্নাতক (ফযিলত) স্তর সমমানের সুপরিকল্পিত সিলেবাস।
🔗 দ্বিতীয় বর্ষে নাহবেমীর জামাত (ক্বাওমী মাদরাসা শিক্ষাবোর্ড-মুতাওয়াসসিতাহ্ বা মাধ্যমিক স্তর), পঞ্চম বর্ষে শরহুল বিকায়া জামাত (সানুবিয়া উলইয়া বা উচ্চ মাধ্যমিক স্তর), সপ্তম বর্ষে মিশকাত জামাত (ফযিলত বা স্নাতক স্তর) –এর পূর্ণাঙ্গ সিলেবাস অনুসরণ এবং বেফাক বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ।
🔗 আরবী ভাষা-সাহিত্যের প্রধান দুই অংশ নাহব ও সরফ শাস্ত্রের উপর প্রায়োগিক ও অনুশীলনভিত্তিক বিশেষ পাঠদান।
🔗 আরবী ভাষা-সাহিত্যের প্রতি সর্বোচ্চ গুরুত্বদানের পাশাপাশি প্রয়োজনীয় বাংলা, উর্দু ও ইংরেজি ভাষা-সাহিত্য পাঠদানের ব্যবস্থা।
🔗 আরবী ও বাংলা সুন্দর হাতের লেখার সুপরিকল্পিত অনুশীলন ব্যবস্থা।
🔗 প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষে (৫ম থেকে ৮ম শ্রেণী সমমান) বাংলা, অংক, ইংরেজী ও সমাজ-বিজ্ঞান থেকে নির্বাচিত অংশের পাঠদান ব্যবস্থা।
•••
♦️ ইবতেদায়ী (মকতব) বিভাগের বৈশিষ্টসমূহ:
◻️ অনূর্ধ্ব দুই বছরে আরবি অক্ষরজ্ঞান থেকে শুরু করে পূর্ণাঙ্গ তাজবীদ ও তারতীলের সাথে সম্পূর্ণ কুরআনুল কারীমের সাবলীল ও বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষাদান।
◻️ অর্থসহ চল্লিশ হাদিস মুখস্তকরণ, দৈনন্দিন জীবনের মাসনুন দোয়া, ইসলামী আদাব ও শিষ্টাচার শিক্ষাদান।
◻️ তাহারাত (পবিত্রতা), সালাতসহ দ্বীন ও শরীয়ত বিষয়ক প্রাত্যহিক জীবনের প্রয়োজনীয় প্রাথমিক মাসআলাসমূহের অনুশীলন ভিত্তিক পাঠদান।
◻️ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণী সমমান বাংলা অংক ও ইংরেজি শিক্ষা।
◻️ আরবি, বাংলা ও ইংরেজি হস্তলিপির নিয়মতান্ত্রিক অনুশীলন।
•••
♦️ হিফজুল কুরআন বিভাগের বৈশিষ্ট্যসমূহ:
⚫ অপেক্ষাকৃত স্বল্প সময়ে পূর্ণাঙ্গ তাজবীদ ও তারতীলের সাথে সম্পূর্ণ কুরআনুল কারীম মুখস্তকরণ।
⚫ আন্তর্জাতিক মানসম্পন্ন তেলাওয়াতের সযত্ন মাশক্ ও অনুশীলন।
⚫ তৃতীয় শ্রেণী সমমান বাংলা, অংক ও ইংরেজী থেকে বিশেষ অংশের পাঠদান এবং বাংলা ও ইংরেজি হাতের লেখা অনুশীলন।
⚫ ঈমান-আমল-আখলাক, সামাজিক শিষ্টাচার ও উন্নত চরিত্র গঠনে এবং নববী সুন্নাহ এর বাস্তব অনুশীলনে উস্তাদের সার্বক্ষণিক তত্ত্বাবধান।
⚫ প্রাত্যহিক জীবনের অত্যাবশ্যকীয় দ্বীনী মাসআলা-মাসায়েল এবং মাসনূন দোয়াসমূহের প্রায়োগিক অনুশীলন।
••• জাযাকুমুল্লাহু আহসানাল জাযা •••
#মাদানীনেসাব #মাদরাসাভর্তি #মাদানীনেসাবভর্তি