Al Haramain Online Quranic School - for kids and all Muslim

Al Haramain Online Quranic School - for kids and all Muslim

Share

জনপ্রিয় অনলাইন কোরআন শিক্ষার প্ল্যাটফর্ম

29/02/2024

Let's know Tajbid,
تعالوا نتعرف على تحسين مستوى التلاوة في القران.
চল তাজবীদ শিক্ষা করি,
How many letters are for Kalkala(قلقلة)? Five,ق.ط.ب.ج.د.
كم حرفاً للقلقلة؟ الإجابة: خمسة. ق.ط.ب.ج.د.
ماذا تفعل برؤية هذه الحروف بالسكون؟
What would you do watching these letters in the moment of Sakin(ساكن)?
আপনি এ শব্দ গুলো সাকিন অবস্থায় দেখে কি করবেন
انت تقرء هذه الحروف الساكنة عند التلاوة باضطراب وبقلق كانما انت تحرك لسانك مرتين كما انت تسمع صوت الاذان من جدران العمارات عندما المؤذن يؤذن في المسجد.
You will recite these words by double sound, as reflection of sounds of Azan from the wall of gigantic tower when Muazzin calls upon the people for performing Salat'.
আপনি এ শব্দ গুলো সাকিন অবস্থায় দেখে জিহ্বা নাড়াচাড়া করে আওয়াজকে দ্বিত্ব করে উচ্চারিত করবেন,
উদাহরণ: اق..اط..اب.اج.اد.
اقطارا.ابوابا.اجلوذ.ادراك.اطوارا.
وقد خلقكم اطوارا.وما ادراك ما القارعة.الم نجعل الأرض مهادا..فوقكم سبعا شدادا. الذي يصلي النار الكبري.
How many classifications of these letters?
كم قسما لهذه الحروف أو كم قسما لحروف القلقلة؟
কলকলার হরফ কয় প্রকার?
It's classified into two parts.
هذه القلقلة أو حروف القلقلة قسمان.
কলকলার হরফ দুই ভাগে বিভক্ত.
What's that?
وما هذه القسمان؟
এগুলো কি কি?
١. قلقلة صغري.
٢. قلقلة كبري.
1. Kalkala sugra stands for small sound in the time of pronunciation.
2. Kalkala kubra means big sound in the period of utterance.
কলকলা চোগরা তথা ছোট কলকলা.
কলকলা কুবরা তথা বড় কলকলা.
Which letters are for sugra and which is for kubra?
اي حرف يستعمل للصغري واي حرف تستعمل للكبري؟
কোন গুলো কোবরা আর কোন গুলো চোগরা?
ق.قاف. ط.طا. :للكبري
ب. باء. ج. جيم . د..دال. للصغري.
ق ط
কাফ ق. قاف এবং তোয়া ط. طا কলকলা কুবরা.
বা,ب.باء জিম,ج. جيم. দাল, د.دال . কলকলা চোগরা.
الي اين يذهب صوت القلقلة الكبري.؟
To which the sound of kubra goes?
কুবরা এর ধাক্কা কোন দিকে যাবে?
الي الفوق.وقد خلقكم اطوارا.من أقطار السموات والأرض
To the upper.কোবরার ধাক্কা উপরের দিকে যাবে.
الي اين تذهب صوت القلقلة الصغري.
To which the sound of sugra will go?
কলকলা চোগরা এর ধাক্কা কোন দিকে যাবে?
الي الأسفل: وما

02/10/2023

(তাজবীদের গুরুত্ব )
প্রশ্নঃ তাজবীদ সহকারে কুরআন মজিদ পড়তে হবে কেন?
উত্তর : আল্লাহ পাক কুরআন মজিদ এ এরশাদ করেছেন
ورتل القران ترتيلا
অর্থ - কুরআন মজিদ খুব পরিষ্কার করে পড় ।
এই আয়াতের তাফসীর প্রসঙ্গে হযরত আলী ( রাঃ ) বলেন الترتيل هو تجويد الحروف ومعرفة الوقوف
এর মর্ম হলো - প্রত্যেক হরফ কে তার মাখরাজ থেকে সকল সিফাতসহ আদায় করা এবং ওয়াক্বফসমুহের পরিচয় লাভ করা ।

হাদিস শরিফ দ্বারা তাজবীদের গুরুত্ব ।
إن الله يحب أن يقرأ القران كما أنزل
অর্থ - কুরআন মজিদ যেভাবে নাযিল করা হয়েছে সেভাবে তিলাওয়াত করাকে আল্লাহ পাক পছন্দ করেন ।

ইজমা দ্বারা তাজবীদের গুরুত্ব
মোল্লা আলী ক্বারী ( রহ ) তার গ্রন্থ ' আল মিনহুল ফিকরিয়য়াহ ' তে বলেন لا خلاف فى انه فرض كفاية والعمل به فرض عين
অর্থ - এব্যাপারে কোন দ্বিমত নেই যে, তাজবীদের মূলনীতি জানা ফরজেকিফায়াহ এবং সে মোতাবেক আমল করা ফরজেআইন ।
প্রত্যেক প্রাপ্ত বয়স্ক ( যার উপর শরিয়ত প্রয়োগ হয় ) তিলাওয়াত কারি র উপর আমল করা ফরজেআইন ।

ওলামা য়ে কেরাম দের মতামত দ্বারা তাজবীদের গুরুত্ব
যেমন ইলমে তাজবীদের ইমাম আল্লামা জযরী(রহ)তার গ্রন্থ
المقدمة الجزرية
তে বলেছেন,
ألا خذ بالتجويد حتم لازم * من لم يجود القران اثم
অর্থ - তাজবীদ সহকারে কুরআন মজিদ পড়া অত্যন্ত প্রয়োজন । যে ব্যক্তি তাজবীদ সহকারে কুরআন মজিদ পড়েনা সে গুনাগার ।
الذين أتينهم الكتاب يتلونه حق تلاوته
অর্থ - যাদেরকে আমি কুরআন মজিদ দান করেছি তারা যেন যথাযথ ভাবে কুরআন মজিদ তিলাওয়াত করে ।(বাক্বারাহ )
ইমাম গাজা লি (রহ ) এই আয়াতের তাফসীর প্রসঙ্গে বলেন- তিলাওয়াত র হক্ব হলো তিলাওয়াত র সময় জিহ্বা, বিবেক ও অন্তর এক সাথে কাজ করা ।
সুতরাং জিহ্বার কাজ হরফ সমুহের বিশুদ্ধ করণ ।আক্বলের কাজ অর্থ ও মর্মে চিন্তা করা
এবং অন্তরের কাজ কুরআন মজিদ র বিধি -বিধান মোতাবেক ইবাদত ও আমল করার দৃঢ
সংকল্প করা ।

ইয়া আল্লাহ আমাদের সবাইকে মহা গ্রন্থ আল কুরআন কে তাজবীদ সহকারে পড়ার তাওফীক্ব দান করুন ।
আমীন ইয়া রব্বাল আলামীন।

12/01/2023

আগামী মাসে শুরু হচ্ছে হিফজ ও কায়দার নতুন কোর্স ইনশাআল্লাহ ❣️🤍

যেসব আপুরা হিফজ্ ও কায়দা কোর্সে ভর্তির জন্য বলেছিলেন তারা দ্রুত যোগাযোগ করুন।

আসন সংখ্যা সীমিত।

10/01/2023

আমাদের প্রধান উস্তাজা হাফেজা ক্বারীয়া তাসনীম।
উস্তাজার সাথে যোগাযোগ করতে নিচের লিংকে ক্লিক করুন 👇

https://www.facebook.com/profile.php?id=100077141183821

Ustaza Tasnim

09/01/2023

✅ কুরআন শিখুন আমাদের অনলাইন স্কুলে ✅

🕋 ---------🤲 আলহামদুলিল্লাহ 🤲--------🕋
অনলাইন কোরআন শিক্ষার আসরে আমরাই সেরা "আল-হারামাইন অনলাইন কুরআনিক স্কুল"
ছোট বড় সকলের জন্য উন্মুক্ত
------------------- ⚜️⚜️⚜️ ----------------
মুসলিম হিসেবে আপনি ও আপনার সন্তানকে কুরআন শিক্ষা দিন।
হাদিস শরীফে আছে-
خيركم من تعلم القران وعلمه
আমাদের প্রিয় নবী কারীম(সাঃ)সমস্ত উম্মতের লক্ষ্যে একটাই কথা বলেছিলেন - তোমাদের মধ্যে সর্বোত্তম ঐ ব্যক্তি যিনি কোরআন মাজীদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন !

আসুন আমরা নিজেরা কুরআন শিখি এবং
আমাদের নিজেদের ছেলে/মেয়ে/ভাই/বোনদের কে গুরুত্বসহকারে কুরআন শিখাই।

আল্লাহতালা স্বয়ং বলেছেন হাফেজে কুরআনদের মাতা পিতাদের কিয়ামতের ময়দানে অত্যন্ত সম্মানের নুরের তাজ পড়ানো হবে।
এবং একজন হাফেজে কুরআন তার বংশ থেকে ১০ জনকে জান্নাতে নিতে পারবে।

হাফেজে কুরআন হতে না পারলেও
সহি শুদ্ধভাবে কোরআন পড়নেওয়ালা আল্লাহর কাছে
অনেক প্রিয় ❤️

আন্তর্জাতিক হাফেজ ক্বারীদের তত্ত্বাবধানে পরিচালিত -
অনলাইনে কুরআন শিক্ষার একটি মানসম্মত উন্মুক্ত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান
''আল হারামাইন অনলাইন কুরআনিক স্কুল"
সহীহ/শুদ্ধ আরবী লেহানে ও মার্জিত উচ্চারনে কোরআন শিখতে আমাদের সাথে যোগাযোগ করুন।

মুসলিম পরিবারে জন্মগ্রহণ করায় ছোটবেলায় অনেকেই আমরা কোরআন শিখেছিলাম, কিন্তু সহীহশুদ্ধ ভাবে শেখা হয়নি তাই ভাবছেন কোথায় কিভাবে শিখবেন?
কোনো চিন্তা করবেন না এখন ঘরে বসেই লাইভ অনলাইন ক্লাসে সরাসরি সহীহ্ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখতে পারবেন বিশ্বমানের ক্বারী, ক্বারীয়ানাদের সাথে।
আন্তর্জাতিক মানসম্পন্ন ক্বারীদের কাছে আপনার কুরআন তেলাওয়াত শুদ্ধ করতে
আজই যোগাযোগ করুন আমাদের পেইজে।

বিভাগসমূহ :
-----------------
✅ ১) হিফজুল কোরআন বিভাগ।
✅ ২) সহীহ কোরআন শিক্ষা( নাজেরা)।
✅ ৩) নূরানী বিভাগ।
✅ ৪) তাজভীদ শিক্ষা।

✅ ৫) নামাজের ছোট ছোট সূরা সমূহ শুদ্ধ ভাবে মুখস্থকরণ ও নামাজের মাসআলা মাসআয়েলের আলোচনা।


এছাড়াও রয়েছে আমাদের এশিয়া ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্য প্রবাসী শিক্ষার্থীদের VIP ব্যাচ -
যে ক্লাসে শুধুমাত্র সর্বোচ্চ ১ থেকে ৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে।



▶️দ্বীনী বোনদের জন্য রয়েছে সুদক্ষ, অভিজ্ঞতাসম্পন্ন, হাফেযা, আলেমা, ক্বারীয়া শিক্ষিকা।

▶️ক্লাস হবে লাইভ জুম এপ্সের মাধ্যমে


✅যারা এই ক্লাস প্রাইভেট ভাবে একজন ওস্তাদ বা ওস্তাযাহ এর নিকট পড়তে চান তাদের জন্যও রয়েছে সুবিধা মতো সময় অনুযায়ী পড়ার উওম সুযোগ।

----------------⚜️⚜️⚜️--------------

(পোষ্টটি শেয়ার,ট্যাগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আপনার একটা শেয়ারের মাধ্যমে একজন মুসলিম ভাই-বোন যদি মহান আল্লাহ রাব্বুল আলামীনের কালাম সহীহ্ শুদ্ধ ভাবে পড়া শিখতে পারেন তবে আল্লাহ তা'আলা অবশ্যই আপনাকেও এর সমান সওয়াব ও উত্তম প্রতিদান দান করবেন ইনশাআল্লাহ)

29/10/2022

আমাদের আরেকটি অঙ্গ প্রতিষ্ঠান
(হিফজুল কুরআন (খ) বিভাগে - অনূর্ধ্ব বয়স ১০)
২৫ পাড়া গ্রুপের ছোট্ট শিক্ষার্থীরা নিজ গ্রুপে সবাই সবক মুখস্ত করতেছে ❤️
আলহামদুলিল্লাহ এই গ্রুপের বাচ্চারা অনেক মেধাবী ৩-৫ পৃষ্ঠা পর্যন্ত মুখস্থ করে দৈনিক সবক প্রদান করে যাচ্ছে ❤️
ছোট্ট শিক্ষার্থীদের জন্য দোয়া চাই 🤲

আমাদের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে সকলের দাওয়াত রইল ❤️
আগামী নভেম্বর ও ডিসেম্বরে যাদের কন্যা সন্তানকে ঢাকায় ভালো মানসম্মত প্রতিষ্ঠানে ভর্তি করতে চাচ্ছেন সম্পূর্ণ ডিটেইলস পড়ে আমদের যোগাযোগ করবেন।

ভর্তি চলছে...ভর্তি চলছে...ভর্তি চলছে....
"হলি কুরআন ইন্টারন্যাশনাল গার্লস মাদ্রাসা ঢাকা।
ভর্তিতে ৫০% ছাড়- ডিসেম্বর পর্যন্ত এই অফার চলবে।
--------------------★★★---------------------
আপনার আদরের কন্যা সন্তানকে কোরআনের হাফেজ বানাতে চান?
তাহলে মনোযোগ দিয়ে পড়ুন ❤️
আপনাদের কন্যাসন্তানকে আদর্শবান কোরআনের হাফেজা বানানোর স্বপ্ন পূরণ করতে আজ থেকে আমাদের দ্বীনি প্রতিষ্ঠানের নতুন ব্রাঞ্চে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে।

"হলি কোরআন ইন্টারন্যাশনাল গার্লস মাদ্রাসা"
ঢাকার গুলশান ভাটারায় অবস্থিত এই প্রথম মেয়েদের জন্য সুন্দর মনোরম স্পেশাল পরিবেশে আন্তর্জাতিক হাফেজ কারীদের তত্ত্বাবধানে পরিচালিত প্রতিষ্ঠান।

🧕 সম্পূর্ণ মহিলা শিক্ষিকা দ্বারা পাঠদান।

🔷 বিশুদ্ধভাবে তারতিলের সাথে কুরআন শিক্ষার মাধ্যমে ছাত্রীদের যুগোপযোগী আদর্শবান করে গড়ে তোলাই আমাদের একমাত্র লক্ষ্য।

📗 আমাদের বিভাগসমূহ:
১🌹📖নূরাণী (তাজউইদ, ক্বঈদাহ, মাসাইল, হাদীস, মাসনূন দু'আ)।
২🌹📖 নাজেরাহ (সম্পূর্ণ কুরআন বিশুদ্ধভাবে দেখে পড়ানো ও আমলি সূরাসমূহ মুখস্থকরণ)।
৩🌹📖 হিফজ (পবিত্র কুরআন মুখস্থকরণ)।
৪🌹📖 হিফজ শুনানো (হিফজ রিভিশনের মাধ্যমে কুরআন মজবুতভাবে আয়ত্বকরণ)।
৫🌹📖জেনারেল বিভাগ(প্লে থেকে পর্যায়ক্রমে পঞ্চম শ্রেণী পর্যন্ত জেনারেল ।

🔷 আবাসিক
🔷 অনাবাসিক
🔷 ডে-কেয়ার

📒 #আমাদের_বৈশিষ্ট্যসমূহ:
◾স্বল্প সময়ে হিফজের নিশ্চয়তা।
◾প্রথম বর্ষেই মাশকের মাধ্যমে তাজউইদসহ নূরানী পদ্ধতির পূর্ণ সিলেবাস সম্পন্ন করণ।
◾নাজেরাহ বিভাগে হদর ও মাশকের মাধ্যমে সম্পূর্ণ ৩০ পারা কুরআনের নাজেরাহ সম্পন্ন করণ।
◾প্রতিটি ছাত্রীকে তার নিজ কন্ঠের ওপর তিলাওয়াতের স্কেল ও সুর ধরিয়ে দেয়া।
◾বেড়াক কারিকুলামে নিজস্ব সিস্টেমে তৈরি আধুনিক সিলেবাসের মাধ্যমে পাঠদান।
◾হদর ও ক্বিরয়াত প্রশিক্ষণের সু-ব্যবস্থা।
◾শিক্ষার্থীদের তিলাওয়াতের মানোন্নয়নের লক্ষ্যে সাউন্ড সিস্টেমের মাধ্যমে সুর ও মাশকের ব্যবস্থা।
◾শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের লক্ষ্যে শিক্ষার পাশাপাশি হামদ, নাত, ক্বিরয়াত, শিক্ষামূলক প্রতিযোগিতা ও বিনোদনের সু-ব্যবস্থা।
◾দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় মাসয়ালা-মাসাইল শিক্ষা ও সুন্নাহসমূহের প্রয়োগিক প্রশিক্ষণ প্রদান।
◾দুনিয়া ও আখিরাহ এর কামিয়াবির উদ্দেশ্যে নিয়মিত তা'লিম-তারবিয়াহ এর ব্যবস্থা।
◾স্কুল-কলেজে পড়ুয়া ছাত্রীদের নিজস্ব কারিকুলামে তৈরী সিলেবাসে স্বল্প সময়ে কুরআন শিখার সু-ব্যবস্থা।
◾সুদক্ষ,অভিজ্ঞ, জাতীয় ও আন্তর্জাতিক মানের শিক্ষিকা মন্ডলির সার্বিক তত্ত্বাবধায়নে উন্নত শিক্ষাব্যবস্থা।

ঠিকানা: সাঈদনগর আবাসিক এলাকা,
ভাটারা- গুলশান 2 ঢাকা 1212।

(বিঃদ্রঃ) ভর্তি ও মাসিক খরচ সংক্রান্ত যেকোনো বিষয়ে কমেন্ট না করে সরাসরি মোবাইল ফোনে কথা বলুন অথবা সরাসরি আমাদের প্রতিষ্ঠান পরিদর্শন করুন ।

Photos from Al Haramain Online Quranic School - for kids and all Muslim's post 19/09/2022

ভর্তি চলছে..... ভর্তি চলছে..... ভর্তি চলছে.....
------------------------★★★--------------------
আলহামদুলিল্লাহ আবারো সুন্দর মনোরম পরিবেশে চালু হয়ে গেল আমাদের আরো একটি প্রতিষ্ঠান
"হলি কুরআন ইন্টারন্যাশনাল গার্লস মাদ্রাসা ঢাকা।
আপনার আদরের কন্যা সন্তানকে কোরআনের হাফেজ বানাতে চান?
তাহলে মনোযোগ দিয়ে পড়ুন ❤️
আপনাদের কন্যাসন্তানকে কোরআনের হাফেজ বানানোর স্বপ্ন পূরণ করতে আজ থেকে আমাদের দ্বীনি প্রতিষ্ঠানের নতুন ব্রাঞ্চে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে।

"হলি কোরআন ইন্টারন্যাশনাল গার্লস মাদ্রাসা"
ঢাকার গুলশান ভাটারায় অবস্থিত এই প্রথম মেয়েদের জন্য সুন্দর মনোরম ভি,আই,পি,পরিবেশে আন্তর্জাতিক মানের একটি দীনি শিক্ষাপ্রতিষ্ঠানের পথ চলা শুরু -
এখানে শুধু আবাসিক ও ডে-কেয়ারে শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারবে।
আমাদের শিক্ষা কার্যক্রমের কিছু বিভাগ রয়েছে।

১)জেনারেল ও আরবী সিলেবাস এর সমন্বয়ে একাডেমিক বিভাগ - প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত।
২)নূরানী বিভাগ।
৩)নাজেরা বিভাগ।
৪)হিফজুল কুরআন বিভাগ।

আবাসিক ব্যবস্থা ২টি সেক্টরে অবস্থিত :
১)F-vip)ফ্লোর বেড সিস্টেম (এটাস্ট বাথ ওয়াশ রুম লকার সুবিধা সহ)
২)B-vip)বেড সিস্টেম (খাট বালিশ কোলবালিশ চাদর বিছানার কভার পার্সোনাল লকার সুবিধা সহ কমপ্লিট শীততাপ নিয়ন্ত্রিত ওয়ার্ড)

মাসিক খরচের পরিমান।
১)B-vip মাসিক বেতন/এসি রুম/আবাসিক বিল/৩ বেলা খাবার /৩বেলা নাস্তা সহ খরচ ১৫,০০০/-

২)F-vip মাসিক বেতন /আবাসিক বিল/নন এসি রুম ২বেলা নাস্তা/ সহ খরচ ৮,০০০/-

৩)সর্বনিম্ন নরমাল খরচ ৫০০০/-
(শিক্ষার্থীর আর্থিক অবস্থা ও পারিবারিক যাচাই আলোচনা সাপেক্ষে)

অনাবাসিক ব্যবস্থাপনা ডে-কেয়ার সিস্টেম
সকাল ৯ টা থেকে রাত ১০ টা পর্যন্ত।

ভর্তিও ইত্যাদি তথ্যের জন্য আমাদের ইনবক্স করুন

সাঈদনগর ভাটারা গুলশান 2 ঢাকা 1212।

14/05/2022

মোহাম্মদ (সাঃ) এর জীবনের শেষ মূহুর্ত
মাত্র ২ টা মিনিট চাচ্ছি সবার কাছে
মনোযোগ দিয়ে পড়ার অনুরোধ

মোহাম্মদ (সাঃ) এর জীবনের শেষ মূহুর্ত চলছে।
হঠাৎ সেখানে একজন লোক এসে
বললেন, সালাম'
-আমি কি ভিতরে আসতে পারি।
ফাতিমা (রাঃ) বললেন, দুঃখিত আমার পিতা খুবই অসুস্ত।- ফাতিমা (রঃ) দরজা বন্ধকরে
রাসূলের কাছে গেলেন। মুহাম্মদ (সাঃ) বললেন,
কে সেইলোক? ফাতিমা বললেন, এই প্রথম আমি
তাকে দেখেছি। আমি তাকে চিনি না।
-শুনো ফাতিমা ,সে হচ্ছে আমাদের
এই ছোট্ট জীবনের অবসানকারী
ফেরেশতা আজরাইল।
এটা শুনে ফাতিমার অবস্থা তখন, ক্রন্দনরত, বোবার মতো হয়ে গিয়েছে।
-রাসূল (সাঃ) বললেন, হে জিবরাঈল, আমার উম্মতের কি হবে? আমার উম্মতের নাজাতের কি হবে?
জিবরাঈল (আঃ) বললেন, হে রাসুল
আপনি চিন্তা করবেন না, আল্লাহ ওয়াদা করেছেন আপনার, উম্মতের নাজাতের জন্যে।
-মৃত্যুর ফেরেশতা ধীরে ধীরে রাসূলের
কাছে এলেন,জান কবজ করার জন্যে।
মালাইকাত মউত আজরাইল, আরো কাছে এসে ধীরে ধীরে, রাসূলের জান কবজ করতে থাকলেন।
পাশে দাঁড়িয়ে থাকা জিব্রিলকে রাসূল
বললেন ঘোঙানির সাথে,ওহ জিবরাঈল এটা কেমন বেদনা, দায়ক জান কবজ করা।
-ফাতিমা (রাঃ) তার চোখ বন্ধ করে
ফেললেন,আলী (রাঃ) তার দিকে উপুড় হয়ে
বসলেন,জিবরাঈল তার মুখটা উল্টা দিকে
ফিরিয়ে নিলেন।
-রাসুলল(সঃ) বললেন,
হে জিবরাঈল তুমি মুখটা উল্টা দিকে
ঘুরালে কেন,আমার প্রতি তুমি বিরক্ত ?
জিবরাঈল বললেন, হে রাসূলুল্লাহ
সাকারাতুল মউতের অবস্থায়
আমি আপনাকে কিভাবে দেখে
সহ্য করতে পারি?।-
ভয়াবহ ব্যাথায় রাসূল ছোট্ট একটা
গোঙানি দিলেন। রাসূলুল্লাহ বললেন,হে আল্লাহ সাকারাতুল মউতটা(জানকবজের সময়) যতই ভয়াবহ
হোক, সমস্যা নেই,আমাকে সকল ব্যথা দাও আমি
বরণ করবো, কিন্তু আমার উম্মাহকে
ব্যথা দিওনা।
রাসূলের শরিরটা ধীরে ধীরে ঠান্ডা
হয়ে আসতে লাগলো।তার পা, বুক কিছুই নড়ছে না
এখন আর।
রাসূলের চোখের পানির সাথে
তার ঠোঁটটা কম্পিত ছিলো,তিনি কিছু বলবেন মনে হয়।-আলি (রাঃ) তার কানটা রাসূলের
মুখের কাছে নিয়ে গেলো।
রাসূল বললেন, নামাজ কায়েম করো
এবং, তোমাদের মাঝে থাকা দূর্বলদের
যত্ননাও।-রাসূলের ঘরের বাইরে চলছে কান্নার
আওয়াজ,
সাহাবীরা একজন আরেক জনকে
জড়িয়ে ধরে উচ্চস্বরে কান্নারত।আলী (রাঃ) আবার তার কানটা, রাসূলের মুখের কাছে ধরলো, রাসূল
চোখ ভেজা অবস্থায় বলতে
থাকলেন,ইয়া উম্মাতি, ইয়া উম্মাতি,
ইয়া উম্মাতি,,,,,,,😭
বাকিটা কথাগুলো আর লিখতে পারলাম না
লেখার সময় হাত টা কাপছিল...

আল্লাহ আমাদের সবার মাঝে বুঝ, দান করুন,।
এবং মুসলিম হিসেবে বেশী বেশী আমল করার তৌফিক দান করুন 🤲
আমিন......🤲

14/05/2022

ফজরের সালাতের ১০টি ফজিলত।

এগুলো জানার পর কারো আর
ফজর সালাতে গাফেলতি, অলসতা আসবেনা... ইনশাআল্লাহ্

১.ফজরের সালাত মুমিন ও মুনাফিকের মধ্যে পার্থক্যকারী,কেননা
রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মুনাফিকের জন্য ফজর সালাত আদায় কষ্টকর!
__(বুখারী ৬৫৭,৬৪৪,২৪২০,৭২২৪...মুসলিম--৬৬১)

২.রাসূল (সাঃ) বলেন,
"যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে,
সে ব্যক্তি ঐ দিন আল্লাহর জিম্মায় চলে যায়।
অর্থাৎ স্বয়ং আল্লাহ তালা ঐ ব্যক্তির দায়িত্ব নেন।
__(সহিহ মুসলিম,তিরমিজি--২১৮৪)

৩.রাসূল (সাঃ) বলেছেন,
"যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে,
আল্লাহর ফেরেশতাগন আল্লাহর কাছে ঐ ব্যক্তিকে ভালো মানুষ হিসেবে সাক্ষী দিবে।
__(বুখারী-মুসলিম)

৪. রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
"যে ব্যক্তি ফজর সালাত জামাতের সাথে আদায় করে,আল্লাহতালা তার আমলে দাঁড়িয়ে সারারাত নফল নামাজ আদায়ের সওয়াব দিয়ে দেন!
__(সহিহ মুসলিম-১০৯৬)

৫. রাসূল (সাঃ) বলেছেন,
" যে ব্যক্তি ভোরে হেঁটে হেঁটে ফজরের সালাত আদায়ের জন্য মসজিদে প্রবেশ করবে,আল্লাহতালা কিয়ামতের দিন তার জন্য পরিপূর্ণ আলো দান করবেন।
__(আবু দাউদ --৪৯৪,,,,তিরমীযি)

৬.যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে,
আল্লাহ তাকে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত দান করবেন।অথাৎ সে আল্লাহর দিদার লাভ করবে, এবং জান্নাতি ঐ ব্যক্তি আল্লাহকে পূর্নিমার রাতের আকাশের চাঁদের মত দেখবে।
(বুখারী-৫৭৩)

৭.যে নিয়মিত ফজরের সালাত আদায় করবে,
সে কখোনোই জাহান্নামে প্রবেশ করবেনা।
__(সহিহ মুসলিম ৬৩৪)

৮.ফজরের সালাত আদায়কারী,রাসূল (সাঃ)-এর বরকতের দোয়া লাভ করবেন।
__(সুনানে আবু দাউদ,মুসনাদে আহমাদ)

৯.ফজরের দু রাকাত সুন্নত সালাত, দুনিয়া ও তার মাঝে যা কিছু আছে তারচেয়ে উত্তম।
__(জামে তিরমিজি - ৪১৬)

১০..ফজরের সালাত আদায়ের ফলে ব্যক্তির মন ফুরফুরে,প্রফুল্ল হয়ে যায়।
__(সহিহ বুখারী, সহিহ মুসলিম)

সুবহানআল্লাহ......
আল্লাহর আমাদের উপরোক্ত সব নিয়ামতের
অঅংশীদার করুন। আমীন 🤲

31/03/2022

💐--------আপুদের জন্য সু খবর ---------💐
❣️-----------হিফজ বিশেষ কোর্স ------------❣️
যারা মোটামুটি কুরআন পড়তে পারে
তাদের জন্য এই কোর্সটি উন্মুক্ত -

কোরআন হিফজের ব্যাপারে অসাধারন কিছু বানী
-----------------💐💐💐 ----------------

মুহাদ্দিসগন লিখেছেন- পবিত্র কোরআন শরিফের হাফেজদের যখন কেয়ামতের দিন দশজন করে লোকের সুপারিশ করার সৌভাগ্য জুটবে তখন যেসব লোক তার কোরআন হিফজ করার সময় বিরোধিতা, অসহযোগিতা এবং নিরুৎসাহিত করেছিল তারা তার এই সুপারিশ থেকে মাহরুম তথা বিরত হয়ে যাবে। তাদের সুপারিশ করার অধিকার সেসব ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে, যারা তাদেরকে হিফজ করার সময় নানাভাবে সহযোগিতা ও উৎসাহ প্রদান করেছে। নিজেরাও তাতে খুশি হয়েছে এবং তাদের উৎসাহে পিতা-মাতা, ভাই-বোনেরাও খুশি হয়ে তাদেরকে মাদরাসায় পাঠিয়েছে। এদের ভেতর থেকে এমন দশজন মানুষের জন্য হাফেজ সাহেব সুপারিশ করবে, যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল। এরপর তাদের সুপারিশের কারণে ওইসব ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাবেন।

বাহুবলে এই সৌভাগ্য অর্জন হয় না:

এই সৌভাগ্য সবার নসিব জুটে না। এটি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দয়া, অনুগ্রহ আর মেহেরবাণী ছাড়া কিছুই নয়। কবি বলেন, এই সৌভাগ্য নিজ বাহুবলে অর্জন করা সম্ভব হয়নি। যতক্ষণ না তা মহাদাতা আল্লাহ তায়ালা দান করেছেন। অনেক লোক এমনও আছেন যারা ভীষণ মেধাবী, অত্যন্ত বুদ্ধিমান। কিন্তু তা সত্তেও তারা কোরআন মুখস্হ করার সৌভাগ্য পাননি।

নারীদের মাঝে হিফজুল কোরআনের আগ্রহ:

এই উম্মতে মুহাম্মাদীর নারীর জাতির মধ্যে পবিত্র কোরআনের সর্বপ্রথম হাফেজা ছিলেন সাইয়েদা আয়েশা সিদ্দিকা (রা.)। এরপর দ্বিতীয় হাফেজা ছিলেন সাইয়েদা হাফসা বিনতে খাত্তাব অর্থাৎ হজরত ওমর (রা.) এর বোন। এই ভাবেই মেয়েদের মধ্যে পবিত্র কোরআন হিফজ করার ধারাবাহিকতা চলে এসেছে। এমনকি নারী সাহাবিদের মধ্যেও অনেক নারী সাহাবি হাফেজে কোরআন ছিলেন। এরপর এই ধারা তাবেঈনদের মধ্যে চালু থাকে এবং এখনও তা দুর্বার গতিতে অব্যাহত রয়েছে এবং কেয়ামত পর্যন্ত তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ! আল্লাহ তায়ালা প্রতি যুগেই কিছু কিছু মানুষের অন্তরে পবিত্র কোরআনের এমন ভালবাসা গেঁথে দেন যার ফলে তারা উদ্বুদ্ধ হয়ে ভীষণ আগ্রহ নিয়ে পবিত্র কোরআন হিফজ করার জন্য অক্লান্ত মেহনত করতে থাকেন এবং কোরআনের হাফেজ হয়ে যান

আবু সাঈদ খুদরী (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রসুলুল্লাহ (সা.) বলেছেন, কোরআনের বাহককে জান্নাতে প্রবেশকালে বলা হবে, তুমি পাঠ করতে থাক এবং ওপরে আহরণ করতে থাক। অতঃপর সে পড়তে থাকবে এবং প্রতিটি আয়াত পড়ার সঙ্গে সঙ্গে একটি স্তর অতিক্রম করবে। এভাবে সে তার জ্ঞাত শেষ আয়াতটি পর্যন্ত পড়বে

যার যতটুকু বা যত আয়াত পবিত্র কালামে পাক থেকে মুখস্হ থাকবে সে তদনুযায়ী পুরস্কৃত হবে, মর্যাদাবান হবে!

28/03/2022

✅ কুরআন শিখুন আমাদের অনলাইন স্কুলে ✅
আন্তর্জাতিক হাফেজ ক্বারীদের তত্ত্বাবধানে পরিচালিত -
অনলাইনে কুরআন শিক্ষার একটি মানসম্মত উন্মুক্ত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান
''আল হারামাইন অনলাইন কুরআনিক স্কুল"
সহীহ/শুদ্ধ আরবী লেহানে ও মার্জিত উচ্চারনে কোরআন শিখতে আমাদের সাথে যোগাযোগ করুন।

মুসলিম পরিবারে জন্মগ্রহণ করায় ছোটবেলায় অনেকেই আমরা কোরআন শিখেছিলাম, কিন্তু সহীহশুদ্ধ ভাবে শেখা হয়নি তাই ভাবছেন কোথায় কিভাবে শিখবেন?
কোনো চিন্তা করবেন না এখন ঘরে বসেই লাইভ অনলাইন ক্লাসে সরাসরি সহীহ্ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখতে পারবেন বিশ্বমানের ক্বারী, ক্বারীয়ানাদের সাথে।
কুরআন নাজিলের মাস মাহে রমজান মাস আর এ মাসটিই হয়ে উঠুক আপনার কোরআন শেখার মাধ্যমে জীবনের সেরা সময় সেরা মূহুর্ত।
আন্তর্জাতিক মানসম্পন্ন ক্বারীদের কাছে আপনার কুরআন তেলাওয়াত শুদ্ধ করতে
আজই যোগাযোগ করুন।

✅ক্লাসে যা শেখানো হবে।
১) মাখরাজ সহ আরবি হরফের সঠিক উচ্চারণ।
২) তাজবীদের গুরুত্বপূর্ণ নিয়মাবলীর ব্যবহার।
৩) কায়দা থেকে শুরু করে কোরআন মাজীদ বানান করে পড়ার যোগ্যতা অর্জন।
৪) নামাজের ছোট ছোট সূরা সমূহ শুদ্ধ ভাবে মুখস্থকরণ ও নামাজের মাসআলা মাসআয়েলের আলোচনা।



এছাড়াও রয়েছে আমাদের এশিয়া ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্য প্রবাসী শিক্ষার্থীদের VIP ব্যাচ -
যে ক্লাসে শুধুমাত্র সর্বোচ্চ ১ থেকে ৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে।



▶️দ্বীনী বোনদের জন্য রয়েছে সুদক্ষ, অভিজ্ঞতাসম্পন্ন, হাফেযা, আলেমা, ক্বারীয়া শিক্ষিকা।
▶️অনুরুপ দ্বীনী ভাইদের জন্যও রয়েছে বিশ্বমানের হাফেয, আলেম, মুফতি উস্তাদগন।
▶️ক্লাস হবে লাইভ জুম এপ্সের মাধ্যমে


✅যারা এই ক্লাস প্রাইভেট ভাবে একজন ওস্তাদ বা ওস্তাযাহ এর নিকট পড়তে চান তাদের জন্যও রয়েছে সুবিধা মতো সময় অনুযায়ী পড়ার উওম সুযোগ।

Al-Haramain online quranic school
Head office. Gulshan 2 Dhaka 1212 - Bangladesh

(পোষ্টটি শেয়ার,ট্যাগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আপনার একটা শেয়ারের মাধ্যমে একজন মুসলিম ভাই-বোন যদি মহান আল্লাহ রাব্বুল আলামীনের কালাম সহীহ্ শুদ্ধ ভাবে পড়া শিখতে পারেন তবে আল্লাহ তা'আলা অবশ্যই আপনাকেও এর সমান সওয়াব ও উত্তম প্রতিদান দান করবেন ইনশাআল্লাহ)

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Gulshan Dhaka
Dhaka
1212