DCC Diary - DCCian

DCC Diary - DCCian

Share

সিটি কলেজে আপনার রেখে আসা স্মৃতিগুলা ?

24/04/2025
16/01/2025
Photos from DCC Diary - DCCian's post 03/12/2021

আমাদের দেশের টাকা 😊

© Rahman Azad

01/06/2020

৮টি কারণ যা তোমাকে ঢাকা সিটি কলেজে ভর্তি হতে উদ্বুদ্ধ করতে পারে....❤

১)নৈতিকতা😇

আদর্শ শিক্ষক দ্বারা পরিচালিত বিধায় সিটি কলেজ শুরু থেকে শেষ পর্যন্ত নৈতিক আদর্শে পরিচালিত। এর ভেতরে রয়েছে নামাজ পড়ার জন্য মসজিদ এবং রয়েছে সকল ধর্মের প্রতি উদার মনোভাব যা মূলত অসাম্প্রদায়িকতার প্রতীক হিসেবে প্রতিটি ছাত্রের মনে গভীর প্রভাব ফেলে। এজন্য হয়তো সিটিয়ানদের মধ্যে উদ্রবাদিতার প্রভাব কম থাকে। তবে নৈতিকতা রক্ষার্থে সিটি কলেজের নিয়ম কানুন অনেক বেশি কঠোর। 'দোষ করলে শাস্তি নিশ্চিত' এই ভয়েই সহজে কেউ অপরাধ করার সাহস পায় না তাই কলেজে সবসময় শান্তিপ্রিয় পরিবেশ বজায় থাকে যা লেখাপড়ার জন্য অতীব জরুরী।

২)দেশসেরা শিক্ষক🗣

দেশসেরা প্রতিভাবান শিক্ষকদের বৃহৎ অংশ তুমি পাবে সিটি কলেজে যারা প্রত্যকেই তাদের সাবজেক্টিভ জ্ঞানে পন্ডিত। দেশের সেরা ছাত্রদের পড়াতে পড়াতে মনের অজান্তেই তারা অসাধারণ কিছু গুণাবলি রপ্ত করে ফেলে যার ফলে তোমার আকার ইঙ্গিতেই তোমার ভেতরের প্রতিভা তারা অনুধাবন করে ফেলতে পারে যা একজন ছাত্র হিসেবে শিক্ষকের কাছে তোমার প্রথম চাওয়া বলা যেতে পারে। শুধু বলব না যে শিক্ষকরা ক্লাশে ১০০% দিয়ে বুঝানোর চেষ্টা করে বরং বলব নিজের ভেতরের শক্তিকে খুজে পেতে সাহায্য করে যা অতীব জরুরী ব্যক্তিজীবনে সফলতার পাওয়ার জন্য। যেকোনো ধরনের সমস্যায় তাদের কাছে সাহায্য চাইলে তারা যেভাবে নিজেদের সর্বোচ্চ দিয়ে সাহায্য করার চেষ্টা করেন তা তুমি অন্য কোথাও পাবে না সে ব্যাপারে নিশ্চিত থাকতে পারো। কে না চায় এমন শিক্ষকদের সান্নিধ্য পেতে!

৩)সেরাদের সংস্পর্শ🤝

আচ্ছা, একটু ভেবে দেখো তো, যে ছেলেটা বুয়েট/মেডিকেল/ঢাবি তে প্রথম সারির একজন হবে সে তোমার পাশেই বসে এবং তোমার সামনের ছেলেটা এবার অমুক অলিম্পিয়াডে আমাদের দেশকে প্রতিনিধিত্ব করছে এবং তোমার পেছনের ছেলেটা অসাধারণ দাবা খেলতে পারে...কে চাইবে না এমন সঙ্গের সংস্পর্শে আসতে! সিটি কলেজে এটা খুব সাধারণ একটা বিষয়। মজার ব্যাপার কি জানো? যে ছেলেটা ট্যালেন্ট-হান্টে দেশ সেরা হয়েছে সেও অনেকের কাছে সেই বিষয়েই পাত্তা পায় না কলেজের বিভিন্ন প্রতিযোগীতায়! ভালোর থেকেও যে ভালো থাকতে পারে সেটা তুমি বুঝতে পারবে সিটি কলেজে। আশেপাশের সব মেধাবীদের ভীরে যদি তুমি টিকে যেতে পারো তাহলে তোমাকে আর কখনও পিছে ফিরে তাকাতে হবে না এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারো।

৪)দেশব্যাপী নেটওয়ার্ক📡

প্রতিটি জেলার একজন করে হলেও তুমি তোমার গ্রুপে পাবে। তুমি যদি ইচ্ছে করো তাহলে কিন্তু খুব সহজেই ৬৪ জেলার সাথে বন্ধুত্ব করে ফেলতে পারো! তাছাড়া বিভিন্ন আঞ্চলিক ভাষা আয়ত্ব করার সুযোগ তো থাকছেই। তুমি যেখানেই যাও সিটিয়ান বড় ভাই পাবেই এবং বিভিন্ন ক্ষেত্রে বড় ভাইদের সাপোর্ট তোমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

৫) পরীক্ষা📚📖

সিটি কলেজের অন্যতম বৈশিষ্ট্য হলো এরা সবসময় চাপের মধ্যে রাখে একজন ছাত্রকে যাতে তারা সবসময় পড়ার মধ্যে থাকে। এজন্য প্রায়ই সিটি পরীক্ষা নিয়ে থাকে শিক্ষকরা, তাছাড়া এই পরীক্ষা দিতে দিতে অভ্যস্থ হয়ে যায় ছাত্ররা এবং জীবনের কোনো পরীক্ষাতেই তাদের কোনোরকম ভয়ভীতি কাজ করে না যার প্রতিফলন দেখা যায় ভার্সিটি ভর্তি পরীক্ষাগুলোতে।

৬)ল্যাব🖥💻

শুধু তাত্ত্বিক জ্ঞানে সিটি কলেজ বিশ্বাসী নয় তাই প্র্যাক্টিকালের ব্যাপারে কলেজ অনেক বেশি কঠোর। তুমি যতই ফাঁকিবাজ আর অলস হও না কেন সিটি কলেজ তোমাকে দিয়ে প্রতিটি প্র্যাক্টিকাল করিয়েই ছাড়বে! সব কিছু হাতে কলমে করার মাঝে এক অন্যরকম আনন্দ আছে যা জ্ঞানার্জনকে আরো জীবন্ত করে তোলার পাশাপাশি একজন ছাত্রকে আরো বেশি বেশি জ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করে। ছাত্রাবস্থায় ল্যাব প্যারাদায়ক মনে হলেও পরবর্তীতে এর মূল্য প্রতিটি ছাত্র অনুধাবন করতে পারে।

৭)ক্যাম্পাস🌸

সুন্দর মনোরম নিরিবিলি পরিবেশে এসির বাতাসের স্নিগ্ধ ছোঁয়ায় কখন যে ক্লাসের সময় শেষ হয়ে যাবে টেরই পাওয়া যাবে না।

৮)সম্মান😌😇

সব যদি আমি বলে দিই তাহলে তুমি নিজ থেকে কি আবিষ্কার করবে? এই বিষয়টি না হয় তোমার উপরেই ছেড়ে দিলাম!

(বাংলাদেশে আরো তুমি ভালো কলেজ পাবে যারা লেখাপড়ার জন্য সুন্দর পরিবেশ সৃষ্টি করে কিন্তু সিটি কলেজ তার অনন্য কিছু বৈশিষ্ট্যের জন্য নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে গিয়েছে।এজন্যই হয়তো দেশসেরা মেধাবীদের সিংহভাগের পছন্দের তালিকায় শীর্ষে থাকে সিটি কলেজ।

10/05/2020

র‍্যাগ _ডে
্যাচ

10/05/2020

Miss her?

Princess of PERSIA♥♥♥

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Road #2, Dhanmondi
Dhaka
1209