18/07/2024
গত কয়েকদিন ধরে কোটা সংস্কার এর মতো মহৎ আন্দোলনে যারা প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে রাজপথের যোদ্ধাদের পাশে থেকেছেন তাদেরকে সপ্তর্ষি - Saptarshi - ৭ এর পক্ষ থেকে সাধুবাদ জানাই। একটি অরাজনৈতিক শিক্ষাপ্রতিষ্ঠান হওয়ার দরুণ BAUET এর অথরিটি এবং সাধারণ শিক্ষার্থীদের পক্ষে চাইলেও অনেক কিছু করা সম্ভব নয়। কিন্তু এত বাধা বিপত্তি সত্ত্বেও অনেক সাহসী প্রাণ নিজ নিজ জায়গা থেকে এই আন্দোলনকে সমর্থন জুগিয়ে যাচ্ছে। তাদের মধ্যে আইন বিভাগের ১৮ ব্যাচের শিক্ষার্থী সারওয়ার হোসেন অন্যতম। যে বর্তমানে পুলিশের হেফাজতে আছে।
BAUET প্রশাসনের কাছে অনুরোধ থাকবে যেন আমাদের এই ছোট ভাইকে অনতিবিলম্বে মুক্ত করে আনার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়।
এছাড়াও যেসব অমানুষেরা এই দুরূহ সময়েও সাধারণ শিক্ষার্থীদের সমর্থন না করে একদল নরপশুদের সমর্থন করে যাচ্ছে তাদের ধিক্কার জানাই এবং আমরা এসব কুলাঙ্গারকে সামাজিকভাবে বয়কট করছি। এদের মধ্যে আইন ১০ম ব্যাচের শিষ মোহাম্মদ, আইন ১৩ ব্যাচের ওয়ালেদুর রহমান এবং ICE ৯ম ব্যাচের মীর রাফিকে তাৎক্ষণিকভাবে বয়কট করছি এবং তাদের ঘৃণিত কার্যকলাপের জন্য পুরো ছাত্রসমাজের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি। সর্বোপরি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এইসব দেশ ও দশের শত্রুদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার জন্য অনুরোধ জানাচ্ছি।
বিজয় অতি সন্নিকটে ইনশাআল্লাহ।
Source in Comment Box.