LEARN & KNOW Better

LEARN & KNOW  Better আপনার অর্জিত জ্ঞান আপনার আপনার সবচেয়ে বড় সম্পদ
The knowledge you acquire is your greatest asset

30/11/2025

এই বিপিএলে উঠবে জ্বলে নোয়াখালী এক্সপ্রেস | Unofficial BPL 2025 Anthem | Noakhali Express Song
#নোয়াখালীএক্সপ্রেস #বিপিএল২০২৫
#বাংলাদেশক্রিকেট #নোয়াখালী
#সৌম্যসরকার #হাসানমাহমুদ
#ক্রিকেটবাংলাদেশ
#হাইপভিডিও #স্পোর্টসএডিট
#ক্রিকেটহাইলাইট #বিপিএলহাইপ
#নোয়াখালীরইতিহাস #নোয়াখালীপ্রবাসী
#বজরাশাহীমসজিদ
https://www.facebook.com/share/17AGVK5oPq/

নোয়াখালী এক্সপ্রেস এর আমাদের তৈরী গান আজ রিলিজ হবে।আপনারা প্রস্তুত তো!!!!!   #নোয়াখালীএক্সপ্রেস    #বিপিএল২০২৫    #বাংল...
30/11/2025

নোয়াখালী এক্সপ্রেস এর আমাদের তৈরী গান আজ রিলিজ হবে।
আপনারা প্রস্তুত তো!!!!!
#নোয়াখালীএক্সপ্রেস #বিপিএল২০২৫
#বাংলাদেশক্রিকেট #নোয়াখালী
#সৌম্যসরকার #হাসানমাহমুদ
#ক্রিকেটবাংলাদেশ
#হাইপভিডিও #স্পোর্টসএডিট
#ক্রিকেটহাইলাইট #বিপিএলহাইপ
#নোয়াখালীরইতিহাস #নোয়াখালীপ্রবাসী
#বজরাশাহীমসজিদ

23/07/2025

এদেশের প্রত্যেকটা সেক্টরের মানুষ দুর্নীতিবাজ!!!!!
#দুর্নীতি

22/07/2025

মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বিমান বিধ্বস্ত ঘটনা থেকে আমরা যে শিক্ষা গুলো অর্জন করলাম।

MD Abul Hasan HONESTY & PURITY Ayman Sadiq Jamuna Talivison BanglaVision Rtv । আরটিভি Mizanur Rahman Azhari Al Jazeera English Al Jazeera Channel - قناة الجزيرة Muhammad Yunus Study Timeline

তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস- সেটি হচ্ছে অজুহাত! যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো ব...
24/09/2024

তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস- সেটি হচ্ছে অজুহাত! যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে সে মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না- সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে!🧡☑️

"আমি আমার জীবনে অনেক বই পড়েছি, কিন্তু সেগুলো থেকে অর্জিত বেশীরভাগ তথ্যই আমার এখন মনে নেই। তাহলে এত বই পড়ে আসলে আমার কি ল...
29/08/2024

"আমি আমার জীবনে অনেক বই পড়েছি, কিন্তু সেগুলো থেকে অর্জিত বেশীরভাগ তথ্যই আমার এখন মনে নেই। তাহলে এত বই পড়ে আসলে আমার কি লাভ হচ্ছে?" একজন ছাত্র তার শিক্ষককে ঠিক এই প্রশ্নটি একদিন জিজ্ঞেস করেছিল।
শিক্ষক এই ব্যাপারে মৌন ছিলেন, তিনি প্রথম দিন কোন উত্তর দিলেন না।
কিছুদিন পর নদীর ধারে সেই ছাত্র এবং শিক্ষকের মধ্যে একদিন দেখা হয়, শিক্ষক ছাত্রকে একটি ছিদ্রযুক্ত পাত্র দেখিয়ে বললো - "যাও, নদীর ধার থেকে পাত্রটি নিয়ে আমার জন্যে এক পাত্র পানি নিয়ে আসো", পাত্রটি সেখানে ময়লার মধ্যে মাটিতে পড়েছিল।
ছাত্রটি কিছুটা বিভ্রান্তিবোধ করলো, এটা অযৌক্তিক উপদেশ, একটা ছিদ্রযুক্ত পাত্র দিয়ে পানি নিয়ে আসা সম্ভব নয়, কিন্তু শিক্ষকের উপদেশ অমান্য করা যাবে না, তাই সে মাটি থেকে পাত্রটি তুলে নিয়ে নদীর ধারে ছুটে গেল পানি নিয়ে আসার জন্যে।
পাত্র ভর্তি করে সে পানি নিয়ে উপরে উঠে এলো, কিন্তু বেশি দূর যেতে পারলো না, কয়েকটা কদম দেওয়ার সাথে সাথেই পানিগুলো সব ছিদ্র দিয়ে নিছে পড়ে গেল।
সে আরও কয়েকবার চেষ্টা করলো, কিন্তু সে ব্যার্থ হলো এবং হতাশাবোধ করলো।
এভাবে আরও কয়েকবার চেষ্টা করার পরেও সে পানি নিয়ে পৌঁছাতে পারলো না, সে খুব ক্লান্ত হয়ে পড়ল।
তারপর সে শিক্ষকের নিকট ফিরে গিয়ে বললো - "আমি ব্যর্থ হয়েছি, আমি এই পাত্রটিতে পানি নিয়ে আসতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব নয়, আমাকে ক্ষমা করুন।"
ছাত্রের কথা শুনে শিক্ষক কোমল একটি হাসি দিলেন এবং ছাত্রকে উদ্দ্যেশ্য করে তিনি বললেন - "না, তুমি ব্যর্থ হওনি। পাত্রটির দিকে তাকিয়ে দেখ, এটি এখন পরিষ্কার হয়ে গিয়েছে, একদম নতুন একটি পাত্রের মত দেখাচ্ছে। ছিদ্রগুলো দিয়ে যতবারই পানি পড়েছে ততবারই পাত্রটির মধ্যে থাকা ময়লাগুলো পরিষ্কার হয়ে বের হয়ে গিয়েছে। যখন তুমি কোন বই পড় তখন তোমার সাথে একই ব্যাপার ঘটে, তোমার ব্রেইন হচ্ছে একটি ছিদ্রযুক্ত পাত্রের মত, আর বইয়ের মধ্যে থাকা তথ্যগুলো হচ্ছে পানির মত। তাই যখন তুমি কোন বই পড় এর সব কিছু মনে রাখতে পারো না। কিন্তু তুমি একটা বই পড়ে এর সবগুলো তথ্য মনে রাখতে পারলে কিনা সেটা তেমন গুরুত্বপূর্ন কোন বিষয় না। কারণ বই পড়ে তুমি যেসব ধারণা, জ্ঞান, আবেগ, অনুভূতি, উপলব্দি এবং সত্য খুঁজে পাও সেগুলো তোমার মনকে পরিষ্কার করে, যতবার তুমি একটি বই পড়ে শেষ কর ততবার তোমার আধ্যাত্মিক রূপান্তর ঘটে, প্রতিবার তোমার পুনর্জন্ম হয়, ফলে তুমি আরও বিশুদ্ধ একজন মানুষে পরিণত হও। এটাই হচ্ছে বই পড়ার মূল উদ্দেশ্য।"
হ্যাপি রিডিং...।

~সংগৃহিত

02/08/2024

বাঙ্গালী জাতি সত্যি আজ গর্বিত " ড.চৌধুরী সায়মা ফেরদৌস " এর মতো শিক্ষিকা কে নিয়ে।যিনি শুরু মাত্র শিক্ষিকা নন, তিনি ছাত্র-ছাত্রীর অভিভাবক, "মা"
#ঢাকাবিশ্ববিদ্যালয় #শিক্ষার্থী #অভিভাবক #মা #কোটা #কোটাআন্দোলন #শিক্ষার্থীঅধিকার
HONESTY & PURITY
MD Abul Hasan

31/07/2024

March for Justice
Noakhali :-31/07/24

20/04/2024

একটি_শিক্ষনীয়_গল্প।
আইনস্টাইনের যিনি ড্রাইভার ছিলেন,
তিনি একদিন আইনস্টাইনকে বললেন - আপনি প্রতিটি সভায় যে ভাষণ দেন সেইগুলো শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে । আইনস্টাইন তো অবাক!!!
উনি তখন বললেন, বেশ তাহলে এর পরের মিটিংয়ে যেখানে যাবো তারা আমাকে চেনেন না, তুমি আমার হয়ে ভাষণ দিও আর আমি ড্রাইভার হয়ে বসে থাকবো।

-এরপরে সেই সভায় তো ড্রাইভার হুবহু আইনস্টাইন-এর ভাষণ গড় গড় করে বলে গেলেন । উপস্থিত বিদ্বজ্জনেরা তুমুল করতালি দিলেন । এরপর তাঁরা ড্রাইভারকে আইনস্টাইন ভেবে গাড়িতে পৌঁছে দিতে এলেন ।
-সেই সময়ে একজন অধ্যাপক ড্রাইভারকে জিজ্ঞেস করলেন, স্যার, ঐ আপেক্ষিক এর যে সঙ্গাটা বললেন, আর একবার সংক্ষেপে বুঝিয়ে দেবেন ?
-আসল আইনস্টাইন দেখলেন বিপদ, এবার তো ড্রাইভার ধরা পড়ে যাবে । কিন্তু তিনি ড্রাইভার-এর উত্তর শুনে তাজ্জব হয়ে গেলেন । ড্রাইভার উত্তর দিল।।এই সহজ জিনিসটা আপনার মাথায় ঢোকেনি ? আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন সে বুঝিয়ে দেবে ।

বিঃদ্রঃ- জ্ঞানী ব্যক্তিদের সাথে চলাফেরা করলে আপনিও জ্ঞানী হবেন। আপনি যেমন মানুষের সাথে ঘুরবেন তেমনই হবেন। এই জন্যে কথায় আছে,
সৎ সঙ্গে স্বর্গ বাস,অসৎ সঙ্গে সর্বনাশ..-গল্পটা কেমন লাগল ছোট একটা কমেন্ট করে জানাবেন।
BCS Question Bank

18/04/2024

মোটিভেশনাল স্টোরি :

একজন বেকার লোক একটি বড় কম্পিউটার কোম্পানিতে টয়লেট ক্লিনার হিসাবে চাকরির জন্য আবেদন করে এবং কোম্পানির ম্যানেজারের সাথে তার একটি সাক্ষাৎকারের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেয়।সাক্ষাৎকারের সময় ম্যানেজার বেকার ব্যক্তিকে বলেছিলেন: আপনাকে চাকরির জন্য সিলেক্ট করা হয়েছে।

কিন্তু আপনাকে কাজের চুক্তি এবং শর্তাবলী পাঠানোর জন্য আমাদের আপনাকে একটা ইমেল করা প্রয়োজন। বেকার লোকটি উত্তর দিল যে তার বাড়িতে কোন ই-মেইল বা কম্পিউটার নেই।

ম্যানেজার উত্তর দিলেন, "আপনার কাছে কম্পিউটার নেই, তার মানে আপনি এ্যাকটিভ নন, এবং যদি আপনি এ্যাকটিভ না থাকেন, তাহলে আপনি আমাদের জন্য কাজ করতে পারবেন না।"এই বলে মুখের ওপর দরজা বন্ধ করে দিলেন ।বিরক্ত হয়ে বেরিয়ে এসেছিল বেকার লোকটি,তাকে প্রত্যাখ্যান করা হয়েছিল এই ভেবে।

তারপরে সে তার সমস্ত কিছু দিয়ে, 10 ডলারে 10 কেজি স্ট্রবেরি কিনেছিল এবং সেগুলি বিক্রি করার জন্য দরজায় কড়া নাড়তে শুরু করেছিল।দিনের শেষে লোকটি 20 ডলার উপার্জন করেছে।এর পরে লোকটি বুঝতে পেরেছিল যে প্রক্রিয়াটি কঠিন নয়।

পরের দিন, তিনি প্রক্রিয়াটি 3 বার পুনরাবৃত্তি করতে শুরু করলেন এবং কিছুক্ষণ পরে লোকটি ভোরবেলা থেকে চারগুণ পরিমাণ স্ট্রবেরি কিনতে বের হতে লাগল।লোকটির আয় বাড়তে থাকে যতক্ষণ না লোকটি একটি সাইকেল কিনতে সক্ষম হয়।

কিছু সময় এবং কঠোর পরিশ্রমের পরে সে প্রক্রিয়াটি অব্যাহত রাখে যতক্ষন পর্যন্ত লোকটি স্ট্রবেরি বিক্রির একটি ছোট ব্যবসার মালিক হয় তারপর একটি ট্রাক কিনতে সক্ষম হয়েছিল।

পাঁচ বছর পরে, লোকটি সবচেয়ে বড় খাবারের দোকানের মালিক হন।

লোকটি ভবিষ্যতের কথা ভাবতে শুরু করে যতক্ষণ না সে সবচেয়ে বড় বীমা কোম্পানির সাথে কোম্পানির বীমা করার সিদ্ধান্ত নেয়।

বীমা কোম্পানির কর্মচারীর সাথে একটি সাক্ষাত্কারে, কর্মচারী বলছিলেন আমি রাজি কিন্তু আমি আপনাকে বীমা চুক্তি পাঠাতে আপনার ইমেল প্রয়োজন।

“লোকটি উত্তর দিল যে তার কাছে ই-মেইল নেই এবং তার কম্পিউটারও নেই।”

বিমা কর্মচারী অবাক হয়ে জবাব দিল, আপনি পাঁচ বছরে সবচেয়ে বড় ফুড কোম্পানী প্রতিষ্ঠা করেছেন, আর আপনার ইমেইল নেই!একটি ইমেইল থাকলে কি হতো???

লোকটি তাকে উত্তর দিল আমার কাছে যদি পাঁচ বছর আগে একটি ইমেল থাকত, তাহলে আমি এখনও একটি কোম্পানিতে টয়লেট ক্লিয়ার হিসেবেই কাজ করতাম ।

নৈতিকবার্তাঃ-

“কখনও কখনও মহান আল্লাহ আপনার থেকে এমন কিছু নিষেধ করেন যা আপনি আপনার জন্য ভাল মনে করেন।কিন্তু সর্বশক্তিমান আল্লাহ আপনার জন্য সর্বোত্তম লুকিয়ে রাখেন। এবং যদি আল্লাহ আপনার সামনে একটি দরজা বন্ধ করে দেন, তবে তিনি আরেকটি দরজা খুলে দেবেন যা প্রথমটির চেয়ে উত্তম।”

✍️কলমেঃ স্বপন।

Address

Noakhali
Dhaka
825860

Alerts

Be the first to know and let us send you an email when LEARN & KNOW Better posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to LEARN & KNOW Better:

Shortcuts

Share

Category