SHKSC Literature Club

SHKSC Literature Club বিকশিত মননের সন্ধানে...

22/08/2026
আসসালামু আলাইকুম,১০ সংস্কৃতিক অনুষ্ঠান নটরডেম কালচার ক্লাব আয়োজিত একটি ইভেন্ট হতে যাচ্ছে যদি কেউ উক্ত ইভেন্টে আগ্রহী থা...
18/04/2026

আসসালামু আলাইকুম,
১০ সংস্কৃতিক অনুষ্ঠান নটরডেম কালচার ক্লাব আয়োজিত একটি ইভেন্ট হতে যাচ্ছে যদি কেউ উক্ত ইভেন্টে আগ্রহী থাকেন তাহলে লিটারেচার ক্লাবরুম এ যোগাযোগ করুন। ইভেন্ট সমূহ
১, কন্ঠ সঙ্গীত প্রতিযোগিতা
২, যন্ত্রসংগীত প্রতিযোগিতা
৩, নৃত্য প্রতিযোগিতা
৪, কবিতা আবৃতি
৫, চিত্রাংকন প্রতিযোগিতা
৬, চিঠি লিখন
৭, হাতের লেখা
৮, উপস্থিত বক্তৃতা
৯, শুদ্ধ পাঠ
১০, ফটোগ্রাফি
১১, পোস্টার ডিজাইন ।

এসব ইভেন্টের জন্য এক একটির জন্য ১০০ টাকা । দলীয় ইভেন্টের মধ্যে রয়েছে ।

১, দেয়ালিকা
২, স্ক্রাপবুক
৩, নিত্য প্রতিযোগিতা
৪, বই ভিত্তিক কুইজ
৫, মুভিসিরিজ কুইজ
৬, পপ কালচার কুইজ
৭, এনিমে কুইজ।

এসব ইভেন্টে তিনজন থাকতে পারবেন। যেখানে ২০০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। নিত্য প্রতিযোগিতায় ৩০০ টাকা।

১.সামিউল বাছির রিমন
জুনিয়র কমিউনিটি, ক্যাম্পাস এমবাসেডর, নটরডেম কালচারাল ক্লাব।
২.আহানাফ
প্রেসিডেন্ট , ক্যাম্পাস representors, নটরডেম কালচারাল ক্লাব।

রেজিষ্ট্রেশনের শেষ তারিখ : ২০ তারিখ

ভবন নং ৩, রুম নং: ৫১৪
সময়: ১১ টা থেকে ২ টা পর্যন্ত

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ লিটারেচার ক্লাবের উদ্যোগে বাংলা নববর্ষ ও ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ছিল এক অনন্য ...
14/04/2026

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ লিটারেচার ক্লাবের উদ্যোগে বাংলা নববর্ষ ও ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ছিল এক অনন্য সাংস্কৃতিক মিলনমেলা।

নতুন বছরের প্রাণোচ্ছল আর সাহিত্যচর্চার গভীরতাদুটোর সুন্দর সমন্বয়ে দিনটি হয়ে উঠেছিল স্মরণীয়। কবিতা, আবৃত্তি, আলোচনা আর সৃজনশীল পরিবেশনায় শিক্ষার্থীদের অংশগ্রহণ সত্যিই ছিল প্রশংসনীয়।

এমন আয়োজন শুধু উৎসবই নয়, বরং আমাদের সাহিত্য-সংস্কৃতির প্রতি ভালোবাসাকে আরও দৃঢ় করে।
লিটারেচার ক্লাবের এই পথচলা হোক আরও সমৃদ্ধ, আরও প্রেরণাময়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সামসুল হক স্কুল অ্যান্ড কলেজের দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক জনাব মো. আলমগীর হোসেন, বিশেষ অতিথি ছিলেন অল ক্লাব কো-অর্ডিনেটর জনাব আনিকুর রহমান। সঞ্চালনায় ছিলেন, লিটারেচার ক্লাবের সম্পাদক জনাব পারভেজ মোশাররফ। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

আবারও চ্যাম্পিয়ন সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ লিটারেচার ক্লাবের গর্বিত সদস্য কেএম খালিদ সাইফুল্লাহ সহ তৃতীয় স্থান ন...
07/02/2026

আবারও চ্যাম্পিয়ন সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ লিটারেচার ক্লাবের গর্বিত সদস্য কেএম খালিদ সাইফুল্লাহ সহ তৃতীয় স্থান নবম শ্রেণির শিক্ষার্থী সাফওয়ান ইসলাম ইয়াফি।

শিক্ষার্থীদের এ অর্জনে প্রিন্সিপাল ড. মাহবুবুর রহমান মোল্লা স্যার ক্লাব সংশ্লিষ্ট কলাকুশলী ও বিজয়ীদের তাৎক্ষণিক শুভেচ্ছা জানিয়েছেন।


27/01/2026

লিটারেচার ক্লাব— যেখানে শব্দ থেকেই শুরু হয় পরিবর্তন।

শব্দের প্রেমে যারা বিশ্বাস করে,
ভাবনার গভীরে ডুব দিতে ভালোবাসে,
আর ভাষার আলোয় নিজেকে গড়ে তুলতে চায়—
তাদের জন্যই লিটারেচার ক্লাব।

এখানে কবিতা কেবল ছন্দ নয়,
গল্প কেবল কাহিনি নয়,
সাহিত্য মানে কেবল বই পড়া নয়—
সাহিত্য মানে মানুষ হওয়া, অনুভব করা, প্রশ্ন করা,
নিজের ভেতরের মানুষটাকে খুঁজে পাওয়া।

লিটারেচার ক্লাব মানেই—
নতুন লেখকের জন্ম,
নতুন কণ্ঠের আত্মপ্রকাশ,
নতুন স্বপ্নের পথচলা।

যে শব্দ একদিন খাতায় লেখা হয়,
সেই শব্দই একদিন বদলে দিতে পারে একটি মন,
একটি সমাজ,
একটি প্রজন্ম।

চলো, বইয়ের পাতায় পাতায়
নিজেকে খুঁজে নিই,
ভাবনায়-ভাষায়-সৃষ্টিতে
নিজেকে গড়ে তুলি।

26/01/2026
২০২৫ এ চ্যাম্পিয়ন হয়ে আবারওলিঙ্গুইস্টিক অলিম্পিয়াড–২০২৬ : ঢাকার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের দাপুটে সাফল্যঢাকা অঞ্...
24/01/2026

২০২৫ এ চ্যাম্পিয়ন হয়ে আবারও

লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড–২০২৬ : ঢাকার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের দাপুটে সাফল্য

ঢাকা অঞ্চলের বিভিন্ন নামকরা স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। প্রতিযোগিতায় মোট ১০ জন বিজয়ীর মধ্যে প্রথম ও দ্বিতীয় স্থানসহ ৬ জন বিজয়ীই এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী—যা নিঃসন্দেহে একটি গর্বজনক অর্জন।

দেশের ভাষাগত বৈচিত্র্য, আদিবাসী জনগোষ্ঠীর ভাষার প্রতি শ্রদ্ধাবোধ এবং বাংলা ভাষার সঙ্গে গভীর মিতালি গড়ে তোলার লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হলো লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড–২০২৬। ঢাকা অঞ্চলের প্রতিযোগিতার ভেন্যু ছিল ঐতিহ্যবাহী আজিমপুর গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজ।

উল্লেখযোগ্য বিষয় হলো, বিজয়ী শিক্ষার্থীরা সবাই সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ লিটারেচার ক্লাব–এর প্রতিনিধিত্ব করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

এই গৌরবোজ্জ্বল সাফল্যে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত প্রিন্সিপাল ড. মাহবুবুর রহমান মোল্লা স্যার বিজয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন।

22/01/2026

শব্দে শব্দে শুদ্ধতা, ভাবনায় সৃজনশীলতা—এটাই আমাদের পরিচয়।

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের লিটারেচার ক্লাব নিয়মিতভাবে কাজ করে—
✔️ শুদ্ধ উচ্চারণ
✔️ কবিতা আবৃত্তি
✔️ উপস্থিত বক্তৃতা
✔️সৃজনশীল লেখনী
✔️ ভাষাগত দক্ষতা উন্নয়ন
✔️ সাহিত্য ও ভাষাভিত্তিক জ্ঞানচর্চা

এই ক্লাব শুধু চর্চার জায়গা নয়—এটি মেধা গড়ার প্ল্যাটফর্ম।তারই প্রমাণ—🏆 জাতীয় পর্যায়ের Linguistic Olympiad-এ প্রথম স্থান অর্জন
আমাদের ক্লাব সদস্যদের গর্বিত সাফল্য!
আপনি কি চান আপনার সন্তান—
🌱 আত্মবিশ্বাসী বক্তা হোক?
🌱 ভাষায় দক্ষ, চিন্তায় গভীর হোক?
🌱 জাতীয় পর্যায়ে নিজেকে প্রমাণ করার সুযোগ পাক?

তাহলে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ
এবং এর লিটারেচার ক্লাব-ই হতে পারে সেরা নির্বাচন।
📝 সদস্য সংগ্রহ ফরম বিতরণ চলছে। আজই যোগাযোগ করুন এবং যুক্ত হোন মেধা, মনন ও সৃজনশীলতার এই যাত্রায়।

যোগাযোগ :

পারভেজ মোশাররফ
সম্পাদক
লিটারেচার ক্লাব
সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ

01818030019 (Contact)
01711428613 (What’s App)
Email: [email protected]

📍 ভাষা হোক শক্তি, সাহিত্য হোক পরিচয়




#শুদ্ধউচ্চারণ
#সৃজনশীলশিক্ষা
#সদস্য সংগ্রহ চলছে

আবারও আসছি ২৪ জানুয়ারি ২০২৬
20/01/2026

আবারও আসছি ২৪ জানুয়ারি ২০২৬

'আন্তর্জাতিক লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড ২০২৫'-এ জাতীয় পর্যায়ে পুরস্কার অর্জন করে তাইওয়ানে গিয়ে লড়াই করার যোগ্যতা অর্জন করেছে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ লিটারেচার ক্লাবের সদস্য কে এম খালিদ সাইফুল্লাহ!

অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত ছোট্ট খালিদ আজ 'আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট' কর্তৃক আয়োজিত 'আন্তর্জাতিক লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড ২০২৫'-এ অংশগ্রহণ করে। এর আগে বিভাগীয় পর্যায়ে লড়াই করে ঢাকা বিভাগে বিজয়ী বারোজনের মধ্যে চারজন সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী জাতীয় পর্যায়ে লড়াই করার যোগ্যতা অর্জন করে। আজ এই চারজনের মধ্যে ক্লাবের অন্যতম নিয়মিত সদস্য কে এম খালিদ সাইফুল্লাহ জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে বিজয়ী হয়। আগামী একুশে ফেব্রুয়ারি ২০২৫ তারিখে মাননীয় প্রধান উপদেষ্টা খালিদকে নিজ হাতে পুরস্কার প্রদান করবেন।

শুধু এখানেই শেষ নয়, খালিদ এখন লড়াই করবে আন্তর্জাতিক পর্যায়ে! খুব শীঘ্রই তাইওয়ানে পাড়ি জমাবে সে এবং আন্তর্জাতিকভাবে বিজয়ী শিক্ষার্থীদের সাথে লড়াই করবে। কে এম খালিদ সাইফুল্লাহকে অভিনন্দন এবং বিভাগীয় পর্যায়ে লড়াই করা চারজনকেই আগামীদিনের জন্য শুভকামনা।

Address

65 No Ward Matuail, Demra
Dhaka
1204

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801729249791

Alerts

Be the first to know and let us send you an email when SHKSC Literature Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to SHKSC Literature Club:

Shortcuts

Share