Ontor Jagoron

Ontor Jagoron

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ontor Jagoron, Education, Dhaka.

Ontor Jagoron এমন একটি চ্যানেল যেখানে আমরা কথা বলি বাস্তব পরিবর্তন, মানসিক শক্তি এবং জীবনের গল্প নিয়ে।
এখানে পাবেন motivational কথা, জীবন বদলের উপায়, mindset গড়ার শিক্ষা এবং সত্যিকারের অনুপ্রেরণা।

29/05/2026

জীবন বদলাতে একদিন লাগে না,
প্রতিদিন ছোট ছোট চেষ্টাগুলোই একদিন বড় সফলতা এনে দেয়।

23/05/2026

দাম বলেছেন, গরু আপনাকে নিতেই হবে! গরু নিয়ে তুমুল হা তা হা তি! শেষমেশ কি হলো! কুরবানী টার্গেটে ষাঁড় গরুর দাম

23/05/2026

রামিসার হত্যার বিচার দ্রুত হোক—
আজকের সভায় প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যে অন্তত একটা আশা দেখা গেল।
একটা নিষ্পাপ জীবনের জন্য ন্যায়বিচারই এখন পুরো দেশের দাবি।

22/05/2026

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য বলছে, গত ১ জানুয়ারি থেকে ২০ মে পর্যন্ত ১১৮ শিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণচেষ্টার শিকার হয়েছে ৪৬ শিশু। ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে ১৪ শিশু এবং ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা করা হয়েছে তিন শিশুকে। ধর্ষণের শিকার দুই শিশু আত্মহত্যা করেছে।
এদিকে চলতি মাসে ২০ দিনে (১ থেকে ২০ মে পর্যন্ত) ধর্ষণের শিকার হয়েছে ২৪ শিশু। ধর্ষণচেষ্টার শিকার হয়েছে ১২ জন এবং ধর্ষণের ঘটনায় পাঁচজনকে হত্যা করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন ঘটনায় জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত ১১৫ শিশু খুন হয়েছে।

21/05/2026

একজন কন্যাসন্তানের অভিভাবক হিসেবে রামিসার ঘটনাটি সত্যিই ভীষণ কষ্টদায়ক ও মর্মান্তিক। 💔

এমন ঘটনা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। আমাদের সন্তানদের জন্য এমন একটি নিরাপদ পৃথিবী দরকার, যেখানে তারা ভয় ছাড়া বড় হতে পারবে।

রামিসার সঙ্গে যা হয়েছে, তার সঠিক ও দ্রুত বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে। একই সঙ্গে এমন অপরাধের বিরুদ্ধে কঠোরতম শাস্তি কার্যকর হওয়া জরুরি, যেন ভবিষ্যতে আর কোনো পরিবারকে এমন দুঃস্বপ্নের মুখোমুখি হতে না হয়।

রামিসার ন্যায়বিচারের দাবিতে আমরা সবাই একসাথে আওয়াজ তুলছি।

21/05/2026

রামিসার বিচারের দাবিতে, থানা ঘেরাও।

21/05/2026

দেশে সকল মাদক মোটামুটি নিয়ন্ত্রণে থাকলেও নিয়ন্ত্রণহীন হচ্ছে ইয়াবা।

এই মাদকটি রাষ্ট্রের অপরাধ সংঘটিত হওয়ার পিছনে সবচেয়ে বেশি ভূমিকা রাখে।

এটি যারা সেবন করে তারা হিতাহিতজ্ঞান হারিয়ে ফেলে তারা তখন এমন এমন বিকৃত অপরাধ করে যা একজন সাধারণ সুস্থ মস্তিষ্কের মানুষের দেখা কিংবা শুনা সম্ভব নয়।

আপনারা সবাই শুনলে অবাক হবেন এই মাদক নির্মূল করার জন্য সুরক্ষা বিভাগের একটি Enforcement ডিপার্টমেন্ট রয়েছে।

তাদের কাছে দড়ি ছাড়া আর কিছু নেই অভিযান পরিচালনা করার জন্য!

এরমধ্যে মাঝে অস্ত্রের ট্রেনিং করানো হলেও অনেক অদৃশ্য রাজনীতির কারণে তারা হাতে অস্ত্র পায়নি।

আওয়ামিলীগ সরকার থাকাকালীন সময়ে তাদের পোশাকের রং এর পরিবর্তন নিয়েও সেইরকম থ্রিলার ঘটনা হয়েছিলো।

বর্তমান এই সময়ে এসেও তারা এখনো অস্ত্র ছাড়া অভিযানে যায়!

তাদের
নেই লজিস্টিক সাপোর্ট!
নেই লোকবল!
নেই কোন অস্ত্র!

অন্য দিকে যারা এইসব এর বিজনেস করে তাদের কাছে রয়েছে পিস্তল, চাপাতি সহ নানারকম অস্ত্র!

একটি গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টকে অকেজো র্দুবল বানাইয়া ফেলে রাখা হয়েছে।

তাহলে মাদক কমবে কিভাবে!??

20/05/2026

রামিসার কথা বলে অঝোরে কাঁদলেন বাবা

20/05/2026

রামিসার বাবার কথাগুলো শুনে নিজেকে ধরে রাখতে পারিনি৷ চোখে পানি চলে আসলো 😰

“কোনোদিন একটা মানুষকে আমি ‘সরি’ ছাড়া তর্ক করি নাই ভাইজান। আমার এই আট বছরের মাসুম একটা বাচ্চা। কী অপরাধ ছিল তার?

এই মেয়েটাকে ছাড়া আমি থাকবো কিভাবে? আমি ঘরে ঢোকার আগেই ও আমার জন্য ফ্রিজে শরবত বানিয়ে রাখতো। আমার বড় মেয়ে না, আমার ছোট আট বছরের মেয়েটা৷

কাবা শরীফের ছবিটা এনে রাখছিল, বলছিল ‘বাবা, তুমি আমাকে নিয়ে যাবা?’ আমি বলেছিলাম, ‘মা, তুমি আল্লাহর কাছে চাও, আমার তো নেওয়ার ক্ষমতা নাই।’ আজ আমার মেয়েটাই আল্লাহর কাছে চলে গেল৷

আমি কী অন্যায় করেছিলাম? কী আমার দোষ? যদি আমার কোনো দোষ থাকে, প্রকাশ্যে আমাকে শাস্তি দেন!

আমি এই বাচ্চাটাকে ছাড়া কী নিয়ে থাকবো? দিনে ৫০ বার ফোন দিত ‘বাবা তুমি কখন আসবা?’ আটটা বছর আমি বুকের মধ্যে ওকে ঘুম পাড়াইছি। আজ আমি কার সাথে ঘুমাবো? কী দিয়ে নিজেকে সান্ত্বনা দেব?”

একজন বাবা তার সন্তানকে কত আদর, কত স্বপ্ন আর কত মায়া দিয়ে বড় করে। মেয়ের সাথে বাবার এই ছোট ছোট কথাগুলোই হয়তো ছিল তার পুরো পৃথিবী। এখন এই মানুষটা কীভাবে নিজেকে সামলাবে সেটা ভাবলেও বুকটা ভার হয়ে আসে।

এই সমাজ এই রাষ্ট্র কি জবাব দেবে রামিসার বাবাকে! :)

20/05/2026

“রাগ করলা” ট্রেন্ডে মেতে আছি আমরা — আর ঠিক এই মুহূর্তে ৭ বছরের রামিশা আর নেই।

মাত্র ৭ বছর বয়স। স্কুলে যাওয়ার কথা ছিল সকাল ১১টায়। বড়বোন গিয়েছিল সবজি কিনতে। মা ছিলেন ঘরেই। বাবা গেছেন কাজে।
বোনকে খুঁজতে বেরিয়েছিল ছোট্ট রামিশা। পাশের ফ্ল্যাটের একজন মানুষরূপী পশু তাকে টেনে নিয়ে যায়। তখন তার স্ত্রীও ফ্ল্যাটেই ছিল।
মায়ের বুকের মধ্যে কী যেন বলছিল; মেয়েটা পাশের ফ্ল্যাটেই আছে। দরজায় বারবার নক করেন। কেউ খোলে না। দারোয়ান আসে, প্রতিবেশী আসে। শেষে ৯৯৯-এ কল দিলে পুলিশ আসে, দরজা ভাঙে।
ভেতরে কেউ হাঁটাহাঁটি করছিল। অপরাধী ততক্ষণে গ্রিল কেটে পালিয়ে গেছে। ঘরে পাওয়া যায় শুধু তার স্ত্রীকে... আর নিথর রামিশাকে।

৭ ঘণ্টা পর অপরাধী ধরা পড়েছে নারায়ণগঞ্জ ফতুল্লায়।
এখন প্রশ্ন হলো -
রামিশার বিচার কি হবে?
নাকি কোনো আইনজীবী কৌশলে কোর্টে দাঁড়াবে?
নাকি জামিনে বেরিয়ে যাবে?
নাকি হাজারটা ভাইরাল ট্রেন্ডের ভিড়ে হারিয়ে যাবে রামিশার নাম?
রামিশার জন্য একটাই দাবি — দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার।
শেয়ার করুন। চুপ থাকবেন না। এই নীরবতাই অপরাধীদের সাহস দেয়।

| #রামিশা | #শিশু_নিরাপত্তা | #বিচার_চাই

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Dhaka
1211