08/07/2024
হযরত আবু দারদা (রাঃ) বর্ণনা করেন, রাসূল (সাঃ) এরশাদ করিয়াছেন যে ব্যাক্তি সকাল সন্ধ্যা (৭) সাত বার কোরিয়া حَسْبِيَ اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَعَلَيْهِ تَوَكَّلْتُوَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ পাঠ করিবে তাহার দুনিয়া ও আখেরাতের সমস্ত চিন্তা ভাবনা ও পেরেশানীর জন্য আল্লাহপাকই সমাধানকারী হইয়া যাইবে।
এর গূঢ় রহস্য :
আল্লাহ্পাক এই ছোট্ট আয়াত পাঠকারীর দুনিয়া ও আখেরাতের সকল চিন্তাভাবনার যিম্মাদার হওয়ার এক রহস্য রহিয়াছে। রহস্য এইযে বান্দা ইহাতে আল্লাহ তালাকে মহান আরশের মালিক বলিয়া স্বতুস্ফূর্ত ঘোষণা প্রদান করে। আর আরশে আযীম হইলো জগতকুলের মারকায বা মূল কেন্দ্র , যেই কেন্দ্র হইতে দুনিয়া ও আখেরাতের সকল বিষয়ের ফয়সালা হইয়া থাকে। আর বান্দা যখন আল্লাহ তালাকে মহান আরশের মালিক বলিয়া স্বতুস্ফূর্ত ঘোষণা কোরিয়া তাহার সঙ্গে সম্পর্ক কোরিয়া লয় তখন সে মহান আরশের মালিক আল্লাহতালার আশ্রয় প্রাপ্ত হইয়া যায়। এমত অবস্থায় সমস্ত চিন্তা ভাবনা ও পেরেশানীর জন্য আল্লাহপাকই তাহার সমাধানকারী হইয়া যায়।
ইবনে নাজ্জার তাহার স্বরচিত ইতিহাস গ্রন্থে হজরত হোসাইন (রাঃ) বরাতে লিখিয়াছেন, যে ব্যাক্তি সকাল বেলা হাসবিয়াল্লাহ (পূর্ণ ) সাতবার পাঠ করিবে, সে ঐদিন এবং ঐ রাতে কোনোও প্রকার বাঁচাইনি ও মুসিবতে পতিত হইবেনা এবং পানিতেও ডুবিবেনা।
la ilaha illa hu