উপকার করতে পারছি না,
ক্ষতি করছি?
The Skill Builder
In a rapidly evolving job market, having the right set of skills not only opens doors but also propels you towards your dream job. Say no more! Fret not!
মার্কেটপ্লেসে ইতোমধ্যে সফল, অভিজ্ঞ, সলিড রিভিউ প্রাপ্ত প্রফেশনাল ফ্রিল্যান্সাররা আছেন এখানে, মেন্টর ও কাউন্সেলর হিসেবে!
দক্ষ হয়ে চাকরি বা অনলাইন ফ্রিল্যান্সিং থেকে আয় করতে কমেন্ট বা ইনবক্স করুন
সঠিক নিয়মে চেষ্টা করলে রিজিক আসবেই ইংশাআল্লাহ স্বাগত জানাচ্ছি আয় করার জন্য প্রোফেশনাল স্কিল শেখার জগতে।
Welcome to the Skill Builder, your gateway to unlocking a world of opportunities! 🌟
// কিভাবে আমরা দ
সফলতা সহজ না,
সবাই পারে না,
সবাই পারবে না
09/05/2026
আমাদের একজন জুনিয়র ক্লায়েন্ট আপু ছিল, নিজের হাতে কেক বানাতো।
অনেক সুন্দর, কেক বানাতো, কিন্তু ভিডিও বানাতে পারতো না।
ফলে মানুষও আসলে বুঝতো না তার কাজগুলো কতটা সুন্দর।
সে একদিন তার জমানো টাকা ভেঙে ২ হাজার টাকা দিয়ে একটা মাইক্রো ভিডিও এডিটিং কোর্স করলো।
আশেপাশের সবাই বলেছিল,
“আরে বোকা, এই টাকাটা বিপদ আপদের জন্য রাখতে।"
মা বোন বললো,
"আরো কেকের উপকরণ, ছাচ, ডিজাইনের জিনিসপত্র কিনতে পারতে।”
কিন্তু মেয়েটা কোর্সটাই করলো।
দুই মাস পরে তার বানানো কেকের রিলগুলো ভাইরাল হলো। অর্ডার এত বেড়ে গেল যে একা সামলাতে পারতো না।
এক মাস পর তার সেভিংসই জমলো ৬০ হাজার টাকা।
এখন বলুনতো—
ওই ২ হাজার টাকাটা কি খরচ ছিল?
না।
ওটা ছিল নিজের উপর ইনভেস্টমেন্ট।
সবচাইতে বেস্ট সেভিংস!
আমরা অনেক সময় ভুল জায়গায় সেভিংস করি।
নিজের স্কিল শেখার সময় কাঁদি।
ভালো একটা টুল কিনতে ভয় পাই।
কিন্তু অপ্রয়োজনীয় জিনিসে জরুরী টাকা শুধু শুধু খরচ করে ফেলি।
একটা কথা মনে রাখবো আমরা—
যে জিনিস আমার আয় বাড়িয়ে দিবে,
সেটা আসলে খরচ না। ঐটা বীজ, ভবিষ্যতের বীজ!
// একজন কাঠমিস্ত্রি যদি ভালো ধারালো করাত না কিনে, তাহলে সে সারাজীবন ধীরে কাজ করবে।
// একজন গ্রাফিক ডিজাইনার যদি ভালো সফটওয়্যার শেখে, তাহলে তার কাজের দাম বাড়বে।
// একজন উদ্যোক্তা যদি কাস্টমার হ্যান্ডেলিং শেখে, তাহলে তার রিপিট কাস্টমার বাড়বে।
এগুলো সবই Best Savings এর ভিতর পড়ে।
কারণ, এতে আমি আমার নিজের Best Future এর জন্যই টাকা রাখছি।
ব্যাংকে রাখা টাকার দাম পড়ে যায়,
আলমারীতে রাখা টাকা চুরি যায়,
মানিব্যাগে রাখা টাকা হারিয়ে যায়,
কিন্তু নিজের ব্রেনের উপর রাখা ইনভেস্টমেন্ট কখনো হারায় না।
সফল মানুষরা একটা জিনিস খুব সুন্দরভাবে বুঝাতেন,
"ছোট ছোট সাধারণ কথার ভেতরে জীবনের বড় সত্য লুকিয়ে থাকে।"
ঠিক তেমনি,
ছোট ছোট কৌশলি সেভিংসও একদিন জীবন বড় রকমে বদলে দেয়
(কার্টেসি: বিজনেশিয়ান)
আলহামদুলিল্লাহ, গরীব শান্ত কর্মজীবিদের ছেলেদের জন্য শ্যাম বর্ণের ভদ্র মেয়েরাই সর্বোচ্চ আকাংখিত সুন্দরী!
03/05/2026
স্কিল জরুরি? না পড়াশোনা?
আগে কোনটা?
দেখুন,
স্কিল পড়াশোনার চাইতে দ্রুত জব এনে দিবে।
কিন্তু মূর্খের দক্ষতা তাকে বেশি দূর নিতে পারবে না।
তাই অন্তত মাধ্যমিক লেভেল পর্যন্ত পড়াশোনাটা খুব জরুরি, স্কিল থার্ড সাবজেক্ট।
কিন্তু গরীব বাংলাদেশে,
মাধ্যমিকের পর স্কিলটাই হওয়া উচিত মেইন সাবজেক্ট, আর পড়াশোনা ফোর সাবজেক্ট!
হ্যাঁ, স্কিল বেজড পড়াশোনা হলে সেটাতো টপ লেভেলের জিনিস।
যেমন:
মেডিক্যাল ডক্টর শুধু পড়াশোনা না,
এটা স্কিল। টপ স্কিল।
ইঞ্জিনিয়ারিংও, শুধু পড়াশোনা না।
এটাও স্কিল।
তেমনি ফাইন্যান্স স্কিল,
এমবিএ স্কিল,
শুধু পড়াশোনা বলতে সাধারনত বোঝায়, সাহিত্য, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, দর্শন, ...
এমন সব পড়াশোনা যা খুব স্পেশাল কেস ছাড়া দক্ষতায় পরিনত হয় না।
সাহিত্য পড়ে কেউ লেখক কবি হয় না। বাংলা সাহিত্যের ইতিহাসের সবচেয়ে সফল লেখক ক্যামিস্ট্রিতে পিএইচডি করা।
দক্ষতা ছাড়া পড়াশোনা বেশিরভাগই মূল্যহীন।
লাখ লাখ যুবক বেকার বসে থাকে, চাকরি দেয়া যায় না।
অথচ এরা যে কোন হাতের কাজ জানলে,
রান্না জানলে,
চাষ করতে জানলে,
এমনকি স্রেফ গুছিয়ে কথা বলতে জানলেও অন্তত বেসিক ইনকাম করে সংসারটা চালাতে পারতো।
স্কিল বলতে কেউ শুধু গ্রাফিক ডিজাইন বোঝায় না।
বা ডিজিটাল মার্কেটিং,
বা ওয়েবসাইট বানানো না।
স্কিল বা দক্ষতা বলতে সাধারণত কাজে লাগবে, এমন যে কোন বিষয়ে পারদর্শিতা বোঝায়।
আসুন দক্ষ হই, পরিবারের কাজে আসি
মোটামুটি ক্রিয়েটিভ ডেভেলপার + AI
= ৩০ জন জুনিয়র ডেভেলপার
= লাখ লাখ ডলারের টোকেন
30/04/2026
ফ্রিল্যান্সিং চাকরির তুলনায় ৩ গুন কঠিন,
কিন্তু ১০ গুন বেশি দ্রুত কাজ পাওয়া যায়!
কারণ, সহজে কেউ সারা বছরের জন্য অচেনা কারও দ্বায়িত্ব হুট করে ঘাড়ে নিতে চায় না।
অথচ ছোট ১-২টা প্রজেক্ট করতে দিতে তেমন কারও গায়ে লাগে না।
তাই, কাজ না জানলে চাকরি আগে।
আর দ্রুত ও পরিমানে আয় করতে হলে ফ্রিল্যান্সিং জরুরি!
সময় মতো আয় না করলে বাবা-মা-বন্ধুরা সবাই অবমূল্যায়ন করে? তারা ভালো চায় বলেই করে। তাড়াতাড়ি কাজ শিখে আয় করুন...
28/04/2026
ডিজাইন ক্যারিয়ার ২০২৬ — মোট ৩ লক্ষ টাকা খরচ করে বাংলাদেশে কী হতে পারে?
অনেকে ভাবে, “স্বস্তা ভাবে না করে কিছুটা ভালো ভদ্র ভাবে গ্রাফিক ডিজাইন শেখা আর ক্যারিয়ারে ইনভেস্ট করি, লাভ হবে?”
সঠিক প্ল্যান থাকলে উত্তর হলো —
হ্যাঁ, এটা লাইফ বদলে দিতে পারে।
কারণ ২০২৬ সালে গ্রাফিক ডিজাইন শুধু “লোগো বানানো” না। এটা এখন ডিজিটাল বিজনেসের মেরুদণ্ড!
★ ৩ লক্ষ টাকা কোথায় খরচ হতে পারে?
১️// ভালো কম্পিউটার / ল্যাপটপ –
৮০,০০০ থেকে ১,২০,০০০ টাকা
– ডিজাইন করতে মোটামুটি স্মুথ একটা পিসি দরকার।
– লেটেস্ট Photoshop, Illustrator, Premiere Pro, Figma চালাতে পারবে এমন ডিভাইস।
২️// কোর্স / মেন্টরশিপ –
৩০,০০০ থেকে ৮০,০০০ টাকা
– ভালো গাইড ছাড়া অনেকেই ১-২ বছর দ্বারেদ্বারে, চ্যানেলে চ্যানেলে ঠোকর খায়, ঘুরে বেড়ায়।
– ভালো মেন্টর সময় বাঁচায়, ভুল কমায়, মোটিভেশান ঠিক রাখে।
৩️// ইন্টারনেট + সফটওয়্যার + টুলস – ২০,০০০ থেকে ৫০,০০০ টাকা
– Adobe, Canva Pro, Font, Assets, AI Tools — এগুলো এখন ইনভেস্টমেন্ট।
– চোরাই সফটওয়্যার দিয়ে শুদ্ধ হালাল ক্যারিয়ার করা সহজ না।
– চোরাই সফটওয়্যারে সিকিউরিটি কনসার্ন অনেক।
৪️// মার্কেটিং / ব্র্যান্ডিং – ৩০,০০০ থেকে ৭০,০০০ টাকা
– নিজেকে সঠিক ভাবে মার্কেট করতে না পারলে স্কিল থেকেও আয় কম হবে। ক্লায়েন্ট আমাকে খুজে না পেলে লাখ টাকার স্কিল পানিতে।
– টুকটাক নেটওয়ার্কিং করতে খরচ লাগে।
৫️// সময় খরচ – সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট
– ৬ মাস থেকে ১৮ মাস সিরিয়াস ফোকাসে কাজ। অন্য কোন স্কিল শেখা বা ব্যবসায় জড়ানো যাবে না।
– মাল্টিটাস্কিং, মাল্টি স্কিল, মাল্টিট্যালেন্ট সর্বনাশের কারন।
★ তাহলে ৩ লক্ষ টাকা খরচ করে আয় কিভাবে হতে পারে?
// প্ল্যান ১: এজেন্সি জব
বাংলাদেশে এখন প্রতিটি ভালো কোম্পানিতে ব্রান্ড ও কন্টেন্ট ডিজাইনার লাগছে। ডিজিটাল মার্কেটিং এজেন্সি ছাড়াও লাখ লাখ উপযুক্ত প্রশিক্ষিত ডিজাইনার দরকার হচ্ছে।
আলতু - শর্টকাট- ফালতু ডিজাইনার না। ভালো প্রাকটিস ও অভিজ্ঞতা সম্পন্ন ডিজাইনার।
★ Salary: ২৫,০০০ – ৮০,০০০+
Senior হলে আরো বেশি।
// প্ল্যান ২: ফ্রিল্যান্সার বা রিমোট জব
৬-১২ মাস পর ইংলিশে সড়গড় হয়ে Fiverr / Upwork / Facebook Client প্রজেক্টে দেশের বাইরে কাজ পাওয়া যায়!
★ মাসে আয় হতে পারে: ২০,০০০ – ১,৫০,০০০+
// প্ল্যান ৩: নিজের ডিজাইন এজেন্সি
Local business, restaurant, real estate, eCommerce page handle করা।
★ মাসে ১ লাখ+ আয় সম্ভব।
(তবে এটা মোটামুটি কঠিন ও রিস্কি। আপাতত এই ঝুকি না নেওয়া ভালো। অন্তত ১-২ বছর জব বা ফ্রিল্যান্সিং না করে এজেন্সি খুলে বসা বোকামি হবে।)
// প্ল্যান ৪: বিদেশি Remote Job
★ সবচেয়ে বেস্ট অপশন, বাংলাদেশের হিসেবে। মান্থলি স্যালারি বেসিসে ফরেন জব পাবার সুযোগ আছে। তবে অবশ্যই LinkedIn / Behance portfolio strong হতে হবে। টুকটাক ভ্যারাইটি টাইপের ডিজাইন কাজ জানতে হবে।
★Salary: $700 - $2000+ / month
// কিন্তু একটা সত্য কথা
শুধু ৩ লক্ষ টাকা খরচ করলেই হবে না।
অনেকেই ৩ লক্ষ টাকার PC কিনে Netflix দেখে, গেমস খেলে।
আবার কেউ ৩০ হাজার টাকার PC দিয়ে মাসে লাখ টাকা আয় করে বাড়ি গাড়ি জমি কিনে ফেলছে।
মানুষ সিরিয়াস না থাকলে টাকায় টাকা আসে না।
২০২৬ এ ডিজাইনের ভিতর কোন কোন স্কিল শিখলে বেশি লাভ?
# Branding Design
# Social Media Design
# UI/UX Design
# Motion Graphics
# Video Editing
# AI Assisted Design
# Ad Creative Design
বাস্তব কথা
বাংলাদেশে ৩ লক্ষ টাকা দিয়ে কেউ বাইক কিনে অ্যাক্সিডেন্ট করে মরে যায়।
কেউ এক বেলার বিয়েতে এই টাকা খরচ করে লোক খাইয়ে দুই মাস পরই ডিভোর্স দিয়ে দিচ্ছে।
কেউ ফোন বদলায়।
কেউ স্কিল শিখে পরিবার বদলায়।
কেউ পুরনো পাবজি আইডি কিনে নিয়ে আসে।
আমরা কে কোনটা করবো, সেটা বড় প্রশ্ন।
ডিজাইন মানে শুধু ফ্রিল্যান্সিং না —
এটা স্টেবল জব, স্বাধীনতা, সম্মান, অনলাইন আয়, বিদেশি সুযোগ, নিজের ব্র্যান্ড।
৩ লক্ষ টাকা যদি সঠিক জায়গায় লাগে,
এটা জাস্ট খরচ বা এক্সপেরিমেন্ট না — নিজের ভবিষ্যৎ কেনা।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
10 Tejgaon
Dhaka
1212