24/06/2025
বাংলার মুসলমানদের রাজনৈতিক জাগরণ ও শিক্ষা বিস্তারের পথিকৃৎ নবাব স্যার সলিমুল্লাহর ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সলিমুল্লাহ মুসলিম হলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালিতে...
Thought | Education | Culture | Research
24/06/2025
বাংলার মুসলমানদের রাজনৈতিক জাগরণ ও শিক্ষা বিস্তারের পথিকৃৎ নবাব স্যার সলিমুল্লাহর ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সলিমুল্লাহ মুসলিম হলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালিতে...
পাকুন্দিয়ার বেড়িবাঁধ নিয়ে আমার ভিডিয়ো প্রতিবেদন
ফল হিসেবে কোনটি সেরা?
ফল বিতর্ক | সেরা ফল আনারস
28/05/2025
অ্যারাবিক ব্যাকব্যাঞ্চার্স ইউনিয়ন কর্তৃক আয়োজিত ফল উৎসবের রম্য বিতর্ক সেগমেন্টে সেরা ফল 🍍 আনারসের হয়ে অংশগ্রহণ করে 'সেরা বিতার্কিক' নির্বাচিত হয়েছি।
মোশন: ফল হিসেবে আমি সেরা।
24/05/2025
মাহে রমজান'২৫ উপলক্ষ্যে হাজী মুহম্মদ মুহসীন হলের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত অনলাইন কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জন করেছি। আলহামদুলিল্লাহ।
আজ মুহসীন হলের সম্মানিত প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম স্যার, হল মসজিদের ইমাম মাও. সাখাওয়াত হোসেন ও বিচারক আহমদ উল্লাহ নোমান ভাইয়ের উপস্থিতিতে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
04/05/2025
'প্রেম এখানে ফুল নয়, বরং কাঁটা'
জহির রায়হানের 'আরেক ফাল্গুন' পড়তে গিয়ে মনে হয়, আমরা কেবল একটি ইতিহাস পড়ছি না, বরং একটি অন্তঃসলিলা আন্দোলনের শরিক হয়ে যাচ্ছি—যা কাঁদে, জাগে, আবার নিঃশব্দে সবকিছু বদলে দেয়। এটি ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত হলেও, উপন্যাসটি মূলত মানুষের ভেতরের সংগ্রামের দলিল।
২০২৪ এর জুলাই-আগস্ট ছাত্র-নাগরিক অভ্যুত্থানে বহুল আলোচিত 'আসছে ফাগুন, আমরা হবো দ্বিগুণ' প্রতিপাদ্যটি কিন্তু জহির রায়হানের লেখা এই বই থেকেই অনুপ্রাণিত।
সবচেয়ে আকর্ষণীয় দিকটি হলো, লেখক এখানে সরাসরি বীরত্ব দেখাননি, বরং বীরত্বের দ্বিধা দেখিয়েছেন। নায়ক কখনো গর্জে ওঠে না, শুধু চুপ করে নিজের দায়িত্ব বুঝে নেয়।
প্রেম এখানে ফুল নয়, বরং কাঁটা—যা সময়মতো চেতনা জাগায়। রাষ্ট্রের দমন-পীড়ন নেই খুব জোরালোভাবে, কিন্তু প্রতিটি সংলাপে টের পাওয়া যায় এক অনাহুত শ্বাসরোধ।
চরিত্র বিশ্লেষণ :
১. প্রধান চরিত্র (তরুণ বিপ্লবী)
এই চরিত্র ভাষা আন্দোলনের প্রতীক। সে দ্বিধাগ্রস্ত, কিন্তু ভিতরে জেগে ওঠা এক ধরনের চেতনা তাকে ধীরে ধীরে সাহসী করে তোলে। সমাজের অন্যায়, রাষ্ট্রের দমন এবং নিজের অসহায়তার মধ্যে সে তার অবস্থান খুঁজে পায়।
প্রতীক: প্রতিবাদী যুবসমাজের কণ্ঠ।
২. নারী চরিত্র (প্রেমিকা)
তাকে শুরুতে একটি নরম, আবেগময় চরিত্র হিসেবে দেখা গেলেও, তিনি সাহসিকতার প্রতিচ্ছবি হয়ে ওঠেন। তার প্রেমের মধ্যে কর্তব্য ও ত্যাগ মিশে থাকে।
প্রতীক: সংগ্রামী নারীর চেতনা।
৩. সহচর/বন্ধু চরিত্ররা
তারা আন্দোলনের নানা রূপ ও বাস্তবতা তুলে ধরে—কেউ আদর্শবাদী, কেউ সংশয়গ্রস্ত, কেউ ভীতু। এরা মূল চরিত্রের বিপরীতে দাঁড়িয়ে পাঠককে প্রশ্ন করতে বাধ্য করে।
প্রতীক: সমাজের বহুমাত্রিক প্রতিক্রিয়া।
কিছু চরিত্রের নাম যেমন, মুনিম, ডলি, আসাদ, সবুর, রওশন, রাহাত, মতি, ফজলু, মিন্টু, রানু, বেনু, নীলা, বজলে, মাহমুদ, সালমা, রমিজ সাহেব, কবি রসুল প্রমুখ।
ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ইডেন কলেজ, কামরুন্নেসা কলেজ এলাকা এবং আন্ডারগোরা ময়দান (ভিক্টোরিয়া পার্ক) সহ একাধিক বাস্তব স্থান উপন্যাসের প্রেক্ষাপট হয়ে ওঠে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো—উপন্যাসটি উত্তর দেয় না, বরং পাঠককে প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়: ভাষার জন্য সংগ্রাম কি কেবল ভাষার জন্য, না কি মানুষের বেঁচে থাকা ও ভালোবাসার অধিকারের জন্য?
|বইয়ের নাম : আরেক ফাল্গুন
|লেখক : জহির রায়হান
|প্রকাশক : মিলন নাথ
|ধরন : উপন্যাস
|প্রথম প্রকাশ : ১৯৬৯
|শেষ পাঠ: ৪ মে, ২০২৫ | মুহসীন হল
15/04/2025
United Nations Industrial Development Organization, নরওয়েজিয়ান সরকারের আর্থিক সহায়তায়, পরিবেশ অধিদপ্তর (DoE) এবং স্বাস্থ্য অধিদপ্তরের (DGHS) সহযোগিতায় বাংলাদেশে বাস্তবায়ন করছে “Integrated Approach Towards Sustainable Plastics Use and Marine Litter Prevention” প্রকল্প।
এই প্রকল্পের অংশ হিসেবে ঢাবি, ঢামেক ও বুয়েট-এর তিন শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আজ ১৫ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত হলো “Training Workshop for Sustainable Plastic Use in the Universities”
হাজী মুহম্মদ মুহসীন হলের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণের কিছু স্থিরচিত্র।
22/02/2025
Alhamdulillah, I had the opportunity to attend two enriching seminars today. The first one was 'Campus to Career: University of Dhaka Chapter' organized by Excellence Bangladesh, where significant discussions were held on career development and research methodology.
The second event was an International Symposium on Productive Ramadan, organized by Dhaka University Dawah Association, featuring a speech by Dr. Yasir Qadhi, one of the most prominent and influential Islamic scholars in the United States.
A heartfelt thanks to the organizers of both events. Jazakumullahu Khairan!
05/01/2025
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল ডিবেটিং ক্লাবের রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত গেস্টরুম, গণরুম, ট্যাগিং নির্যাতন আর জুলাই বিপ্লবকে উপজীব্য করে দুঃসহ স্মৃতির নান্দনিক অভিজ্ঞতা কথন 'আঁধারে ঘেরা দিনগুলো' শীর্ষক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছি। আলহামদুলিল্লাহ।
৪ জানুয়ারি, নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ❝৪র্থ হাজী মুহম্মদ মুহসীন স্মারক আন্তঃ ক্লাব জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৪❞ এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মুহাম্মদ ফাওজুল কবির খান উক্ত পুরস্কার তুলে দেন।
মুহসীন হল ডিবেটিং ক্লাব ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
03/01/2025
রূপায়ণ সিটি নিবেদিত ❝৪র্থ হাজী মুহম্মদ মুহসীন স্মারক আন্তঃ ক্লাব জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৪❞ এ দায়িত্ব পালন।
ঢাবির মুহসীন হল ডিবেটিং ক্লাব কর্তৃক আয়োজিত "আঁধারে ঘেরা দিনগুলো" শীর্ষক কথন প্রতিযোগিতা (পর্ব ২)