23/12/2025
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আসনসংখ্যা।
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from GST Admission guidelines and help Center, Education, Madaripur, Dhaka, Rajshahi, Dhaka.
23/12/2025
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আসনসংখ্যা।
সংবাদ বিজ্ঞপ্তি-৪
রাবিতে ভর্তির আবেদন শুরু ২০ নভেম্বর থেকে
রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৬ অক্টোবর ২০২৫:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন ২০ নভেম্বর থেকে শুরু হয়ে ৬ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত চলবে। ১৬ জানুয়ারি C (বিজ্ঞান) ইউনিটের, ১৭ জানুয়ারি A (মানবিক) ইউনিটের ও ২৪ জানুয়ারি B (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা দুই শিফটে সকাল ১১টা থেকে ১২টা ও বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল অঞ্চলে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে।
A (মানবিক) ইউনিটে আছে কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। B (বাণিজ্য) ইউনিটে আছে বিজনেস স্টাডিজ অনুষদ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট এবং C (বিজ্ঞান) ইউনিটে আছে বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূ-বিজ্ঞান, ফিশারীজ এবং ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ।
২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা যোগ্যতা অনুযায়ী তিন ইউনিটেই আবেদন করতে পারবে। ভর্তিচ্ছু শিক্ষার্থী যে ইউনিটেই আবেদন করুক না কেনো সে যে শাখা থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সেই শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এইচএসসি বা সমমান, ডিপ্লোমা-ইন-কমার্স, বিএফএ (প্রাক), বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের আওতায় এইচএসসি ভোকেশনাল এবং A লেভেল সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে।
ভর্তির জন্য মানবিক ও বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় পৃথকভাবে চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০ এবং বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮.০০ থাকতে হবে। ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাস শিক্ষার্থীদের প্রাপ্ত জিপিএ ৫.০০ স্কেলে নির্ধারিত হবে। জিসিই O লেভেল পরীক্ষায় ৫টি বিষয়ে এবং A লেভেল পরীক্ষায় অন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় লেভেলে মোট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে Bও ৩টি বিষয়ে কমপক্ষে C গ্রেড পেতে হবে। ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীকে চূড়ান্ত আবেদনকালে অবশ্যই ইংরেজি প্রশ্নপত্রের জন্য অতিরিক্ত ফরম পূরণ করতে হবে। এছাড়া ইউনিট/বিভাগ/ইনস্টিটিউট কর্তৃক আরোপিত শর্তও প্রযোজ্য হবে।
প্রিয় ক্যাম্পাস রাজশাহী বিশ্ববিদ্যালয়।
15/08/2025
নটর ডেম কলেজ ভর্তি পরীক্ষা ২০২৫ এর চূড়ান্ত ফলাফল। চান্সপ্রাপ্ত সবাইকে অভিনন্দন ❤
যারা চান্স পেয়েছে তোমাদের অনুভূতিগুলো আমাদের জানাতে পারো ।🤍
⬛⬛মানবিক ও বিভাগ পরিবর্তন ইউনিট⬛⬛
✅কেন বিভাগ পরিবর্তন করবো?
✅কোন বিশ্ববিদ্যালয়ে মানবিকের কোন ইউনিট?
✅কি কি বিষয়ে পড়ে পরীক্ষা দিতে হয়?
✅কি কি বিষয়ে পড়ার সুযোগ আছে?
💥এইচএসসি তে বিজ্ঞান বিভাগে ছিলে কিন্তু দূর্ভাগ্যবশত পরীক্ষা খারাপ বা বিজ্ঞানে আর পড়ার ইচ্ছে নেই অথবা আইন,ইংরেজি বা সহজ বিষয়ে অনার্স করার ইচ্ছে,এমন ও হতে পারে যে বিভাগ পরিবর্তন করে চান্স পাওয়া সহজ তাই বিভাগ পরিবর্তন করে।
💥ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবিক এবং বিভাগ পরিবর্তনের জন্য বি ইউনিট
💥রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মানবিক ও বিভাগ পরিবর্তনের জন্য এ,বি,সি তিনটা ইউনিটেই পরীক্ষা দিতে পারে সবাই তবে স্পেশালি এ ইউনিট হচ্ছে মানবিক ও বিভাগ পরিবর্তনের জন্য।
💥গুচ্ছে বি ইউনিট মানবিকের জন্য। গুচ্ছে সরাসরি বিভাগ পরিবর্তন ইউনিট নেই।
💥চবি তে বি,ডি
💥জাবিতে একাধিক ইউনিটে পরীক্ষা দিতে পারবে।(বি ও সি ইউনিটে)
✅সব বিশ্ববিদ্যালয়ে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান পড়ে পরীক্ষা দিতে হয়।
✅তবে জাবিতে এগুলোর পাশাপাশি গণিত, মানসিক দক্ষতা ও আইসিটি টুকটাক লাগে।
🟩যে বিষয় গুলো পড়ার সুযোগ আছে
✍️আইন
✍️আন্তর্জাতিক সম্পর্ক
✍️ভাষা[বাংলা, ইংরেজি,আরবি,ফারসি,জাপানিজ ---]
✍️সাংবাদিকতা
✍️ইতিহাস,ইসলামের ইতিহাস,ইসলামিক স্টাডিজ
✍️সমাজবিজ্ঞান,রাষ্ট্রবিজ্ঞান,পাবলিক এড এছাড়াও আরো অনেক বিষয় আছে।
⬛এছাড়া কমার্সের কিছু বিষয় ➖একাউন্টটিং,মার্কেটিং,আইবিএ তে কিছু সিট আছে।
⬛বিজ্ঞানের মনোবিজ্ঞান,ভূগোল ও পরিবেশ বিষয়ে পড়ার সুযোগ আছে।
💥মানবিক ও বিভাগ পরিবর্তনের জন্য প্রশ্নব্যাংক ও বইগুলো পড়তে হবে এর কোনো বিকল্প নেই।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইবলিশ মাঠ। খেলাধুলা ও আনন্দ উপভোগ।
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি: এখনই সময় সঠিক ভাবে শুরু করার!
# #স্বপ্ন বড় দেখো প্রস্তুতি নাও সঠিকভাবে ;
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইলে শুধু ইচ্ছা নয়, চাই পরিকল্পিত ও ধারাবাহিক প্রস্তুতি। আজ থেকেই নিজেকে তৈরি করো।
📌 কীভাবে প্রস্তুতি নেবে?
১️.বেসিক ক্লিয়ার করো: HSC এর বইগুলো ভালোভাবে শেষ করো।
২️.বিগত বছরের প্রশ্ন চর্চা: প্রশ্নের ধরন বুঝে প্র্যাকটিস বাড়াও।
৩️.দৈনিক রুটিন তৈরি করো: সময় ভাগ করে প্রতিদিন অল্প করে পড়ো।
৪️.মডেল টেস্ট দাও: নিজের অবস্থান বোঝার জন্য নিয়মিত পরীক্ষা দাও।
৫️.নিজেকে বিশ্বাস করো: আত্মবিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তিও সম্ভব।
“টাকা দিয়ে সব কেনা যায় না! টাকা দিয়ে চরিত্র কেনা যায় না, টাকা দিয়ে বিশ্বাস কেনা যায় না, টাকা দিয়ে নৈতিকতা কেনা যায় না, টাকা দিয়ে ম্যানার্স কেনা যায় না, টাকা দিয়ে ক্লাস হওয়া যায় না, টাকা দিয়ে ইন্টিগ্রিটি ডেভেলপ করা যায় না, টাকা দিয়ে প্রেম-ভালবাসাও কেনা যায় না। সুতরাং টাকার পেছনে তো আমরা ছুটি, কিন্তু সময়ের পেছনে ছোট, জীবনের পেছনে ছোট”,
-আনিসুল হক
📚 পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া এখন হাতের মুঠোয়!
চাইলেই সম্ভব — যদি থাকে
✅ সঠিক গাইডলাইন,
✅ দিকনির্দেশনা,
✅ আর কঠিন পরিশ্রম।
আজকের দিনে চ্যালেঞ্জ অনেক, প্রতিযোগী অনেক, কিন্তু স্মার্ট প্রস্তুতি নিলে কেউই তোমাকে ঠেকাতে পারবে না!
বইয়ের পাতা উল্টাও, বিগত বছরের প্রশ্ন গুলো ঝালাও, নিজের দুর্বলতাকে চ্যালেঞ্জ করো — দেখবে, স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের গেট তোমার জন্যই খোলা!
📌 মনে রাখো: যারা ধৈর্য ধরে নিয়মিত পড়ে,
তাদের জন্য সিট বরাদ্দ হয় আগেই!
📝 আজ থেকেই শুরু হোক জেদি প্রস্তুতি।
কারণ তুমিও পারবে, তুমিই পারবে!
🎓 কেন পড়বেন পাবলিক বিশ্ববিদ্যালয়ে?
পাবলিক বিশ্ববিদ্যালয় মানে সেরা শিক্ষক, কম খরচে মানসম্মত শিক্ষা এবং অনেক সুযোগ-সুবিধা।
এখানেই গড়ে ওঠে সত্যিকারের মেধাবী ও দক্ষ মানুষ।
আপনার স্বপ্ন পূরণের পথ শুরু হোক এখান থেকে!
🎓 কেন পড়বেন পাবলিক বিশ্ববিদ্যালয়ে? – সুযোগ ও গুণগত মানের মিলনস্থল
পাবলিক বিশ্ববিদ্যালয় হলো দেশের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে হাজার হাজার শিক্ষার্থী স্বপ্ন বুনে এগিয়ে যায়। এখানে আপনি পাবেন—
✔️ উন্নত পাঠক্রম ও শীর্ষস্থানীয় শিক্ষকবৃন্দ
✔️ গবেষণা ও নতুন জ্ঞানের সুযোগ
✔️ মেধা ও পরিশ্রমের মাধ্যমে সফল হওয়ার সুযোগ
✔️ সারা দেশের সংস্কৃতি, চিন্তা ও বন্ধুত্বের মিলনস্থল
পাবলিক বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শুধু ডিগ্রি নয়, এটা জীবনের প্রস্তুতির এক সম্পূর্ণ পাঠশালা।
যারা সত্যিই বড় কিছু করতে চান, তারা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নিজের পথ তৈরি করে।
আপনার স্বপ্নের যাত্রা শুরু করুন এখান থেকেই!
🎓 কেন পড়বেন পাবলিক বিশ্ববিদ্যালয়ে?
পাবলিক বিশ্ববিদ্যালয় মানে শুধু কম খরচে পড়াশোনা নয়—এটা হলো বাংলাদেশের উচ্চশিক্ষার মেরুদণ্ড। এখানে তৈরি হয় ভবিষ্যতের চিন্তাবিদ, গবেষক, প্রশাসক ও সমাজনেতা।
✅ পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিশেষ দিকগুলোঃ
📌 কম খরচে মানসম্মত শিক্ষা: সাধারণ পরিবারের সন্তানরাও এখানে দেশের সেরা শিক্ষকদের কাছ থেকে শিক্ষা নিতে পারে।
📌 বিস্তৃত সুযোগ: লাইব্রেরি, গবেষণা সুবিধা, হল জীবন, বিতর্ক-সাহিত্য-সংগীতসহ নানা সহশিক্ষা কার্যক্রম।
📌 বৈচিত্র্যময় পরিবেশ: দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিক্ষার্থীরা একসাথে পড়ে, গড়ে ওঠে এক অসাধারণ সাংস্কৃতিক পরিবেশ।
📌 প্রতিযোগিতার মাঠ: এখানে টিকে থাকতে হয় মেধা ও পরিশ্রম দিয়ে—যা ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত করে।
💡 পাবলিক বিশ্ববিদ্যালয় শুধু পড়ার জায়গা নয়, এটা জীবন গঠনের জায়গা।
আপনি যদি স্বপ্ন দেখেন বড় কিছু করার—তবে পাবলিক বিশ্ববিদ্যালয় আপনার জন্য হতে পারে সেই সিঁড়ি!