Exam Preparation Point

Exam Preparation Point

Share

Job Exam Solution Specially Maths Solution পেতে আমাদের Page এর সাথে

16/01/2021

ভাইভা বোর্ডে সবচেয়ে বেশি জিজ্ঞেস করা হয় নিচের ৭৭ টি প্রশ্নঃঃ(সরকারি চাকরি /বেসরকারি চাকরিতে)

ভাইভা বোর্ডে যাঁরা থাকেন, তাঁরা কিন্তু নানাভাবে যাচাই-বাছাইয়ের মাধ্যমেই আপনাকে তাঁদের প্রতিষ্ঠানে নিয়োগ দেবেন। একজন চাকরিপ্রার্থীর শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি তাঁর স্মার্টনেস, উপস্থাপন কৌশল, বাচনভঙ্গি এসব বিষয়ও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। ভাইভা বোর্ডে ঢুকেই অনেকে নিজের অজান্তে প্রথমেই নিজেকে অযোগ্য প্রমাণ করেন বসেন। নিয়োগদাতারা তেমন কোনো প্রশ্ন না করেই বা সৌজন্যতার খাতিরে দু-একটি প্রশ্ন করেই বিদায় করে দেন। এ রকম পরিস্থিতি এড়াতে ও নিজেকে যোগ্য করে উপস্থাপন করার জন্য কিছু কৌশল আছে যা আমরা পরবর্তী পোস্টে আপনাদের কাছে উপস্থাপন করব ; এখন আসি সরকারি এবং বেসরকারি চাকুরীর ভাইভা তে সাধারণত ফ্রেশার এবং চাকুরীর পূর্ব অভিজ্ঞদের যেসকল প্রশ্ন করা হয় সে প্রসঙ্গেঃ
ভাইবা বোর্ডে যে প্রশ্নগুলোপ্রায় ই করা হয়-
1. আপনার নাম কি?-
2. আপনার নামের অর্থ কী?-
3. এই নামের একজন বিখ্যাতব্যক্তির নাম বলুন?
4. আপনার জেলার নাম কী?-
5. আপনার জেলাটি বিখ্যাত কেন?-
6. আপনার জেলার একজন বিখ্যাতমুক্তিযোদ্ধার নাম বলুন?-
7. আপনার বয়স কত?-
8. আজ কত তারিখ?
9. আজ বাংলা কত তারিখ?-
10. আজ হিজরি তারিখ কত?-
11. আপনি কি কোনো দৈনিকপত্রিকা পড়েন?-
12. পত্রিকাটির সম্পাদকের নামকি?
13. আপনার নিজের সম্পর্কে সমালোচনা করুণ।
14. আপনার জেলার নাম কি? জেলা সম্পর্কে ১ মিনিট বলুন।
15. আপনার জেলার বিখ্যাত কিছু মানুষের নাম বলুন এবং তারা কিকারনে বিখ্যাত তা আলোচনা করুণ।
16. আপনার বয়স, জন্ম তারিখ কত?
17. আপনি কি কোন দৈনিকপত্রিকা পড়েন? পড়লে সম্পাদকের নাম কি?
18. বঙ্গবন্ধু সম্পর্কে যা জানেন তা বলেন?
19. আপনার পরিবার সম্পর্কে বলুন।
20. আমরা আপনাকে কেন চাকুরিটা দিব?
21. বিয়ে করেছেন? কেন করেছেন/করেননি? বিবাহ সম্পর্কে আপনার চিন্তাভাবনা কি?
22. আরো পড়াশুনা করার ইচ্ছা আছে কি? কেন নেই ইচ্ছা?
23. এর আগে কোথায় জব করেছেন? সেখানে কি ধরনের কাজ করেছেন?সে জবটি কেন ছেড়ে দিতে হলো?
24. আপনার নিজের সম্পর্কে (ইংরেজিতে/বাংলাতে) বলুন?
25. আপনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলুন?
26. আপনার নিজের Strength / Weakness (SWOT: S-Strength ,W-Weakness, O-Opportunity, T-Threat) কি কি বলে মনে করেন?
27. একটি শব্দে/তিনটি শব্দে আপনি নিজেকে কিভাবে ব্যাখ্যা করবেন?
28. যে পদের জন্য আবেদন করেছেন তাঁকে অন্যগুলোর সঙ্গে কিভাবে তুলনা করবেন?
29. আপনার তিনটি গুন ও দুর্বলতার কথা কি বলতে পারেন?
30. বর্তমান চাকুরীটি কেন ছেড়ে দিতে চান ?
31. ক্যারিয়ারের কোন বিষয়টি নিয়ে আপনি গর্ব করবেন?
32. কোন ধরনের বস ও সহকর্মীদের সাথে কাজ করে সর্বোচ্চ ও সর্বনিম্ন সফল হয়েছেন? কেন?
33. একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে চিন্তা করেছিলেন?
34. যেকোনো ১ টি প্রতিষ্ঠানে চাকুরীর সুযোগ পেলে আপনি কোথায় চাকুরী করতেন?
35. আগামীকাল কোটি টাকা হাতে পেয়ে গেলে আপনি কি করবেন?
36. আপনার বস অথবা জ্যেষ্ঠ কর্মকর্তা দ্বারা কি কখনো সততা বিসর্জনের প্রস্তাব পেয়েছেন?
37. আপনার সঙ্গে কাজ করতে না চাওয়ার ১ টি কারণ বলতে পারেন?
38. এতদিন কাজ থেকে দূরে ছিলেন কেন?
39. এই ইন্টার্ভিউয়ের জন্য কিভাবে সময় পেলেন?
40. একটি সমস্যার কথা বলুন যার সমাধান আপনি নিজে করেছেন?
41. আপনি নেতৃত্ব দিয়েছেন বা দলগতভাবে কাজ করেছেন এমন একটি অবস্থার বর্ণনা দিন?
42. আগামী ৫-১০ বছরে নিজেকে কোথায় দেখতে চান
43. আপনাকে আমাদের কেন নিয়োগ দেওয়া উচিত বলে মনে করেন?
44. আমাদের কোম্পানিতেই কেন কাজ করতে চান?
45. হার্ড ওয়ার্ক এবং স্মার্ট ওয়ার্ক বলতে কি বুঝেন?
46. চাপের মধ্যে কাজ করা (Work under Pressure) বলতে কি বুঝেন?
47. ভ্রমন করাকে কিভাবে দেখছেন? প্রয়োজনে ভ্রমন বা ট্রান্সফার হওয়াকে কিভাবে গ্রহন করবেন?
48. আপনার জীবনের লক্ষ্য কি?
49. কি আপনাকে রাগিয়ে তোলে?
50. কি আপনাকে প্রেরণা (Motivation) যোগায়?
51. আপনার জীবনের করা কিছু ক্রিয়েটিভ কাজের উদাহরণ দিন?
52. আপনি কি একা কাজ করতে পছন্দ করেন নাকি দলকে সাথে নিয়ে কাজ করা কে বেশি গুরুত্ব দেন?
53. আপনার করা কিছু দলগত কাজের উদাহরণ দিন?
54. লিডার হিসেবে নিজেকে আপনি ১ থেকে ১০ এর মাঝে কত দিবেন?
55. রিস্ক নিতে কি পছন্দ করেন?
56. আপনার পছন্দের কিছু চাকরি, অফিস লোকেশান এবং কোম্পানির উদাহরণ দিন? ৩২। আমাদের কোম্পানি সম্পর্কে কিছু বলুন?
57. আজ থেকে দশ বছর পর নিজেকে কোথায় দেখতে চান নিজেকে?
58. আপনার আগের কোম্পানি থেকে কেনো চাকরি ছেড়ে দিতে (Resign) দিতে চাচ্ছেন?
59. কাজ থেকে কেন অনেক দিন বাহিরে ছিলেন?
60. অনেক গুলি কোম্পানি কেনো পরপর পরিবর্তন করেছেন?
61. আপনার করা সবচেয়ে বিরক্তিকর কাজ কি ছিলো?
62. সবচেয়ে কঠিন যে চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছিলেন তা কি ছিলো?
63. আপনাকে যদি আমরা নিয়োগ দেই কি কি পরিবর্তন আপনি আনতে পারবেন বলে মনে করছেন?
64. আপনার কি মনে হয় যে আপনি আপনার আগের কাজে আপনার সর্বোচ্চটা দিয়েছিলেন?
65. আপনার চেয়ে বয়সে ছোট কাউকে রিপোর্ট করাকে কিভাবে দেখবেন আপনি? ৪২। আপনি কি আপনাকে সফল মনে করেন?
66. আপনার জ্ঞান বৃদ্ধির জন্য বিগত বছরে কি কি করেছেন?
67. আর কোথায় কোথায় চাকরির জন্য আবেদন করেছেন?
68. আমাদের কোম্পানির কারো সাথে কি পরিচয় আছে?
69. আপনাকে যদি নিয়োগ দেওয়া হয় কত দিন আমাদের সাথে কাজ করার ইচ্ছে আছে?
70. আপনি কি কাউকে কখনো চাকরি থেকে বরখাস্ত করেছেন? কেন করেছিলেন, কি পন্থা অবলম্বন করে করেছিলেন? তখন আপনার প্রতিক্রিয়া কি ছিলো?
71. ব্যখ্যা করুন আপনি কিভাবে আমাদের জন্য মূল্যবান সম্পদ হবেন?
72. আপনার দেওয়া কোন সাজেশন ম্যানেজমেন্ট গ্রহন করেছে এমন একটি উদাহরণ দিন?
73. আপনার কলিগদের আপনার সম্পর্কে কি মন্তব্য?
74. নতুন টেকনোলজিকে কিভাবে গ্রহন করছেন আপনি? কি কি সফটওয়্যার এর সাথে আপনি পরিচিত?
75. আপনার শখ কি বা কি করতে ভালো লাগে?
76. আপনার নিজের সময় জ্ঞান সম্পর্কে বলুন?
77. আপনি কেমন বেতন আশা করছেন বা আপনার সেলারি এক্সপেকটেশন কি?
ইন্টারভিউয়ের শেষে সাধারণত জানতে চাওয়া হয়, 'আপনার কি কিছু জানার আছে?'
প্রশ্ন তো জানা হলো। এবার উত্তরের পালা। এসকল প্রশ্নের পিছনের রহস্য কি, কেনো আপনাকে এ ধরনের প্রশ্ন করা হয় আর কি হতে পারে এর সম্ভাব্য উত্তর? এজন্য আমাদের সাথেই থাকুন ।
Collected Post

Job List 04/01/2021

নিয়োগ বিজ্ঞপ্তিঃ
প্রবাসী কল্যাণ ব্যাংক।
সিনিয়র অফিসার ৮১টা।
অফিসার জেনারেল ১১২টা।
অফিসার (ক্যাশ) ৮৬ টা ।
মোট পদ সংখ্যাঃ ২৭৯ টি
আবেদন ফিঃ ২০০৳।
আবেদন শেষঃ ২১/০১/২০২১।
আবেদন লিংকঃ

Job List

Home | 100 Years of Mujib 02/01/2021

মুজিব বর্ষ নিয়ে ১০০ দিনের কুইজ থেকে বিসিএসে অবশ্যই প্রশ্ন থাকবে।তাই কুইজ ফলো করুন

১। ‘মুজিব বর্ষ’ কী?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (জন্ম ১৭ মার্চ ১৯২০)।
২। মুজিব বর্ষের সময়কাল কত?
উত্তর: ১৭ মার্চ ২০২০—১৭ মার্চ ২০২১।
৩। ‘মুজিব বর্ষ’ ঘোষণা করেন কে?
উত্তর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৪। মুজিব বর্ষের ক্ষণগণনা শুরু হয় কবে?
উত্তর: ১০ জানুয়ারি ২০২০ থেকে।
৫। মুজিব বর্ষের ক্ষণগণনা অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: তেজগাঁও পুরাতন বিমানবন্দর, ঢাকা।
৬। তেজগাঁও পুরাতন বিমানবন্দরে মুজিব বর্ষের ক্ষণগণনা উদ্বোধন করেন কে?
উত্তর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৭। মুজিব বর্ষ উপলক্ষে ওয়েবসাইট তৈরি করেছে কোন প্রতিষ্ঠান/সরকারের কোন বিভাগ?
উত্তর: সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ।
৮। মুজিব বর্ষ উদ্যাপনে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের তৈরি ওয়েবসাইটের নাম কী?
উত্তর: www.mujib100.gov.bd
৯। মুজিব বর্ষের লোগোর ডিজাইনার কে?
উত্তর: সব্যসাচী হাজরা।
১০। কে কবে মুজিব বর্ষের লোগো উন্মোচন করেন?
উত্তর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ১০ জানুয়ারি ২০২০।
১১। মুজিব বর্ষের উদ্বোধন করা হবে কবে?
উত্তর: ১৭ মার্চ ২০২০ (জাতীয় প্যারেড স্কয়ারে)।
১২। ইউনেসকোর কততম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়?
উত্তর: ৪০তম।
১৩। ‘মুজিব বর্ষ’ উপলক্ষে কত তারিখকে বিমা দিবস হিসেবে ঘোষণা করা হয়?
উত্তর: ১ মার্চ।
১৪। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ব্যাংক কতটি স্মারক মুদ্রা প্রকাশ করবে?
উত্তর: চারটি (একটি স্বর্ণমুদ্রা, একটি স্মারক মুদ্রা, ১০০ টাকা মূল্যমানের একটি স্মারক নোট ও ২০০ টাকা মূল্যমানের স্মারক নোট)।
১৫। ‘মুজিব বর্ষ’ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তন অনুষ্ঠিত হ্য়ওয়ার কথা ছিল কবে?
উত্তর: ৫ সেপ্টেম্বর ২০২০।
১৬। ‘মুজিব বর্ষে’ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল কার?
উত্তর: নোবেল বিজয়ী বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।

১৭। ৫ সেপ্টেম্বর ২০২০ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক কোন ডিগ্রি প্রদান করা হবে?
উত্তর: ডক্টর অব লজ (মরণোত্তর)।
১৮। অমর একুশে বইমেলা ২০২০ কাকে উত্সর্গ করা হয়?
উত্তর: ‘মুজিব বর্ষ’ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে?
১৯। মুজিব শব্দের অর্থ কী?
উত্তর: উত্তরদাতা।
২০। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে (বর্তমানে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে)।
২১। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন কবে?
উত্তর: ১৭ মার্চ ১৯২০।
২২। ১৭ মার্চ কী দিবস?
উত্তর: জাতীয় শিশু দিবস।
২৩। বঙ্গবন্ধুর পিতার নাম কী?
উত্তর: শেখ লুৎফর রহমান।
২৪। বঙ্গবন্ধুর মাতার নাম কী?
উত্তর: সায়েরা খাতুন।
২৫। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকনাম কী ছিল?
উত্তর: খোকা।

২৬। বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কী?
উত্তর: বেগম ফজিলাতুন্নেসা মুজিব (ডাকনাম রেণু)।
২৭। বঙ্গবন্ধু কোথায় প্রাথমিক শিক্ষা শুরু করেন?
উত্তর: গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে।
২৮। বঙ্গবন্ধু ম্যাট্রিকুলেশন পাস করেন কোন স্কুল থেকে?
উত্তর: গোপালগঞ্জ সেন্ট মথুরানাথ মিশনারি স্কুল থেকে।
২৯। বঙ্গবন্ধু কোথা থেকে বিএ ডিগ্রি লাভ করেন?
উত্তর: কলকাতার ইসলামিয়া কলেজ থেকে।
৩০। বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন কবে?
উত্তর: ১৯৪৭ সালের সেপ্টেম্বর মাসে (আইন বিভাগে)।
৩১। বঙ্গবন্ধু ইসলামিয়া কলেজে পড়ার সময় কোথায় থাকতেন?
উত্তর: কলকাতার বেকার হোস্টেলের ২৪ নম্বর কক্ষে।
৩২। ইসলামিয়া কলেজের বর্তমান নাম কী?
উত্তর: মাওলানা আজাদ কলেজ।
৩৩। বঙ্গবন্ধুকে কবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়?
উত্তর: ১৯৪৯ সালের এপ্রিল মাসে।
৩৪। ঢাকা বিশ্ববিদ্যালয় কবে বঙ্গবন্ধুর ছাত্রত্ব ফিরিয়ে দেয়?
উত্তর: ১৪ আগস্ট ২০১০।

৩৫। বঙ্গবন্ধু কবে রাজনীতিতে জড়িয়ে পড়েন?
উত্তর: ১৯৩৯ সালে গোপালগঞ্জ মিশনারি স্কুলে পড়ার সময়।
৩৬। বঙ্গবন্ধু কবে প্রথম কারাবরণ করেন?
উত্তর: ১৯৩৮ সালে (সাত দিন)।
৩৭। বঙ্গবন্ধু রাজনৈতিক কারণে প্রথম কবে কারাবরণ করেন?
উত্তর: ১১ মার্চ ১৯৪৮ সালে। (রাষ্ট্রভাষা আন্দোলনে)
৩৮। বঙ্গবন্ধু কবে মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন?
উত্তর: ১৯৪৮ সালের ৪ জানুয়ারি।
৩৯। ১৯৪৯ সালের ২৩ জুন গঠিত তৎকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের কোন পদে ছিলেন?
উত্তর: যুগ্ম সাধারণ সম্পাদক।
৪০। বঙ্গবন্ধু কবে আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক হন?
উত্তর: ৯ জুলাই ১৯৫৩ (১৯৫৩-১৯৬৬)।
৪১। বঙ্গবন্ধু ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে কোন আসন থেকে নির্বাচিত হন?
উত্তর: গোপালগঞ্জ।
৪২। যুক্তফ্রন্ট সরকারে বঙ্গবন্ধু কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পান?
উত্তর: কৃষি, সমবায় ও পল্লী উন্নয়ন (১৯৫৪ সালের ১৫ মে)।
৪৩। বঙ্গবন্ধু কবে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন?
উত্তর: ১৯৬৬ সালের ১ মার্চ (ষষ্ঠ কাউন্সিলে)।
৪৪। বঙ্গবন্ধুকে প্রধান আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয়?
উত্তর: ১৯৬৮ সালের ১ জানুয়ারি।
৪৫। আগরতলা ষড়যন্ত্র মামলার প্রকৃত নাম কী?
উত্তর: ‘রাষ্ট্রদ্রোহিতা বনাম শেখ মুজিব ও অন্যান্য’।
৪৬। আগরতলা ষড়যন্ত্র মামলার বিচার শুরু হয় কবে?
উত্তর: ১৯৬৮ সালের ১৯ জুন (ঢাকা সেনানিবাসে)।
৪৭। আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট আসামি ছিল কতজন?
উত্তর: ৩৫ জন (বঙ্গবন্ধুসহ)।
৪৮। বঙ্গবন্ধু কবে ছয় দফা দাবি ঘোষণা করেন?
উত্তর: ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি (লাহোরে)।
৪৯। বঙ্গবন্ধু কবে আনুষ্ঠানিকভাবে ছয় দফা দাবি ঘোষণা করেন?
উত্তর: ১৯৬৬ সালের ২৩ মার্চ ।

৫০। বঙ্গবন্ধু কবে ‘স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ’ গঠন করেন?
উত্তর: ১৯৬০ সালে।
৫১। বঙ্গবন্ধুর নেতৃত্বে সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করা হয় কবে?
উত্তর: ১৯৬৪ সালের ১১ মার্চ।
৫২। আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধুকে কবে মুক্তি দেওয়া হয়?
উত্তর: ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি।
৫৩। শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেওয়া হয় কবে?
উত্তর: ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে (সোহরাওয়ার্দী উদ্যান) ।

৫৪। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেন কে?
উত্তর: তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ।
৫৫। বঙ্গবন্ধু কবে ‘বাংলাদেশ’ নামকরণ করেন?
উত্তর: ১৯৬৯ সালের ৫ ডিসেম্বর।

৫৬। বঙ্গবন্ধু কত তারিখে জনসভায় ৬ দফার প্রশ্নে আওয়ামী লীগকে নির্বাচিত করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান?
উত্তর: ১৯৭০ সালের ৭ জুন রেসকোর্স ময়দানের জনসভায়।
৫৭। ১৭ অক্টোবর ১৯৭০ বঙ্গবন্ধু তাঁর দলের নির্বাচনী প্রতীক হিসেবে কোন প্রতীক পছন্দ করেন?
উত্তর: নৌকা।
৫৮। বঙ্গবন্ধুকে কবে ‘জাতির জনক’ উপাধি দেওয়া হয়?
উত্তর: ৩ মার্চ ১৯৭১ (উপাধি দেন আ স ম আবদুর রব)।
৫৯। কবে বঙ্গবন্ধু তাঁর ঐতিহাসিক ভাষণ দেন?
উত্তর: ১৯৭১ সালের ৭ মার্চ।
৬০। কোথায় বঙ্গবন্ধু তাঁর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ দেন?
উত্তর: রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান)।
৬১। কোন ভাষণে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন?
উত্তর: ৭ মার্চের ভাষণে।
৬২। ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু কয়টি দাবি উপস্থাপন করেন?
উত্তর: ৪টি।
৬৩। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে কী নামে প্রচারিত হতো?
উত্তর: বজ্রকণ্ঠ নামে।
৬৪। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন কবে?
উত্তর: ১৯৭১ সালের ২৬ মার্চ প্রথম প্রহরে।
৬৫। পাকিস্তান সেনাবাহিনী বঙ্গবন্ধুকে কখন গ্রেপ্তার করে?
উত্তর: ২৬ মার্চ ১৯৭১ (প্রথম প্রহরে)।

৬৬। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৬৭। পাকিস্তানের ২৪ বছরে বঙ্গবন্ধু কত বছর কারাগারে কাটিয়েছেন?
উত্তর: ১২ বছর।
৬৮। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৬৯। বঙ্গবন্ধুকে নিয়ে ‘জয় মুজিবুর’ কবিতাটি কে লেখেন?
উত্তর: অন্নদাশঙ্কর রায়।
৭০। ‘বঙ্গবন্ধু’ কবিতাটি কার লেখা?
উত্তর: জসীমউদ্দীন (১৬ মার্চ ১৯৭১)।
৭১। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আন্তর্জাতিক চাপে পাকিস্তান সরকার কবে বঙ্গবন্ধুকে মুক্তি দেয়?
উত্তর: ৮ জানুয়ারি ১৯৭২।
৭২। বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে কয়টি দেশ হয়ে বাংলাদেশে আসেন?
উত্তর: দুটি (ইংল্যান্ড ও ভারত)।
৭৩। বঙ্গবন্ধু পাকিস্তান থেকে প্রথমে কোন দেশে যান?
উত্তর: ইংল্যান্ড (লন্ডন)।
৭৪। লন্ডনে কার সঙ্গে বঙ্গবন্ধুর সাক্ষাৎ হয়?
উত্তর: ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথের সঙ্গে (৯ জানুয়ারি ১৯৭২)।
৭৫। লন্ডন থেকে ঢাকা আসার পথে বঙ্গবন্ধু কোথায় যাত্রাবিরতি করেন?
উত্তর: দিল্লি (ভারত)।

৭৬। বিমানবন্দরে বঙ্গবন্ধুকে কে কে স্বাগত জানান?
উত্তর: ভারতের রাষ্ট্রপতি ভি ভি গিরি ও প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।
৭৭। বঙ্গবন্ধু কত তারিখে দেশে ফেরেন?
উত্তর: ১০ জানুয়ারি ১৯৭২ (স্বদেশ প্রত্যাবর্তন দিবস)।
৭৮। বঙ্গবন্ধু কত তারিখে অস্থায়ী সংবিধান আদেশ জারির মাধ্যমে সংসদীয় পদ্ধতির সরকারব্যবস্থা প্রবর্তন করেন?
উত্তর: ১৯৭২ সালের ১১ জানুয়ারি।
৭৯। বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন কবে?
উত্তর: ১২ জানুয়ারি ১৯৭২।
৮০। বঙ্গবন্ধু কবে ভারত সরকারের আমন্ত্রণে ভারত সফর করেন?
উত্তর: ৬ ফেব্রুয়ারি ১৯৭২।
৮১। বঙ্গবন্ধু কবে ‘জুলিও কুরি’ পুরস্কারে ভূষিত হন?
উত্তর: ১০ অক্টোবর ১৯৭২ (পুরস্কারে ভূষিত করে বিশ্ব শান্তি পরিষদ)।
৮২। বঙ্গবন্ধু কবে বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচনের তারিখ (৭ মার্চ ১৯৭৩) ঘোষণা করেন?
উত্তর: ৪ নভেম্বর ১৯৭২।
৮৩। কত তারিখে বঙ্গবন্ধু বাংলাদেশের প্রথম সংবিধানে স্বাক্ষর করেন?
উত্তর: ১৪ ডিসেম্বর ১৯৭২।
৮৪। বঙ্গবন্ধু কবে ‘জোটনিরপেক্ষ আন্দোলন’–এর শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য আলজেরিয়া যান?
উত্তর: ৬ সেপ্টেম্বর ১৯৭৩।
৮৫। বঙ্গবন্ধু পাকিস্তানের যে কারাগারে বন্দী ছিলেন?
উত্তর: মিয়ানওয়ালি কারাগার।
৮৬। ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধুকে গ্রেপ্তারে পরিচালিত অভিযানের নাম কী?
উত্তর: অপারেশন ‘বিগবার্ড’।
৮৭। বঙ্গবন্ধু কবে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন?
উত্তর: ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর (২৯তম অধিবেশনে)।
৮৮। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর শাসনামলে বিশ্বের কতটি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয়?
উত্তর: ১৩০টি।
৮৯। বঙ্গবন্ধুর রচিত কতটি বই প্রকাশ পেয়েছে?
উত্তর: ৩টি (অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ও আমার দেখা নয়াচীন)।

৯০। বঙ্গবন্ধু প্রকাশিত প্রথম বই কোনটি?
উত্তর: অসমাপ্ত আত্মজীবনী (প্রকাশিত হয় জুন ২০১২ সালে)।
৯১। অসমাপ্ত আত্মজীবনী কতটি ভাষায় অনূদিত হয়?
উত্তর: ১৩টি (সর্বশেষ ইতালীয় ভাষায়, অনুবাদক আন্না কোক্কিয়ারেল্লা)
৯২। বঙ্গবন্ধুর প্রকাশিত দ্বিতীয় বই কোনটি?
উত্তর: কারাগারের রোজনামচা (প্রকাশিত হয় ১৭ মার্চ ২০১৭)।
৯৩। কারাগারের রোজনামচা কতটি ভাষায় অনূদিত হয়েছে?
উত্তর: ২টি (সর্বশেষ অসমীয়া ভাষা, অনুবাদ সৌমেন ভারতীয়)।
৯৪। বঙ্গবন্ধুর প্রকাশিত সর্বশেষ বইয়ের নাম কী?
উত্তর: আমার দেখা নয়াচীন (প্রকাশিত হয় ফেব্রুয়ারি বইমেলা ২০২০)।
৯৫। বঙ্গবন্ধুকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বইয়ের নাম কী?
উত্তর: শেখ মুজিব আমার পিতা।
৯৬। বঙ্গবন্ধুকে নিয়ে মুজিব ভাই বইটি কে লিখেছেন?
উত্তর: এবিএম মূসা।
৯৭। বঙ্গবন্ধুকে কবে সপরিবারে হত্যা করা হয়?
উত্তর: ১৯৭৫ সালের ১৫ আগস্ট (১৫ আগস্ট জাতীয় শোক দিবস)।
৯৮। বঙ্গবন্ধুর হত্যাকারীদের আদালতে বিচার শুরু হয় কবে?
উত্তর: ১২ মার্চ ১৯৯৭।
৯৯। বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার শেষ হয় কবে?
উত্তর: ২০১০ সালের ২৭ জানুয়ারি।
১০০। বঙ্গবন্ধুর হত্যাকারীদের মধ্যে কতজনের ফাঁসি কার্যকর করা হয়েছে?
উত্তর: ৬ জনের।

সংগ্রহঃ হিরাত উদ্দীন
প্রথম আলো।

Home | 100 Years of Mujib 100 Years of Mujib| Learn about the legendary life and philosophy of Bangabandhu, Sheikh Mujibur Rahman.

Photos from Exam Preparation Point's post 01/01/2021

NSI Circular
Deadline: 23 Jan 2021
http://cnp.teletalk.com.bd
👉 পদের নামঃ ১৬ ক্যাটাগরির বিভিন্ন পদ
👉 পদ সংখ্যাঃ ৯৯০ টি
👉 আবেদন ফীঃ ৭০০/-, ৫০০/-, ১০০/-, ও ৫০/- টাকা
👉 আবেদন শুরুঃ ১০ জানুয়ারি ২০২১
👉 আবেদনের শেষ তারিখঃ ২৩ জানুয়ারি ২০২১

Bangladesh Public Service Commission 30/12/2020

৪৩ তম বি.সি.এস. পরীক্ষা-২০২০ এর বিজ্ঞাপন, আবেদনপত্র (BPSC Form-1) অনলাইনে পূরণ, SMS-এর মাধ্যমে ‘ফি’ জমাদান এবং প্রাপ্তি” সংক্রান্ত বিস্তারিত নির্দেশনাঃ
সর্বমোট শুন্যপদঃ ১,৮১৪ টি।
অনলাইনে আবেদনঃ http://bpsc.teletalk.com.bd/bcs43/home.php
আবেদনের সময়সীমাঃ ৩১-০১-২০২১ ইং (সন্ধ্যা ০৬.০০ টা)।

Bangladesh Public Service Commission Bangladesh Public Service Commission

28/12/2020

Job Circular
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন
Apply link:http://bcic.teletalk.com.bd
Deadline:14 January, 2021

Photos from Exam Preparation Point's post 26/12/2020

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (IDRA) এর নিয়োগ পরীক্ষার math solution
পরীক্ষার তারিখঃ ২৬ ডিসেম্বর ২০২০

26/12/2020

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (IDRA) এর নিয়োগ পরীক্ষার প্রশ্ন পত্র- ২০২০
পরীক্ষার তারিখঃ ২৬ ডিসেম্বর ২০২০

25/12/2020

'প্রবেশনারি অফিসার' পদে নিয়োগ বিজ্ঞপ্তি @ সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডঃ
বেতনঃ ৪০০০০ টাকা।
আবেদনের সময়সীমাঃ ১০ -০১-২০২১ ইং।
অনলাইনে আবেদনঃ https://www.siblbd.com/career

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Dhaka