Career Tips BD

Career Tips BD

Share

জব এবং ক্যারিয়ার সম্পর্কিত সব তথ্য এখ? জব এবং ক্যারিয়ার সম্পর্কিত সব তথ্য এখন একজায়গাতেই...

26/07/2019

মডেল ভাইভা- Model viva
৩৮তম বিসিএসের একটি মডেল ভাইভা

৩৮তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ২৯ জুলাই থেকে। বিসিএসের ভাইভা পরীক্ষা কেমন হতে পারে, এর একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি এবারের লেখায়। আশা করি এ থেকে ভাইভা সম্পর্কে একটি ধারণা পাবেন।

প্রার্থী: May I come in, sir?

বোর্ড: Yes, come in please.

প্রার্থী: (টেবিলের কাছে এসে) Assalamualikum, sir.

বোর্ড: Walikumaslam. Please have your seat.

প্রার্থী: Thank you, sir. (বসার পরে)

বোর্ড: So you are Mr. Rakib Hossain. Right?

প্রার্থী: Yes sir.

বোর্ড: Your first choice is BCS (Administration) cadre. Tell us five reasons why you have opted to join this cadre!

প্রার্থী: Sir, all the cadres of Bangladesh Civil Service are equally important. But from my personal point of view, I have selected this cadre for the following five reasons. 1) the diversity of work. 2) Work in field level with local people. 3) Crucial role in executive part of government. 4) Relatively dynamism 5) Being chance to be DC in future.

বোর্ড: আচ্ছা। ডিসির কাজের তিনটা বিভাগ আছে। বলো তো কী কী?

প্রার্থী: স্যার, রাজস্বসংক্রান্ত কাজের জন্য কালেক্টর, আইনশৃঙ্খলা ও ম্যাজিস্ট্রেসির জন্য জেলা ম্যাজিস্ট্রেট এবং সমন্বয়ের দায়িত্বের জন্য জেলা প্রশাসক। তবে স্যার, জেলা প্রশাসক পদবিটিই সর্বজন সুপরিচিত।

বোর্ড: মোবাইল কোর্ট কীভাবে পরিচালিত হয়?

প্রার্থী: স্যার, নির্বাহী হাকিম দ্বারা মোবাইল কোর্ট আইন, ২০০৯ অনুযায়ী পরিচালিত হয়।

বোর্ড: নির্বাহী হাকিমগণ কত বছর পর্যন্ত জেল দিতে পারেন?

প্রার্থী: ২ বছর পর্যন্ত।

বোর্ড: আর অর্থদণ্ড?

প্রার্থী: স্যার, এটা সংশ্লিষ্ট আইন অনুযায়ী। সীমা দেওয়া নাই।

বোর্ড: বাংলাদেশের প্রথম জেলা কোনটি?

প্রার্থী: যশোর জেলা, স্যার।

বোর্ড: জেলা প্রতিষ্ঠার আইনি ভিত্তি কী?

প্রার্থী: স্যার দ্য ডিস্ট্রিক্ট অ্যাক্ট, ১৮৩৬।

বোর্ড: জেলা পর্যায়ে কাকে চিফ প্রটোকল অফিসার বলে?

প্রার্থী: সরি স্যার, বলতে পারছি না।

বোর্ড: Ok. No problem. Answer is DC. Who was the first foreign minister in independent Bangladesh?

প্রার্থী: Mr. Abdus Samad Azad, sir.

বোর্ড: Who is the current cabinet secretary of Bangladesh?

প্রার্থী: Mr. Mohammad Shafiul Alam, sir.

বোর্ড: বর্তমান বাংলাদেশ একজন নারী জেলা প্রশাসক এর নাম বলো।

প্রার্থী: স্যার, জনাব দিলশাদ বেগম। রাজবাড়ী জেলায় কর্মরত।

বোর্ড: বাংলাদেশের প্রথম নারী জেলা প্রশাসকের নাম জানো?

প্রার্থী: সরি স্যার। আমার জানা নেই।

বোর্ড: তিনিও রাজবাড়ী জেলায় কর্মরত ছিলেন। নাম বেগম রাজিয়া খান। সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন।

প্রার্থী: জি, স্যার।

বোর্ড: বাংলাদেশ সংবিধানের তফসিল কটি?

প্রার্থী: মোট সাতটি তফসিল স্যার।

বোর্ড: ম্যাজিস্ট্রেট ও বিচারকগণ তাঁদের কাজে স্বাধীন থাকবেন কোন অনুচ্ছেদে বলা হয়েছে?

প্রার্থী: স্যার, ১১৬ নম্বর অনুচ্ছেদে।

বোর্ড: তোমার দ্বিতীয় পছন্দ বিসিএস (পুলিশ), বলো পুলিশ কোন আইন দ্বারা প্রতিষ্ঠিত?

প্রার্থী: স্যার, পুলিশ আইন, ১৮৬১ দ্বারা।

বোর্ড: বাংলাদেশে কয়জন আইজি আছে?

প্রার্থী: তিনজন স্যার। ১. ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, ২. ইন্সপেক্টর জেনারেল অব প্রিজন, ৩. ইন্সপেক্টর জেনারেল অব রেজিস্ট্রেশন।

বোর্ড: Very Good. Who is the current head of police force?

প্রার্থী: Sir, Dr. Md. Zabed Patwary.

বোর্ড: অষ্টম পে স্কেল চালুর পর সরকারি চাকরিতে বর্তমানে কয়টা গ্রেড আছে?

প্রার্থী: মোট ২০টি গ্রেড, স্যার।

বোর্ড: ক্যাডার হলে তুমি কোন গ্রেডে যোগদান করবে?

প্রার্থী: নবম গ্রেডে, স্যার।

বোর্ড: বেতন স্কেল কত বলতে পারবে?

প্রার্থী: পারব স্যার। ২২০০০/= - ৫৩০৬০/=

বোর্ড: তোমার নিজ জেলা তো রাজবাড়ী। তোমার জেলার পাঁচটি নদীর নাম বলো।

প্রার্থী: স্যার, পদ্মা, হড়াই, গড়াই, কুমার ও চিত্রা নদী।

বোর্ড: রাজবাড়ীতে একজন সাবেক প্রধান নির্বাচন কমিশনার আছে! তার নাম কী?

প্রার্থী: তামুজিদ্দিন খান, স্যার।

বোর্ড: না পারলে না। মোহাম্মদ আবু হেনা।

প্রার্থী: সরি স্যার।

বোর্ড: ২১ শে ফেব্রুয়ারি এর আগে ভাষা দিবস ছিল কবে?

প্রার্থী: স্যার, ১১ মার্চ।

বোর্ড: সার্জেন্ট জহুরুল হক আগরতলা মামলার কত নম্বর আসামি ছিলেন?

প্রার্থী: ১৭ নম্বর স্যার।

বোর্ড: ২ নম্বর আসামি কে ছিল?

প্রার্থী: কমান্ডার মোয়াজ্জেম হোসেন।

বোর্ড: তুমি তো ম্যানেজমেন্টে পড়াশোনা করেছ। বলো গ্রিফিন ম্যানেজমেন্টের কয়টা প্রিন্সিপলের কথা বলেছেন?

প্রার্থী: ১৪টি স্যার।

বোর্ড: বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট, ২০১৯ কোন দেশে অনুষ্ঠিত হয়?

প্রার্থী: স্যার ইংল্যান্ডে।

বোর্ড: বাংলাদেশের ২০১৯-২০ অর্থবছরের বাজেট কত টাকা?

প্রার্থী: স্যার, ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা।

বোর্ড: এবারের বাজেটের স্লোগান কী?

প্রার্থী: ‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ; সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ স্যার।

বোর্ড: Ok. You may go now. Best of luck for you.

প্রার্থী: Thank you, sir. Assalamualikum.

বোর্ড: Walikumassalam.

লেখক: প্রশাসন ক্যাডার (২য় স্থান), ৩৪তম বিসিএস

#মডেল_ভাইভা #মডেলভাইভা #ভাইভা

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৯ 23/07/2019

বিভিন্ন পদে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

আবেদনের শেষ তারিখ: ০৬ মে, ২০১৯ তারিখ দিবাগত রাত ১২ টা

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৯ বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৯ প্রকাশিত হয়েছে

23/07/2019

ইন্টারভিউ ডাক পাচ্ছেন না? দুশ্চিন্তা আর নয়!

প্রায়ই চাকরীপ্রার্থীরা অনুযোগ করেন, তারা সবরকম চেষ্টা স্বত্বেও ইন্টারভিউতে ডাক পান না। ইন্টারভিউতে না যেতে পেলে তারা যোগ্যতার প্রমান দেবেনই বা কিভাবে? ইন্টারভিউতে ডাক পাবার সুযোগ বাড়াতে হলে কী করতে পারেন:

১. আধুনিক ও যুগোপযোগী একটি সিভি বানান। কোথাও সিভি দিলেই তার সাথে একটি আকর্ষক ও প্রফেশনাল কভার মেইল দিন।
২. প্রচুর কর্পোরেট লিংক সৃষ্টি করুন। সিনিয়র, পপুলার, বড় পজিশনে থাকা কর্পোরেট পারসনদের সাথে লিংক বানান। পরিচয় ঘনিষ্ঠ হলে তাকে নিজে থেকে একটি সিভি দিন।
৩. সবগুলো বড় কোম্পানীর সাইটে গিয়ে নিজের প্রোফাইল বানান আর নিয়মিত ওদের সার্কুলার চেক করে আবেদন করুন।
৪. ফেসবুকে যতগুলো জব পেজ আছে তার মেম্বার হোন আর আপডেট থাকুন।
৫. প্রফেশনাল লেখালেখি করুন, আর সিনিয়র রাইটারদের লেখায় ফিডব্যাক দেবার মাধ্যমে তাদের সাথে লিংকড আপ হোন।
৬. মাঝে মাঝে ফেবুতে ও লিংকডইনে চাকরী চেয়ে পোস্ট দিতে পারেন। সেটা তবে সংক্ষিপ্ত আর আপনার কোর কোয়ালিফিকেশন সহ।
৭. জব ফেয়ারে জয়েন করুন, আর সেখানে সিভি ড্রপ করুন।
৮. সবগুলো অনলাইন জব পোর্টালে নিজের আকর্ষক প্রোফাইল বানান, নিয়মিত ভিজিট করুন আর আবেদন করুন। আবেদনের আগে অবশ্যই অবশ্যই বিজ্ঞাপনটি ভালভাবে পড়ুন। ক্রাইটেরিয়া মিললে তবেই আবেদন করুন। না মিললে স্রেফ ভাগ্য পরীক্ষা করার জন্য সিভি পাঠাবেন না।
৯. মোবাইলে ও ক্লাউডে সবসময় একটি আপডেটেড সিভি রাখুন।
১০. আপনার মতো আরো চাকরীপ্রার্থীকে নিয়ে গ্রুপ বানিয়ে একত্রে কাজ করুন।
১১. ইউনিভার্সিটির সিনিয়র ভাইবোনদের খুঁজে বের করুন আর তাদের এপ্রোচ করুন।
১২. কোনো প্রতিষ্ঠানে মেইলে সিভি দিলে যদি না ডাকে তবে ৫/৭ দিনের গ্যাপে সর্বোচ্চ ২ বার রিমাইন্ডার মেইল বা ফোন কল দিতে পারেন।
১৩. যে প্রতিষ্ঠানে আবেদন করেছেন সেখানকার HR অফিসারের নম্বর বা মেইল যোগাড় করে তাদের সাথে কথা বলার চেষ্টা করতে পারেন।
১৪. যেকোনো একটি দুর্লভ ইন্টারভিউতে ডাক পেলে সেটিতে আপনার যোগ্যতার কোনো ঘাটতির জন্য যেন বাদ না পড়েন-নিজের যোগ্যতাকে সেই লেভেলে নিয়ে যান।
১৫. নিজের ফেসবুক ও লিংকডইন প্রোফাইল ও ওয়াল মার্জিত, প্রোফেশনাল ও আধুনিক রাখুন।
১৬. ইন্টারভিউ দিয়ে আসার পরে ৭ দিনের মধ্যে কোনো ফিডব্যাক না পেলে ফোনে বা মেইলে ফিডব্যাক জানতে চান।
১৭. ইন্টারভিউ ফেস করা শিখুন, প্রাকটিস করুন টিউটোরিয়াল ধরে।
১৮. বিভিন্ন প্রতিষ্ঠানের এইচআরকে সরাসরি সিভি পাঠান চাকরী চেয়ে। অবশ্যই স্মার্ট মেইল বডিসহ।
১৯. থার্ড পার্টি হেড হান্টিং প্রতিষ্ঠানে সিভি দিয়ে রাখুন।
২০. প্রচুর লিংক, নেটওয়ার্ক গড়ে তুলুন।
২১. ফর্মাল জবের অভিজ্ঞতা না থাকলেও ইন্টার্নশীপ, ভলান্টিয়ার ওয়ার্ক, অর্গানাইজিং জব, শর্ট টাইম ওয়ার্ক, লেকচার, পাবলিশিং, রাইটিং, সেমিনার এটেন্ডিং-এমন যা কিছুকে আপনার প্রেজেন্টেবল এক্সপিরিয়েন্স বলে মনে হয়, সেগুলো সিভিতে যোগ করুন।
২২. একজন প্রোফেশনাল ক্যারিয়ার এ্যাডভাইজারের সাথে কনসাল্ট করুন আর তার সাথে নিয়মিত কথা বলুন।
২৩. যেকোনো কর্পোরেট পার্সনের সাথে মীট করতে গেলে ইন্টারভিউ দেবার মতো প্রিপারেশন নিয়ে যান।
২৪. প্রচুর প্রতিষ্ঠানের ফেসবুক পেজ ও লিংকডইন পেজ আছে। না চাইতেও সেখানে একটি সিভি এবং দারুন একটি মেসেজ ড্রপ করে রাখুন।
২৫. প্রথম জবটি যাই হোক, জয়েন করে ফেলুন। ভাইবার, মেসেঞ্জার, হোয়াটসএ্যাপ, গুগল ম্যাপ, স্কাইপ ও মেইল-ব্যবহারে অভ্যস্ত ও নির্দিষ্ট সময় পরে পরে আপডেট থাকুন।
২৬. যদি এমন হয় যে সবরকম প্রস্তুতি স্বত্বেও আপনি ইন্টারভিউতে ডাক পাচ্ছেন না, সেক্ষেত্রে আরো যেসব জব সিকাররা আছেন, তাদের সাথে কথা বলুন, তাদের অভিজ্ঞতা জানার চেষ্টা করুন।
সবচেয়ে বড় কথা হল, হতাশ হবেন না এবং সাহস হারাবেন না। কনফিডেন্স লুজ করলে যদি চাকরী পাবার নিশ্চয়তা পান তবে সেটা করুন। আর যদি মনে হয় হতাশ না হয়ে চেষ্টা করে গেলে কিছু হলেও হতে পারে, তবে সেটাই করে যান।

লেখকঃ মানবসম্পদ পেশাজীবী
ওয়ালিদুর রহমান

#ইন্টারভিউ

20/07/2019

BDstall.com is looking for energetic and motivated person for their team.

Position Name: Digital Marketing Executive

Vacancy: 01
Job-nature: full time
Salary: We will provide remuneration during training time (3 month training time)
Educational Requirement:
Fresh graduate from any discipline
Responsibilities:
Doing all kinds digital marketing as per company assigns.
Requirements:
1. Proficient in writing English
2. Energetic and motivated to serve
3. Active doing internet exploration.
You can apply here or mail your resume at [email protected]
people around rampura,badda,malibag,boshundhora will get preference.

19/07/2019

এই কথাগুলো প্রতিদিন একবার পড়বেন - আপনার স্বপ্ন হারাবে না কখনো...

১। আমি চাকরী করবো না চাকরী দেব

২। জীবনে বলার মতো একটা গল্প থাকা দরকার

৩। স্বপ্ন দেখুন সাহস করুন শুরু করুন এবং লেগে থাকুন...... সাফল্য আসবেই

৪। অন্তত ৫টি বছর ৯-৫টা ভুলে গিয়ে কাজটাকে ভালবাসুন, আপনার এগিয়ে যাওয়া আপনিও থামাতে পারবেন না

৫। সফলতা হচ্ছে ৪ “স” – সুশিক্ষা, সুস্বাস্থ্য, সুখ ও সম্পদ
জীবনে বড়, সফল ও সুখী হবার জন্য পজিটিভিটির কোন বিকল্প নাই

৬। সবচেয়ে বড় বিনিয়োগ হচ্ছে সততা ও কমিটমেন্ট

৭। সময় নিন, সময় দিন, সময় বদলাবে, সময়ই সব ঠিক করে দিবে...

৮। সমস্যা থেকে বের হয়ে আসবে নতুন কোন বিজনেস আইডিয়া

৯। বৃষ্টি সবার জন্যই পড়ে কিন্তু ভিজে কেউ কেউ

১০। সবসময় জিততেই হবে এই মানসিকতা আপনাকে অসুস্থ করে তুলবে।

১১। কোন কোন হার নতুন পথ দেখায়

১২। শুধু ভালমানুষ হবার প্রতিযোগিতা হউক

১৩। জীবনটা সহজ, সরল ও পজিটিভ ভাবে কাঁটিয়ে দেয়া যায় - ইহা শুধু একটি ইচ্ছা !

১৪। শুরু করতে হবে তাড়াতাড়ি তবেই পড়াশুনা শেষ হবার আগেই আপনার জন্য রেডি চাকরী বা বিজনেস

১৫। যে নিজেকে ভাল রাখে এবং অন্যকেও ভাল রাখে - তিনিই একজন ভালোমানুষ !

১৬। জীবনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে একজন ভালো মানুষ হওয়া..

Advised by Iqbal Bahar Zahid

Pickaboo-তে ১৫,০০০ হাজার টাকা বেতনে ফ্রেসারস দের চাকুরীর সুযোগ! 16/07/2019

পিকাবু ডট কম ১৫,০০০ হাজার টাকা বেতনে কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ পদে নিয়োগ দিচ্ছে। ফ্রেশারস দের অ্যাপ্লাই করতে উৎসাহিত করা হয়েছে।


#পিকাবু #ভ্যাকেন্সি #ভ্যাকেন্সি_অ্যানাউন্সমেন্ট

Pickaboo-তে ১৫,০০০ হাজার টাকা বেতনে ফ্রেসারস দের চাকুরীর সুযোগ! Pickaboo.com is a leading e-commerce company, operating from 2016. We are looking for 4 (Four) passionate individual in our team as Custo...

Freshers jobs opportunity as Customer Service Executive 14/07/2019

ফ্রেশার দের জন্য জবের সুযোগ! ডিজিকন টেকনোলজিস লিমিটেড এ কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে চাকুরির সুযোগ। বেতন ১৬,০০০ টাকা সর্বসাকুল্যে।
যাদের ভালো যোগাযোগ দক্ষতা আছে তারা অ্যাপ্লাই করতে পারেন।

#ডিজিকন #ভ্যকেন্সি

Freshers jobs opportunity as Customer Service Executive A reputed BPO company Digicon Technologies Ltd. is looking for few 'Customer Service Executive' for their different Walk in Centers. ...

হিসাব রক্ষক পদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটিতে চাকুরী 13/07/2019

হিসাব রক্ষক পদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটিতে চাকুরীর সুযোগ!

হিসাব রক্ষক পদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটিতে চাকুরী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, Source: FB Page চাকরির সারসংক্ষেপঃ খ...

বিডি জবস এ চাকুরির সুযোগ 08/07/2019

এক্সিকিউটিভ - টেলি-সেলস

বিডি জবস এ চাকুরির সুযোগ bdjobs, Source: Internet চাকরির সারসংক্ষেপ খালি পদ: ০২ চাকরির ধরন: ফুল-টাইম জেন্ডার: পুরুষ এবং নারীরা উভয়েই আবেদন করতে...

Want your school to be the top-listed School/college in Dhaka-1216?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Dhaka-1216