09/06/2025
একজন টিউটরের দায়িত্ব শুধু পাঠদানে সীমাবদ্ধ নয়; বরং শিক্ষার্থীর মানসিক ও একাডেমিক বিকাশে সহায়ক হওয়া অত্যন্ত জরুরি। শুধুমাত্র ভুল করলেই শাসন নয়,যখন শিক্ষার্থী ভালো কিছু করে, তখন তাঁকে আন্তরিকভাবে উৎসাহ দেওয়া আরও জরুরি। অল্প একটু অগ্রগতিও প্রশংসার দাবি রাখে, কারণ ছোট অর্জনই হতে পারে বড় অনুপ্রেরণার উৎস। এতে শিক্ষার্থীর আত্মবিশ্বাস বাড়ে এবং পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি করে।
শাসন ও উৎসাহ এই দুটি দিকের ভারস্য বজায় রাখাই একজন দক্ষ টিউটরের গুণ। একদিকে যেমন দায়িত্বহীনতার সময় দৃঢ় হতে হয়, তেমনি চেষ্টা ও অগ্রগতিতে সঠিক সময়ের প্রশংসা শিক্ষার্থীকে এগিয়ে যেতে সাহায্য করে।
একজন ভালো টিউটর কেবল শিক্ষাদান করেন না, বরং একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্মাণে সহায়ক পথপ্রদর্শক হয়ে ওঠেন।