29/12/2025
**ভাইকিংস **
ভাইকিংস ক্রিকেট টিমের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই চন্ডিপুর প্রিমিয়ার লিগে খেলা ভাইকিংসের সম্মানিত সকল ক্রিকেটারদের। হয়তো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারি নি, বা ফাইনাল খেলতেও পারিনি তবে আপনারা যে আত্মত্যাগ, পরিশ্রম এবং নিষ্ঠা দেখিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। আপনারা দলের জন্য হৃদয় দিয়ে খেলেছেন।এবার হয়নি তো কি হয়েছে পরবর্তীতে আবার হবে।
একই সঙ্গে ধন্যবাদ জানাই ভাইকিংস টিমের মালিকপক্ষ—আলী হোসেন, সুবেল নাবিল এবং মাহফুজকে। এছাড়াও আমাদের জার্সি স্পনসর নাহিদ (মালয়েশিয়া প্রবাসী) কে বিশেষ কৃতজ্ঞতা জানাই।
আপনাদের নি:স্বার্থ সমর্থনের মাধ্যমে আমাদের ক্রিকেটারদের আত্মবিশ্বাস এবং প্রেরণা দিয়েছেন।
পাশাপাশি ধন্যবাদ জানাই চন্ডিপুর প্রিমিয়ার লিগ আয়োজন কমিটিকে। যারা এতসুন্দর একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছেন।ভবিষ্যতেও এইরকম টুর্নামেন্ট আয়োজন হবে এই কামনা করি।
পরবর্তী টুর্নামেন্টে আরও ভালো কিছু করার প্রত্যাশা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। একসাথে আবারো সাফল্যের স্বাদ পাবার আশায় রইলাম। সবসময় আমাদের পাশে থাকবেন। 🏏💪