18/03/2025
NTRCA কর্তৃক নিয়োগ প্রাপ্তদের বেতন ও সুযোগ সুবিধা
নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো:
NTRCA - Non-Government Teachers Registration & Certification Authority
✅১. লেকচারারঃ কলেজ (নবম গ্রেড)
• মূল বেতনঃ ২২,০০০/=
• বাড়ি ভাড়াঃ ১,০০০/=
• চিকিৎসা ভাতাঃ ৫০০/=
সর্বোমোটঃ ২৩,৫০০/=
✅১০ বছর পরে অ্যাসিসটেন্ট প্রফেসর হলে
• মূল বেতন ৩৫,০০০/=
• বাড়িভাড়া ১০০০/=
• চিকিৎসা ভাতা ৫০০/=
সর্বমোট ৩৬,৫০০/=
✅প্রিন্সিপাল হলে
• বেতন ৫০,০০০/=
• বাড়িভাড়াঃ ১,০০০/=
• চিকিৎসা ভাতাঃ ৫০০/=
সর্বমোটঃ ৫১,৫০০/=
✅২. সহকারী শিক্ষকঃ স্কুল (এগারো গ্রেড)
• মূল বেতনঃ ১২,৫০০/=
• বাড়ি ভাড়াঃ ১,০০০/=
• চিকিৎসা ভাতাঃ ৫০০/=
সর্বমোটঃ ১৪,০০০/=
✅যদি বিএড ডিগ্রি থাকে তাহলে দশম গ্রেড হবে তার, তখন বেতন হবে -
• মূল বেতন ১৬,০০০/=
• বাড়ি ভাড়াঃ ১,০০০/=
• চিকিৎসা ভাতাঃ ৫০০/=
সর্বমোটঃ ১৭,৫০০/=✅
✅নোটঃ শুরুর দিকে বিএড করার জন্য ৫ বছর সময় দেয়।এবং ১০ বছর দশম গ্রেডে চাকুরি করার পর সিনিয়র শিক্ষকে উন্নিত হবেন (নবম গ্রেডে)
✅৩. জুনিয়র শিক্ষকঃ ইস্কুল-২ (ষোল গ্রেড)
• মূল বেতনঃ ৯,৩০০/=
• বাড়ি ভাড়াঃ ১,০০০/=
• চিকিৎসা ভাতাঃ ৫০০/=
সর্বমোটঃ ১০,৮০০/=✅
✅ উপরের ৩ ক্যাটেগরির সকলেই প্রতি বছর তার ব্যাসিক বেতনের ২৫% করে ২ টা উৎসব ভাতা পাবেন।
✅ মূল/বেসিক বেতনের ২০% বৈশাখি ভাতা পাবেন বছরে একবার।
✅ দ্রব্যমূল্যের উর্ধ্বগতির জন্য জুলাই মাসে বেসিকের ৫% একটা ভাতা দেয়া হয়।
✅এছাড়া কিছু স্কুল-কলেজ (সংখ্যাটা খুবই সামান্য) ছাত্র-ছাত্রীদের থেকে বাৎসরিক যে বেতন+ফিস নেয় তা খরচ করার পরেও যদি স্কুল/কলেজ ফান্ডে টাকা বেচে যায় তা শিক্ষকদের মধ্যে ভাগ করে দেন।
✅উপরের ৩ ক্যাটেগরির সকলেই প্রতি বছর তার ব্যাসিক বেতনের ৫% ইনক্রিমেন্ট পান।
©শিক্ষক নিবন্ধন তথ্য কেন্দ্র