Pathways

Pathways BCS Preliminary & Written Preparation. First Mentoring Team in BD [Online Based]

Pathways বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক সরকারি চাকুরি প্রার্থীদের জন্য মেন্টরিং টিম। এটি মূলত কোন কোচিং সেন্টার নয়।
আমরা প্রথমে ৪১ তম বিসিএস থেকে মেসেঞ্জার কেন্দ্রিক মেন্টরিং করে থাকলেও ২০২১ সাল থেকে প্রথম আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করি।

এখন পর্যন্ত আমরা ৪১, ৪৩, ৪৪ তম এবং ৪৫তম বিসিএস প্রিলি পাশাপাশি রিটেনভিত্তিক প্রিলিমিনারি এবং নন ক্যাডার রিটেনভিত্তিক (৯ম-২০তম গ্রেড) এর ৪ টি ব্যাচ সম্পন্ন করেছি।

এছাড়া আমাদের বিভিন্ন ক্লাব রয়েছে যেমনঃ E-Library, 6am Club, Math Club এবং English Club.

বিসিএস, সহকারী পরিচালক, অফিসার, প্রাইমারি, শিক্ষক নিবন্ধন, অডিটর, জুনিয়র অডিটর, ডাটা এন্ট্রি অপারেটর, অফিস সহায়ক সহ সকল চাকুরির জন্য আমাদের সার্ভিস রয়েছে।

Pathways এর বিশেষত্ব হচ্ছে কোচিং সেন্টারদের মত গদবাঁধা পড়াশুনা না করিয়ে বিশ্লেষণধর্মী গাইডলাইন প্রদান করা যা একজন শিক্ষার্থীর জন্য কার্যকর।

বাংলাদেশে প্রথম রিটেনভিওিক প্রিলিমিনারি গাইডলাইন প্রদান শুরু করি আমরাই।

পাথওয়েজ ফাউন্ডার প্রকৌ. মু. হাসিবুল ইসলাম ভাইয়ার দিকনির্দেশনায় সকল কার্যক্রম পরিচালিত হয়ে থাকে।

বিভিন্ন দিকনির্দেশনা মূলক পোস্ট এবং নোট পেতে আমাদের পেইজের সাথে থাকুন

বিস্তারিত জানতে যোগাযোগ করুন ০১৭৮৭২২৮১০০ এই নম্বরে।

19/10/2025

ব্রেকিং নিউজ
১১২২ পদে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ ২৭৬০ পদে আবেদনের সময়সীমা বর্ধিত করা হয়েছে।
✍️আবেদনের শেষ সময়: ২৬ অক্টোবর, ২০২৫।

👉বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৫ প্রকাশ।
17/10/2025

👉বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৫ প্রকাশ।

৪৭তম বি.সি.এস. পরীক্ষা-২০২৪ এর প্রিলিমিনারি (MCQ Type) টেস্টের ফলাফল প্রকাশ।গত ১৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত ৪৭তম ব...
28/09/2025

৪৭তম বি.সি.এস. পরীক্ষা-২০২৪ এর প্রিলিমিনারি (MCQ Type) টেস্টের ফলাফল প্রকাশ।

গত ১৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত ৪৭তম বি.সি.এস. পরীক্ষা-২০২৪ এর প্রিলিমিনারি (MCQ Type) টেস্টে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ এর বিধি-৭ এবং ২৮ নভেম্বর ২০২৪ তারিখে জারিকৃত ৪৭তম বি.সি.এস. পরীক্ষা-২০২৪ এর বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী নিম্নে ২ নম্বর অনুচ্ছেদে বর্ণিত শর্তে নিম্নোক্ত রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীরা ৪৭তম বি.সি.এস. এর লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে (provisionally) উত্তীর্ণ হয়েছেন যারা

20/09/2025

অনেক দিন হলো
স্টুডেন্ট দের পড়াচ্ছি না-ব্যাচ ওপেনও করি নাই।
ইনবক্সে যোগাযোগ করে থাকেন নিয়মিত -রিপ্লাই না দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

📘 ৯০ দিনে বিসিএস প্রিলিমিনারি সম্পূর্ণ প্রস্তুতি: আমার যাত্রা ও আপনার সফলতার দিকনির্দেশনাআমার বিসিএস প্রস্তুতির যাত্রা শ...
12/06/2025

📘 ৯০ দিনে বিসিএস প্রিলিমিনারি সম্পূর্ণ প্রস্তুতি: আমার যাত্রা ও আপনার সফলতার দিকনির্দেশনা

আমার বিসিএস প্রস্তুতির যাত্রা শুরু হয় ২০২২ সালের মার্চ মাসে, যখন আমি ৪৪তম বিসিএস প্রিলিমিনারির জন্য পড়া শুরু করি। হাতে ছিল মাত্র ৬০–৬৫ দিন, আর বুকে ছিল একরাশ স্বপ্ন। আমি বিশ্বাস করি, বিসিএসে সফল হবার মূল চাবিকাঠি হলো আত্মবিশ্বাস এবং পরিশ্রম—এই দুটি জিনিসের উপর অটুট ভরসা।

🎯 যারা ৪৭তম বিসিএস-এর প্রস্তুতিতে আছেন কিংবা যারা এখনও শুরু করেননি, তাদের বলবো—নিজের প্রতি বিশ্বাস রেখে আজই যাত্রা শুরু করুন। আপনি যদি আগামী ৯০ দিন পুরো মনোযোগ দিয়ে স্ট্র্যাটেজিক এবং টেকনিক্যাল উপায়ে প্রস্তুতি নেন, ইনশাআল্লাহ আপনি সফল হবেন।

✅ সফলতার কৌশল: কীভাবে এগিয়ে যাবেন?

১. প্রথম কাজ: বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ
বিসিএস-এর প্রশ্নপত্রে প্রতি বছরই পুরাতন প্রশ্ন ঘুরে ফিরে আসে। তাই প্রতিটি বিষয়ের বিগত বছরের প্রশ্ন চ্যাপ্টার ধরে ধরে বিশ্লেষণ করুন। বুঝে নিন—কোন অধ্যায় থেকে কেমন প্রশ্ন এসেছে, কী ধরনের তথ্য চাওয়া হয়।

👉 আপনি চাইলে এই বিশ্লেষণে কারো সাহায্য নিতে পারেন, অথবা নিজেই নোট তৈরি করে তা বিশ্লেষণ করে নিতে পারেন।

২. রিভিশনের গুরুত্ব

আমার ব্যক্তিগত বিশ্বাস: একবার খুব ভালোভাবে পড়ার চেয়ে ২-৩ বার মোটামুটি ভালোভাবে রিভিশন করা বেশি ফলপ্রসূ।

📌 গুরুত্বপূর্ণ টপিকগুলো নির্ধারণ করে সেগুলো বারবার রিভিশন করুন।

৩. ৯০ দিনের রুটিন তৈরি করুন
আজ থেকেই শুরু করলে আপনি পাবেন ১৩টি সপ্তাহ। আপনি যদি নিচের মতো করে ৮টি সাবজেক্ট ভাগ করে নেন, তাহলে সহজেই সপ্তাহভিত্তিক রুটিন সাজাতে পারবেন:

•বাংলা
•ইংরেজি
•বাংলাদেশ বিষয়াবলি
•আন্তর্জাতিক বিষয়াবলি
•বিজ্ঞান
•কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
•গণিত ও মানসিক দক্ষতা
•ভূগোল ও নৈতিকতা

📅 প্রতি সপ্তাহে একটি বা দুটি বিষয় ধরে পরিকল্পিতভাবে এগিয়ে যান।

৪. স্ট্রং ও উইক পয়েন্ট চিহ্নিত করুন

প্রতিদিন ৮-১০ ঘণ্টা করে পড়লে আপনি সহজেই বুঝতে পারবেন—কোন সাবজেক্টে আপনি ভালো, আর কোনটিতে দুর্বল।
👉 স্ট্রং সাবজেক্টকে আরও শক্তিশালী করুন, আর উইক সাবজেক্টে বেশি প্র্যাকটিসের মাধ্যমে একটা গ্রহণযোগ্য মানে নিয়ে আসুন।

৫. নিয়মিত মডেল টেস্ট দিন

মডেল টেস্ট আপনাকে সহায়তা করবে—
✅ ভুল–সঠিকের অনুপাত বুঝতে
✅ সময় ব্যবস্থাপনা শিখতে
✅ নেগেটিভ মার্কিং থেকে সতর্ক থাকতে

🎯 আপনার ভুল থেকে শিখুন, এবং এগিয়ে যান।

💡 ৯০ দিনের প্রিপারেশনে সফলতার গ্যারান্টি?
আমি বিশ্বাস করি, যদি আপনি এই ৯০ দিন একটানা মনোযোগ, কৌশল ও পরিশ্রম দিয়ে এগিয়ে যান, তাহলে ১৩০+ মার্কস পাওয়া সম্ভব। কীভাবে কতজন টিকবে, কাট মার্কস কত হবে—এই প্রশ্নগুলো নিয়ে চিন্তিত না হয়ে নিজের প্রস্তুতিতে মন দিন।

🎓 "আলোকবর্তিকা" প্ল্যাটফর্মের পক্ষ থেকে:

আমাদের “৯০ দিনের প্রিলিমিনারি শিওর শট কোর্স” আপনার সফলতার একটি সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে প্রস্তুত। এই কোর্সে আপনি পাবেন—

👉 চ্যাপ্টারভিত্তিক বিশ্লেষণ
👉 গুরুত্বপূর্ণ টপিক ও রিভিশন টেকনিক
👉 নিয়মিত মডেল টেস্ট
👉 স্ট্র্যাটেজিক রুটিন এবং প্রস্তুতি পরিকল্পনা

🌟 আপনি যদি মনে করেন, একা একা প্রস্তুতি নিতে কিছুটা কনফিউশন হচ্ছে, তাহলে এই কোর্সে যুক্ত হয়ে নিজেকে প্রস্তুত করে তুলুন বিসিএস-এর জন্য।

শুভকামনা রইলো সকল বিসিএস পরীক্ষার্থীর জন্য।
আপনার স্বপ্ন যেন বাস্তবে রূপ পায়, সেই কামনায়।

শুভেচ্ছান্তে,
শেখ মেহেদী হাসান
সহকারী পরিচালক
বাংলাদেশ ব্যাংক
পরামর্শক – আলোকবর্তিকা প্ল্যাটফর্ম

19/05/2025

NTRCA—এ শিক্ষকদের বেতন-ভাতা বাড়ছে❗Link Below 👇

19/05/2025

👉47 BCS Preliminary Preparation
👉International Affairs

১। আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়?
ক) ইরাক খ) আলজেরিয়া
গ) সৌদি আরব ঘ) জর্ডান
উত্তর: ক) ইরাক
২। নিকারাগুয়ায় যে বিদ্রোহীদের যুক্তরাষ্ট্র সমর্থন করে তার নাম-
ক) ইউনিটা খ) সান্ডিনিষ্টা
গ) কন্ট্রা ঘ) সোয়াপো
উত্তর: গ) কন্ট্রা
৩। ওডারনীস নদী-
ক) পূর্ব জার্মানি ও পোলান্ডের মধ্যে সীমা নির্ধারক
খ) পশ্চিম জার্মানি ও চেক প্রজাতন্ত্রের মধ্যে সীমা নির্ধারক
গ) পশ্চিম জার্মানি ও পোলান্ডের মধ্যে সীমা নির্ধারক
ঘ) সংযুক্ত জার্মান ও ফ্রান্সের মধ্যে সীমা নির্ধারক
উত্তর: ক) পূর্ব জার্মানি ও পোলান্ডের মধ্যে সীমা নির্ধারক
৪। জাপান পার্ল হারবার আক্রমণ করে-
ক) ৭ ডিসেম্বর, ১৯৪১ খ) ২৩ জুন, ১৪৪২
গ) ৩ নবেম্বর, ১৯৪২ ঘ) ২৬ জুলাই, ১৯৪৩
উত্তর: ক) ৭ ডিসেম্বর, ১৯৪১
৫। কোন দেশ প্রথম ওপেক (OPEC) সংঘ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিলো?
ক) কুয়েত খ) নাইজেরিয়া
গ) সৌদি আরব ঘ) ভেনিজুয়েলা
উত্তর: ঘ) ভেনিজুয়েলা
৬। কোনটি জাতিসংঘের বহুমুখী কারিগরি ও প্রাক বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম?
ক) UNV খ) DTCD
গ) UNFPA ঘ) UNDP
উত্তর: ঘ) UNDP
৭। আকাবা কোন দেশের সমুদ্র বন্দর?
ক) মিয়ানমার খ) জর্ডান
গ) ইরাক ঘ) ইসরাইল
উত্তর: খ) জর্ডান
৮। ‘League of Arab States’’-এর বর্তমান সদর দপ্তর কোথায়?
ক) তিউনিসিয়া খ) কায়রো
গ) রাবাত ঘ) জেদ্দা
উত্তর: খ) কায়রো
৯। যে যুদ্ধের প্রেক্ষাপটে সাধারণ পরিষদে ‘টহরঃরহম ভড়ৎ ঢ়বধপব ৎবংড়ষঁঃরড়হ’ গৃহিত হয়েছিল-
ক) সুয়েজ যুদ্ধ খ) কোরীয় যুদ্ধ
গ) পাক-ভারত যুদ্ধ ঘ) ফকল্যান্ড যুদ্ধ
উত্তর: খ) কোরীয় যুদ্ধ
১০। ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান?
ক) হরমুজ খ) জিব্রাল্টার
গ) বসফরাস ঘ) দার্দানেলিশ
উত্তর: খ) জিব্রাল্টার
১১। জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
ক) উ থান্ট খ) দ্যাগ হ্যামার শ্লোল্ড
গ) ট্রিগভেলি ঘ) কূট ওয়াল্ডহেইম
উত্তর: গ) ট্রিগভেলি
১২। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত?
ক) ইরান খ) ইরাক
গ) মিশর ঘ) সিরিয়া
উত্তর: খ) ইরাক
১৩। ‘হারারে’ এর পুরাতন নাম-
ক) সলসবেরি খ) ফরনোজা
গ) পেট্রোগ্রাড ঘ) রোডেসিয়া
উত্তর: ক) সলসবেরি
১৪। শাত-ইল-আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম-
ক) দামেস্ক চুক্তি খ) আলজিয়ার্স চুক্তি
গ) কায়রো চুক্তি ঘ) বৈরুত চুক্তি
উত্তর: খ) আলজিয়ার্স চুক্তি

19/05/2025
19/05/2025

প্রাইমারি পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য এক্সাম ব্যাচ আসছে

Address

Saidul Tower, Sarulia Bazar (Google Map 23. 713780, 90. 494031)
Demra
1361

Alerts

Be the first to know and let us send you an email when Pathways posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Pathways:

Shortcuts

Share