Daffo HSC English

Daffo HSC English Daffo HSC English is the Best Option For Learning Academic English

29/10/2024
এইচ.এস.সি ইংলিশে ভালো করতে হলে আপনাকে ফ্রীহ্যান্ড রাইটিং শিখতে হবে
28/10/2024

এইচ.এস.সি ইংলিশে ভালো করতে হলে আপনাকে ফ্রীহ্যান্ড রাইটিং শিখতে হবে

HSC English Is The Foundation English Of Your Life. So, Be Careful Of HSC English.
26/10/2024

HSC English Is The Foundation English Of Your Life. So, Be Careful Of HSC English.

আমি ইংরেজিতে কথা বলতে পারিতুমি ইংরেজিতে কথা বলতে পারোসে ইংরেজিতে কথা বলতে পারে====================I can Speak EnglishYou...
11/09/2024

আমি ইংরেজিতে কথা বলতে পারি
তুমি ইংরেজিতে কথা বলতে পারো
সে ইংরেজিতে কথা বলতে পারে
====================
I can Speak English
You can speak English
He can speak English

১৮ লাখ কোটির দেনা নিয়ে মাথা তুলে দাঁড়ানো যাবে কি২০০৮-০৯ অর্থবছরে, অর্থাৎ আজ থেকে প্রায় ১৬ বছর আগে বাংলাদেশের জাতীয় বাজেট...
29/08/2024

১৮ লাখ কোটির দেনা নিয়ে মাথা তুলে দাঁড়ানো যাবে কি
২০০৮-০৯ অর্থবছরে, অর্থাৎ আজ থেকে প্রায় ১৬ বছর আগে বাংলাদেশের জাতীয় বাজেট বরাদ্দ ধরা হযেছিল মাত্র ৯৯ হাজার ৯৬২ কোটি টাকা।

ওয়ান-ইলেভেনখ‍্যাত তত্ত্বাবধায়ক সরকার ঘোষিত এই পাঁচ অঙ্কের বাজেটকে আওয়ামী লীগ সরকার ২০০৯-১০ অর্থবছর থেকে ধাপে ধাপে ২০২৪-২৫ অর্থবছরে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকায় উন্নীত করে।

সে হিসাবে স্বাধীনতার পর ১৯৭২-৭৩ অর্থবছরের প্রথম বাজেট ৭৮৬ কোটি টাকা থেকে আওয়ামী লীগ সরকারের সর্বশেষ বাজেট ১ হাজার ১৪ গুণ বেশি। তবে এই বিশাল অঙ্কের বাজেটের সঙ্গে দুর্নীতির বিস্তৃতিও যে বিশাল গতিতে বেড়েছে, সেটা বলার অপেক্ষা রাখে না।

এটি ঠিক, বিগত আওয়ামী লীগ সরকারের প্রতিটি অর্থবছরে দেশে দৃশ‍্যমান উন্নয়নের ধারাবাহিকতা অব‍্যাহত ছিল বটে, কিন্তু লাগামহীন লুটপাটের অদৃশ্য কালো হাত ধীরে ধীরে পুরো উন্নয়নের জন্য কাল হয়ে দাঁড়ায়। যার শেষ পরিণতি ঘটে ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার মাধ্যমে।

দুর্নীতির বিরুদ্ধে ও ন‍্যায‍্যতার দাবিতে ছাত্র-জনতার এই অভ্যুত্থান একদিকে যেমন ক্ষমতাপ্রত‍্যাশী দলগুলোর প্রতি কঠোর বার্তা দিয়েছে, অন‍্যদিকে বিগত সরকারের বিশাল ঋণের বোঝা সামলে নিতেও বর্তমান সরকারকে হিমশিম খেতে হচ্ছে।
তবু সার্বিক বিপত্তি ঠেলে রাষ্ট্রব্যবস্থায় আমূল সংস্কার এনে সামনে এগিয়ে যাওয়ার বিষয়টি এখন অনিবার্য হয়ে পড়েছে।

যদিও বছরের পর বছর ধরে গড়ে ওঠা বা গড়ে তোলা একটি শক্তপোক্ত পদ্ধতিকে রাতারাতি পরিবর্তন করে তার সুফল পাওয়া খুব সহজ কাজ হবে না। শুধু নির্দিষ্টসংখ্যক মানুষকে বা পদ-পদবির পরিবর্তন করেও সহজে এ পরিবর্তন আনা যাবে না।

যেকোনো পরিস্থিতিতে একটি সামগ্রিক পরিবর্তন আনতে হলে সমস্যার শিকড়ে পৌঁছে বিদ‍্যমান পদ্ধতির ত্রুটিগুলোকে চিহ্নিত করতে হবে। এরপর ত্রুটিগুলোকে দূরীকরণে কাঠামোগত পরিবর্তন করাটা আগে প্রয়োজন। নতুবা ছাত্র-জনতার এ অর্জন একসময় গতি হারাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরেকটু খোলাসা করে বললে, একটি পরিবর্তনের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সময়টিকে সতর্কতার সঙ্গে যথাযথভাবে কাজে লাগানোটা খুবই গুরুত্বপূর্ণ।

এই সময়ে ভুল করলে সেটি সংশোধনের জন্য আবারও নতুন কোনো আন্দোলনের প্রয়োজন হয়ে উঠতে পারে। অর্থাৎ এই গণজাগরণের সময়টিকে কাজে লাগিয়ে সুযোগসন্ধানী গ্রুপগুলোর দরজা বন্ধ করে দিতে হবে, যেন কোনো খারাপ ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

বিশেষ করে ছাত্র-জনতা যে উদ্দেশ্য সাধনে রক্ত ঝরিয়েছেন এবং জীবন উৎসর্গ করেছেন, তা যেন কোনো প্রকারে নস্যাৎ না হয়।

বাংলাদেশের অতীত ইতিহাস ঘাঁটলে দেখা যাবে, দেশটি কখনোই দুর্নীতিমুক্ত ছিল না। হয়তো কখনো সেটি কমেছে আবার কখনো সেটি আকাশ ছুঁয়েছে। আবার কখনো দুর্নীতি ও উন্নয়ন একই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে। অর্থাৎ সমাজ থেকে ঘুষখোর ও চাটার গোষ্ঠী কখনো বিদায় নেয়নি।

বরং মাঝেমধ্যে তারা পুনঃপ্রতিষ্ঠা পেয়ে ক্ষমতার মসনদে বসে দুর্নীতি ও লুটপাটকে একটি ভিন্ন রূপ দেওয়ার চেষ্টা করেছে। সে জন্যই বঙ্গবন্ধু ১৯৭৩ সালের ৩ জানুয়ারি বরগুনার এক জনসভায় আফসোস করে বলেছিলেন, ‘আমি যা ভিক্ষা করে আনি, সব চাটার গুষ্টি চেটে খেয়ে ফেলে, আমার গরিব পায় না।’

বিভিন্ন তথ‍্য–উপাত্ত ঘেঁটে দেখা যায় যে বিদেশ থেকে টাকা ফেরত আনার বিষয়টি খুবই জটিল ও দুরূহ কাজের মধ্যে একটি। যদিও বিগত সরকার অর্থ পাচারকারীদের টাকা ফেরত আনার জন্য কালোটাকা সাদা করার অনেক সুযোগ-সুবিধা ঘোষণা করেছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।
এত বড় গণ-অভ্যুত্থানের পর যে সবাই ভয় পেয়ে সাধু-সন্ন‍্যাসী হয়ে যাবে, এমনটি ভাবারও কোনো কারণ নেই।

বিগত কয়েক দিনের পত্রপত্রিকার প্রতিবেদনগুলো পড়লে বিশিষ্ট সংগীতশিল্পী হায়দার হোসেনের গানের কথা থেকে ‘কী দেখার কথা, কী দেখছি,/ কী শোনার কথা, কী শুনছি’—এই লাইনগুলো কানে বাজছে।

বিগত সরকারের আমলে প্রধানমন্ত্রীর বাসার পিয়নের ৪০০ কোটি টাকার মালিক বনে যাওয়ার ঘটনা পুরো জাতির বিবেককে নাড়া দেয়। প্রশ্ন ওঠে, বাসার পিয়ন যদি এই বিপুল অর্থের মালিক হন, তাহলে বড় বড় কর্তাব‍্যক্তি কী করেছেন?

তাঁরাও একেকজন বিপুল অর্থবিত্তের মালিক বনে গেছেন, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং ভবিষ্যতে এমন অবারিত সুযোগ-সুবিধাগুলোকে অঙ্কুরেই বিনষ্ট করতে হবে। তাহলে জনসাধারণের মধ্যে স্বস্তি আসবে।

বিগত সরকারের আমলে ব‍্যাংকিং খাতের ক্রমবর্ধমান দুর্নীতি ও অর্থের নয়ছয়ের খতিয়ানের পরিসরকে একটি কাঠামোগত রূপ দেওয়া হয়েছে বললে ভুল হবে না।
ফলে ২০০৮ সালের ডিসেম্বরের ২২ হাজার ৪৮১ কোটি টাকার খেলাপি ঋণ ২০২৪ সালে বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮২ হাজার কোটি টাকা, যা ইতিহাসের সর্বোচ্চ। সে হিসাবে জাতীয় বাজেটের তুলনায় ২০০৮ থেকে ২০২৪ সালে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে ২২ দশমিক ৪৯ শতাংশ থেকে ২২ দশমিক ৮৪ শতাংশ হয়েছে।

ইংরেজি শিখুন সহজভাবে।
22/08/2024

ইংরেজি শিখুন সহজভাবে।

বাংলাদেশের মানুষের বেসিক ইংলিশ হলো--বাংলা থেকে ইংরেজি বানানো। আর এই বাংলা থেকে ইংরেজি বানানোর নজীর বিহীন সহজ নিয়ম আমি মোঃ এনামুল হক এনাম স্যার আবিষ্কার করেছি।

বাংলাদেশের মানুষের বেসিক ইংলিশ হলো--বাংলা থেকে ইংরেজি বানানো। আর এই বাংলা থেকে ইংরেজি বানানোর নজীর বিহীন সহজ নিয়ম আমি  ...
22/08/2024

বাংলাদেশের মানুষের বেসিক ইংলিশ হলো--বাংলা থেকে ইংরেজি বানানো। আর এই বাংলা থেকে ইংরেজি বানানোর নজীর বিহীন সহজ নিয়ম আমি মোঃ এনামুল হক এনাম স্যার আবিষ্কার করেছি।

Address

Road No: 01, Pabla Fakir Para, Khulna
Daulatpur
9202

Alerts

Be the first to know and let us send you an email when Daffo HSC English posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Daffo HSC English:

Shortcuts

Share