পরশুরাম টিউটোরিয়াল হোম- PTH

পরশুরাম টিউটোরিয়াল হোম- PTH Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from পরশুরাম টিউটোরিয়াল হোম- PTH, Education Website, পরশুরাম,ফেনী।, Daulatpur.

23/05/2026

আপনার মেয়েকে অবশ্যই শেখাবেন

একজন মুমিন নারীর সৌন্দর্য শুধু তার বাহ্যিক রূপে নয়; বরং তার লজ্জাশীলতা, চরিত্র, আচার-আচরণ ও দ্বীনের উপর অবিচল থাকার মধ্যেই প্রকৃত সৌন্দর্য প্রকাশ পায়। তাই ছোটবেলা থেকেই মেয়েদের এমন কিছু শিক্ষা দেওয়া জরুরি, যা তাকে সম্মানিত, নিরাপদ ও আল্লাহভীরু একজন নারী হিসেবে গড়ে তুলবে।

🔹 ১- মাটি থেকে কখনও কোনো কিছু উঠাতে গেলে অবশ্যই বুকের উপর এক হাত দিয়ে তারপর উঠাতে যাবে।
সতর ঢাকার সতর্কতা স্বরূপ এটা করা উচিত।

🔹 ২- পুরুষ মানুষের সামনে কখনও পায়ের উপর পা তুলে বসবে না; দুই পা মিলিয়ে বা কাছাকাছি রেখে বসবে।

🔹 ৩- সিঁড়িতে উপরের দিকে উঠার সময় যদি পেছনে কোনো পুরুষ মানুষ থাকে, তাহলে এক পাশে দাঁড়িয়ে যাবে। লোকটি চলে গেলে তারপর উঠবে।

🔹 ৪- লিফটে ওঠার সময় যদি অপরিচিত কোনো পুরুষ একা থাকে, তাহলে তার সাথে একা উঠবে না; অপেক্ষা করবে।

🔹 ৫- সবসময় মুচকি হাসার অভ্যাস করবে; উচ্চস্বরে অট্টহাসি থেকে বিরত থাকবে।

🔹 ৬- চাচাতো, খালাতো বা ফুফাতো ভাইদের সাথেও পর্দা ও সীমারেখা বজায় রাখবে। তারা গায়রে মাহরাম—এ শিক্ষা ছোট থেকেই দিতে হবে।

🔹 ৭- কোনো প্রয়োজনে পুরুষ মানুষের সাথে কথা বলতে হলে, ভদ্রতা ও যথেষ্ট দূরত্ব বজায় রেখে কথা বলবে।

🔹 ৮- নিকটাত্মীয় হলেও কথা-বার্তা ও চলাফেরায় শালীনতা বজায় রাখবে; অতিরিক্ত ফ্রি-মিক্সিং থেকে দূরে থাকবে।

🔹 ৯- রাস্তাঘাটে বান্ধবীদের সাথে উচ্চস্বরে হাসি-ঠাট্টা করবে না; রাস্তার শিষ্টাচার বজায় রাখবে।

🔹 ১০- বেপর্দা হয়ে বাইরে যাবে না। চুল খোলা রাখা, অতিরিক্ত টাইট বা আকর্ষণীয় পোশাক পরা থেকে বিরত থাকবে।

🔹 ১১- মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্ক থাকবে। অপরিচিত ছেলে মানুষের সাথে অপ্রয়োজনীয় চ্যাট বা সম্পর্ক তৈরি করবে না।

🔹 ১২- নিজের ছবি বা ভিডিও অহেতুক সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেবে না।

🔹 ১৩- ঘর থেকে বের হওয়ার আগে “আমি আল্লাহকে সন্তুষ্ট করার মতো পোশাক পরেছি কি না” — এই প্রশ্ন নিজেকে করবে।

🔹 ১৪- কুরআন তিলাওয়াত, দোয়া ও যিকিরের অভ্যাস ছোট থেকেই গড়ে তুলবে।

🔹 ১৫- বাবা-মায়ের সাথে সম্মান ও নম্র আচরণ করবে। পরিবারের আদব-কায়দা শিখবে।

🔹 ১৬- নিজের আত্মসম্মান ও লজ্জাশীলতাকে সবচেয়ে মূল্যবান সম্পদ মনে করবে।

🔹 ১৭- কারো সাথে সম্পর্ক, বন্ধুত্ব বা কথাবার্তায় যেন আল্লাহর সীমারেখা অতিক্রম না হয়—এ ব্যাপারে সচেতন থাকবে।

🔹 ১৮- নিজের কণ্ঠ, আচরণ ও উপস্থিতি দিয়ে যেন কারো মনে ফিতনার কারণ না হয়—এটা খেয়াল রাখবে।

🔹 ১৯- সবসময় মনে রাখবে, একজন নেককার নারী পুরো পরিবারকে জান্নাতের পথে নিয়ে যেতে পারে।

🔹 ২০- দুনিয়ার সৌন্দর্যের চেয়ে আখিরাতের সফলতাকে বেশি গুরুত্ব দিতে শিখবে।

একজন লজ্জাশীলা, পর্দাশীলা ও চরিত্রবান নারী আল্লাহর বিশেষ নিয়ামত। তাই আমাদের দায়িত্ব হলো—মেয়েদের শুধু দুনিয়াবি শিক্ষা নয়, বরং দ্বীন, লজ্জাশীলতা, আত্মমর্যাদা ও উত্তম চরিত্রের শিক্ষায় গড়ে তোলা।

মহান আল্লাহ আমাদের মা-বোনদের হায়া, ইমান ও তাকওয়ার সাথে জীবন পরিচালনা করার তাওফিক দান করুন। আমিন।

:

18/05/2026

ঐতিহ্যবাহী PTH ছাত্রাবাসে
চতুর্থ-দশম শ্রেণির ছাত্র ভর্তি চলছে।
সার্বিক যোগাযোগ ০১৮১৭৭৩৩৮৬১
০১৯৫৯২৮২৬৫২

29/03/2026

এস এস সি স্পেশাল কোর্স ২০২৬ এর চূড়ান্ত মডেল টেস্ট আগামী ৪ এপ্রিল সকাল ৮:৩০ ঘটিকায় আরম্ভ হবে। আগ্রহীগণ যোগাযোগ করুন ০১৮১৭৭৩৩৮৬১

02/03/2026

এসএসসি স্পেশাল কোর্স ২০২৬ এর প্রথম মডেল টেস্ট আজকে আরম্ভ হয়েছে। মডেল টেস্ট দিতে যারা ইচ্ছুক যোগাযোগ করুন।
চূড়ান্ত মডেল টেস্ট শুরু ১ এপ্রিল।
০১৮১৭৭৩৩৮৬১

13/01/2026

ভর্তি চলছে
PTH ছাত্রাবাসে
মোট আসন ২৫
শূন্য আসন ১৪ টি

13/01/2026

এস এস সি স্পেশাল কোর্স ২০২৬ এবং ষষ্ঠ -দশম শ্রেণির একাডেমিক কোচিং আগামীকাল ১৪ জানুয়ারি সকাল আট ঘটিকায় উদ্বোধন হবে,ইনশাআল্লাহ।

05/01/2026

SSC Special Course 2026
উদ্বোধনী ক্লাস ১৪ জানুয়ারি, সকাল ৮:০০ঘটিকা।

15/12/2025
17/09/2025

আবাসিক ছাত্ররা বাদ ফজর পবিত্র কুরআন তিলোয়াত করছে।

১)ষষ্ঠ-দশম শ্রেণি পর্যন্ত ইংরেজিতে পাঠদানে পারদর্শী একজন শিক্ষক PTHএর জন্য নিয়োগ দেওয়া হবে।শর্তাবলীঃ★ ডিগ্রী বা সমমান শ্...
14/06/2025

১)ষষ্ঠ-দশম শ্রেণি পর্যন্ত ইংরেজিতে পাঠদানে পারদর্শী একজন শিক্ষক PTHএর জন্য নিয়োগ দেওয়া হবে।
শর্তাবলীঃ
★ ডিগ্রী বা সমমান শ্রেনিতে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থী তবে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকদের অগ্রাধিকার দেওয়া হবে।
★সময়ঃসকাল ৭:০০-৯:০০ পর্যন্ত।
★সম্মানীঃ৪০০০-৫০০০ টাকা।
২)হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর একজন নিয়োগ দেওয়া হবে।
শর্তাবলীঃ
★কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে।
★সময়ঃসকাল ৭:০০-১২:০০ পর্যন্ত।
★সম্মানীঃ৪০০০-৫০০০ টাকা।

প্রয়োজনেঃ
মোহাম্মদ ফারুক
প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক
০১৮১৭৭৩৩৮৬১

Address

পরশুরাম,ফেনী।
Daulatpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when পরশুরাম টিউটোরিয়াল হোম- PTH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share