সুকদেব এমএম মাধ্যমিক বিদ্যালয়

সুকদেব এমএম মাধ্যমিক বিদ্যালয় Sukdeb M.M High School is a traditional school in Daulatkhan, Bhola. Most old and traditional school.

এসএসসি পরীক্ষা-২০২৫পরীক্ষার্থীদের জন্য কিছু পরামর্শঃ★ কোন ক্রমেই রাত জেগে পড়া যাবে না। মনে রাখবে, মাথা ঠাণ্ডা রাখার জন্য...
07/04/2025

এসএসসি পরীক্ষা-২০২৫
পরীক্ষার্থীদের জন্য কিছু পরামর্শঃ

★ কোন ক্রমেই রাত জেগে পড়া যাবে না। মনে রাখবে, মাথা ঠাণ্ডা রাখার জন্য পর্যাপ্ত ঘুমের বিকল্প নেই। পরীক্ষার আগের দিন রাত্রে 10 টার মধ্যে পড়া শেষ করে ঘুমিয়ে যাবে এবং সকাল বেলা উঠবে।

★ পরীক্ষার আগের দিন মূল প্রবেশপত্র, রেজিঃ কার্ড, কলম, পেন্সিল ইত্যাদি প্রয়োজনীয় জিনিস গুছিয়ে রাখবে।

★ পরীক্ষার হলে পানি নিয়ে যাবে এবং পান করবে এতে করে ব্রেইন ভালোভাবে কাজ করতে পারবে।

★ পরীক্ষার দিন সকালে কোন ক্রমেই ভারী কোনো খাবার বা জাঙ্ক ফুড খাবে না। হালকা ও পুষ্টিকর স্বাভাবিক খাবার খেতে হবে।

★ পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে আধা ঘন্টা আগে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে হবে। তাই হাতে যথেষ্ট সময় নিয়ে বাড়ি থেকে বের হবে, যেন রাস্তায় কোনো সমস্যা হলেও দেরী না হয়।

★ পরীক্ষার দিন সকালে নতুন কিছু না পড়ে যেগুলো ভালো করে পার, সেগুলো রিভিশন দেবে আর যেগুলো একটু কঠিন সেগুলো রাতে শেষ করে রাখবে।

★ পরীক্ষা দিতে যাওয়ার আগে গোসল করবে। এতে নিজেকে ফ্রেশ মনে হবে ও গরম কম লাগবে। সুন্দরভাবে পরীক্ষা দিতে পারবে।

★ প্রথমদিন পরীক্ষা দিতে যাবার সময় অবশ্যই মা-বাবা বা কোন অভিভাবককে নিয়ে যাবে। এতে নার্ভাস কম লাগবে।

★ পরীক্ষার আগে শুভাকাঙ্ক্ষী সবাইকে বলে যাওয়া উত্তম। যদিও এই রীতি এখন আর নেই বললেই চলে।

★ পরীক্ষার জন্য অবশ্যই আরামদায়ক পোশাক পড়ে যাওয়া উচিত। বিশেষ করে স্কুলের ইউনিফর্ম পড়ে যাওয়াই উত্তম।

★ শরীরে বা মাথায় কোন সময়ই তেল বা তেল জাতীয় পদার্থ ব্যবহার করা উচিত হবে না। এতে খাতায় লিখতে সমস্যা হবে।

★ একেবারে নতুন কলম ব্যবহার না করে আগে থেকেই ব্যবহার করা কলম দিয়ে লিখলে খুব সহজেই খাতায় লেখা সম্ভব হবে।

★ পরীক্ষার দিনগুলোতে যেকোন প্রকার ভারী কাজ, বাইক রাইডং এবং বাহিরের খেলাধূলা থেকে বিরত থাকতে হবে।

★ যে বিষয়গুলো আগে থেকে পড়া নেই, পরীক্ষার সময় সেগুলো নতুন করে পড়ার দরকার নেই।

★ খাতা হাতে পাওয়ার সাথে সাথে চেক করে দেখে নিতে হবে, কোন প্রকার ছেড়া বা নষ্ট হলে সাথে সাথে চেঞ্জ করে নিতে হবে।

★ খাতায় অবশ্যই পেন্সিল দিয়ে মার্জিন টানবে। অন্য কালির কলম বা বল পয়েন্ট কলম ব্যবহার করে মার্জিন টানবে না।

★ অবশ্যই বল পয়েন্ট কলম দিয়ে খাতা এবং MCQ উত্তরপত্রে যথাযথ ভাবে রোল নম্বর, রেজিঃ নম্বর, বিষয় কোড, সেট কোড পূরণ করবে। কোন প্রকার ভুল হলে টিচারকে জানাতে হবে।

★ পরীক্ষার সময় টাইম ম্যানেজমেন্ট বড় ফ্যাক্টর। MCQ এবং CQ উভয় ক্ষেত্রেই Full Answer করা অতি জরুরি। তাই অহেতুক সময় নষ্ট না করে টাইম অনুযায়ী প্রশ্নের উত্তর দিতে হবে।

★ পরীক্ষার কক্ষে কর্তব্যরত শিক্ষকদের সাথে কোন ক্রমেই খারাপ আচরণ করা যাবে না।

★ পরীক্ষা শেষে বাসায় এসে সঠিক উত্তর খোঁজার চেষ্টা করবে না। একটু বিশ্রাম নিয়ে পরের দিনের পরীক্ষার সময়সূচী ভালোভাবে দেখে নিবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি শুরু করবে।

★ পরীক্ষার দিনগুলোতে যেকোন প্রকার ইলেকট্রনিক ডিভাইস থেকে দূরে থাকা উচিত। ফেসবুক, ম্যাসেঞ্জার বা অন্য কোন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা থেকে অবশ্যই বিরত থাকা উচিত।

পরিশেষে সবার জন্য দোয়া ও শুভকামনা রইলো, সকলে যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারো এবং ভালো একটা ফলাফল করে মা-বাবা এবং শিক্ষকদের মুখ উজ্জ্বল করতে পারো। মহান সৃষ্টিকর্তা আমাদের সকলের মনের আশা পূরণ করুন, আমিন।

শুভকামনায়ঃ
প্রধান শিক্ষক
সুকদেব মদন মোহন মাধ্যমিক বিদ্যালয়
দৌলতখান, ভোলা।

আমি বাংলায় গান গাইআমি বাংলার গান গাইআমি আমার আমিকে চিরদিনএই বাংলায় খুঁজে পাইআমি বাংলায় দেখি স্বপ্নআমি বাংলায় বাঁধি স...
21/02/2025

আমি বাংলায় গান গাই
আমি বাংলার গান গাই
আমি আমার আমিকে চিরদিন
এই বাংলায় খুঁজে পাই
আমি বাংলায় দেখি স্বপ্ন
আমি বাংলায় বাঁধি সুর।
আমি এই বাংলার মায়াভরা পথে
হেঁটেছি এতটা দূর।
বাংলা আমার জীবনানন্দ
বাংলা প্রাণের সুখ
আমি একবার দেখি, বার বার দেখি
দেখি বাংলার মুখ।।

আমি বাংলায় কথা কই
আমি বাংলার কথা কই
আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি বাংলায় জেগে রই।
আমি বাংলায় মাতি উল্লাসে
করি বাংলায় হাহাকার,
আমি সব দেখে শুনে ক্ষেপে গিয়ে
করি বাংলায় চিৎকার।
বাংলা আমার দৃপ্ত স্লোগান
ক্ষিপ্ত তীর ধনুক,
আমি একবার দেখি, বারবার দেখি
দেখি বাংলার মুখ।।

আমি বাংলায় ভালোবাসি
আমি বাংলাকে ভালোবাসি
আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি।
আমি যা কিছু মহান বরণ করেছি
বিনম্র শ্রদ্ধায়,
মেশে তেরো নদী সাত সাগরের
জল গঙ্গায় পদ্মায়।
বাংলা আমার তৃষ্ণার জল
তৃপ্ত শেষ চুমুক,
আমি একবার দেখি, বারবার দেখি
দেখি বাংলার মুখ।।

শতবর্ষ (২০২৫) উদযাপনে সুকদেব মদন মোহন মাধ্যমিক বিদ্যালয়। অত্র বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের আলোচনার জন্য...
28/01/2024

শতবর্ষ (২০২৫) উদযাপনে সুকদেব মদন মোহন মাধ্যমিক বিদ্যালয়।
অত্র বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের আলোচনার জন্য সোশ্যাল গ্রুপ লিংক
https://www.facebook.com/groups/sukdebmmschool

বাংলা ব্যাকরণ (প্রকৃতি + প্রত্যয়)              ★ গুণ ★ক্রিয়ার শেষে প্রত্যয় যুক্ত হলে, ক্রিয়ার আদিস্বরে যে পরিবর্তন হয়, ত...
29/12/2023

বাংলা ব্যাকরণ (প্রকৃতি + প্রত্যয়)
★ গুণ ★
ক্রিয়ার শেষে প্রত্যয় যুক্ত হলে, ক্রিয়ার আদিস্বরে যে পরিবর্তন হয়, তাকে গুণ বলে।
১. ক্রিয়ার আদিতে ই-কার/ঈ-কার থাকলে, এ-কার হয়ে যায়। যেমন:
√শী > শে+অন= শয়ন
√নী > নে+অন= নয়ন
√চি > চে+অন= চয়ন
√জি > জে+অ= জয়

২. ক্রিয়ার আদিতে উ-কার/ঊ-কার থাকলে, ও-কার হয়ে যায়। যেমন:
পূ > √পো+অন= পবন
ভূ > √ভো+অন= ভবন

৩. ক্রিয়ার আদিতে ঋ-কার থাকলে, অর হয়ে যায়। যেমন:
√কৃ+অন= করণ
√তৃ+অন= তরণ
√মৃ+অন= মরণ
√হৃ+অন= হরণ

★ বৃদ্ধি ★
শব্দের শেষে প্রত্যয় যুক্ত হলে, শব্দের আদিস্বরে যে পরিবর্তন হয়, তাকে বৃদ্ধি বলে।
১. শব্দের আদিতে অ-কার থাকলে, আ-কার হয়ে যায়। যেমন:
করণ+অ= কারণ
পর্বত+য= পার্বত্য
অলস+য= আলস্য
মধুর+য= মাধুর্য
বর্ষ+ইক= বার্ষিক
সপ্তাহ+ইক= সাপ্তাহিক
অর্থ+ইক= আর্থিক
ধর্ম+ইক= ধার্মিক
মনস+ইক= মানসিক
সমাজ+ইক= সামাজিক
ব্যবহার+ইক= ব্যাবহারিক

২. শব্দের আদিতে ই-কার/ঈ-কার থাকলে, ঐ-কার হয়ে যায়। যেমন:
বিকাল+অ= বৈকাল
শিশু+অ= শৈশব
নিশা+অ= নৈশ
দিন+ইক= দৈনিক
ইচ্ছা+ইক= ঐচ্ছিক
বিশ্ব+ইক= বৈশ্বিক
দীর্ঘ+য= দৈর্ঘ্য
ধীর+য= ধৈর্য
নিমিত্ত+ইক= নৈমিত্তিক
বিচিত্র+য= বৈচিত্র্য

৩. শব্দের আদিতে উ-কার/ঊ-কার থাকলে, ঔ-কার হয়ে যায়। যেমন:
উদ্ধত+য= ঔদ্ধত্য
উজ্জ্বল+য= ঔজ্জ্বল্য
উপনিবেশ+ইক= ঔপনিবেশিক উপন্যাস+ইক= ঔপন্যাসিক
যুক্তি+ইক= যৌক্তিক
যুব+অন= যৌবন
পুরাণ+ইক= পৌরাণিক
ভূগোল+ইক= ভৌগোলিক
মূল+ইক=মৌলিক

৪. শব্দের আদিতে ঋ-কার থাকলে, আর হয়ে যায়। যেমন:
পৃথিবী+অ= পার্থিব
কৃপণ+য= কার্পণ্য
-----------------------------------------------
দৌলতখন, ভোলা।
----------------------------------------------

★ আদ্য অ-কারের প্রমিত উচ্চরণ ★১. আদ্য অ-কারের পরে  ই-কার, ঈ-কার,‌ উ-কার, ঊ-কার অথবা ঋ-কার থাকলে, সেই অ-কারের উচ্চারণ ও-ক...
19/11/2023

★ আদ্য অ-কারের প্রমিত উচ্চরণ ★
১. আদ্য অ-কারের পরে ই-কার, ঈ-কার,‌ উ-কার, ঊ-কার অথবা ঋ-কার থাকলে, সেই অ-কারের উচ্চারণ ও-কার হয়।
খচিত -------------- খোচিতো
অধিক ------------- ওধিক্‌
তরী ---------------- তোরি
নদী ---------------- নোদি
গরু ---------------- গোরু
মধুর --------------- মোধুর
বধূ ----------------- বোধু
মসৃণ -------------- মোসৃন্‌
যকৃৎ ------------- জোকৃত্

২. আদ্য অ-কারের পরে ক্ষ অথবা জ্ঞ থাকলে, সেই অ-কারের উচ্চারণ ও-কার হয়।
রক্ষা ------------------ রোক্‌খা
লক্ষ ------------------ লোক্‌খো
অক্ষ ----------------- ওক্‌খো
যজ্ঞ ------------------ জোগ্‌গোঁ
অজ্ঞ ----------------- ওগ্‌গোঁ

৩. আদ্য অ-কারের পরে য-ফলা থাকলে, সেই অ-কারের উচ্চারণ ও-কার হয়।
কন্যা --------------- কোন্‌না
গদ্য ---------------- গোদ্‌দো
পদ্য --------------- পোদ্‌দো
অদ্য -------------- ওদ্‌দো
অন্য -------------- ওন্‌নো

★ মধ্য অ-কারের প্রমিত উচ্চরণ ★
১. শব্দের মাঝে অ-কারের পরে ই-কার, ঈ-কার,‌ উ-কার, ঊ-কার, ঋ-কার, ক্ষ, জ্ঞ অথবা য-ফলা থাকলে, সেই অ-কারের উচ্চারণ ও-কার হয়।
ধরণী ----------------ধরোনি
রজনী -------------- রজোনি
সমভূমি ------------ শমোভুমি
বিশেষজ্ঞ ---------- বিশেশোগ্‌গোঁ
আত্মরক্ষা --------- আত্‌তোঁরোক্‌খা
বিপক্ষ ------------- বিপোক্‌খো
রাজকন্যা -------- রাজকোন্‌না
অরণ্য ------------ অরোন্‌নো

২. দুইয়ের অধিক বর্ণ দ্বারা গঠিত শব্দের মাঝে অ-কার থাকলে, সেই মধ্য অ-কারের উচ্চারণ ও-কার হয়।
লবণ ----------------- লবোন্
বচন ------------------ বচোন্‌
রতন ----------------- রতোন্‌
কানন --------------- কানোন্‌
রাবণ ---------------- রাবোন্‌
কেতন -------------- কেতোন্
শোভন ------------- শোভোন্‌
শোষণ -------------- শোশোন্
কোমল ------------- কোমোল্‌
গোপন ------------- গোপোন্‌

★ অন্তিম অ-কারের প্রমিত উচ্চরণ ★
১. শব্দের অন্তিম অ-কারের উচ্চারণ সাধারণত ও-কার হয়।
হংস --------------- হঙশো
শঙ্খ -------------- শঙখো
অমৃত ------------ অমৃতো
দৈব -------------- দোইবো
যৌথ ------------- জোউথো
গ্রহ --------------- গ্রোহো
২. যুক্তবর্ণের প্রথমটিতে হসন্ত এবং পরেরটিতে অ-কারের উচ্চারণ ও-কার হয়।
পদ্ম ------------------ পদ্‌দোঁ
গন্ধ ------------------ গন্‌ধো
নষ্ট ------------------- নশ্‌টো
বিভক্ত ------------- বিভক্‌তো
বিপন্ন -------------- বিপন্‌নো
---------------------------------------------------------

ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশ-১. জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিও না, বরং জুতাট...
25/09/2023

ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশ-

১. জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিও না, বরং জুতাটা খুলে নিজে একবার মুছে দিও।

২. কখনও কাউকে কামলা, কাজের লোক বা বুয়া বলে ডেকো না। মনে রেখো তারাও কারো না কারো ভাই, বোন, মা, বাবা। তাদেরকে সম্মান দিয়ে ডেকো।

৩. বয়স, শিক্ষা, পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কখনও কাউকে ছোট করে দেখ না। নইলে তুমি ছোট হয়ে যাবে।

৪. পড়াশুনা করে জীবনে উন্নতি করো, কিন্তু কারো ঘাড়ে পা দিয়ে উপরে উঠার চেষ্টা করো না।

৫. কাউকে সাহায্য করে পিছনে ফিরে তাকাইও না, সে লজ্জা পেতে পারে।

৬. সব সময় পাওয়ার চেয়ে দেয়ার চেষ্টা করো বেশি । মনে রেখ, প্রদানকারির হাত সর্বদা উপরেই থাকে।

৭. এমন কিছু কর না যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর আঙুল ওঠে।

৮. মানুষ হয়ে জন্ম নিয়েছো, তাই দায়িত্ব এড়িয়ে যেও না।

৯. তোমার কি আছে তোমার গায়ে লেখা নেই। কিন্তু তোমার 'ব্যবহার' বলে দিবে তোমার পরিবারের অবস্থান কোথায় ?

১০. কখনও মার কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিও না। কাউকে ফেলতে পারবে না।

১১. কারও বাসায় নিমন্ত্রন খেতে গেলে বাসায় দু-মুঠো ভাত খেয়ে যেও। অন্যের পাতিলের ভাতের আশায় থেক না।

১২. কারো বাসার খাবার নিয়ে সমালোচনা করো না। কেউ খাবার ইচ্ছে করে স্বাদহীন করার চেষ্টা করে না।

১৩. বড় হবার জন্য নয়, মানুষ হওয়ার জন্য চেষ্টা কর।

১৪. শ্বশুর কিংবা শাশুড়িকে এতটা সম্মান দিও, যতটুকু সম্মান তোমার বাবা-মাকে দাও। এবং তাদের প্রতি এমন আচরন কর, যাতে করে তাদের মেয়েকে তোমার বাড়ি পাঠানোর জন্য উতলা থাকে।

১৫. সব সময় ভদ্র ও নম্রভাবে চল এবং সেভাবে কথা বল। কিন্তু অন্যায়ের সাথে আপোষ কর না।

23/08/2023

নিম্নলিখিত ৪০টি Verb এর পরে infinitive (to) বসে এবং অন্যান্য সকল ক্ষেত্রে Gerund (ing) বসে।
---------------------------------------------------
Agree, Afford, Hope, Offer
Arrange, Decide, Ask, Demand
Advise, Deserve, Consent, Pledge
Forget, Care, Dare, Plan
Hesitate, Happen, Seem, Claim
Refuse, Choose, Promise, Tend
Threaten, Gurantee, Intend, Try
Learn, Prepare, Manage, Pretend
Want, Fail, Resolve, Expect.
----------------- Example --------------------
01. He advised to read the book.
02. Mina agreed to drink tea.
03. Rana arranged to play cricket.
04. She decided to cook fish.
05. He forgot to do the work.
06. They planned to run race.
07. We hesitated to take a drink
08. She promised to help me.
09. He intend to eat the mango.
10. We learn to gain knowledge.
11. He wanted to make a noise.
12. She pretended to save you.
13. I tried to solve the problem.
14. He refused to take the coins.
15. They failed to catch the cow.
----------------------------------------------------

সূর্যের বংশধরনাজমুল হোসেন হারুন তারিখঃ ২৯/০৭/২০১৬ইং----------------------------------------আমি জেনেছি,তুমি বাঙালি জাতির ...
24/06/2023

সূর্যের বংশধর
নাজমুল হোসেন হারুন
তারিখঃ ২৯/০৭/২০১৬ইং
----------------------------------------
আমি জেনেছি,
তুমি বাঙালি জাতির বন্ধুপ্রতিম
উদিত বরপুত্র,
আবিষ্কার করেছ তুমি বাংলাদেশের মুক্তিকামী সূত্র।

আমি বুঝেছি,
তুমি তারুণ্যদিপ্ত সূর্যের জ্বালাময়ী আগুনের ঝলকানী,
তাই বিশ্ব-সভায় সমাদৃত আজো তোমার সকল বাণী।

আমি লিখেছি,
তুমি যাহা দিয়েছ আমার জননী বাংলাদেশের তরে,
সবুজ-শ্যামল মমতায় আজো প্রকৃতি রয়েছ ভরে।

আমি গেয়েছি,
তুমি যাহা গেয়েছ বন্ধুপ্রতিম বাঙালি জাতির জন্য,
হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খৃস্টান তোমার ওই ভৈরবী সূরে ধন্য।

আমি দেখছি,
তুমি জন্ম দিয়েছ অনন্ত ত্যাজময়ী সূর্যের কন্যা,
অন্ধকারে তুমি জাতিকে দিয়েছে স্নিগ্ধ আলোর বন্যা।

আমি বলেছি,
তুমি চাঁদের হাঁটে পূর্ণিমা-রাতের তৃপ্ত মহাজন,
চাঁদের পাশে তারকারাজির আজি দিপ্ত আয়োজন।

আমি ভেবেছি,
তুমিও আজিকে বিশ্রামে আছ চাঁদ-জ্যোছনার বাটে,
চাঁদের পরে তারকারাজি এসে বসবে সোনার খাটে।

আমি আপ্লুত,
তুমি সৌরজগতের মতো জ্যোতিস্কের মধ্যমণি,
সৃষ্ট গ্রহের মাধ্যখানে আজি তোমার জয়ধ্বনি।

আমি নিশ্চিত,
তুমি জাতির জনক বঙ্গবন্ধু আমার প্রিয় বংলাদেশে,
ললাট-স্নিগ্ধ জাতি হবো মোরা আগাবো বীরের বেশে।

আমি বিস্মিত,
তুমি কিভাবে লিখেছ বাংলাদেশের অগ্রিম জয়গান!
বিশ্ব-মঞ্জিলে মাতাকে তুমি হে, করেছ মহীয়ান।

আমি সিক্ত,
তুমি দিয়েছ তোমার সমগ্র যৌবন বাংলাদেশের তরে,
সভ্য-সমাজ নমিছে তোমায় আজো অন্তঃকরণ ভরে।

আমি মুগ্ধ,
তুমি বিশ্ব-জগতের পরিচিত মুখ, নগ্ন-দিবাকর,
স্মৃতির মিনারে তুমি সর্বেসর্বা ওহে, সূর্যের বংশধর।
-----------------------------------------

৯৮তম বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।সুকদেব মদন মোহন মাধ্যমিক বিদ্যালয়দৌলতখান...
15/03/2023

৯৮তম বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

সুকদেব মদন মোহন মাধ্যমিক বিদ্যালয়
দৌলতখান, ভোলা।
তারিখঃ ১৪/০৩/২০২৩ খ্রিস্টাব্দ।

Address

Daulatkhan, Bhola
Daulatkhan
8310

Telephone

+8801714546214

Website

Alerts

Be the first to know and let us send you an email when সুকদেব এমএম মাধ্যমিক বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to সুকদেব এমএম মাধ্যমিক বিদ্যালয়:

Shortcuts

Share

Category