Naiyair Dr. Khandakar Mosharraf Hossain High School

Naiyair Dr. Khandakar Mosharraf Hossain High School Most Popular High School in Naiyair, Daudkandi, Comilla. Established in 2004.

22/06/2024
25/05/2024

Happy Birthday Sir♥️

নৈয়াইর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ব্যাচ -এস এস সি -২০১৪ কতৃক আয়োজিত শিক্ষক ও ছাত্র ছাত্রী দের মিল...
21/02/2021

নৈয়াইর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ব্যাচ -এস এস সি -২০১৪ কতৃক আয়োজিত শিক্ষক ও ছাত্র ছাত্রী দের মিলনমেলা ২০২১।

সন্ধ্যায়, স্কুলের ছবি তোলা ❤❤❤
15/03/2020

সন্ধ্যায়, স্কুলের ছবি তোলা ❤❤❤

আমাদের প্রত্যেকেরই দায়িত্বশীল হওয়া একান্ত প্রয়োজন। যার যার অবস্থান থেকে সততা, নিষ্ঠা, দায়িত্বশীলতা, কর্তব্যপরায়নতা, নিয়ম...
15/03/2020

আমাদের প্রত্যেকেরই দায়িত্বশীল হওয়া একান্ত প্রয়োজন। যার যার অবস্থান থেকে সততা, নিষ্ঠা, দায়িত্বশীলতা, কর্তব্যপরায়নতা, নিয়ম-শৃঙ্খলা মেনে চলা উচিত। কিন্তু আজ লক্ষ করা যাচ্ছে যে,যে যেই ভাবে পারে ফাঁকি দিয়ে যাচ্ছে,দেখার মত কেউ নেই। যা আদৌ ঠিক নয়। কাজেই নিজের জীবনের উন্নতি যেমন নিহিত রয়েছে ঠিক তেমনি প্রতিষ্ঠানের উন্নতি ও অগ্রগতি এর ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। সুতরাং আমরা সবাই এ বিষয়ে একমত পোষণ করে প্রতিষ্ঠানের কাজে আত্মনিয়োগ করাটাই বাঞ্ছনীয় বলে আমি মনে করি। তা-না হলে দায়িত্বশীলতার পরিবর্তে দায়িত্বহীনতায় গোটা জাতি ডুব সাঁতারে ডুব দিয়ে তলিয়ে যাবে কোন সন্দেহ নেই।
আমরা শুধু নিজেদের স্বার্থটা চাই, কিন্তু যার যার কাজে দায়িত্বশীল হতে চাই না—এটা অত্যন্ত বেদনাদায়ক।

বিসমিল্লাহির রাহমানির রাহিম জনস্বার্থে সতর্কতামূলক পোস্ট: "করোনা ভাইরাস" ও প্রতিকার।করোনা ভাইরাস কী?করোনা ভাইরাসটির আরেক...
25/01/2020

বিসমিল্লাহির রাহমানির রাহিম

জনস্বার্থে সতর্কতামূলক পোস্ট: "করোনা ভাইরাস" ও প্রতিকার।

করোনা ভাইরাস কী?
করোনা ভাইরাসটির আরেক নাম ২০১৯-এনসিওভি। এটি এক ধরনের করোনা ভাইরাস। ভাইরাসটির অনেক রকম প্রজাতি আছে, কিন্তু এর মধ্যে মাত্র ৭টি মানুষের দেহে সংক্রমিত হতে পারে।

বিজ্ঞানীরা বলছেন, ভাইরাসটি হয়তো মানুষের দেহকোষের ভেতরে ইতোমধ্যে ‘মিউটেট করছে’, অর্থাৎ গঠন পরিবর্তন করে নতুন রূপ নিচ্ছে এবং সংখ্যাবৃদ্ধি করছে। ফলে এটি আরও বেশি বিপজ্জনক হয়ে উঠতে পারে। সোমবারই বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন, এ ভাইরাস একজন মানুষের দেহ থেকে আরেকজন মানুষের দেহে ছড়াতে পারে।

কতটা ভয়ংকর এই ভাইরাস
এই ভাইরাস মানুষের ফুসফুসে সংক্রমণ ঘটায় এবং শ্বাসতন্ত্রের মাধ্যমেই এটি একজনের দেহ থেকে আরেকজনের দেহে ছড়ায়। সাধারণ ফ্লু বা ঠান্ডা লাগার মতো করেই এ ভাইরাস ছড়ায় হাঁচি-কাশির মাধ্যমে। তবে এর পরিণামে অরগ্যান ফেইলিওর বা দেহের বিভিন্ন প্রত্যঙ্গ বিকল হয়ে যাওয়া, নিউমোনিয়া এবং মৃত্যু ঘটারও আশঙ্কা রয়েছে। এখন পর্যন্ত আক্রান্তদের দুই শতাংশ মারা গেছেন, হয়তো আরও মৃত্যু হতে পারে।

তাছাড়া এমন মৃত্যুও হয়ে থাকতে পারে যা চিহ্নিত হয়নি। তাই এ ভাইরাস ঠিক কতটা ভয়ংকর, তা এখনও স্পষ্ট নয়।
এক দশক আগে সার্স (পুরো নাম সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম) নামে যে ভাইরাসের সংক্রমণে পৃথিবীতে ৮০০ লোকের মৃত্যু হয়েছিল সেটিও ছিল এক ধরনের করোনা ভাইরাস। এতে আক্রান্ত হয়েছিল ৮ হাজারের বেশি মানুষ। আর একটি ভাইরাসজনিত রোগ ছিল মিডল ইস্টার্ন রেসপিরেটরি সিনড্রোম বা মার্স। ২০১২ সালে এতে মৃত্যু হয় ৮৫৮ জনের।

করোনা ভাইরাসের লক্ষ্মণ কী
করোনা ভাইরাস সংক্রমণের প্রধান লক্ষণ হলো, শ্বাস নিতে কষ্ট হওয়া, জ্বর এবং কাশি। বিজ্ঞানীরা বলছেন, ভাইরাসটি শরীরে ঢোকার পর সংক্রমণের লক্ষণ দেখা দিতে প্রায় পাঁচ দিন লাগে। প্রথম লক্ষণ হচ্ছে জ্বর। তারপর দেখা দেয় শুকনো কাশি। এক সপ্তাহের মধ্যে শ্বাসকষ্ট দেখা দেয় এবং তখনই কোনও কোনও রোগীকে হাসপাতালে ভর্তি হতে হয়।

কীভাবে ছড়িয়েছে এই ভাইরাস
মধ্য চীনের উহান শহর থেকে এই রোগের সূচনা। ৩১ ডিসেম্বর এই শহরে নিউমোনিয়ার মতো একটি রোগ ছড়াতে দেখে প্রথম চীনের কর্তৃপক্ষ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সতর্ক করে। এরপর ১১ জানুয়ারি প্রথম একজনের মৃত্যু হয়।

তবে ঠিক কীভাবে এর সংক্রমণ শুরু হয়েছিল, তা এখনও নিশ্চিত করে বলতে পারেরনি বিশেষজ্ঞরা। তারা বলছেন, সম্ভবত কোনও প্রাণী এর উৎস ছিল। প্রাণী থেকেই প্রথমে ভাইরাসটি কোনও মানুষের দেহে ঢুকেছে এবং তারপর মানুষ থেকে মানুষে ছড়িয়েছে। এর আগে সার্স ভাইরাসের ক্ষেত্রে প্রথমে বাদুড় এবং পরে গন্ধগোকুল থেকে মানুষের দেহে ঢোকার নজির রয়েছে। আর মার্স ভাইরাস ছড়িয়েছিল উট থেকে।

করোনা ভাইরাসের ক্ষেত্রে উহান শহরে সামুদ্রিক একটি খাবারের কথা বলা হচ্ছে। শহরটির একটি বাজারে গিয়েছিল এমন ব্যক্তিদের মধ্যে এই রোগের সংক্রমণ ঘটেছে বলে প্রমাণ পাওয়া গেছে। ওই বাজারটিতে অবৈধভাবে বন্যপ্রাণী বেচাকেনা হতো
কিছু সামুদ্রিক প্রাণী যেমন বেলুগা জাতীয় তিমি করোনা ভাইরাস বহন করতে পারে। তবে উহানের ওই বাজারে মুরগি, বাদুড়, খরগোশ এবং সাপ বিক্রি হতো।

এর চিকিৎসা কী?
ভাইরাসটি নতুন হওয়াতে এখনই এর কোনও টিকা বা প্রতিষেধক আবিষ্কার হয়নি। এমনকি এমন কোনও চিকিৎসাও নেই, যা এ রোগ ঠেকাতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যে মানুষকে নিয়মিত হাত ভালোভাবে ধোয়া নিশ্চিত করার পরামর্শ দিয়েছে। হাঁচি-কাশির সময় নাক-মুখ ঢেকে রাখা এবং ঠান্ডা ও ফ্লু আক্রান্ত মানুষ থেকে দূরে থাকারও পরামর্শ দিয়েছে তারা। এশিয়ার বহু অংশের মানুষ সার্জিক্যাল মুখোশ পরা শুরু করেছে।

আপাতত প্রতিকার হিসেবে এ ভাইরাস বহনকারীদের সংস্পর্শ এড়িয়ে চলতে বলছেন বিজ্ঞানীরা। ডাক্তারদের পরামর্শ, বারবার হাত ধোয়া, হাত দিয়ে নাক-মুখ স্পর্শ না করা ও ঘরের বাইরে গেলে মুখোশ পরা।
হংকং বিশ্ববিদ্যালয়ের ড. গ্যাব্রিয়েল লিউং স্বাস্থ্য সম্পর্কিত এ নির্দেশনায় বলছেন, হাত সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে, বারবার হাত ধুতে হবে।

হাত দিয়ে নাক বা মুখ ঘষবেন না, ঘরের বাইরে গেলে মুখোশ পরতে হবে। তিনি বলেন, ‘আপনি যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে মুখোশ পরিধান করুন, আর নিজে অসুস্থ না হলেও অন্যের সংস্পর্শ এড়াতে মুখোশ পরিধানের অভ্যাস গড়ুন।

(Collected from online news)

আল্লাহ সবাইকে হেফাজত করুক।

শীতের সকালে ছাত্র-ছাত্রীদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
12/01/2020

শীতের সকালে ছাত্র-ছাত্রীদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

10/11/2019

সুন্দরবন বাচিঁয়ে দিল বাংলাদেশকে।
#আমরা সুন্দরবনকে বাচিঁয়ে রাখার জন্য কি কিছু করছি..?
#দিন দিন সুন্দরবনকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি।
#প্রকৃতি ঠিকি তার সর্বোচ্চ উদারতার মাধ্যমে মানবজাতিকে ভয়াবহ দূর্যোগের হাত থেকে রক্ষা করে যাচ্ছে।।
#সুন্দরবন আছে বলেই বাংলাদেশ এখনো প্রাকৃতিক ভাবে টিকে আছে।
#আমাদের সবাইকে উচিৎ সুন্দরবনের সেই আগের রুপ ফিরিয়ে দিতে চেষ্টা করা ও সুন্দরবনকে রক্ষা করা।

#ঘূর্ণিঝড় আপডেট

#অতি প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় `বুলবুল’ বঙ্গোপসাগর দিয়ে মূলত বাংলাদেশের স্থলভাগে প্রবেশ করেছে। প্রবেশের সময় ঘূর্ণিঝড়ের একপাশে ছিল পশ্চিমবঙ্গ, আর সুন্দরবন ছিল তিন পাশে। সুন্দরবন অতিক্রম করতে ঘূর্ণিঝড়ের দীর্ঘসময় লাগে ও গতি কমে আসে। ফলে পূর্ণ শক্তি নিয়ে বুলবুল বাংলাদেশের স্থলভাগে আঘাত করতে পারেনি।

19/02/2018
Happy New Year 2018
01/01/2018

Happy New Year 2018

Address

Daudkandi, Cumilla
Daudkandi
3516

Alerts

Be the first to know and let us send you an email when Naiyair Dr. Khandakar Mosharraf Hossain High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category