Kalajura HAMM High School

Kalajura HAMM High School কলাজুরা হাজী আপ্তাব মিয়া মেমোরিয়াল উ?

২০২৫ সালের এসএসসি পরীক্ষার সংশোধিত রুটিন ।
19/02/2025

২০২৫ সালের এসএসসি পরীক্ষার সংশোধিত রুটিন ।

21/10/2023

কলাজুরা হাজী আপ্তাব মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ২০২৩ খ্রি. নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনিবার্য কারনবশত নির্বাচনী পরীক্ষার ফলাফল পূর্ব নির্ধারিত ০২/১১/২০২৩ ইং তারিখের পরিবর্তে ২৯/১০/২০২৩ ইং রোজ বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকার সময় প্রকাশিত হবে।তাই নির্ধারিত তারিখ ও সময়ে শিক্ষার্থীদেরকে স্বশরীরে উপস্থিত হয়ে ফলাফল জানার জন্য বিশেষভাবে নির্দেশ দেওয়া গেল।

প্রধান শিক্ষক
মোহাম্মদ মনিরুল হক

অদ্য ২৯/০৮/২০২২ ইং তারিখে কলাজুরা হাজী আপ্তাব মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষানুরাগী এ...
29/08/2022

অদ্য ২৯/০৮/২০২২ ইং তারিখে কলাজুরা হাজী আপ্তাব মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষানুরাগী এবং লন্ডন প্রবাসি জনাব জালাল উদ্দিন আহমেদ মহোদয় বিদ্যালয় পরিদর্শনে আসেন। তিনি শিক্ষকদের সাথে মত বিনিময় সভা করেন এবং শিক্ষার মান উন্নয়ন এবং ভাল ফলাফল অর্জনের জন্য সর্বাত্বক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় তিনি বিভিন্ন শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের খোঁজ খবর নেন এবং ভাল ফলাফল অর্জনসহ পুষ্টি বিষয়ে সচেতন থাকার পরামর্শ প্রদান করেন।

আমরা কলাজুরা হাজী আপ্তাব মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের পক্ষ হইতে আপনার এবং আপনার পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করছি।

অদ্য ২৭/০৭/২০২২ ইং তারিখে কলাজুরা হাজী আপ্তাব মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে আসেন বড়লেখা উপজেলার সুযোগ্...
27/07/2022

অদ্য ২৭/০৭/২০২২ ইং তারিখে কলাজুরা হাজী আপ্তাব মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে আসেন বড়লেখা উপজেলার সুযোগ্য মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব হাওলাদার আজিজুল ইসলাম। এ সময় তিনি বিভিন্ন শ্রেণিকক্ষে শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদেরকে মনোযোগ দিয়ে লেখাপড়া করে ভাল ফলাফল অর্জনের পাশাপাশি মানবিক গুণাবলী এবং নৈতিক শিক্ষা অর্জনসহ সুন্দর ভবিষ্যৎ গড়ার বিভিন্ন পরামর্শ প্রদান করেন। এছাড়া তিনি শিক্ষকদেরকে আন্তরিকতা, নিষ্টা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

সারা দেশে এসএসসি পরীক্ষা স্থগিতদেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা ম...
17/06/2022

সারা দেশে এসএসসি পরীক্ষা স্থগিত

দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

আমাদের কলাজুরা হাজী আপ্তাব মিয়া মেমোরিয়াল  উচ্চ বিদ্যালয়ের ২০২২সনের শিক্ষা সফর সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে সফলভাবে সম্...
01/04/2022

আমাদের কলাজুরা হাজী আপ্তাব মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ২০২২সনের শিক্ষা সফর সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে সফলভাবে সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ।
তারিখঃ৩১.০৩.২০২২খ্রিঃ
স্থানঃ ভোলাগঞ্জ সাদা পাথর,কোম্পানীগঞ্জ সিলেট।
প্রিয় শিক্ষার্থী,প্রতিষ্ঠাতা পরিবারের সদস্যবৃন্দ ও সহকর্মীদের সাথে।

আজ ২৬ মার্চ ২০২২, মহান স্বাধীনতা ও জতীয় দিবস উদযাপন উপলক্ষে কলাজুরা হাজী আপ্তাব মিয়া মেমোরিয়াল উচ্চ  বিদ্যালয়ে কবিতা আবৃ...
26/03/2022

আজ ২৬ মার্চ ২০২২, মহান স্বাধীনতা ও জতীয় দিবস উদযাপন উপলক্ষে কলাজুরা হাজী আপ্তাব মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান,আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী
অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের আজীবন দাতা সদস্য ও বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব নুরুল ইসলাম শাহীন,বর্তমান পরিচালনা কমিটির সদস্য জনাব বদর উদ্দিন, সাবেক কমিটির সদস্য জনাব সাহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুজ আলীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ২০২২ উদযাপন উপলক্ষ্যে কলাজুরা হাজী আপ্তাব মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে কবিতা আবৃতি  ও সাংস...
10/03/2022

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ২০২২ উদযাপন উপলক্ষ্যে কলাজুরা হাজী আপ্তাব মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে কবিতা আবৃতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এস এস সি ফলাফল ২০২১ ইংকলাজুরা হাজী আপ্তাব মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়,বড়লেখা,মৌলভীবাজার। মোট পরীক্ষার্থী-১২৩ জনমোট পাশ-...
30/12/2021

এস এস সি ফলাফল ২০২১ ইং
কলাজুরা হাজী আপ্তাব মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়,বড়লেখা,মৌলভীবাজার।
মোট পরীক্ষার্থী-১২৩ জন
মোট পাশ- ১১৭ জন
পাশের হার- ৯৫.১২%
জিপিএ-৫ ০৩ জন।
আমি কৃতকার্য সকল ছাত্র/ছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

নতুন শপথবাক্য প্রকাশমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নতুন শপথবাক্য প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
29/12/2021

নতুন শপথবাক্য প্রকাশ

মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নতুন শপথবাক্য প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

স্বাধীনতার সুবন্ত জয়ন্তী এবং মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর, ২০২১ উদযাপন উপলক্ষে কলাজুরা হাজী আপ্তাব মিয়া মেমোরিয়াল উচ্চ বি...
16/12/2021

স্বাধীনতার সুবন্ত জয়ন্তী এবং মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর, ২০২১ উদযাপন উপলক্ষে কলাজুরা হাজী আপ্তাব মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে দেশাত্মবোধক গান, উপস্থিত বক্তব্য, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাজুরা হাজী আপ্তাব মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য এবং এডহক কমিটির সম্মানিত সভাপতি জনাব নুরুল ইসলাম শাহীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ সমাজ সেবক জনাব মাছুম আজির আহম্মদ, এডহক কমিটির সম্মানিত সদস্য জনাব বদর উদ্দিন, স্নেহাশীষ ছাত্র তায়েফ আজির আহমদ, সাবেক সহকারী শিক্ষক জনাব সন্তোষ পান্ডে।

11/12/2021

ভর্তি বিজ্ঞপ্তি
২০২২ সালে ষষ্ঠ শ্রেণিতে ভর্তিইচ্ছুক ছাত্র /ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২০/১২/২০২১ ইং থেকে ৩০/১২/২০২১ ইং তারিখের মধ্যে বিদ্যালয়ের অফিস কক্ষ হতে ভর্তি ফরম বিতরণ করা হবে।তাই নিদিষ্ট সময়ের মধ্যে ফরম সংগ্রহ এবং ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ জমা দিতে হবে।

প্রধান শিক্ষক
কলাজুরা হাজী আপ্তাব মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়
বড়লেখা, মৌলভীবাজার।

Address

Kalajura
Dakshinbhag
DAKSHINBHAG(3252)

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kalajura HAMM High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category