পথশিশু কল্যাণ ফাউন্ডেশন

পথশিশু কল্যাণ ফাউন্ডেশন অদম্য স্বেচ্ছাসেবী হয়ে সুবিধা বঞ্চিত পথশিশুদের শিক্ষা নিশ্চিত করতে আমাদের সাথে যোগ দিন আপনিও।

30/06/2026

"মিষ্টি চেহারায় একরাশ নিষ্পাপ আদব আর ভালোবাসা... অদম্য শিশুদের সালাম নিন! 🥰💙

12/06/2026

তীব্র রোদ কিংবা হুটহাট বৃষ্টি—এই শহরের লড়াকু মানুষদের পাশে পথশিশু কল্যাণ ফাউন্ডেশন ❤️


🌙 ঈদ মোবারক! 🌙“ঈদুজ্জোহার চাঁদ হাসে, ঐ এলো আবার দুসরা ঈদ!কোরবানি দে, কোরবানি দে, শোন খোদার ফরমান তাগিদ”জাতীয় কবি কাজী ন...
27/05/2026

🌙 ঈদ মোবারক! 🌙

“ঈদুজ্জোহার চাঁদ হাসে, ঐ এলো আবার দুসরা ঈদ!
কোরবানি দে, কোরবানি দে, শোন খোদার ফরমান তাগিদ”

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই অমর কাব্য-সুর আমাদের মনপ্রাণ ভরিয়ে তুলছে ঈদের আনন্দ রোশনাইয়ে।

মহান ত্যাগের মহিমায় ভাস্বর মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব—পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহ পাকের প্রতি অপার আনুগত্য এবং তাঁরই রাহে সর্বোচ্চ আত্মত্যাগের এক ঐতিহাসিক স্মরণে প্রতি বছর মুসলিম বিশ্বে এই উৎসব উদযাপিত হয়। হযরত ইব্রাহিম (আ.)-এর অনুপম আদর্শ ও আত্মত্যাগের প্রতীকী নিদর্শন হিসেবেই বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা পশু কোরবানি দিয়ে থাকেন।

তবে কোরবানির প্রকৃত তাৎপর্য কেবল পশু জবেহ করার মাঝে নয়; বরং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের ভেতরের লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ, ক্রোধ ও স্বার্থপরতা তথা পশুত্বকে বিসর্জন দিয়ে আত্মশুদ্ধি লাভ করার মাঝেই নিহিত।

পবিত্র ঈদুল আজহা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। এই ঈদ হয়ে উঠুক পারস্পরিক সৌহার্দ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অটুট বন্ধন।

পথশিশু কল্যাণ ফাউন্ডেশন-এর পক্ষ থেকে দেশবাসী, প্রবাসী ভাই-বোন এবং সংগঠনের সাথে সম্পৃক্ত সকল শ্রদ্ধেয় উপদেষ্টা, শুভাকাঙ্ক্ষী ও অদম্য স্বেচ্ছাসেবকদের জানাই পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা।

সবাইকে পবিত্র ঈদুল আজহার অদম্য শুভেচ্ছা ‘ঈদ মোবারক’!


17/05/2026

প্রতিটা শিশুই সুযোগ পেলে জ্বলে উঠতে পারে।
আমরা শুধু সেই আলোটা জ্বালানোর চেষ্টা করছি।

এই ছোট্ট মেয়েটি যখন আঙুল দিয়ে একটা একটা করে বর্ণমালা চেনার চেষ্টা করছে—ওটা কেবল একটা অক্ষর নয়, ওটা ওর শিকল ভাঙার প্রথম শ...
08/05/2026

এই ছোট্ট মেয়েটি যখন আঙুল দিয়ে একটা একটা করে বর্ণমালা চেনার চেষ্টা করছে—ওটা কেবল একটা অক্ষর নয়, ওটা ওর শিকল ভাঙার প্রথম শব্দ। ওদের এই ছোট্ট আঙ্গুলগুলো যখন বইয়ের পাতায় ঘোরে, তখন আমার মনে হয় পৃথিবীতে এর চেয়ে সুন্দর দৃশ্য আর দ্বিতীয়টি নেই।

ওরা হয়তো পায় না ভালো পোশাক, হয়তো জোটে না তিন বেলা ঠিকমতো আহার; কিন্তু আজ ওরা পেয়েছে এমন কিছু যা কেউ কোনোদিন কেড়ে নিতে পারবে না। অদম্য স্কুল এ ওরা আজ শিখছে মানুষ হওয়ার প্রথম পাঠ।

|

Address

Dakshin Salna

Alerts

Be the first to know and let us send you an email when পথশিশু কল্যাণ ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to পথশিশু কল্যাণ ফাউন্ডেশন:

Shortcuts

Share