স্বার্থহীন - দরিদ্রদের সেবায় নিবেদিত

স্বার্থহীন - দরিদ্রদের সেবায় নিবেদিত Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from স্বার্থহীন - দরিদ্রদের সেবায় নিবেদিত, Dakshin Khan.

it is a non political, non profit organisation for removing poverty from our Society.We are trying to help poor,students,street people with fundings for there education,livelihood and food.Join us and be a part of this good deeds.

25/04/2020

বিশেষ অনুরোধঃ দয়া করে কেউ ইফতারের বিভিন্ন আইটেমের ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন না।

অনেক মধ্যবিত্ত পরিবারে আজকে হয়তো নুন পান্তা ছাড়া অন্য কিছু নাও থাকতে পারে, তাই অন্তত এই রমযানে এই বিষয়টা maintain করুন।

সবাইকে পবিত্র রমযানের শুভেচ্ছা।

স্বার্থহীন - দরিদ্রদের সেবায় নিবেদিত📱Bkash-01715361872[personal]💰Nagod-01686909546[personal]🚀Rocket-01632400567[personal...
19/04/2020

স্বার্থহীন - দরিদ্রদের সেবায় নিবেদিত
📱Bkash-01715361872[personal]
💰Nagod-01686909546[personal]
🚀Rocket-01632400567[personal]

আসসালামু আলাইকুম, আমরা এই মুহূর্তে একটি বৈশ্বিক মহামারীর বিরুদ্ধে লড়াই করছি।সারাদেশে লকডাউন জারি করা হয়েছে।যেখানে আপনি আ...
19/04/2020

আসসালামু আলাইকুম,
আমরা এই মুহূর্তে একটি বৈশ্বিক মহামারীর বিরুদ্ধে লড়াই করছি।সারাদেশে লকডাউন জারি করা হয়েছে।
যেখানে আপনি আমি সময় কাটানোর বিভিন্ন উপায় বের করছি।সেখানে একজন দরিদ্র মানুষ ভাবছে তার দু'মুঠো ভাতের কথা!
পূর্বেও মানুষ এইরকম মহামারী মোকাবিলা করেছে।আর সেটা সম্মিলিত ভাবেই সম্ভব হয়েছিল।
আপনার আমার সম্মিলিত চেষ্টাই পারবে এসকল লোকদের এই পরিস্থিতি থেকে উদ্ধার করতে।

আল্লাহ তায়ালা পবিত্র কোরানে বলেছেন

مَثَلُ الَّذِیۡنَ یُنۡفِقُوۡنَ اَمۡوَالَہُمۡ فِیۡ سَبِیۡلِ اللّٰہِ کَمَثَلِ حَبَّۃٍ اَنۡۢبَتَتۡ سَبۡعَ سَنَابِلَ فِیۡ کُلِّ سُنۡۢبُلَۃٍ مِّائَۃُ حَبَّۃٍ ؕ وَ اللّٰہُ یُضٰعِفُ لِمَنۡ یَّشَآءُ ؕ وَ اللّٰہُ وَاسِعٌ عَلِیۡمٌ ﴿۲۶۱﴾
যারা আল্লাহর পথে স্বীয় ধন-সম্পদ ব্যয় করে তাদের উপমা যেমন একটি শস্যবীজ, তা হতে উৎপন্ন হল সাতটি শীষ, প্রত্যেক শীষে (উৎপন্ন হল) এক শত শস্য, এবং আল্লাহ যার জন্য ইচ্ছা করেন বর্ধিত করে দেন; বস্তুতঃ আল্লাহ হচ্ছেন অতি দানশীল, সর্বজ্ঞ।

তাই আসুন আমরা আমাদের দানের হাতকে দরিদ্রদের জন্য প্রসারিত করে দিই।"স্বার্থহীন"এর পক্ষ থেকে গরীব দিনমজুর ভাইদের পাশে দাড়ানোর জন্য অনুরোধ করছি।

17/04/2020

আমরা স্বার্থ‍হীনভাবে কাজ করে যেতে চাই আর্ত মানবতায় নিজেদের বিলিয়ে দিয়ে। দুঃসময়ে থাকতে চাই অসহাদের পাশে, সারাদেশে।

মানুষের সেবা করে যাওয়াটাই একান্ত কাম্য আমাদের ।আমরা আশা করি যে যার জায়গা থেকে একটু সহযোগীতার হাত বাড়িয়ে দিয়ে অসহায় দের ...
16/04/2020

মানুষের সেবা করে যাওয়াটাই একান্ত কাম্য আমাদের ।আমরা আশা করি যে যার জায়গা থেকে একটু সহযোগীতার হাত বাড়িয়ে দিয়ে অসহায় দের পাশে দাড়বেন।

বাণিজ্যের সুযোগে একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অন্যদিকে করোনা ভাইরাস আতঙ্কে নিম্ন আয়ের মানুষ গৃহবন্দী। দুর্বিপাকে পড়া সাধারণ মানুষ অনেকটাই অসহায়। এদের পাশে দাড়াতে হবে আমাদের।
এই তো সময় নিজের মনুষ্যত্বকে জাগিয়ে তোলার ।

দেশ আজ ক্রান্তিলগ্নে ।আমাদের নিজেদের বেঁচে থাকার পাশাপাশি বাঁচিয়ে রাখতে হবে সমাজের সবাইকে ।
আমরা কেউ সমাজের বিত্তবান লোক নয় , কিন্তু সবাই যদি একটু সহানুভূতি আর সাথে সহায়তা করি তাহলেই আমরাও পারব অনেক কিছু করতে ।
আপনি যখন কিছু দান করবেন , সেটার যে আনন্দ আর তৃপ্তি আর কোথায় পাবেন ?
আল্লাহ্ আমাদের দান করার তৌফিক দান করুন এবং আমাদের হেদায়েত করুন ।
আশা করছি আপনারা সবাই সাধ্যমত সাহায্য করবেন আমাদের ।


আমাদের এই উদ্দ্যোগটি সফল করতে সকল প্রকার ব্লগ সাইটগুলোতে এবং ফেসবুকের পেজ গুলোতে এই পোষ্টটি প্রকাশ করুন। তবে অবশ্যই মূল পোষ্টের লিংক দিবেন। তাহলে সব আলোচনা একই জায়গায় করা যাবে। অন্যথায় ছড়িয়ে ছিটিয়ে যাবে। আর অবশ্যই ফেসবুক, টুইটারে এই পোষ্টটি করে সবাইকে জানিয়ে দিয়ে অন্যকে উৎসাহিত করে নীরব ভূমিকা অন্তত পালন করুন।

এখন পর্যন্ত এই আয়োজনে এগিয়ে এসেছে একদল সাহসী এবং নির্ভীক কর্মী। যারা মনে প্রাণে পণ করেছেন “যদি তর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলোরে” । সকলের প্রতি আহবান আপনারাও ভূমিকা রাখুন এবং সংস্থার সাথে যোগ দিয়ে এগিয়ে আসুন এই মানবিক আবেদনে।

আসসালামু আলাইকুম,সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরের তরে। এই ব্রত বাস্তবে রূপ দেওয়ার সময় চলে এসেছে। আমরা আসলে ঘরে ব...
16/04/2020

আসসালামু আলাইকুম,
সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরের তরে। এই ব্রত বাস্তবে রূপ দেওয়ার সময় চলে এসেছে। আমরা আসলে ঘরে বসে বাইরের চিত্রটা কিছুই বুঝতে পারছিনা। শুনতে পাচ্ছিনা ক্ষুদার জ্বালায় বাচ্চাগুলার চিৎকার। দেখতে পাচ্ছিনা বয়ষ্ক মানুষগুলোর চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। এক বেলা যদি কেউ খাওয়ায়ও পরের বেলা থেকে খাবার জুটবে কিনা। অনেকে আছেন সাহায্য করার ইচ্ছা সামর্থ্য আছে কিন্তু বের হতে পারছেন না। আবার অনেকের সামর্থ্য নেই কিন্তু মাঠে নেমে কাজ করতে পারছেন। তাই সামর্থ্যবানদের বলছি আপনাদের সাহায্যের হাত অগ্রসর করুন। আমাদের মাধ্যমে আপনার দান পৌছে দিন অসহায় পরিবার গুলোর হাতে। এতে করে তারা ঘরে থাকবে। এতে করে নিজেরা নিরাপদ থাকবে, নিরাপদ রাখবে আশপাশের মানুষদেরও।

অনেকে আমরা দানের পরিমান নিয়ে লজ্জা বোধ করি। দেখুন আপনি ১০ টাকা দিতে পারবেন, সেটাই দিন। এভাবে ১০০ জন যদি ১০ টাকা করে দেয় তবে তা হয়ে যাবে ১০০০ টাকা যা দিয়ে দুটি পরিবারের এক সপ্তাহের খাবার যোগান দেয়া সম্ভব। তাই অনুরোধ জানাচ্ছি যার যার জায়গা থেকে “স্বার্থহীন”- এর সাথে যোগ দিন, পরিমান যেমনই হোক না কেনো বৃথা যাবেনা। স্বার্থহীন পৌছে যাবে অসহায়দের দুয়ারে।
ধন্যবাদ

15/04/2020

এটা গল্প নয়।

কুর্মিটোলা হাসপাতাল-এ বাবার লাশ। নিতে চাইল না সন্তান। লাশ ফেলে চলে গেল । PPE পরা সন্তানকে জিজ্ঞেস করা হলো জানাজায় অংশগ্রহণ করবেন? সে বলল, আমি যাবো না ।
লাশ না নিলেও হাসপাতাল ছাড়ার আগে বাবার মৃত্যু সনদটা নিয়ে গেল। বাবার লাশ মূল্যহীন হলেও ওই কাগজটার মূল্য আছে। বাবার পেনশনের টাকাটা তোলা যাবে। যে বাবারা এখনও মরোনি তোমাদের টাকাগুলো মানুষের মাঝে বিলিয়ে দাও। লাশ পড়ে থাকবে। সন্তান চলে যাবে মৃত্যু সনদ নিয়ে। পেনশন তোলার জন্য লাইনে দাঁড়াবে। তোমার জানাজায় দাঁড়াবে না।

হায় দুনিয়া।

আসসালামু আলাইকুম, আল্লাহ তায়ালা আমাদের এক কঠিন পরীক্ষার সম্মুখীন করেছেন। সারাদেশে অধিকাংশ যায়গায় লকডাউন চলছে।সকলকে বাসায়...
15/04/2020

আসসালামু আলাইকুম,
আল্লাহ তায়ালা আমাদের এক কঠিন পরীক্ষার সম্মুখীন করেছেন।
সারাদেশে অধিকাংশ যায়গায় লকডাউন চলছে।সকলকে বাসায় অবস্থান করতে বলা হচ্ছে।
কিন্তু কি জানেন,
আপনার বাসার আশেপাশের দিনমজুর গরিব ভাইদের অবস্থা?
তাদের চুলায় কি আগুন জ্বলে?
আমরা কি শুনতে পাচ্ছি না, তাদের অসহায় বাচ্চাদের খাবার এর জন্য আর্তনাদ!
আপনি আমি হয়ত নিজেদের খায়েশ মিটাতে সক্ষম।
কিন্তু সেই বাবা-মা এর কথা চিন্তা করুন যারা তাদের সন্তান দের প্রয়োজন মাফিক খাবারও দিতে পারছে না।

পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন,

مَّن ذَا ٱلَّذِي يُقۡرِضُ ٱللَّهَ قَرۡضًا حَسَنٗا فَيُضَٰعِفَهُۥ لَهُۥٓ أَضۡعَافٗا كَثِيرَةٗۚ ) [البقرة:245]

{কে আছে, যে আল্লহকে উত্তম ঋণ দেবে, ফলে তিনি তার জন্য বহুগুণে বাড়িয়ে দেবেন?} [সূরা আল বাকারা:২৪৫]

তাই আসুন আমরা আমাদের সাধ্যের মধ্যে যতটুকু পারি সাহায্যের হাত বাড়িয়ে দিই।"স্বার্থহীন"এর পক্ষ থেকে গরীব দিনমজুর ভাইদের পাশে দাড়ানোর জন্য অনুরোধ করছি।

😭😭বাবার চাওয়া😭😭“ভাই, আমার আর কিচ্ছু লাগবে না, আমার বাচ্চাটাকে একটু দুধ খাওয়াবো। শুধু দুধটা এনে দিলে হবে।”ফোনের ঐপ্রান্ত ...
14/04/2020

😭😭বাবার চাওয়া😭😭

“ভাই, আমার আর কিচ্ছু লাগবে না, আমার বাচ্চাটাকে একটু দুধ খাওয়াবো। শুধু দুধটা এনে দিলে হবে।”

ফোনের ঐপ্রান্ত থেকে ভেসে আসে এক বাবার আকুতি। প্রযুক্তি আমাদের আবেগ কেড়ে নিয়েছে ঠিক, তবে তড়িৎ-তরংগের মাধ্যেমে ভেসে আসা বাবার যাতনা আমরা অনুভব করেছি আমাদের প্রতিটি রক্তবিন্দু দিয়ে।

আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি সবাইকে সহায়তা করতে।

পাল্লা দিয়ে বাড়ছে মধ্যবিত্ত শ্রেণির হাহাকার।

আমাদের হাতে সময় খুব কম। আপনারা সবাই অল্প অল্প করে এগিয়ে আসলেই আমরা অন্তত কিছু পরিবারের ফাঁকা দস্তরে খাবার থালা বসাতে পারি।

মেহেরবানী করে যদি প্রত্যেকেই একটু হাত বড়িয়ে দিই, আমরা আমাদের নৈতিক দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারি।

আগামী ২ মাসে আমাদের লক্ষ্য দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানো, খাদ্য সংগ্রহ ও সরবরাহ করা।আশা করি সবাই আমাদের পাশে থাকবেন।
13/04/2020

আগামী ২ মাসে আমাদের লক্ষ্য দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানো, খাদ্য সংগ্রহ ও সরবরাহ করা।আশা করি সবাই আমাদের পাশে থাকবেন।

13/04/2020

আসসালামু আলাইকুম,
আমরা জানি যে এখন আমরা সবাই একটা ক্রান্তিকালীন সময় অতিবাহিত করছি।সারা বিশ্ব যেখানে একটি ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে।সেখানে আমাদের দেশের হতদরিদ্র দিনমজুররা ভাইরাসের সাথে ক্ষুধার বিরুদ্ধে লড়াই করছেন।
মানুষ যা ব্যয় করবে আল্লাহ তাকে এর পরিবর্তে রিযীক দেবেন। আর সদকা দ্বারা মানুষের আত্মোন্নতি ঘটে। আল্লাহ তাআলা বলেন :

(وَمَآ أَنفَقۡتُم مِّن شَيۡءٖ فَهُوَ يُخۡلِفُهُۥۖ وَهُوَ خَيۡرُ ٱلرَّٰزِقِينَ ٣٩ )[سبأ:39]

{আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় কর তিনি তার বিনিময় দেবেন এবং তিনিই উত্তম রিয্কদাতা।}[সূরা সাবা:৩৯]

১২০ টি দরিদ্র পরিবারের জন্য আমাদের পূর্ববর্তী ক্রিয়াকলাপ।আশাবাদী পাশে থাকবেন।
12/04/2020

১২০ টি দরিদ্র পরিবারের জন্য আমাদের পূর্ববর্তী ক্রিয়াকলাপ।
আশাবাদী পাশে থাকবেন।

Address

Dakshin Khan

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801715361872

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্বার্থহীন - দরিদ্রদের সেবায় নিবেদিত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to স্বার্থহীন - দরিদ্রদের সেবায় নিবেদিত:

Shortcuts

Share