বাংলাদেশ অরফ্যান্স সেন্টার স্কুল

বাংলাদেশ অরফ্যান্স সেন্টার স্কুল Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বাংলাদেশ অরফ্যান্স সেন্টার স্কুল, Education, হাসান গনিপুর রোড, Daganbhuiyan.

05/08/2026

৫ ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবসে
জুলাইয়ের প্রামাণ্য চিত্র
আয়োজনে বাংলাদেশ অরফ্যান্স সেন্টার।

05/08/2026

জুলাই চেতনায় গড়বো দেশ
-সবার আগে বাংলাদেশ”
০৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬

22/07/2026

এতিমদের শেষ আশ্রয়স্থল বাংলাদেশ অরফ্যান্স সেন্টার,-------------------
এই প্রতিষ্ঠানটি ফেনী জেলার একটি ব্যতিক্রমধর্মী আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। যাহার নামটি একটি সুদীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে সর্বশেষ ১৯৭১ সনে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পাওয়া একটি মানচিত্র যার নাম ,বাংলাদেশ, আমাদের প্রিয় মাতৃভূমির নাম অনুসারে এর নামকরণ করা হয়। আধুনিক যুগ বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির যুগ,। কবি বলেছিল যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতির তত বেশি উন্নত। কবির কথায় সত্য আছে বটে, কিন্তু আজ আমাদের সমাজে গরিব এতিম অসহায় শিশুরা শিক্ষার আলো থেকে বঞ্চিত। অনাথ বা এতিম হলে তো কথাই নাই, যেখানে দুবেলা দুমুঠো ভাত জুটে না তারা কিভাবে পড়ালেখা করবে। এই এতিম অসহায় শিশুদের কথা চিন্তা করে ২০০২ সালে, ফেনী দাগনভূঞা উপজেলা ৩ নং পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের হাসান গনিপুর গ্রামে, প্রায় দুই শতকেরও অধিক ভূমির, সবুজে ঘেরা কোলাহল মুক্ত মনোরম স্নিগ্ধ পরিবেশে উক্ত গ্রামের আমেরিকা প্রবাসী মোহাম্মদ নূর সাহেবের একান্ত উদ্যোগে তাঁর স্বপ্নের এ বাংলাদেশ অরফ্যান্স সেন্টার প্রতিষ্ঠিত হয়। মোহাম্মদ নুর সাহেব ছোটবেলা থেকেই ছিলেন এতিম, তাই তিনি এতিমদের কথা চিন্তা করে উক্ত প্রতিষ্ঠানটি গড়ে তোলেন।
প্রতিষ্ঠানটি প্রায় বারোশো এতিম ও অসহায় দুঃস্থ বালক বালিকা লালন পালন ভরন পোষণ, ও শিক্ষার কথা বিবেচনা করে মহান আল্লাহর রহমতে এগিয়ে চলছে।
প্রতিষ্ঠানটিতে বর্তমানে তিনটি বিভাগ চালু রয়েছে
মাধ্যমিক হাই স্কুল শাখা যাহা ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সরকারী স্বীকৃতি প্রাপ্ত ও যাহার নিম্ন মাধ্যমিক এমপিও ভুক্ত হয়েছে। তারপর রয়েছে প্রাথমিক শাখা যেখানে প্লে থেকে এবতেদায়ী তথা পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়া রয়েছে হেফ্জ বিভাগ।
সকল বিভাগের এতিম শিক্ষার্থীদের জন্য রয়েছে চমৎকার সুযোগ সুবিধা:
প্রতিটি শিক্ষার্থীকে মাতৃ স্নেহে খুব যত্নের সাথে লালন পালন ও পড়ালেখা করানো হয়। রয়েছে উন্নত মানের খাবারের ব্যবস্থা এবং স্কুল ও মাদ্রাসা ড্রেস একদম ফ্রি, এছাড়া কাগজ কলম যাবতীয় সম্পূর্ণ খরচ প্রতিষ্ঠান বহন করে আসছে। গরিব দুস্থদের জন্য রয়েছে স্বল্প বেতনে লেখাপড়া করার সুযোগ। শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি স্কাউট খেলাধুলা সাংস্কৃতিক চর্চা এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও জাতীয় দিবস সমূহ সুশৃংখলভাবে পালন করা হয় প্রত্যেক শিক্ষার্থীকে সরকারিভাবে বই প্রদান করা হয় এবং রয়েছে সরকারি উপবৃত্তির সুবিধা। এছাড়া রয়েছে লাইব্রেরি, বিজ্ঞানাগার, কম্পিউটার ল্যাব।
উক্ত প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও দানশীল বিত্তবানদের এগিয়ে আসার ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি। ছয় থেকে ১৮ বছর বয়সের যেকোনো শিক্ষার্থী এতিম ভর্তি সহ সম্পূর্ণ লেখাপড়ার খরচ খাওয়া-দাওয়া থাকা সব দায়িত্ব প্রতিষ্ঠান বহন করবে। আপনাদের পরিচিত এতিম শিক্ষার্থী থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন এবং একজন আধুনিক চরিত্রবান সৎ ও যোগ্য সুশিক্ষিত জাতি গড়ার লক্ষ্যে আপনি আজই আপনার সন্তান ও নিকট আত্মীয়দের সন্তানদের কে আমাদের বাংলাদেশ অরফ্যান্স সেন্টার প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে সুযোগ্য সুনাগরিক হিসেবে সমাজ ও দেশ গড়ার সুযোগ করে দিন এই কামনায় রইল।
ধন্যবাদান্তে ,
প্রধান শিক্ষক ,
বাংলাদেশ অরফ্যান্স সেন্টার
Email - [email protected].
Website
Orphanscenter.edu.bd
Mobile 01814326536,01713391620

13/07/2026
03/07/2026
02/07/2026
02/07/2026

জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক বৃক্ষরোপণ কর্মসূচি....

Address

হাসান গনিপুর রোড
Daganbhuiyan
3920

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 13:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ অরফ্যান্স সেন্টার স্কুল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to বাংলাদেশ অরফ্যান্স সেন্টার স্কুল:

Shortcuts

Share

Category