21/08/2026
কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজের কৃতী শিক্ষার্থী ফাতেমাতুজ জোহরা তন্বীর গবেষণায় আপনিও অংশগ্রহণ করুন।
আমার নাম ফাতেমাতুজ জোহরা তন্বী। বর্তমানে আমি বাংলাদেশের জুলাই বিপ্লবকে কেন্দ্র করে তরুণদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব, মানসিক সুস্থতা, নাগরিক সচেতনতা এবং রাজনৈতিক অংশগ্রহণ নিয়ে একটি গবেষণা পরিচালনা করছি।
গবেষণার শিরোনাম:
“From the July Revolution to the Ballot Box: Social Media Exposure, Psychological Well-Being, Civic Awakening, and Youth Participation in Bangladesh’s 13th Parliamentary Election.”
এই গবেষণার মাধ্যমে মূলত বোঝার চেষ্টা করছি, জুলাই বিপ্লবের সময় এবং পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা ও ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্য ও কনটেন্ট তরুণদের মানসিক সুস্থতা, নাগরিক সচেতনতা এবং রাজনৈতিক অংশগ্রহণে কী ধরনের প্রভাব ফেলেছে।
আলহামদুলিল্লাহ, গবেষণাটির abstract ইতোমধ্যে “2nd International Conference on Bangladesh Studies (ICBS-II 2026)”-এ অনলাইনে উপস্থাপনের জন্য conditionally pre-accepted হয়েছে। সম্মেলনটি Center for Policy and Social Research (CPSR) কর্তৃক আয়োজিত এবং Istanbul University, Türkiye-এর সঙ্গে সংশ্লিষ্ট। সম্মেলনটি আগামী ১০ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিত হবে।
বর্তমানে গবেষণাটির তথ্য সংগ্রহের কাজ চলছে। এখন পর্যন্ত প্রায় ৬০ জনের মতামত পেয়েছি এবং অন্তত ১০০+ অংশগ্রহণকারীর মতামত সংগ্রহের চেষ্টা করছি। জরিপটি সম্পূর্ণ anonymous, এতে অংশ নিতে আনুমানিক ৮–১০ মিনিট সময় লাগে এবং প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক নয়।
জরিপের লিংক:
https://forms.gle/L6ZaXB7fD4vWvXUL9