Future Leader Scholarship

Future Leader Scholarship Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Future Leader Scholarship, Education, Nazrul Avenue, Opposite of law college, kandirpar, Cumilla.

ফিউচার লিডার এডুকেশন সাপোর্ট  ফাউন্ডেশনের আয়োজনে বৃত্তি প্রদান ও সনদ বিতরন অনুষ্ঠান কুমিল্লা জিমনেশিয়ামে অনুষ্ঠিত হয়|অনু...
23/04/2026

ফিউচার লিডার এডুকেশন সাপোর্ট ফাউন্ডেশনের আয়োজনে বৃত্তি প্রদান ও সনদ বিতরন অনুষ্ঠান কুমিল্লা জিমনেশিয়ামে অনুষ্ঠিত হয়|
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন, বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ও মানবিক সংগঠন বিবেকের প্রতিষ্ঠাতা ইউসুফ মোল্লা টিপু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, আজকের এই মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান শুধুমাত্র একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান নয়; এটি আমাদের জাতির ভবিষ্যৎ নির্মাতাদের সম্মাননা জানানোর এক অনন্য মুহূর্ত। দেশ ও জাতির কল্যাণে তোমাদের জ্ঞান ও দক্ষতা কাজে লাগাতে হবে। মনে রেখো, তোমাদের হাতেই গড়ে উঠবে আগামী দিনের উন্নত বাংলাদেশ|
ফিউচার লিডার এডুকেশন সাপোর্ট ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও ময়নামতি মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা: তৃপ্তীশ চন্দ্র ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা বেসরকারি স্কুল ও মাদ্রাসা ফোরামের প্রধান উপদেষ্টা নিজাম উদ্দিন কায়সার, কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, কুমিল্লা জেলা দলিল খেক সমিতির সভাপতি হাজী মনজু, আসলাম খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোসা: ফেরদৌসী আক্তার, লেকচার পাবলিকেশন্স এর ডিজিএম সেলস এন্ড মার্কেটিং আহমেদ কামরুল হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফিউচার লিডার এডুকেশন সাপোর্ট ফাউন্ডেশন প্রধান নির্বাহী ইকরামুল হাসান ইথার|
ইউসুফ মোল্লা টিপু বলেন, মেধা শুধুমাত্র পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ নয়| প্রকৃত মেধা হলো সৃজনশীলতা, মানবিকতা এবং সমাজের প্রতি দায়বদ্ধতার সমন্বয়। আমরা চাই, তোমরা শুধু ভালো ফলাফল অর্জন করবে না, বরং একজন সৎ,নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে|
নিজাম উদ্দিন কায়সার বলেন,তোমাদের এই সাফল্য কোনো হঠাৎ প্রাপ্তি নয়| এর পেছনে রয়েছে দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, রাত জেগে পড়াশোনা, বারবার ব্যর্থতার মুখোমুখি হয়ে আবার উঠে দাঁড়ানোর সাহস| আজ তোমরা যে সম্মান অর্জন করেছ, তা তোমাদের আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করবে।
অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, উৎসাহ, ত্যাগ ও সঠিক দিকনির্দেশনা ছাড়া এই সাফল্য সম্ভব হতো না| একইভাবে, শিক্ষক-শিক্ষিকাদের অবদানও অনস্বীকার্য। তারা শুধু পাঠ্যপুস্তক নয়, জীবনের মূল্যবোধও শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেন|
এই আয়োজন সম্পর্কে জানতে চাইলে ফিউচার লিডার এডুকেশন সাপোর্ট ফাউন্ডেশন প্রধান নির্বাহী ইকরামূল হাসান ইথার জানান ২০১৬ সালে 'ফিউচার লিডার এডুকেশন সাপোর্ট ফাউন্ডেশন-এর যাত্রা শুরু হয়েছিল-একটি স্বপ্ন নিয়ে, একটি আলোকিত প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে| গত ১ দশকের পথচলায় আমরা প্রায় ৩,০০০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করতে পেরেছি-যা আমাদের জন্য শুধু একটি পরিসংখ্যান নয়, বরং অসংখ্য সম্ভাবনার গল্প| বরাবরের মতো এবারও প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত ৩৫০ জনকে বৃত্তি প্রদান করা হয়েছে।

20/04/2026

“বৃত্তি প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠান”
ফিউচার লিডার এডুকেশন সাপোর্ট ফাউন্ডেশন ও
কুমিল্লা জেলা বেসরকারি স্কুল ও মাদ্রাসা ফোরামের
যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য বৃত্তি প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠান।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মাননীয় কৃষিমন্ত্রী ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
হাজী আমিন উর রশিদ ইয়াসিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কুমিল্লা সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক
মোঃ ইউসুফ মোল্লা টিপু।

📚✨ বৃত্তি প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন ✨📚ফিউচার লিডার এডুকেশন সাপোর্ট ফাউন্ডেশন ও কুমিল্লা জেলা বেসরকারি স্কুল ও ...
19/04/2026

📚✨ বৃত্তি প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন ✨📚
ফিউচার লিডার এডুকেশন সাপোর্ট ফাউন্ডেশন ও কুমিল্লা জেলা বেসরকারি স্কুল ও মাদ্রাসা ফোরামের যৌথ আয়োজনে কুমিল্লা জিমনেশিয়ামে বৃত্তি প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন এবং বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ও মানবিক সংগঠন “বিবেক”-এর প্রতিষ্ঠাতা ইউসুফ মোল্লা টিপু।
প্রধান অতিথি বলেন, এই মেধা বৃত্তি শুধু পুরস্কার নয়, এটি ভবিষ্যৎ নির্মাতাদের সম্মাননা। শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা দেশের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নিজাম উদ্দিন কায়সার, অধ্যক্ষ মহিউদ্দিন লিটনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। স্বাগত বক্তব্য দেন প্রধান নির্বাহী ইকরামূল হাসান ইথার।
আয়োজকরা জানান, ২০১৬ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৩,০০০ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে এবং এবার প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত ৩৫০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হচ্ছে।
🌟 বৃত্তিপ্রাপ্ত সকল মেধাবী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

18/04/2026
✅ ফিউচার লিডার স্কলারশিপ ২০২৫-এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নাম ও ছবিসহ ‘বৃত্তি সম্মাননা স্মারক’ প্রকাশিত হয়েছে। ❣️
17/04/2026

✅ ফিউচার লিডার স্কলারশিপ ২০২৫-এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নাম ও ছবিসহ ‘বৃত্তি সম্মাননা স্মারক’ প্রকাশিত হয়েছে। ❣️

বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন। আগামীকাল সকাল ১০টায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম (জিমনেশিয়া...
17/04/2026

বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন। আগামীকাল সকাল ১০টায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম (জিমনেশিয়াম), কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্নে অনুষ্ঠিত হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং একজন অভিভাবকসহ অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত থাকতে বলা হচ্ছে।
ধন্যবাদ
ইকরামুল হাসান ইথার
প্রধান নির্বাহী
ফিউচার লিডার এডুকেশন সাপোর্ট ফাউন্ডেশন

25/03/2026

নোটিশ

প্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দ,
আসসালামু আলাইকুম।
সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ফিউচার লিডার স্কলারশিপ–২০২৫ এর বৃত্তিপ্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠান পূর্ব নির্ধারিত ২৮ মার্চ ২০২৬ (শনিবার) এর পরিবর্তে আগামী ১৮ এপ্রিল ২০২৬ (শনিবার) সকাল ১০:০০ টায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। 🎓
উল্লেখ্য, বৃত্তিপ্রদান অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও খাদ্য মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন মহোদয় উপস্থিত থাকবেন। 🌟
অনিবার্য কারণবশত অনুষ্ঠানের তারিখ পরিবর্তন করা হয়েছে। এ কারণে সৃষ্ট অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। 🙏
সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ।

বিনীত
ইকরামুল হাসান ইথার
প্রধান নির্বাহী
ফিউচার লিডার এডুকেশন সাপোর্ট ফাউন্ডেশন

ফিউচার লিডার স্কলারশিপ -২০২৫ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হলো। বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে অভিনন্দন! লিংকে প্রবেশ করে...
27/01/2026

ফিউচার লিডার স্কলারশিপ -২০২৫ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হলো। বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে অভিনন্দন! লিংকে প্রবেশ করে শ্রেণিভিত্তিক বৃত্তির রেজাল্ট দেখা যাবে এবং ডাউনলোড করা যাবে।
://futureleaderbd.com/result

নোটিশপ্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দ,আসসালামু আলাইকুম।সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ফিউচার লিডার স্ক...
24/01/2026

নোটিশ
প্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দ,
আসসালামু আলাইকুম।
সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ফিউচার লিডার স্কলারশিপ–২০২৫ এর চূড়ান্ত ফলাফল আগামী ২৭ জানুয়ারি ২০২৬ (মঙ্গলবার) সকাল ১০:০০ টায় প্রকাশ করা হবে।
ফলাফল নিম্নোক্ত মাধ্যমে পাওয়া যাবে—
🔹 Future Leader Scholarship ফেসবুক পেইজ
🔹 ফিউচার লিডার প্যারেন্টস হোয়াটসঅ্যাপ গ্রুপ
🔹 ফিউচার লিডার এডুকেশন সাপোর্ট ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইট
🌐 www.futureleaderbd.com
সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ।
বিনীত
ইকরামুল হাসান ইথার
প্রধান নির্বাহী
ফিউচার লিডার এডুকেশন সাপোর্ট ফাউন্ডেশন

Address

Nazrul Avenue, Opposite Of Law College, Kandirpar
Cumilla
3500

Telephone

+8801841161613

Website

Alerts

Be the first to know and let us send you an email when Future Leader Scholarship posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Future Leader Scholarship:

Shortcuts

Share

Category