Brahmanpara - ব্রাহ্মণপাড়া

Brahmanpara - ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণপাড়ার

ব্রাহ্মণপাড়ার ইতিহাস:

ব্রাহ্মণপাড়া একটি প্রাচীন জনপদ। উনবিংশ শতাব্দীর প্রথম দিকে বৃটিশ আমলে তা কসবা থানার অন্তভূক্ত ছিল। ১৯৫৪ সালে তা বুড়িচং থানার অন্তভূক্ত হয়। ১৯৬৮ সালে ব্রাহ্মণপাড়া ফাঁড়ি থানা প্রতিষ্ঠিত হয় এবং ১৯৭৬ সালে বুড়িপচং হতে আলাদা হয়ে প্রশাসনিক থানায় রূপ লাভ করে। ১৯৮৩ সালের ৭ নভেম্বর প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ফলশ্রুতিতে উন্নয়নের প্রয়োজনে ব্রাহ্মণপাড়া উপজেলায় উন্নীত হয়।

জেলার বুড়িচং উপজেলার ময়নামতি হতে দড়িয়ার পাড় হয়ে ষাইটশালা পযর্ন্ত যে নীচু ভূমি বর্তমানে পরিলক্ষিতহয় তা জুড়ে মোঘল আমলে (সম্ভবত বাদশাহ শাহ আলমের শাসনামলে) কালিদাহ সাগর পর্যন্ত বিস্তৃত ছিল। এর অববাহিকায় নিম্নাঞ্চলে ঘুংঘুর নদীর পূর্ব তীরে ইংরেজ কোম্পানীল বেনিয়ারা সতের শতকের গোড়ার দিকে বর্তমান উপজেলার এক কিলোমিটার দক্ষিণে বলদা (সাহেবাবাদ) মৌজার এক উচু স্থানে ব্যবসায়িক কুঠি স্থাপন করে। কোম্পানীর হিসাব রক্ষণের জন্য বারা নসী কাশি মুন্সি নামক একজন কান্যকুট ব্রাহ্মণ হিসাব রক্ষক হিসেবে নিয়োগ লাভবে করে। ব্রাহ্মণ মহাশয়ের বসতি স্থাপনের সঙ্গে সঙ্গেই কোম্পানীর খাতায় এ স্থানের নাম ব্রাহ্মণপাড়া হিসেবে লিপিবদ্ধ নাম হয়। সেই থেকে এ উপজেলার নাম ব্রাহ্মণপাড়া হয়েছে।

ইউনিয়ন সমূহ:

মাধবপুর, শিদলাই, চান্দলা, শশীদল, দুলালপুর ,ব্রাহ্মণপাড়া সদর, সাহেবাবাদ, মালাপাড়া

ভৌগলিক পরিচিতি

ব্রাহ্মণপাড়া উপজেলার ভৌগলিক অবস্থান উত্তর অক্ষাংশের ২৩°৬১' এবং ৯১°১১' পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে। এ উপজেলার উত্তরে ব্রাহ্মণবাড়ীয়ার কসবা উপজেলা, দক্ষিণাংশে বুড়িচং উপজেলা, পশ্চিমে দেবিদ্বার উপজেলা, পূর্বে ভারতের ত্রিপুরা।

ভাষা ও সংষ্কৃতি

ব্রাহ্মণপাড়া উপজেলার ভূ-প্রকৃতি ও ভৌগলিক অবস্থান এই উপজেলার মানুষের ভাষা ওসংস্কৃতি গঠনে ভূমিকা রেখেছে। বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলে অবস্থিত এই উপজেলাকে ঘিরে রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্য ও চট্টগ্রাম বিভাগের অন্যান্য উপজেলাসমূহ। এখানে ভাষার মূল বৈশিষ্ট্য বাংলাদেশের অন্যান্য উপজেলার মতই, তবুও কিছুটা বৈচিত্র্য খুঁজে পাওয়া যায়। যেমন কথ্য ভাষায় মহাপ্রাণধ্বনি অনেকাংশে অনুপস্থিত, অর্থাৎ ভাষা সহজীকরণের প্রবণতা রয়েছে। ব্রাহ্মণপাড়া বুড়িচং, দেবিদ্বার, মুরাদনগর ও ব্রাহ্মণাবাড়িয়া জেলার কসবা উপজেলার আঞ্চলিক ভাষার সাথে সন্নিহিত ঢাকা অঞ্চলের ভাষার, চৌদ্দগ্রাম ও লাকসাম উাজেলার আঞ্চলিক ভাষায় নোয়াখালি এলাকার ভাষার অনেকটাই সামজ্ঞ্জস্য রয়েছে। মেঘনা-গোমতী নদীর গতি প্রকৃতি এবং লালমাই পাহাড়ের পাদদেশে ব্রাহ্মণপাড়ার মানুষের আচার-আচরণ, খাদ্যাভ্যাস, ভাষা, সংস্কৃতিতে ব্যাপক প্রভাব ফেলেছে বলে বিশেষজ্ঞরা মনে করেন।

এই এলাকার ইতিহাস পর্যালোচনায় দেখা যায় যে ব্রাহ্মণপাড়ার সভ্যতা বহুপ্রাচীন। এই এলাকায় প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও বৌদ্ধ বিহারেরধ্বংসাবশেষ প্রাচীন সভ্যতার বাহক হিসেবে দীপ্যমান।সাংস্কৃতিক পরিমন্ডলে ব্রাহ্মণপাড়ার অবদানও অনস্বীকার্য।

যেসব সরকারী সংস্কৃতি বিষয়ক সংস্থা ব্রাহ্মণপাড়ায় কাজ করছে সেগুলো হলোঃ

* উপজেলা শিল্পকলা একাডেমী, ব্রাহ্মণপাড়া
* সরকারী গণ গ্রন্থাগার, ব্রাহ্মণপাড়া
* প্রভৃতি।

খেলাধুলা ও বিনোদন

উপজেলা পর্যায়ে ভগবান সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ ব্যতিত আর কোন খেলার মাঠ নেই। মাঠটি উপজেলা পরিষদের সন্নিকটে বাসষ্ট্যান্ড-এর পাশে অবস্থিত।

প্রাতি বছর এ মাঠে নিম্নলিখিত ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়

১. বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রা: বিদ্যা: ফুটবল টুর্ণামেন্ট

২. আন্ত: ক্রীড়া প্রা: বিদ্যা: ফুটবল প্রতিযোগিতা

৩. শীতকালীন জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতা

৪. গ্রীস্মকালীন জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতা

প্রখ্যাত ব্যক্তিত্ব

মেজর (অব:) আবদুল গনি

ব্যারিস্টার সফিক আহমেদ, মাননীয় মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

এ্যাডভোকেট আবদুল মতিন খসরু-এমপি, সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী

শওকত মাহমুদ, সাবেক সভাপতি, জাতীয় প্রেস ক্লাব।

ঐতিহাসিক স্মৃতিচিহ্ন
ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন অংশে ছড়িয়ে আছে অনেক ঐতিহাসিক স্মৃতিচিহ্ন যা আজো অনেকের কাছে অপরিচিত। বড়ধুশিয়া গ্রামে বিখ্যাত কামেল পীর বাঘাই শাহ ও করিম শাহের মাজার। জনশ্রুতি আছে, বাঘের পিঠে চেপে এ কামেল পীর আসেন এ স্থানে। আস্তানা গাড়েন গভীর জঙ্গলে। নদীর অপর পাড়ের গরীব এক পরিবারের শক্তিশালী নৌজোয়ান ডানপিটে ভাইকে শায়েস্তা করার উদ্দেশ্যে কাঠ কাটার উছিলায় নদীর পূর্ব পাড়ে ঘন জঙ্গলে নিয়ে আসে স্বার্থপর ভাইয়েরা। সন্ধ্যার অন্ধকারে তাকে ফেলে পালিয়ে যায় তার চার ভাই। নাম ছিল তার হাতিয়ার চাঁদশাহ। হযরত বাঘাইশাহ গভীর জঙ্গলে কুড়িয়ে পাওয়া হাতিয়ার চাঁদশাহকে নিয়ে আসেন নিজ আস্তানায়। চাঁদশাহের সঙ্গে বিয়ে দেন তার কন্যাকে। তার পুত্র করিম শাহ ও কণ্যার জামাতার বংশধর বর্তমানে বড়ধুশিয়া ও তার আশে পাশের দুটি মৌজায়।

শশীদল রেল স্টেশনের পশ্চিমে আছে বিখ্যাত পাঁচ পীরের মাজার। কথিত আছে হযরত শাহ জালাল (রা) কুমিল্লা (কুহ+মিলা=ইস্পিত স্থানের সন্ধান লাভ) হয়ে সিলেট যাবার পথে সংগীকে ইসলামের প্রচারের জন্য এখানে রেখে যান। শশীদল ইউনিয়নের হরিমঙ্গলে আছে বিখ্যাত মঠ ও হিন্দুদের তীর্থস্থান। জনশ্রুতিতে হরিমঙ্গলের পূণ্যস্থানে বন্ধ্যা রমণীরাও রম্যকানি- পুত্র-সন্তান লাভ করেন। প্রতি বৎসর চৈত্র মাসে ভারত ও বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আগত অসংখ্য পূর্ণার্থীর আগমন ঘটে এ তীর্থ স্থানে।

চান্দলার শিব মন্দির সম্পর্কে জানা যায় হযরত শাহজালাল (রা) সিলেট যাবার পথে হযরত চাঁন্দ আলী শাহ নামক এক বিখ্যাত আওলীয়াকে ইসলাম প্রচারের জন্য রেখে যান। তিনি এক বিরাট পাথরে বসে ধ্যানমগ্ন থাকতেন। এ পাথর থেকে অলৌকিকভাবে আলোর রশ্মি আকাশমুখি হতো। পরবর্তী সমযে হিন্দুরা এটাকে শিবমু্‌র্িত জ্ঞানে পুজা করতো। এ অলৌকিক পাথরকে কেন্দ্র করেই বর্তমান চান্দলার শিব মন্দির গড়ে উঠেছে। আর হযরত চাঁদ শাহের নাম অনুসারে এ মৌজার নামকরণ করা হয়েছে চান্দলা।

03/11/2025

কুমিল্লা-৫ আসনে বিএনপির প্রার্থী হাজী জসিম উদ্দিন

মেম্বারের বাড়ির ছাদে শুকানো হচ্ছিলো গাঁ/জা, পুলিশ গিয়ে আ/টক করলো ১০০ কেজি। 📍কুমিল্লা জেলার ব্রাক্ষ্মণপাড়া থানাধীন শশীদল ...
20/10/2025

মেম্বারের বাড়ির ছাদে শুকানো হচ্ছিলো গাঁ/জা, পুলিশ গিয়ে আ/টক করলো ১০০ কেজি।

📍কুমিল্লা জেলার ব্রাক্ষ্মণপাড়া থানাধীন শশীদল ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মেম্বার নুরুল ইসলামের বাড়ির পাশে পুকুরের পাড় থেকে মো: কাউছার (৩০), পিতা- মৃ/ত আব্দুল হাকিম, মাতা- রোকেয়া বেগম, সাং- উত্তর শশীদল, থানা- ব্রাক্ষ্মণপাড়া, জেলা কুমিল্লাকে গাঁ/জা সহ আটক করা হয় ও নূরুল ইসলামের বসত ঘরের বিল্ডিং এর ছাদ হতে সর্বমোট ১০০ কেজি গাঁ/জা উদ্ধার করা হয়।

19/09/2025
31/07/2025

দুবাইয়ের পাচ তারকা হোটেলে জমকালো অনুষ্ঠানে কুমিল্লা জেলা আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেনের জন্মদিন উদযাপন।

17/07/2025

গতকাল রাত ১০ টা থেকে শশীদল ইউনিয়নের আশাবাড়ি গ্রাম বিদ্যুৎহীন।

20/05/2025

কুমিল্লার ব্রাহ্মনপাড়া উপজেলার চান্দলার রামচন্দ্রপুরে পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মৃ'ত্যু।

অপেহ্মার প্রহরের হলো অবশান। সব কল্পনা জল্পনা কাটিয়ে আগামীকাল উন্মোচন হতে চলেছে আমাদের টুর্নামেন্টের "ট্রফি"।শুধু তাই নয়!...
26/03/2025

অপেহ্মার প্রহরের হলো অবশান। সব কল্পনা জল্পনা কাটিয়ে আগামীকাল উন্মোচন হতে চলেছে আমাদের টুর্নামেন্টের "ট্রফি"।

শুধু তাই নয়! সাথে থাকছে "র‍্যাফেল ড্র" সহ প্রতিটি টিমের "ফটোসেশান"।

ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় প্রিমিয়ার লীগের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে থাকছেন,
জনাব মোসাম্মৎ শাহীন আক্তার (প্রধান শিহ্মক) এবং
সকল সহকারী শিহ্মকগণ।

উপস্থাপনায় থাকছেন,
নাফিছা তাজমীম ইকরা (২০২০ ব্যাচ)
নুশরাত জাহান তাবাসসুম (২০২০ ব্যাচ)

★ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় প্রিমিয়ার লীগ ২০২৫, সিজন-২ এর ট্রফি উন্মোচন ও র‍্যাফেল ড্র অনুষ্ঠান★

আগামীকাল তথা ২৭ মার্চ, সকাল ১০ ঘটিকায়।
স্থানঃ ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়াম।

বিদ্যালয়ের সকল প্রাক্তনদের সবিনয় আমন্ত্রণ জানানো হলো।

"ভগবান সরকারি স্কুল প্রিমিয়ার লীগ-২০২৫" এর ফাইনালে অনুষ্ঠিত হতে যাচ্ছে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।আমাদের স্কুলের গৌরব ও ঐ...
17/03/2025

"ভগবান সরকারি স্কুল প্রিমিয়ার লীগ-২০২৫" এর ফাইনালে অনুষ্ঠিত হতে যাচ্ছে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।
আমাদের স্কুলের গৌরব ও ঐতিহ্যের অন্যতম একটি অংশ হচ্ছে স্কুলের সাংস্কৃতিক চর্চার বিস্তৃত পরিধি।
শিক্ষার্থীদের সাংস্কৃতিক বিকাশে ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় সবসময় সক্রিয়।বছরের পর বছর অনেক অনেক প্রতিভাবানরা সুস্থ ধারার সংস্কৃতির চর্চা করে আসছে এবং কেউ কেউ স্কুলের গন্ডি পেরিয়ে পৌছে গিয়েছে সারাদেশের মানুষের কাছে।
এরই ধারাবাহিকতায় এবারের টুর্নামেন্টে আমাদের এই সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন।অনুষ্ঠানে পারফর্ম করবেন স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরাই।

অনুষ্ঠানে বর্তমান ও প্রাক্তনদের যারা পারফর্ম করতে চান(গান/নাচ/আবৃত্তি/কৌতুক বা অন্যান্য) অনুগ্রহ করে ১৯ ব্যাচের আরাফাতের সাথে যোগ করেন

02/12/2024

আগরতলায় বাংলাদেশি উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল।

সময়: আগামীকাল রোজ-মঙ্গলবার, সকাল-৯ ঘটিকায়
স্থান-ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠ।

আয়োজনে-ব্রাহ্মণাড়ার ছাত্র জনতা

Address

Brahmanpara-Cumilla
Cumilla
3526

Alerts

Be the first to know and let us send you an email when Brahmanpara - ব্রাহ্মণপাড়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Brahmanpara - ব্রাহ্মণপাড়া:

Shortcuts

Share