মোঃ সাইফুল ইসলাম

মোঃ সাইফুল ইসলাম কর্মস্থলে শিক্ষা প্রতিষ্ঠানে কোয়ালি?

https://www.youtube.com/watch?v=W1EKhmdnRf4
02/02/2025

https://www.youtube.com/watch?v=W1EKhmdnRf4

আফরা ইসলামের সংগীত পরিবেশনা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০ তম ব্যাচ এর বন্ধু আড্ডা ২০২৫, কোটবাড়ি, কুমিল্লা।

08/10/2024
02/07/2024

#ষষ্ঠ থেকে নবমে ষাণ্মাসিক মূল্যায়ন শুরু আজ , মানতে হবে যেসব নির্দেশনা:

২০২৪ শিক্ষাবর্ষে নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন শুরু আজ বুধবার থেকে (৩ জুলাই)। ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন চলবে ৩০ জুলাই পর্যন্ত। এরই মধ্যে বিষয়ভিত্তিক সিলেবাস পাঠানো হয়েছে। মাধ্যমিকের ষাণ্মাসিকে বিষয়ভিত্তিক মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনে সর্বোচ্চ পাঁচ ঘণ্টার মধ্যে শেষ করা ও মূল্যায়ন পরিচালনায় সীমিত পরিমাণে পরিচালনা ফি নেওয়া যাবে। ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য সাধারণ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নির্দেশনাগুলো হলো—

১.জাতীয় শিক্ষাক্রম ২০২২–এর আলোকে আগামী ৩ থেকে ৩০ জুলাই পর্যন্ত ২০২৪ শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ থেকে নবমে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সময়সূচি ও বিষয়ভিত্তিক সর্বশেষ কোন অভিজ্ঞতা/ অধ্যায় পর্যন্ত ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের আওতায় আসবে, তা ইতিমধ্যেই প্রেরণ করা হয়েছে;

২.ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বেই, অর্থাৎ আগামী ৩ জুলাইয়ের মধ্যে সম্পাদিত সব বিষয়ের শিখন অভিজ্ঞতার পারদর্শিতার নির্দেশকগুলো নৈপুণ্য অ্যাপে ইনপুট দিতে হবে;

৩.মূল্যায়ন কার্যক্রম চলাকালে, অর্থাৎ ৩ থেকে ৩০ জুলাই পর্যন্ত নির্দিষ্ট দিবসে মূল্যায়ন কার্যক্রম ব্যতীত ষষ্ঠ থেকে নবম শ্রেণির কোনো শ্রেণি কার্যক্রম পরিচালনা করা যাবে না;

৪.প্রেরিত সময়সূচি অনুসারে নির্ধারিত দিনে একটি বিষয়েরই মূল্যায়ন অনুষ্ঠিত হবে। অর্থাৎ নির্ধারিত বিষয়ের মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনেই শেষ করতে হবে। পূর্বের মতো কোনো শ্রেণির একটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রম একাধিক দিনে সম্পন্ন করা যাবে না;

৫.বিষয়ভিত্তিক মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনে সর্বোচ্চ পাঁচ ঘণ্টার মধ্যে সম্পন্ন করতে হবে। তবে মূল্যায়নের ওপর নির্ভর করে একটি মধ্যবর্তী বিরতি দেওয়া যেতে পারে।

৬.মূল্যায়ন কার্যক্রমে হাতে-কলমে কাজ এবং কার্যক্রমভিত্তিক লিখিত অংশ উভয় ধরনের কার্যক্রম আছে। হাতে-কলমে কাজের জন্য প্রয়োজনীয় উপকরণ ও লিখিত অংশের জন্য প্রয়োজনীয় খাতা শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক সরবরাহ করতে হবে;

৭.বিষয়ভিত্তিক মূল্যায়নে উপকরণে বৈচিত্র্য রয়েছে, যা বিস্তারিত মূল্যায়ন নির্দেশিকায় উল্লেখ করা থাকবে। মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক উপকরণ সরবরাহের জন্য সাধারণ নির্দেশনাগুলো হলো:
*ক্রম মূল্যায়ন:
ক. হাতে–কলমে কাজ
খ. লিখিত অংশ
গ. মূল্যায়নপত্র
উপকরণের উদাহরণ
* শিক্ষার্থীসংখ্যা বিবেচনায় পোস্টার তৈরির জন্য সাদা/রঙিন কাগজ, সাইন পেন, কাঁচি, আঠা বা গাম ইত্যাদি;
* ১৬ পাতার খাতা, প্রয়োজনে অতিরিক্ত পাতা সরবরাহ করতে হবে;
* সরবরাহকৃত মূল্যায়নপত্র থেকে শিক্ষার্থীর নির্দেশনা ও মূল্যায়ন/ প্রশ্নপত্র অংশটি ফটোকপি করে সব শিক্ষার্থীকে সরবরাহ করতে হবে।

৮.উপকরণ সরবরাহের ক্ষেত্রে মনে রাখতে হবে, কোনো উপকরণই যেন ব্যয়বহুল না হয়। রিসাইকেল, রিউইজ, আপসাইকেল উপকরণ ব্যবহার করতে হবে।

৯.অভিভাবক বা শিক্ষার্থীকে উপকরণ সরবরাহের জন্য কোনো নির্দেশনা প্রদান করা যাবে না;

১০.মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষার্থীদের অভিভাবকের নিকট থেকে সীমিত পরিমাণে মূল্যায়ন কার্যক্রম পরিচালনা ফি নেওয়া যেতে পারে;

১১.মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বের দিন নৈপুণ্য অ্যাপের প্রতিষ্ঠান ড্যাশবোর্ড master.noipunno.gov.bd এবং সংশ্লিষ্ট অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে। বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রমের সময়সূচি অনুসারে নির্ধারিত দিনের পূর্বের দিন পাওয়া যাবে;

১২.মূল্যায়ন নির্দেশনায় শিক্ষকের জন্য করণীয়, শিক্ষার্থীদের জন্য করণীয়, মূল্যায়নপত্র, শিক্ষকের জন্য পর্যবেক্ষণ চেকলিস্ট ও মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য বিষয়ভিত্তিক উপকরণের বিবরণ থাকবে;

১৩.ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা শেষে শিক্ষার্থীর অর্জিত পারদর্শিতার রেকর্ডের ভিত্তিতে নৈপুণ্য অ্যাপে পারদর্শিতার নির্দেশক (পিআই) নির্দিষ্ট সময়ের মধ্যে ইনপুট দিতে হবে।
কপি: প্রথম আলো ।

15/06/2024

প্রায় ২০ লাখ ধর্মপ্রাণ মুসলমানের কন্ঠে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান। আ-ল্লা-হু আ-ক-বা-র ।

The name of the Flower is 'Forget me not'.
09/06/2024

The name of the Flower is 'Forget me not'.

https://www.prothomalo.com/education/examination/216yn1vh7r
24/04/2024

https://www.prothomalo.com/education/examination/216yn1vh7r

নতুন শিক্ষাক্রম অনুযায়ী দশম শ্রেণি শেষে যে পাবলিক পরীক্ষা হবে, সেটির নাম এখনকার মতো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (.....

 #কৃতজ্ঞতা:আমার জন্ম দিন ছিল ১৭ মার্চ । আজ ২০ তারিখেও জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাচ্ছি । গত কয়েক দিনে  শত  শত  বন্ধু  সহ...
20/03/2024

#কৃতজ্ঞতা:
আমার জন্ম দিন ছিল ১৭ মার্চ । আজ ২০ তারিখেও জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাচ্ছি । গত কয়েক দিনে শত শত বন্ধু সহকর্মী , শুভাকাঙ্খীদের জন্মদিনে শুভেচ্ছা বার্তা পেয়েছি। যাঁরা শুভেচ্ছা জানিয়েছেন এবং যারা দোয়া করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার প্রায় দশ হাজার ফলোয়ার রয়েছেন । সকলে আমার জন্য দোয়া / আশির্বাদ করবেন । সবাই ভাল থাকুন নিরাপদ থাকুন।

আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনুজ অত্যন্ত প্রিয় মেধাবী শিক্ষার্থী খ্যাতিমান শিশু সাহিত্যিক, গল্পকার এবং চলচ্চিত্রকার...
17/03/2024

আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনুজ অত্যন্ত প্রিয় মেধাবী শিক্ষার্থী খ্যাতিমান শিশু সাহিত্যিক, গল্পকার এবং চলচ্চিত্রকার বিক্রমপুরের মেয়ে শায়লা রহমান তিথি পরিচালিত "মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জয় বাংলা’ আজ বিকাল চারটায় প্রদর্শিত হতে যাচ্ছে নেপাল এর রাজধানী কাটমুন্ডুতে “৭ম নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২৪ “ ।
উৎসব চলবে ১৮ মার্চ পর্যন্ত যা শুরু হয়েছে ১৪ মার্চ থেকে । পৃথিবীর বিভিন্ন দেশের ৮৮ টি চলচ্চিত্রের মধ্যে শায়লা রহমান তিথির চলচ্চিত্রটি স্থান পেয়েছে। তাছাড়া বাংলাদেশের অরো দু’টি চলচ্চিত্র স্থান পেয়েছে।চলচ্চিত্র দু’টি হল এভরিথিং ইজ নাথিং এবং , অ্যা লেটার অব পোস্ট মাস্টার।
বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য বর্তমানে নেপালে অবস্থন করছেন শায়লা রহমান তিথি । তিথি জানালেন তাঁর নির্মিত জয়বাংলা চলচ্চিত্রটি মূলত মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ।চলচ্চিত্রে মুক্তিযুদ্ধের ইতিহাস স্থান পেয়েছে।
আমি শায়রা রহমান তিথি কে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে তাঁর পরিচালনায় “জয়বাংলা” চলচ্চিত্রের মাধ্যমে আন্তজাতিক পর্যায়ে ছড়িয়ে দেয়ার জন্য। তাঁর পরিচালনায় নির্মিত জয়বাংলা চলচ্চিত্র আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২৪ “ স্থান পাওয়া বিশাল গৌরবের বিষয়। ইতিপূর্বে তাঁর প্রযোজনায় এবং পরিচালনায় নির্মিত স্বল্প ধৈর্ঘ্য মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র “যুদ্ধ জয়ের কিশোর নায়ক “ সারাদশের দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছে। শায়লা রহমান তিথি স্বল্প ধৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি “ঝুমঝুমি” মেগাজিন এর প্রকাশক এবং গল্পকার । “
আমার বিশ্বাস শায়লা রহমান তিথি’র মুক্তি যুদ্ধের মূল স্লোগান নিয়ে নির্মিত ” জয়বাংলা” আন্তর্জাতিক চলচ্চত্রি উৎসবে সারা জাগাবে । তাঁর জন্য অনেক অনেক শুভ কামনা থাকলো।

উপজেলা প্রশাসন এবং  অফিসার্স ক্লাব , বরুড়া, কুমিল্লার আয়োজনে অবসরোত্তর  বিদায় সংবর্ধনা । কৃতজ্ঞতা : উপজেলা নির্বাহী অফি...
16/03/2024

উপজেলা প্রশাসন এবং অফিসার্স ক্লাব , বরুড়া, কুমিল্লার আয়োজনে অবসরোত্তর বিদায় সংবর্ধনা ।
কৃতজ্ঞতা : উপজেলা নির্বাহী অফিসার , জনাব নু-এমং মারমা মং এবং সকল বিভাগীয় কর্মকর্তাবৃন্দ । ১৪ মার্চ ২০২৪ খ্রি:

হ্যাপি নিউ ইয়ার ২০২৪
31/12/2023

হ্যাপি নিউ ইয়ার ২০২৪

আজ ঘোষ্পা ক্যাপ্টেন ফরিদ উদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয় এ সম্মানিত শিক্ষকদের সাথে কারিকুলাম বাস্তবায়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ...
19/07/2023

আজ ঘোষ্পা ক্যাপ্টেন ফরিদ উদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয় এ সম্মানিত শিক্ষকদের সাথে কারিকুলাম বাস্তবায়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Address

Cumilla

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00

Telephone

+8801711703992

Website

Alerts

Be the first to know and let us send you an email when মোঃ সাইফুল ইসলাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to মোঃ সাইফুল ইসলাম:

Shortcuts

Share

Category