01/08/2025
২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি চলছে। GPA -5 প্রাপ্ত শিক্ষার্থীদের 50,000/- মানবিক বিভাগে 4.50 ব্যবসায় শিক্ষা বিভাগে 4.00 প্রাপ্ত শিক্ষার্থীদের 25,000/- শিক্ষাবৃত্তি প্রদান। দরিদ্র পরিবারের সন্তানদের জন্য আবাসিক সুবিধা সহ বিশেষ শিক্ষা বৃত্তি প্রদান।
20/05/2025
"স্মৃতিগুলো অপেক্ষায় আছে—তোমার ফিরে আসার জন্য। এবার রিইউনিয়নে দেখা হবে, একসাথে হাসবো ঠিক আগের মতো!"
রেজিষ্ট্রেশন করতে যোগাযোগ করো, নিজের ব্যাচের প্রতিনিধিদের সাথে।
Don't Miss The Timeline | Mark the Date 25 JULY 🔥
19/05/2025
রূপসী বাংলা কলেজ কুমিল্লা ,প্রাক্তন শিক্ষার্থী সংসদের আয়োজনে পুনর্মিলনী-২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে সংগঠনটির প্রধান উপদেষ্টা,সভাপতি এবং সাধারণ সম্পাদকের অনুমোদনক্রমে ৫৬ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হলো-
12/05/2025
যেখানে শেষ হয়েছিল পথ, সেখানেই হোক আবার দেখা — রূপসী বাংলা কলেজ রিইউনিয়ন ২০২৫।
21/10/2024
এইচএসসি ২০২৪ পরীক্ষায় ২৫ টি A+, ২৪ টি ৪.৯৪, পাশের হার ৯২.৩৬ সহ কুমিল্লা শহরের সেরা ১০ টি কলেজের মধ্যে ২য় স্থান অর্জন করায় উচ্ছ্বসিত শিক্ষার্থীদের সাথে কলেজ পরিচালনা পর্ষদ,অধ্যক্ষ ও শিক্ষকমণ্ডলী।
27/06/2024
রূপসী বাংলা কলেজ কুমিল্লা এর বার্ষিক সাহিত্যপত্র স্বপ্নসিড়ির মোড়ক উন্মোচন ২০২৪।
27/06/2024
রূপসী বাংলা কলেজ এর ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিদায়ী স্মারক বার্ষিক সাহিত্যপত্র স্বপ্নসিড়ির মোড়ক উন্মোচন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. মো. ছিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হাই বাবলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মেডিকেল কলেজ এর সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা. মোসলেহ উদ্দিন আহমেদ ও রূপসী বাংলা সমবায় সমিতি লি. এর সভাপতি অধ্যাপক মু. ইফতেখার আলম ভূঁইয়া। দোয়া পরিচালনা করেন নাগাইশ দরবার শরীফ পীর সাহেব হযরত মাওলানা মোশতাক ফয়েজী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ উপদেষ্টা অধ্যক্ষ মো.মনিরুজ্জামান, রূপসী বাংলা সমবায় সমিতি লি. এর সেক্রেটারি মো. ফরহাদ হোসেন মজুমদার । স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মো. ইয়াছিনুর রহমান। উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ মোহাম্মদ আবদুল মোতালেব, কলেজ পরিচালক মো. শফিউল আলম , আবুল বাসেত নিপু, শিক্ষক পরিষদের সম্পাদক সিনিয়র প্রভাষক মো. মনজিল হোসেন, অনুষ্ঠানের আহবায়ক সিনিয়র প্রভাষক মো. আনোয়ার হোসেন, স্বপ্নসিঁড়ি'র আহবায়ক সিনিয়র প্রভাষক সেলিনা ইসলাম, বিজ্ঞান বিভাগের ইনচার্জ মো. আবু বকর সিদ্দিক, মানবিক বিভাগের ইনচার্জ দিলসাধ আক্তার ভূঁইয়া, কলেজ পরীক্ষা নিয়ন্ত্রক সিনিয়র প্রভাষক মো. কবির উদ্দিন সহ অন্যান্য শিক্ষক মণ্ডলী, অভিভাবক ও শিক্ষার্থী বৃন্দ। পবিত্র কোরআন তিলাওয়াত, গীতাপাঠ ও জাতীয় সংগীত পরিবেশন এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য, বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে একাদশ শ্রেণির পক্ষ থেকে মানপত্র পাঠ এবং দ্বাদশ শ্রেণির পক্ষ থেকে বিদায়ী বক্তব্য , শিক্ষকদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই বাবলু বলেন বঙ্গবন্ধুর আদর্শকে লালন করার মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তোমাদেরকে এগিয়ে আসতে হবে। রূপসী বাংলা কলেজ কুমিল্লার প্রাইভেট কলেজের মধ্যে একটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। এই কলেজের সুনাম তোমাদের মাধ্যমে অব্যাহত থাকুক এই প্রত্যাশা করি। দোয়া করি আসন্ন এইচএসসি পরীক্ষায় সুস্থতার সাথে অংশগ্রহণ কর এবং তোমাদের পরীক্ষা যেন ভালো হয়। প্রধান অতিথির বক্তব্যের পর বিদায়ী শিক্ষার্থীদের মধ্য থেকে সর্বোচ্চ উপস্থিতি, বর্ষসেরা শিক্ষার্থী ও সকল বিদায়ী শিক্ষার্থীকে শুভেচ্ছা উপহার বিদায় স্মারক ও অতিথিদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
এরপর নাগাইশ দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা মোশতাক ফয়েজী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া পরিচালনা করেন।
পরিশেষে তাবারুক বিতরণ করার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
25/05/2024
রূপসী বাংলা কলেজ কর্তৃক ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৪০০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা।