30/11/2022
আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, ঐতিহ্যবাহী বাগমারা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী, আমাদের সকলের প্রিয় জনাব সফিকুল ইসলাম স্যার, মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে আজ বেলা ২টা ৩০ মিনিটে ওনার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।আল্লাহ যেনো স্যার কে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন এবং সেই সাথে ওনার পরিবারকেও শোক কাটিয়ে উঠার শক্তি দান করেন এই দোয়া করি। আমিন।
মরহুমের প্রথম জানাযার নামায আগামীকাল সকাল ৯ ঘটিকায় বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে এবং দ্বিতীয় জানাযা সকাল ১০ঃ৩০ মিনিটে ওনার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।