07/12/2025
শোক সংবাদ..
অত্যন্ত দুঃখ ও গভীর শোকের সঙ্গে জানানো যাচ্ছে যে, নিমসার উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সাবেক শিক্ষক মতিন স্যার গত রাত ১.০০ টায় ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিঊন।
স্যারের জানাজা আজ বেলা ১১.০০ ঘটিকায় নিমসার উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে।
আমরা হারালাম এক কিংবদন্তি শিক্ষককে-
যাঁর ভালোবাসা, মমতা, শাসন আর পথনির্দেশ ছিল আমাদের জীবনের আলোকবর্তিকা। নিমসার বাজার মসজিদে গেলে স্যারের সাথে দেখা না হওয়ার ঘটনা ছিল বিরল।
আহা স্যার! সব সময় প্রশ্ন করতেন- কি করো? কোথায় আছো?
নিমসার উচ্চ বিদ্যালয়ে আমার মতো অসংখ্য বাউন্ডেলেদের জীবনে পরিবর্তনের মহানায়ক ছিলেন তিনি।
আল্লাহ তাআলা আমাদের প্রিয় স্যারকে জান্নাতের উচ্চতম মর্যাদা জান্নাতুল ফেরদৌস দান করুন।
আমিন।