Comilla University

Comilla University

Share

This page is the official Page of Comilla University run by the University Administration.

Photos from Comilla University's post 26/05/2026
25/05/2026
Photos from Comilla University's post 20/05/2026

নবনিযুক্ত মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম এম শরীফুল করীম মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন কুবিয়ান শিক্ষক পরিবার।

Photos from Comilla University's post 18/05/2026

কুবিতে আইকিউএসির ওরিয়েন্টেশন: সমাপনী দিনে ফার্মেসী বিভাগের অংশগ্রহণ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমধর্মী ওরিয়েন্টেশন, একাডেমিক গাইডলাইন, কাউন্সিলিং ও মোটিভেশনভিত্তিক ১০ দিনব্যাপী কর্মসূচির সমাপনী দিনে ফার্মেসী বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

আজ সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস রুমে সমাপনী দিনের কর্মসূচির উদ্বোধন হয়।

আইকিউএসি'র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম, ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. নাহিদা বেগম। রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ আবু তাহের এবং রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ শাহাদাৎ হোসেন।

অনুষ্ঠান মোট পাঁচটি সেশনে অনুষ্ঠিত হয়। সেগুলো ছিল -কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও নিয়মকানুন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ও ওবিই সম্মত একাডেমিক প্রোগ্রামের কাঠামো, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নৈতিকতা ও দায়িত্ব, শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস এবং এআই যুগের উপযোগী কর্মসংস্থানযোগ্য ও উদ্ভাবনী গ্র্যাজুয়েট তৈরির লক্ষ্য ও দিকনির্দেশনা।

শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, শুধু ভালো শিক্ষার্থী হলেই হবে না, একজন ভালো মানুষ হিসেবেও নিজেকে গড়ে তুলতে হবে।

তিনি নবীন শিক্ষার্থীদের ভালো বন্ধু নির্বাচন, নিয়মিত মা-বাবার সঙ্গে যোগাযোগ বজায় রাখা এবং বিশ্ববিদ্যালয় জীবনে আত্মনিয়ন্ত্রণ ও সময় ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে শিক্ষার্থীদের সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করে একাডেমিক জীবনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।
তিনি মাদকাসক্তি ও র‍্যাগিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করে বলেন, এসব অসুস্থ ও অনৈতিক সংস্কৃতি থেকে শিক্ষার্থীদের দূরে থাকতে হবে। র‍্যাগিংয়ে জড়িতদের মানসিকভাবে অসুস্থ উল্লেখ করে তিনি এ ধরনের কর্মকাণ্ড প্রশাসনকে জানাতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। এছাড়াও তিনি শিক্ষার্থীদের রাজনৈতিকভাবে সচেতন থাকার পরামর্শ দিলেও অপসংস্কৃতি ও নেতিবাচক কার্যক্রম থেকে বিরত থাকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “জীবনে যদি কোনো ভালো কাজ করতে না পারো, তবে কখনো খারাপ কাজ করবে না।”

অনুষ্ঠানের সভাপতি আইকিউএসি'র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম বলেন, “শিক্ষার্থীদের দক্ষ, নৈতিক ও কর্মসংস্থান উপযোগী গ্র্যাজুয়েট হিসেবে গড়ে তুলতে আইকিউএসি বিভিন্ন একাডেমিক, কো-কারিকুলার ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। শিক্ষার্থীদের হাতে দেওয়া ফোল্ডারে সাতটি গ্র্যাজুয়েট অ্যাট্রিবিউটস উল্লেখ করা হয়েছে, যেগুলো অর্জনের মাধ্যমে তারা ভবিষ্যতে গ্লোবাল সিটিজেন হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে। বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই শিক্ষার্থীদের লক্ষ্য নির্ধারণ, সময় ব্যবস্থাপনা ও সুশৃঙ্খল একাডেমিক চর্চার বিষয়ে সচেতন করতেই এই ওরিয়েন্টেশন আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩ মে থেকে ১০ দিনব্যাপী এই একাডেমিক ওরিয়েন্টেশন অনুষ্ঠান শুরু হয়।

Photos from Comilla University's post 17/05/2026

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

Photos from Comilla University's post 17/05/2026

প্রেস রিলিজ

কুবিতে আইকিউএসির ওরিয়েন্টেশন: ৯ম দিনে গণযোগাযোগ ও সাংবাদিকতা এবং আইন বিভাগের অংশগ্রহণ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমধর্মী ওরিয়েন্টেশন, একাডেমিক গাইডলাইন, কাউন্সিলিং ও মোটিভেশনভিত্তিক ১০ দিনব্যাপী কর্মসূচির ৯ম দিনে গণযোগাযোগ ও সাংবাদিকতা এবং আইন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

আজ রবিবার (১৭ মে) সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস রুমে ৯ম দিনের কর্মসূচির উদ্বোধন হয়।

আইকিউএসি'র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম এম শরীফুল করীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধান অধ্যাপক ড. মোঃ বেলাল হোসাইন, আইন বিভাগের প্রধান সাদিয়া তাবাসসুম এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. নাহিদা বেগম। রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন এআইএস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন এবং গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের ছাত্র উপদেষ্টা মশিউর রহমান।

অনুষ্ঠান মোট পাঁচটি সেশনে অনুষ্ঠিত হয়। সেগুলো ছিল -কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও নিয়মকানুন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ও ওবিই সম্মত একাডেমিক প্রোগ্রামের কাঠামো, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নৈতিকতা ও দায়িত্ব, শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস এবং এআই যুগের উপযোগী কর্মসংস্থানযোগ্য ও উদ্ভাবনী গ্র্যাজুয়েট তৈরির লক্ষ্য ও দিকনির্দেশনা।

প্রধান অতিথি মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এক্সিলেন্স নিশ্চিত করতে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (IQAC) নিরলসভাবে কাজ করছে। আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে বিভিন্ন বিভাগ ও প্রোগ্রামের অ্যাক্রেডিটেশন অর্জনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শিক্ষার্থীদের দক্ষতা, সৃজনশীলতা, পাঠদান পদ্ধতি এবং শিক্ষার মান আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করতে নির্ধারিত বিভিন্ন মানদণ্ড পূরণ করতে হবে।

তিনি আরও বলেন, প্রচলিত নবীনবরণ অনুষ্ঠানের গণ্ডি থেকে বের হয়ে আইকিউএসি শিক্ষার্থীদের মানোন্নয়ন ও ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণে সহায়ক একটি ব্যতিক্রমধর্মী ওরিয়েন্টেশন আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার প্রথম দিন থেকেই শিক্ষার্থীদের নিজেদের লক্ষ্য, বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন।

নবনিযুক্ত উপাচার্য হিসেবে তিনি “স্টুডেন্ট ফার্স্ট” নীতির কথা পুনর্ব্যক্ত করে বলেন, শিক্ষার্থীদের কল্যাণ, নিরাপদ আবাসন, আধুনিক শ্রেণিকক্ষ সুবিধা, মানসম্মত পাঠদান ও দক্ষতা উন্নয়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দেবে। ভাষাগত দক্ষতা উন্নয়ন, আন্তর্জাতিক উচ্চশিক্ষার প্রস্তুতি এবং শিক্ষার্থীদের সার্বিক সক্ষমতা বৃদ্ধিতে আইকিউএসি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ সমন্বিতভাবে কাজ করবে বলেও জানান তিনি।

তিনি শিক্ষার্থীদের সুন্দর ও নিরাপদ শিক্ষাজীবন কামনা করে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সমস্যা সমাধান ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, "আপনারা একটি প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার গৌরব অর্জন করেছেন। আপনারা মেধাবীদের থেকে মেধাবী, আপনাদেরকে অভিনন্দন। বিশ্ববিদ্যালয় জীবন সবে মাত্র শুরু করেছেন, তাই সব সময় গভীরভাবে লক্ষ্য রাখবেন বন্ধু নির্বাচনে। কারন একজন ভালো বন্ধুই আপনার বিশ্ববিদ্যালয় জীবনকে প্রতিফলিত করবে। সব সময় মনে রাখবেন, এই চার বছরের যুদ্ধক্ষেত্রই নির্ধাবণ করবে আপনার পরবর্তী জীবনযাত্রা কেমন হবে। তাই এই চার বছর কীভাবে আপনার জীবনকে কাজে লাগাবেন সেই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে।"
তিনি আরও বলেন, বাবা-মায়ের সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সচেতন থাকা জরুরি। একই সঙ্গে মাদকের মতো মারাত্মক ব্যাধি থেকে দূরে থাকতে হবে। এছাড়াও র‍্যাগিং একটি গুরুতর অপরাধ; গত বছর এ কারণে অনেক শিক্ষার্থী বহিষ্কৃত হয়েছে। তাই এসব অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড থেকে নিজেকে দূরে রাখতে হবে। সময়ের সদ্ব্যবহার করবেন এবং ভাল কাজ করবেন। আপনাদেরকে ভাল মানুষ হতে হবে কিন্তু ভালো মানুষ হওয়ার জন্য অনেক গুণ থাকতে হয়, সেটা আপনাকে এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশে অর্জন করতে হবে।

অনুষ্ঠানের সভাপতি আইকিউএসি'র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রকৃত পরিচয় গড়ে ওঠে তার শিক্ষার্থীদের সাফল্যের মাধ্যমে। নবনিযুক্ত মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীমের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে একটি উন্নত একাডেমিক পরিবেশ গড়ে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে। শিক্ষার্থীদের দক্ষ, নৈতিক ও কর্মসংস্থান উপযোগী গ্র্যাজুয়েট হিসেবে গড়ে তুলতে আইকিউএসি বিভিন্ন একাডেমিক, কো-কারিকুলার ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে বলেও জানান তিনি।

তিরি আরও বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে আইকিউএসি কাজ করছে। শিক্ষার্থীদের হাতে দেওয়া ফোল্ডারে সাতটি গ্র্যাজুয়েট অ্যাট্রিবিউটস উল্লেখ করা হয়েছে, যেগুলো অর্জনের মাধ্যমে তারা ভবিষ্যতে গ্লোবাল সিটিজেন হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে। বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই শিক্ষার্থীদের লক্ষ্য নির্ধারণ, সময় ব্যবস্থাপনা ও সুশৃঙ্খল একাডেমিক চর্চার বিষয়ে সচেতন করতেই এই ওরিয়েন্টেশন আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩ মে থেকে ১০ দিনব্যাপী এই একাডেমিক ওরিয়েন্টেশন অনুষ্ঠান শুরু হয়।

মোহাম্মদ এমদাদুল হক
ডেপুটি রেজিস্ট্রার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

Photos from Comilla University's post 14/05/2026

প্রেস রিলিজ

ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করলেন অধ্যাপক ড. এম এম শরীফুল করীম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হিসেবে একই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম এম শরীফুল করীম আজ বৃহস্পতিবার (১৪ মে ২০২৬ খ্রি.) বিকাল ৪.০০ ঘটিকায় যোগদান করেছেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১০ (১) ধারা অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর চার বছরের জন্য তাঁকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিয়েছেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়ে তিনি মহান সৃষ্টিকর্তার নিকট শোকরিয়া আদায় করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
যোগদান শেষে তিনি প্রশাসনিক ভবনস্থ সম্মেলন কক্ষে বিশ^বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।

বিশ্ববিদ্যালয়কে সবার আগে শিক্ষার্থীবান্ধব করার উপর জোর দিয়ে নবনিযুক্ত মাননীয় ভাইস-চ্যান্সেলর বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষকদের মধ্যে আজ আমি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব গ্রহণ করেছি। আমরা একটি পরিবার। আমরা সবাই মিলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে দেশের নামকরা বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করবো। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সবাই যার যার অবস্থান থেকে আমাকে সার্বিক সহযোগিতা করবেন। তিনি আরও বলেন, আমি আমার উপর অর্পিত দায়িত্ব সম্পূর্ণ নিষ্ঠা ও সততার সহিত পালন করতে সর্বদা সচেষ্ট থাকবো। বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার গুণগত নিশ্চিত করার উদ্দেশ্যে যথাযথ মানদন্ড বজায় রেখে পর্যায়ক্রমে জাতীয় ও আন্তর্জাতিকভাবে উচ্চ র‌্যাংকিং এ উন্নত করার প্রতিশ্রুতি দেন তিনি।

অধ্যাপক ড. এম এম শরীফুল করীম কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারা গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সহিত স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। এরপর মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে ইংরেজি সাহিত্যে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০৭ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে শিক্ষকতা শুরু করেন। তিনি এর আগে একই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যানের এবং কলা ও মানবিক অনুষদের ডিনের দায়িত্ব পালন করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, একাডেমিক কাউন্সিলের সদস্য এবং শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। চীফ এডিটর-সহ দেশ-বিদেশে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তাঁর উল্লেখযোগ্যসংখ্যক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।

মতবিনিময় সভা শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের নিয়ে তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।

মোহাম্মদ এমদাদুল হক
ডেপুটি রেজিস্ট্রার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

Photos from Comilla University's post 13/05/2026

প্রেস রিলিজ

কুবিতে আইকিউএসির ওরিয়েন্টেশন: ৮ম দিনে গণিত এবং পরিসংখ্যান বিভাগের অংশগ্রহণ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমধর্মী ওরিয়েন্টেশন, একাডেমিক গাইডলাইন, কাউন্সিলিং ও মোটিভেশনভিত্তিক ১০ দিনব্যাপী কর্মসূচির ৮ম দিনে গণিত এবং পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

আজ বুধবার (১৩ মে) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস রুমে ৮ম দিনের কর্মসূচির উদ্বোধন হয়।

আইকিউএসি'র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম, পরিসংখ্যান বিভাগের প্রধান অধ্যাপক ড. জে. এম. আদিব সালমান চৌধুরী এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. নাহিদা বেগম। রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ আবু তাহের এবং পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী।

অনুষ্ঠান মোট পাঁচটি সেশনে অনুষ্ঠিত হয়। সেগুলো ছিল -কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও নিয়মকানুন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ও ওবিই সম্মত একাডেমিক প্রোগ্রামের কাঠামো, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নৈতিকতা ও দায়িত্ব, শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস এবং এআই যুগের উপযোগী কর্মসংস্থানযোগ্য ও উদ্ভাবনী গ্র্যাজুয়েট তৈরির লক্ষ্য ও দিকনির্দেশনা।

প্রধান অতিথি মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, "জাতি তৈরির সূচনা হয় অরিয়েন্টেশনের মাধ্যমে। তাই আপনাকেও আমরা নানা কল্যাণমুখী দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে গঠন করার চেষ্টা করছি। আপনি মেধাবী মানে আপনাকে সকল ক্ষেত্রে মেধার স্বাক্ষর রাখতে হবে। শুধুমাত্র প্রশ্ন ও উত্তরের মধ্যে সীমাবদ্ধ থাকার কারনে আমরা অন্যান্য দেশের তুলনায় বহুগুনে পিছিয়ে। তাই গতানুগতিক শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আমাদের প্রযুক্তি নির্ভর চিন্তার মাধ্যমে বিশ্বব্যfপী নিজের যোগ্যতার স্বাক্ষর রাখতে হবে। নিজেকে আদর্শ মানুষ হিসেবে গঠন করে দেশ ও জাতির কল্যাণের জন্য নিজেকে তৈরী করতে হবে।"

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, "আপনারা একটি বড় ভর্তি যুদ্ধ পেরিয়ে আরেকটি যুদ্ধ ক্ষেত্রে নেমেছেন। এই যুদ্ধেও আপনাদেরকে যোগ্যতার প্রমাণ দিতে হবে। শুধু সার্টিফিকেট অর্জনই আপনার জীবনের মূল লক্ষ্য বানাবেন না। সব ক্ষেত্রে একজন অলরাউন্ডারের ভুমিকায় নিজেকে রাখার চেষ্টা করবেন। বিশ্ববিদ্যালয় জীবন সবে মাত্র শুরু করেছেন, তাই সব সময় গভীরভাবে লক্ষ্য রাখবেন বন্ধু নির্বাচনে। কারন একজন ভালো বন্ধুই আপনার বিশ্ববিদ্যালয় জীবনকে প্রতিফলিত করবে। সব সময় মনে রাখবেন, এই চার বছরের যুদ্ধক্ষেত্রই নির্ধাবন করবে আপনার পরবর্তী জীবনযাত্রা কেমন হবে। তাই এই চার বছর কীভাবে আপনার জীবনকে কাজে লাগাবেন সেই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে।"

তিনি আরও বলেন, বাবা-মায়ের সাথে নিয়মিত যোগযোগ রাখবেন। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সচেতন থাকা জরুরি। একই সঙ্গে মাদকের মতো মারাত্মক ব্যাধি থেকে দূরে থাকতে হবে। এছাড়াও র‍্যাগিং একটি গুরুতর অপরাধ; গত বছর এ কারণে অনেক শিক্ষার্থী বহিষ্কৃত হয়েছে। তাই এসব অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড থেকে নিজেকে দূরে রাখতে হবে।

অনুষ্ঠানের সভাপতি আইকিউএসি'র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান বলেন, “'বিশ্ববিদ্যালয়ের অবস্থান, বিশ্ব র‍্যাংকিংয়ে অবস্থান এবং গ্র্যাজুয়েটদের সক্ষমতা সবকিছুরই নির্দিষ্ট মাপকাঠি রয়েছে। সেই মানদণ্ডে নিজেদের প্রতিষ্ঠিত করাই আমাদের লক্ষ্য। এই প্রত্যাশা নিয়েই আমাদের অগ্রযাত্রা। আইকিউএসির প্রধান কাজ হলো মানসম্মত শিক্ষা প্রদানের প্রক্রিয়াকে সহজতর করা। সেই লক্ষ্যে ইতিমধ্যে কয়েকটি স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম হাতে নিয়েছি। আমরা চাই আমাদের ছাত্র-ছাত্রীরা বাংলা এবং ইংরেজি অন্তত দুটি ভাষায় দক্ষ হোক। সেজন্য আমরা স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামের ও সমন্বয় করবো। আমরা চাই আমাদের ছাত্র-ছাত্রীরা ডিজিটালি উন্নত হোক, আইটি বেজড কম্পিটেন্সি ডেভেলপ করার পাশাপাশি লিডারশিপ, ম্যানেজমেন্ট এবং উদ্যোক্তা হওয়ার সক্ষমতা তৈরি করুক।'

উল্লেখ্য, গত ৩ মে থেকে ১০ দিনব্যাপী এই একাডেমিক ওরিয়েন্টেশন অনুষ্ঠান শুরু হয়।

মোহাম্মদ এমদাদুল হক
ডেপুটি রেজিস্ট্রার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

Photos from Comilla University's post 13/05/2026

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৬’ এ ‘ছাত্রী বিভাগে’ রানার্স-আপ হওয়ার অর্জন নিয়ে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ হায়দার আলী’র সাথে সৌজন্য সাক্ষাৎ ও ট্রফি হস্তান্তর করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় টিম।

Want your school to be the top-listed School/college in Cumilla?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Comilla University, Kotbari
Cumilla
3506

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00