22/05/2026
কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি'র (CoUDS)
সপ্তম কার্যনির্বাহী পরিষদ (২০২৫–২৬) পরিচিতি।
সপ্তম কার্যনির্বাহী পরিষদের মাধ্যমে বিতর্কচর্চা, যুক্তিবোধ ও নেতৃত্ব বিকাশের ধারাবাহিকতায় কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি নতুন উদ্যমে অগ্রসর হবে। দেশের বিতর্ক অঙ্গনে সংগঠনের অর্জন ও সুনাম আরও সুদৃঢ় করার প্রত্যয়ে দায়িত্ব গ্রহণ করেছেন নবনির্বাচিত এই পরিষদের সদস্যবৃন্দ।
নবগঠিত কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।
দূরদর্শী নেতৃত্ব, সৃজনশীল উদ্যোগ ও কার্যকর বিতর্কচর্চার মাধ্যমে CoUDS এগিয়ে যাক নতুন সাফল্য ও গৌরবের পথে।
21/05/2026
Comilla University Debating Society (CoUDS) কর্তৃক আয়োজিত 'CoUDS Debate Workshop 2026' সফলভাবে অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা বিতর্কচর্চা, যুক্তি উপস্থাপন, বিশ্লেষণধর্মী চিন্তাসহ বিতর্কের নানা খুঁটিনাটি বিষয়ে জ্ঞান অর্জনের সুযোগ পায়।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আতফান বিন নুর, সহ সভপতি CUET Debating Society ও সাধারণ সম্পাদক BNDP। তিনি বিতর্কের মৌলিক কাঠামো, Argumentation, Rebuttal, Logical Analysis এবং কার্যকর বক্তব্য উপস্থাপনার বিভিন্ন কৌশল নিয়ে সেশন পরিচালনা করেন। সম্পূর্ণ সেশনের উপর ভিত্তি করে প্রদর্শনী বিতর্কের আয়োজন এবং মূল্যায়ন করা হয়। ফলে, অংশগ্রহণকারীরা ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে নিজেদের বিশ্লেষণধর্মী চিন্তাভাবনা এবং যুক্তি উপস্থাপনার দক্ষতা আরও পরিশীলিত করার সুযোগ পায়।
20/05/2026
🗣️ CoUDS Debate Workshop 2026
Comilla University Debating Society (CoUDS) is delighted to announce the “Debate Workshop 2026,” featuring Atfan Bin Nur, Vice President of CUET Debating Society and General Secretary of BNDP, as the facilitator.
This workshop aims to help participants sharpen their logic, strengthen their voice, and enhance their debating and communication skills through an interactive learning experience.
📅 Date: 20 May, 2026
🕓 Time: 04:00 PM – 06:00 PM
📍 Venue: Faculty of Social Science, Room No. 107
All debate enthusiasts and interested participants are cordially invited to join this insightful session.
19/05/2026
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এম. এম শরীফুল করীম স্যারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির ৭ম কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
18/05/2026
সাপ্তাহিক বাংলা সেশন
বিষয়: এই সংসদ, থ্রিফটিংয়ের জনপ্রিয়তা বৃদ্ধিতে অনুতপ্ত।
প্রেক্ষাপট: থ্রিফটিং বলতে সাধারণত সেকেন্ড-হ্যান্ড দোকান, ফ্লি মার্কেট, গ্যারেজ সেল বা দাতব্য প্রতিষ্ঠানের দোকান (যেমন: Goodwill) থেকে কম মূল্যে পোশাক, আসবাবপত্র ইত্যাদি কেনাকে বোঝায়।
সময়: মঙ্গলবার (১৮ই মে ২০২৬), বিকাল ৪:০০ টা
স্থান: সামাজিক বিজ্ঞান অনুষদ, রুম নং-১০৭
আপনি সবান্ধব আমন্ত্রিত!
11/05/2026
সাপ্তাহিক বাংলা সেশন
বিষয়: এই সংসদ (বাংলাদেশ), ক্রীড়া ফেডারেশনসমূহকে অর্জনের ভিত্তিতে বাজেট বরাদ্দ করবে।
সময়: মঙ্গলবার (১২ই মে ২০২৬), বিকাল ৪:০০ টা
স্থান: সামাজিক বিজ্ঞান অনুষদ, রুম নং-১০৭
আপনি সবান্ধব আমন্ত্রিত!
05/05/2026
আগামী এক বছরের জন্য কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির ৭ম কার্যনির্বাহী কমিটি অনুমোদন প্রদান করা হলো..
04/05/2026
আগামীকাল বিকাল ৪:০০ টায় সামাজিক বিজ্ঞান অনুষদের ১০৭ নাম্বার রুমে অনুষ্ঠিত হবে "৭ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান"
উক্ত অনুষ্ঠানে আপনারা সকলেই আমন্ত্রিত।
04/05/2026
সাপ্তাহিক বাংলা সেশন
বিষয়: এই সংসদ, রাষ্ট্রের স্থিতিশীলতার স্বার্থে প্রতিষ্ঠিত সত্যের চেয়ে বিশ্বাসকে অধিক প্রাধান্য দিবে।
সময়: মঙ্গলবার (৫ই মে ২০২৬), বিকাল ৪:০০ টা
স্থান: সামাজিক বিজ্ঞান অনুষদ, রুম নং-১০৭
আপনি সবান্ধব আমন্ত্রিত!
27/04/2026
সাপ্তাহিক বাংলা সেশন
বিষয়: এই সংসদ, বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে কল্যাণমূলক প্রণোদনা ভিত্তিক রাজনীতির বিপরীতে কঠোর অর্থনৈতিক সংস্কারকে বেছে নেবে।
সময়: মঙ্গলবার ( ২৮ এপ্রিল, ২০২৬), বিকাল ৪:০০ টা
স্থান: সামাজিক বিজ্ঞান অনুষদ, রুম নং-১০৭
আপনি সবান্ধব আমন্ত্রিত!